কুয়াকাটায় ইউপি চেয়ারম্যানকে হাতুড়িপেটা

মো: আল-আমিন, (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা।

আহত ইউপি চেয়ারম্যানের অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম ফকিরের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

বুধবার রাত ৮টার দিকে আলীপুরে রাস্তায় আনছার উদ্দিনের ওপর হামলা হয়। তিনি লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার স্ত্রীও এ সময় সঙ্গে ছিলেন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দুই পায়ের হাঁটু পর্যন্ত থেঁতলে দিয়েছে। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এ সময় তার স্ত্রীও আহত হন।

ঘটনাস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে কুয়াকাটা সমুদ্র সৈকত। স্থানীয়রা আনছার উদ্দিনকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন বলেন, আলীপুরে বাড়িতে ফেরার পথে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। যুবলীগ নেতা নজরুল ইসলাম ফকিরের নেতৃত্বে আলম ফকির, সোহেল ফকির, সেলিম ফকির, শাহীন, সুমন, রাজুসহ আরও কয়েকজন হামলায় অংশ নেন বলে তার অভিযোগ।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মুমসাদ সায়েম পুনাম বলেন, তার দুই পা ও কাঁধসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্ত ক্ষরণও হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

আহত ইউপি চেয়ারম্যানের বড় ভাই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা বলেন, তার ভাইকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, হামলার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




আহমেদ রুবেল আর নেই

 

চন্দ্রদ্বীপ  ডেস্ক: বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ বিকেলে স্টার সিনেপ্লেক্সে “পেয়ারার সুবাস” সিনেমার প্রিমিয়ারে আসার কথা ছিল আহমেদ রুবেলের। কিন্তু আসার আগেই তিনি হার্ট অ্যাটাক করেন।’

একুশে টেলিভিশনের আলোচিত ধারাবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান আহমেদ রুবেল। আহীর আলম পরিচালিত প্রেত নাটকের গল্প লিখেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। তারপর থেকে নাটকে ও সিনেমায় ব্যস্ততা বেড়েই চলে।

একটা সময় নন্দিত লেখক, নাট্যকার ও পরিচালক হুমায়ুন আহমেদের পরিচালনায় অভিনয় শুরু করেন। তার পরিচালিত শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল।

সালাউদ্দিন লাভলুর সাড়া জাগানো নাটক ‘রঙের মানুষ’ ও মোস্তফা সরোয়ার ফারুকীর জনপ্রিয় নাটক ‘৬৯’- এ সাবলীল অভিনয় করে দর্শকনন্দিত হন।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ভালো নাটক করেছেন তিনি।

তার অভিনীত ‘গেরিলা’, ‘মেঘলা আকাশ’, ‘আলফা’, ‘লাল মোরগের ঝুঁটি’-সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’ সিনেমাটি অস্কারে গিয়েছিল।

গেরিলা সিনেমায় তিনি শহীদ আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করেন এবং সব বয়সী দর্শকদের ভালোবাসা অর্জন করেন।

 




সরকারি চাকরিতে শূন্যপদ ৫ লাখ ৩ হাজার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ‘সরকারের শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। শূন্যপদসমূহ পূরণে সুনির্দিষ্ট বিধি মোতাবেক পদ পূরণের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে নবম (পূর্বতন প্রথম শ্রেণি) ও ১০ থেকে ১২ গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) শূন্যপদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।’

মন্ত্রী জানান, রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ২৫ (১) অনুযায়ী প্রণীত মন্ত্রণালয়-বিভাগগুলোর ২০২৩ সালের নভেম্বর মাসের কার্যাবলী সম্পর্কিত মাসিক প্রতিবেদনে প্রধানমন্ত্রী সরকারের শূন্যপদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ অনুমোদন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে এটি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মন্ত্রণালয়-বিভাগসমূহে নিয়োগ কার্যক্রম চলমান আছে।




