হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত




বিশ্বজুড়ে নতুন ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক গ্রেডের স্পাইওয়্যারের বিস্তার রোধে এই প্রথম এত বড় পদক্ষেপ নিলো বাইডেন প্রশাসন। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের ফলে ভারত ও ইসরায়েলের মতো মার্কিন মিত্ররা ক্ষতিগ্রস্ত হবে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে স্পাইওয়্যারের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, যেসব দেশ স্পাইওয়্যারের অব্যবহার করে নাগরিকদের নির্বিচারে আটক, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত- সেসব দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

বিবৃতি আরও বলা হয়, বিশেষ করে, যারা স্পাইওয়্যার প্রযুক্তি ব্যবহার করে দমনপীড়ন, তথ্যের অবাধ প্রবাহ সীমিত করেছে, ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহার করে নাগরিকদের গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশসহ ভিন্ন মতের মানুষদের হুমকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, যারা বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার করে সাংবাদিক, অধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী ও অন্যান্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নির্বিচারে আটক, হয়রানি ও বেআইনিভাবে নজরদারি করছে, দমন বা ভয় দেখানোর মতো ঘটনায় জড়িত, সেসব ব্যক্তি ও তাদের পরিবারের নিকটবর্তী সদস্যরা এই ভিসানীতির আওতায় পড়বে ও তাদের উপরে তাৎক্ষণিকভাবে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিদেন থেকে জানা গেছে, অভিযোগ রয়েছে, এসব স্পাইওয়্যারের অপব্যবহারে যুক্ত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এসব দেশের সরকার শত শত রাজনৈতিক প্রতিদ্বন্দী, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও আইনজীবীদের বিরুদ্ধে এ প্রযুক্তি ব্যবহার করেছে। আর স্পাইওয়্যারের এমন ব্যবহারকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স সক্ষমতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে বাইডেন প্রশাসন।

গার্ডিয়ান জানিয়েছে, প্রায় তিন বছর আগে পেগাসাস স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েলের এনএসও গ্রুপকে কালো তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজস্ব বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহারও নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছিল মার্কিন সরকার। বাণিজ্যিক স্পাইওয়্যার তৈরিতে বিশ্বে সবার শীর্ষে রয়েছে ইসরায়েল। ফলে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাবে।

স্পাইওয়্যার মূলত এমন একটি সফটওয়্যার, যা ব্যবহার করে যে কারও ফোনের ম্যাসেজ, কল লিস্ট, ইমেইল, ছবি ও অবস্থান শনাক্ত করা সম্ভব। এমনকি, এটি ব্যবহার করে যে কার ছবিও তোলা যায়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ইসরায়েলর কাছ থেকে এ সফটওয়্যার কিনে নিজেদের স্বার্থে ব্যবহার করে।

গত বছরের শেষদিকে ভারতের মোদী সরকারের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এনএসও’র তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে শীর্ষ সাংবাদিকদের টার্গেট করার অভিযোগ তুলেছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তাদের যৌথ তদন্তে এ সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও উঠে এসেছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান




বাউফলে রাতের আধাঁরে জমি দখলের অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে রাতের আধারে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক এওয়াজ বদলকৃত জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে ওই ঘটনা ঘটে।

আভিযোগ সূত্রে, উপজেলাধীন কলতা মৌজার এস.এ ৯৯নং খতিয়ান ও ঝিলনা মৌজার এস.এ ৯৬নং খতিয়ানে চাঁনভানু বিবি এবং একই মৌজার এস.এ ১১০/১৯১/১৩৩ নং খতিয়ানে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ও নিজ রেকর্ড সূত্রে মালিক জেন্নাত আলী খাঁন। উভয়ের ভোগ দখলের সুবিধার্থে পারস্পারিক সম্মতিতে ১৯৯৩ সালে বাউফল সাব-রেজিন্ট্রী অফিসে এওয়াজ বদল/ বিনিময়পত্র রেজিষ্ট্রী করেন। উভয় পক্ষের ওয়ারিশগণ এওয়াজ বদলকৃত জমি ভোগ দখল করে।

