বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের মৃত্যু: চিকিৎসক কারাগারে

বরিশাল অফিস :: বরগুনার বামনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় করা জোড়া খুনের মামলার প্রধান আসামি চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছেন।

রোববার বামনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাসেল মজুমদার ওই চিকিৎসকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আলম জানান।

এর আগে বামনা উপজেলার ডৌয়াতলার সুন্দরবন ক্লিনিক অ্যান্ড হাসপাতালের চিকিৎসক সবুজ কুমার দাসকে ব্রাহ্মণবাড়িয়ার তন্দুল সীমান্ত এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে শনিবার রাতে বরগুনায় আনে।

ভারতে পালানোর সময় ওই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি, মামলার তদন্তকারী কর্মকর্তার।

মামলার নথির বরাতে ওসি বশির আলম জানান, গত ১৫ জানুয়ারি বামনা উপজেলার ডৌয়াতলার সুন্দরবন ক্লিনিক অ্যান্ড হাসপাতালে অস্ত্রোপচারের সময় ভুল চিকিৎসায় প্রসূতি মোসা. মেঘলা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে। এরপর থেকেই ওই ক্লিনিকের চিকিৎসক সবুজ কুমার দাসসহ অন্যরা আত্মগোপনে চলে যান।

ঘটনার একদিন পর প্রসূতি মেঘলার বাবা ছগির হাওলাদার আটজনের বিরুদ্ধে বামনা থানায় জোড়া খুনের মামলা করেন। পরে আদালতের মাধ্যমে গোয়েন্দা পুলিশ এ মামলার তদন্তভার নেয়।




গাজার কিছু অংশে ফিরছে হামাসের নিয়ন্ত্রণ




নামিবিয়ার প্রেসিডেন্টের মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়ার প্রেসিডেন্ট হেগ গেইনগব মারা গেছেন। তিনি রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভাইস প্রেসিডেন্ট নানগোলো এমবুম্বা এক ঘোষণায় জানিয়েছেন, স্থানীয় সময় রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে হেগ গেইনগবের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে এমবুম্বা বলেন, মৃত্যুর সময় স্ত্রী মাদামে মনিকা গেইনগস এবং তার সন্তানরা গেইনগবের পাশেই ছিলেন। ৮২ বছর বয়সী গেইনগব ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। গত মাসে তার অসুস্থতার খবর প্রকাশ করা হয়।

২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন হেগ গেইনগব। ৮৭ শতাংশ ভোট জিতে
তিনি নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গেইনগব। তবে ২০১৯ সালের নির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছিলেন।

গত বছর তার একটি অস্ত্রপচার হয়েছিল এবং ২০১৪ সালে জানিয়েছিলেন যে, তিনি প্রোস্টেট ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছেন। চলতি বছরের নভেম্বরে নামিবিয়ার প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গেইনগবের জন্ম ১৯৪১ সালে। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার শাসন থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া। তার আগেই অবশ্য রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন গেইনগব।




ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে  হতদরিদ্রদের টাকা ও সদস্যদের সম্মানী আত্মসাৎতের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন সদস্যরা।

উপজেলার ৪ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন ও সচিব মো. সহিদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোসা. সালমা বেগম, সদস্য মো. সেলিম মোল্লা, মো. হাবিব চৌকিদার, মো. হানিফ মৃধা, মো. অলিউল ইসলাম ও মো. কবির হোসেন।

অভিযোগের সূত্রে জানা যায়, ইউপি ট্রেড লাইসেন্স, ট্যাক্স, পরিষদের স্টল ভাড়াসহ রাজস্ব থেকে বাৎসরিক আয় ১ কোটি টাকা। ২৪ মাস পর্যন্ত ইউপি সদস্যদের সম্মানী ভাতা ৪ হাজার ৬০০ টাকা হারে ছয়জনের পাওনা ৬ লাখ ৬২ হাজার ৪০০। এর মধ্যে ইউপি সদস্যদের ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বাকি ৬ লাখ ২ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন আবেদনে ও সার্টিফিকেটে সরকার নির্ধারিত ৫০ টাকা নেওয়ার বিধান থাকলেও ইউপি সচিব সহিদুল ইসলাম ৫০০ থেকে ১ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।
বিডব্লিউবি (ভিজিডি) ২০২৩–২৪ সালে নামের তালিকায় ওয়ার্ডভুক্ত সুবিধাভোগীদের তালিকা ইউপি সদস্যদের দিয়ে বাছাই না করিয়ে চেয়ারম্যান ও সচিবের অনুসারীদের দিয়ে করানো হয়েছে। এতে একই পরিবারে একাধিক সদস্য ও ধনাঢ্য পরিবারের নামও এসেছে।
ইউনিয়নে জেলেদের তালিকায় ১ হাজার ৮৩৫ জনের বিপরীতে ৪০ কেজি করে চাল বরাদ্দ। সে হিসাবে চার মাসে ১৬০ কেজি চাল দেওয়ার কথা। কিন্তু বিতরণ করা হয়েছে ১২০ কেজি।
হতদরিদ্রদের কর্মসূচি প্রকল্পের ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন রাস্তার কাজে চারটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয় ৫০ লাখ ৫৬ হাজার টাকা। ৩১৬ জন শ্রমিক দৈনিক ৪০০ টাকা হাজিরায় কাজ করার কথা থাকলেও চেয়ারম্যান ও সচিব জনৈক জাকিরের এস্ককাভেটর দিয়ে নামমাত্র কাজ করিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ৩১৬ জন জন ভুয়া লোক দিয়ে সিম সংগ্রহ করে সচিবের কাছে সংরক্ষণ করে কৌশলে টাকা উত্তোলন করা হয়।