সংসদের ৩৮টি স্থায়ী কমিটি গঠন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিন মঙ্গলবার আরো ১০টি কমিটি গঠিত হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে, রোববার অধিবেশনের দ্বিতীয় দিনে ১২টি ও সোমবার ১৬টি কমিটি গঠিত হয়। এ নিয়ে এখন পর্যন্ত ৩৮টি স্থায়ী কমিটি গঠন করা হলো।



হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফাঁস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র, মিসর, ইসরায়েলের গোয়েন্দা প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী বৈঠকে বসেন। সেখানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন তারা। ওই আলেচনায় গাজার ইসরায়েলের হামলা বন্ধ এবং জিম্মিদের মুক্তির একটি কাঠামো তৈরি করেন তারা। এরপর সেটি পাঠানো হয় হামাসের কাছে।



ইসরায়েলকে সহায়তা প্রদানের প্রস্তাব বাতিল মার্কিন পার্লামেন্টে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইসরায়েলকে ১ হাজার ৭৬০ কোটি ডলার আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত একটি প্রস্তাব বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। মঙ্গলবার ঘটেছে এই বিরল ঘটনা।



পটুয়াখালীতে  নারী মাদক কারবারি আটক

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর টাউন জৈনকাঠী থেকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ জেলা গোয়েন্দা পুলিশের জালে মোসাঃ রাহিমা বেগম (৪৭) নামের এক নারী মাদক কারবারি আটক হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৭ টার দিকে এসআই(নিঃ)/সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের টাউন জৈনকাঠী এলাকায় মাদক উদ্ধার অভিযানে বসত ঘরের সামনে থেকে ওই কারবারিকে আটক করেন।

আটক রাহিমা বেগম জেলার টাউন জৈনকাঠী এলাকার মোঃ খলিল মৃধার স্ত্রী এবং মৃত. ইয়াছিন হাওলাদারের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো ২টি প্যাকেটে ১ কেজি গাঁজা, ছোট সাদা রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে ৫০ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, মাদক নিমূর্লে আমরা বদ্ধপরিকর। আমাদের এ অভিযান চলমান থাকবে।




দুমকিতে গৃহবধূর মরদেহ রেখে স্বামীর পরিবার উধাও 

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে এক গৃহবধূর মরদেহ বিছানায় রেখে উধাও হয়েছে স্বামীর পরিবারের সদস্যরা। দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন বাসার থেকে গত কাল দিবাগত রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় স্বামীর পরিবারের সদস্যদের কাউকেই পাওয়া যায়নি।

নিহত লামিয়া আক্তার হালিমা (২৩) ওই এলাকার ফোরকান মতব্বরের ছেলে গোলাম সাব্বিরের স্ত্রী ও উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আংগারিয়া গ্রামের ইব্রাহীম খানের স্ত্রী।

লামিয়ার মা লাইজু বেগম বলেন, রাব্বির সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিলো লামিয়ার। এ ঝামেলা থেকে ফাঁস নিয়ে আত্মহত্যা করে লামিয়া। এরপর তাকে নামিয়ে পালিয়ে যায় রাব্বি ও তার পরিবারের লোকজন। লামিয়াকে মারধরও করতো স্বামীর পরিবারের লোকজন। সবশেষে তারা আমার মেয়েকে মেরে পালিয়েছে। লামিয়া-রাব্বি দম্পতির তিন বছরের একটি সন্তান রয়েছে। রাব্বি পায়রা বন্দরের টোল সংরক্ষক হিসেবে কাজ করছেন।

এ বিষয়ে দুমকি থানার ওসি আব্দুস সালাম জানান, ঝুলন্ত মরদেহ বিছানায় রেখে স্বামীর পরিবারের লোকজন পালিয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক। তাই সঠিকভাবে আমরা বলতে পারছি না হত্যা নাকি আত্মহত্যা। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
তবে মেয়ের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।




আগামীকাল নির্বাচন পাকিস্তানে




গাজায় সংঘাত : নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সাড়া দিয়েছে হামাস