চান ভানুর পূত্র মৃত. মো. শামসুদ্দীন সিকদার, মৃত. মো. মাহতাব উদ্দীন সিকদার ও দুই কণ্যা মাহমুদা ও কহিনুর বেগমের ওয়ারিশগণ উক্ত কৃষি জমির উন্নয়ন করে গাছপালা লাগিয়ে বসতযোগ্য গড়ে তোলেন অপর পক্ষ কৃষি জমি হিসাবে ভোগ করে।

এওয়াজ বদল মিথ্যা দাবী করে প্রায় ২৩ বছর পর জেন্নাত আলী খাঁনের ওয়ারিশ মজিবর, মালেক ও খসরু গণেরা সম্প্রীতি জোর পূর্বক ক্ষমতার প্রভাব ঘাটিয়ে চাঁন ভানুর ওয়ারিশ মাহবুব সিকদার, জামাল সিকদার গণের ভোগদখলকৃত জমি দখল করে ঘর নির্মাণ করে এবং গাছপালা বিক্রি করে টাকা আত্মসাৎ করে।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় যুবলীগ নেতা খসরু খাঁন বলেন, আমরা কোর্ট থেকে রায় আনছি।

রায়ের প্রসঙ্গে মাহবুব সিকদার বলেন, তারা ৯৩ সাল এওয়াজ বদলকৃত জমি ভোগ দখলে আসছেন। তারপরও আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আমরা আপিল করায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালত কমিশন রিপোর্টের জন্য ইউএনও মহদোয়কে নির্দেশ দিয়েছে।

এব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে আগ্রহী সৌদি: সালমান এফ রহমান

অনলাইন ডেস্ক : বাংলাদেশের পায়রা সমুদ্রবন্দরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরিতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সৌদি আরবকে একটি অর্থনৈতিক অঞ্চল দিতে চান। সেই প্রস্তাব আমরা করেছি।’ তারা বলেছে, ‘আমরা আগ্রহী আছি।’

 তিন দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সংবাদ সম্মেলনকক্ষে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান আরও বলেন, ‘সৌদি আরবের একটি বেসরকারি খাত আমাদের আগেই প্রস্তাব দিয়েছিল। সেটি যেকোনো কারণে আগাচ্ছে না।’ ফলে তাদের বিনিয়োগমন্ত্রী বলেছেন, ওই কোম্পানি না এগোলে, উনি পায়রাতে করার বিষয়ে আগ্রহী।

সৌদি আরবে জয়েন্ট ভেনচারে ইউরিয়া সার কারখানা তৈরি করতে চায় বাংলাদেশ, এতে দেশটি সায় দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘গত মার্চে আমরা সৌদি আরবকে একটা প্রস্তাব দিয়েছিলাম। সৌদিতে জয়েন্ট ভেনচারে আমরা একটি ইউরিয়া সার কারখানা করব, তারা সেখানে গ্যাস দেবে। উৎপাদিত ইউরিয়ার শতভাগ আমরাই আমদানি করে নিয়ে আসব। আগামী ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত এভাবে উৎপাদনটা হবে। তারা এটার সম্ভাব্যতা যাচাই করবে। আমাদের বলেছে, তারা প্রস্তাবটি নিয়ে আগাতে চায়। তারা বলেছে, দুটি পথ আছে। গ্যাস অথবা অ্যামোনিয়া যেকোনো একটি দিয়ে উৎপাদন হবে। কোনটির মাধ্যমে করলে বাণিজ্যিকভাবে বেশি লাভবান হওয়া যাবে সেটি তারা দেখবে। তারপর সিদ্ধান্ত জানাবে। মার্চ মাসের মধ্যে এটার সম্ভাব্যতা যাচাই শেষ হবে। সরকার টু সরকার নয়, এখানে বেসরকারি খাতেরও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।’




মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল জেলার ‘আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ এর ৬৪ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকল বৈরীতাকে জয় করে মানব মনের সুকুমার বৃত্তিসমূহকে কুসুমিত করার মহতি প্রয়াসে ঐতিহ্যের ধারাবাহিকতায় গত রোববার থেকে তিন দিনব্যপী এই অনুষ্ঠান শেষে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা ও ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাতি সাবেক প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ। বিজয়ীদেও হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি আহ্বায়ক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বান্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ছেলে বরিশাল জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য সেননিয়াবাত আশিক আব্দুল্লাহ্।