গত ২১ জানুয়ারি সকাল ১০টায় পরিষদের সচিব সহিদুল ইসলাম ইউপি সদস্যদের জরুরি সভা ডাকেন। সভার শুরুতে পূর্বে সভার বিবরণ ও বর্তমান সভার বিষয় এবং বকেয়া সম্মানী ভাতা চাইলে চেয়ারম্যান ইউপি সদস্যদের বরখাস্ত করার হুমকি দেন।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন বলেন, ‘ইউনিয়নের ছয়জন সদস্য আমার বিপক্ষের লোকদের দিয়ে প্রভাবিত হয়ে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ করেছে।’

হতদরিদ্রদের দিয়ে ৪০ দিনের কর্মসূচি বাস্তবায়ন না করে এস্ককাভেটর দিয়ে কাজ করার বিষয় জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘প্রশাসনের সবাই এ বিষয় জানেন। আমি এ কাজ করিনি। সিবিসি যারা ছিল তারা করিয়েছে। সাত ইউনিয়নেই ভেকু দিয়ে কাজ করিয়েছে।’

ইউনিয়ন পরিষদের সচিব মো. সহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগের বিষয়ে শুনেছি। এ অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া।’ হতদরিদ্রের ৩১৬ নামে ভুয়া সিম রেজিস্ট্রেশন এবং ওই সিম সংরক্ষণ ও টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




আলাভেসকে হারিয়ে আবারও তিনে বার্সেলোনা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগের ম্যাচেই তিন-চারে ওঠানামা করতে হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। শনিবার রাতে আলাভেসের মাঠে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে আবারও তিন নম্বরে উঠে এসেছে জাভি হার্নান্দের দল।

২৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৫০। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জিরোনা এবং এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

আজ রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে যদি অ্যাটলেটিকো জিতে যায়, তাহলে তারাই আবার উঠবে তিন নম্বরে। যদি রিয়াল জয় পায়, তাহলে বার্সা-জিরোনার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারবে তারা।

ব্রাজিলিয়ান তরুণ তারকা ভিতর রক এ নিয়ে টানা দুই ম্যাচ গোল পেলেন। তবে, ৭২তম মিনিটে এই তারকাকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করা হয়।

খেলার ২২তম মিনিটে জার্মান তারকা ইলকায় গুন্ডোগানের দারুণ এক পাস থেকে বল পেয়ে আলাভেসের গোলরক্ষক আন্তোনিও সিভেরার মাথার ওপর দিয়ে জালে বল পাঠিয়ে গোলের সূচনা করেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। এ নিয়ে লা লিগায় ৯ম গোল করলেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইলকায় গুন্ডোগান নিজেই করেন দ্বিতীয় গোল। পেদ্রির কাছ থেকে পাস পেয়ে বাম পায়ের দারুণ এক শটে আলাভেসের জালে বল জড়ান তিনি।

এরপরই দ্রুত (৫১তম মিনিটে) এক কাউন্টার অ্যাটাক থেকে একটি গোল আদায় করে নেয় আলাভেস। অ্যালেক্স সোলার দারুণ এক ক্রসে সামু ওমরডিওন দুর্দান্ত হেডে বল জড়ান বার্সেলোনার জালে।

৬৩ মিনিটে তৃতীয় গোল করেন ভিতর রক। ৫৯ মিনিটে গুন্ডোগানের পরিবর্তে মাঠে নামেন তিনি। আগের ম্যাচেও ওসাসুনার বিপক্ষে রক একমাত্র গোলটি করে বার্সাকে জেতান। সেখানেও ছিলেন সুপার সাব। মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই গোল করেন। এই ম্যাচেও মাঠে নেমেই চার মিনিটের মাথায় গোলের দেখা পেলেন তিনি।

এর ৯ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হতে হয় রককে। নাহুয়েল তেনাগলিয়াকে কনুই দিয়ে গুঁতা দেয়া এবং রাফা মারিনকে ফাউল করার অপরাধে পরপর দুটি হলুদ কার্ড সমান একটি লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান তিনি।

বার্সা কোচ জাভি বলেন, ‘আমরা ভিতর রকের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবো। এটা পরিস্কার যে, তার মাঠের ওসব কাজ ছিল ভুল বোঝাবুঝি। ইচ্ছা করে সে ওসব করেনি। আমাদের বিপক্ষেও তো হয়েছে। রবার্ট (লেওয়ানডস্কি) আমাদের গ্রেট গোল স্কোরার। ভিতর রকও একই। সে আমাদের গোল উপহার দেয় এবং আমি মনে করি, লাল কার্ড দিয়ে পুরোপুরি অন্যায় করা হয়েছে তার ওপর।’