এ সময় তান সাথে ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার,মলিনা রানী রায়, গৈলা ইউনিয়র পরিষদ চেয়াম্যান মো. শফিকুল হোসেন টিটু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদ তালুকদার, যুবলীগনেতা ফাইজুল সেরনিয়াবাত, সাগর সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পাইক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হারুনর রশীদ, বিদ্যালয় ম্যানেজিং সদস্য সরদার হারুন রানা, শিক্ষক সুশান্ত মজুদ্দার, হান্নান মোল্লা, সাংবাদিক এসএম ওমর আলী সানি,শিক্ষক আবদুল জলিল, দেবতোষ সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।




সংরক্ষিত নারী আসনে ভোট ১৪ মার্চ

চন্দ্রদীপ নিউজ: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তপশিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তপশিলে বলা হয়েছে, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল ২২ ফেব্রুয়ারি, নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি।

সংরক্ষিত ৫০ নারী আসনের বণ্টন প্রশ্নে ইসি সচিব জানান, সংসদে আওয়ামী লীগ জয় পাওয়া ২২৫ এমপির হিসাবে ক্ষমতাসীন দলটি আনুপাতিক হারে পাচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র এমপি তাদের অংশের ১০ আসন আওয়ামী লীগকে দিয়েছে। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে জাতীয় পার্টি।




বরিশালে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল অফিস : শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহল কর্তৃক শিক্ষকদের উপর হামলা,   মারধর সহ মানসিক নির্যাতন, ঘুষ দূর্নীতি ও চাকুরিচ্যুতি হুমকির বিরুদ্ধে বরিশালের জেলায় বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ  এক প্রতিবাদি মানববন্ধন কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (৬) ফেব্রয়ারি) সকালে নগরীর অশ্বিনী কুমরি টাউন হল   সদররোডে এ প্রতিবাদি মানববন্ধন কর্মসূচি পালন করেন  তারা ।

বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরন হালদারের সভাপতিত্বে প্রতিবাদি সমাবেশে বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সাবেক সভাপতি প্রবিন শিক্ষক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর ও দাশ গুপ্ত অশিষ কুমার।

এ সময় অঅরো বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সঞ্চয় কুমার খান,সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম,যুগ্ম সাধারন সম্পাদক আসাদুল আলম আসাদ, বরিশাল সদর উপজেলা সম্পাদক মোঃ অঅব্দুর রসিদ হাওলাদার,বাবুগঞ্জ উপজেলা সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, আগৈলঝাড়া উপজেলা সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৌরনদী উপজেলা সভাপতি মজিবুর রহমান,উজিরপুর উপজেলা সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, হিজলা উপজেলা সভাপতি মোঃ আলী,বাখেরগঞ্জ উপ, সভাপতি আবুবক্কর সিদ্দীক,বানারীপাড়া উপ সভাপতি আলী আজিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 




বরিশালে শতবর্ষী স্কুলে দুই দিনব্যাপী অনুষ্ঠান

 

বরিশাল অফিস :: জেলার গৌরনদী উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধণ
করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুল হক।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী। একইদিন (মঙ্গলবার) সকালে বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের দুই দিনব্যাপী ক্রীড়া ও
সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধণ করেছেন ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির

সভাপতি দেলোয়ার হোসেন দিলু হাওলাদার। এসময় ইনষ্টিটিউশনের প্রধানশিক্ষক অসীম কুমার ওঝা, ইউপি সদস্য মান্নান হাওলাদার, কমিটির সদস্য রিপন রাঢ়ী উপস্থিত ছিলেন।

 




বরিশালে গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

বরিশাল অফিস :: দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা ইদ্রিস হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

মঙ্গলবার সকালে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, সোমবার বিকেলে গৌরনদী উপজেলার মাগুরা নতুন বাজার এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইদ্রিস ওই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




সংরক্ষিত আসনের ভোট ১৪ মার্চ