শীত কমতে পারে, মঙ্গলবার বৃষ্টির আভাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামী তিনদিন তাপমাত্রা ক্রমে বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী মঙ্গলবার খুলনা অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার ( ৪ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

 সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক।

মঙ্গলবার সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করছে ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের অবসানে অবশেষে মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে প্রতিবেশি ভারত। শনিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজ সৈন্যদের প্রত্যাহার করে নেবে নয়াদিল্লি।



আখেরি মোনাজাত শেষ, যানবাহন না পেয়ে দুর্ভোগে মুসল্লিরা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।



কবে বিয়ে করবেন বিজয়-তামান্না

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বলিউডে বেশ কিছুদিন ধরে বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়াকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তাদের প্রেমের সম্পর্ক সবার কাছে এখন মুখরোচক গল্পে পরিণত হয়েছে। গত বছরের শেষ দিকে নিজেরাই তাদের প্রেমের কথা জানান দিয়েছিলেন।

এরপর থেকেই তামান্নার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিজয়। রেস্তোরাঁ, সিনেমার প্রিমিয়ারে হাসিমুখে ক্যামেরার সামনে ‘পোজ’ দিয়েছেন তারা। প্রেমের সম্পর্কে যে তারা দুজনেই গভীরভাবে মজে রয়েছেন, সেটা বেশ বোঝা যাচ্ছে। কিন্তু প্রেম কবে পরিণতি পাবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার এক অনুরাগী প্রশ্ন করে বসলেন বিজয়কে— ‘কবে বিয়ে করছেন?’

‘লাস্ট স্টোরি-২’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় তারা কাছাকাছি আসেন । মণীশ মালহোত্রের বাড়ির দীপাবলির অনুষ্ঠান শেষে হাত ধরে গাড়িতে ওঠার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কবে বিয়ে করছেন এ জুটি এ নিয়ে সবার মাঝে প্রশ্ন। তবে নিজেদের বিয়ে নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেনি বিজয়-তামান্না। কিন্তু অনুরাগীর প্রশ্নের উত্তর দিলেন বিজয়। তিনি জানালেন, একই প্রশ্ন শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে তার।

শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও নাকি প্রতিদিন একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজয়কে। মাকে ফোন করলেই নাকি তিনি ছেলেকে একই কথা জিজ্ঞেস করেন।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সবাই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে, কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’

বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, তা নয়। একইরকম চাপে রয়েছেন নাকি তামান্নাও। কিছুদিন আগেই ৩৩ বছেরে পা দিয়েছেন নায়িকা। ফলে এবার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তার বাড়ির লোকেরা।

বাড়ির চাপে পড়ে বিয়েটা করেই ফেলবেন, নাকি আরও কিছু দিন চুটিয়ে প্রেম করবেন বিজয়-তামান্না, সেটা অবশ্য তারাই বলতে পারবেন। তবে তাদের ভক্ত-অনুরাগীরা এ সুখবর শোনার জন্য বেশ মুখিয়ে আছেন।




গাছের চুড়ায় কাঠুরী অচেতন, প্রাণ বাচাঁলো ফায়ার সার্ভিস

বরিশাল অফিস::  গাছ কাটতে বেশ ওপরে উঠেছিলেন কাঠুরে। গাছের উঁচুতে উঠতেই অচেতন অবস্থায় একটি ডালে আটকে যান তিনি। লোকজন চেষ্টা করে তাঁকে গাছ থেকে নামিয়ে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাঠুরেকে নামিয়ে আনতে সক্ষম হন। আজ শনিবার পটুয়াখালীর কলাতলা হাউজিং মাঠের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

ওই কাঠুরের নাম মো. মামুন, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে এই এলাকায় গাছ কাটার কাজ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বেলা ১১টার দিকে কলাতলা হাউজিং মাঠের পূর্ব পাশে একটি রেইনট্রি গাছের ডাল কাটতে ওঠেন তিনি। দুপুরের দিকে গাছের চূড়ায় হঠাৎ তিনি অজ্ঞান হয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে ডালের সঙ্গে আটকে যান। এ সময় স্থানীয় বাসিন্দা মো. ইসমাইল ও ফারুক মৃধা দেখে তাঁর কোনো সাড়া না পেয়ে অনেক চেষ্টা করেও মামুনকে নামাতে পারেনি।

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে তাদের বিভিন্ন যন্ত্রের সাহায্যে ঘণ্টাখানেক চেষ্টার পর নামানো হয় কাঠুরে রফিককে। প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথমে দেখতে পেয়ে নামানোর চেষ্টা করেও পারিনি, পরে দড়ি দিয়ে তাকে গাছে বেঁধে রেখে ফায়ার সার্ভিসকে খবর দেই এবং তাদের সঙ্গে সহযোগিতা করে তাকে উদ্ধার করি।’

এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রেজওয়ান সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই এবং আমাদের দুইটি ইউনিটের সদস্যদের এক ঘন্টা পরিশ্রমের পরে তাকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে সুস্থ রয়েছে।’