তিন টেস্টের দল ঘোষণা ভারতের




এবারের নির্বাচন কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। এই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের কাছে প্রশ্ন, কী কী কারণে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়নি সেটা বলতে হবে।



পাকিস্তানের ‘নায়ক’ ইমরান হলে ‘খলনায়ক’ আাসিফ মুনির

চন্দ্রদীপ ডেস্ক : পাকিস্তানের নির্বাচন পরবর্তী সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে ইমরান খানকে যদি নায়ক বলা যায় তাহলে নিশ্চিত খলনায়ক হবেন সেনাপ্রধান আসিফ মুনির। কেননা ইমরান খান এবং তার দলের পরাজয় নিশ্চিত করার জন্য সামর্থ্যের সবটুকু করেছেন এই সেনা প্রধান।  কিন্তু  ব্যালটের কাছে বরাবরের মতো পরাজিত হয়েছে বুলেট।

সকল ষড়যন্ত্রের ছক ছিন্ন করে এগিয়ে আছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এমতাবস্থায় সামরিক বিবৃতি দিয়েছেন সেনাপ্রধান আসিফ মুনির।

যাতে তিনি বলেন, পাকিস্তানকে নির্বাচন পরবর্তী ‘নৈরাজ্য ও মেরুকরণ’ থেকে সরে আসতে হবে।

তিনি বলেন, সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলের সঙ্গে সঙ্গে পাকিস্তানকে নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি বাদ দিয়ে এগিয়ে যেতে হবে।

আসিম মুনির বলেন, জাতির নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি থেকে এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল হাত এবং একটি নিরাময় স্পর্শ প্রয়োজন।

জানা গেছে, পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের। ২৬৬ আসনের একটিতে স্বতন্ত্র প্রার্থী গুলিতে নিহত হওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণ হয়েছে ২৬৫ আসনে।




আজ টিভিতে যা দেখবেন




পাকিস্তানের নির্বাচন : বিজয় দাবি করছেন ইমরান-নওয়াজ উভয়ই




বিশ্ব ইজতেমা : টঙ্গী ধর্মীয় নগরীতে পরিণত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফজর নামাজের পর মঞ্চ থেকে চলছে আম বয়ান, খিত্তায় খিত্তায় মুসল্লিরা বসে মনোযোগ সহকারে শুনছেন সেই বয়ান। তাবলীগের সাথী হয়ে খেদমতের (রান্না) দায়িত্ব পালন করছেন একটি পক্ষ, জিকিরে জিকিরে চলছে মুসল্লিদের ইবাদত। টঙ্গীর ইজতেমায় ময়দান ছাড়িয়ে পরিসর ঠেকেছে সড়কে। যতদূর চোখ যায় সাদা পাঞ্জাবি আর সাদা টুপিতে আল্লাহ্ আল্লাহ্ জিকির চলছে। তুরাগ তীরের ইজতেমা ময়দানসহ আশপাশ যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।



আ.লীগের বিশেষ বর্ধিত সভা আজ




নিরঙ্কুশ জয় দাবি করে ইমরান খানের ‘বিজয়ী ভাষণ’

চন্দ্রদীপ ডেস্ক: পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পর এবার বিজয়ী ভাষণ দিলেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে এই নির্বাচনে জাতির নজিরবিহীন লড়াইয়ের কথা উল্লেখ করা হয়েছে। এই লড়াইয়ের মাধ্যমে পিটিআই-এর নিরঙ্কুশ জয় হয়েছে বলে ভাষণে বলা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি ইমরান খানের এই ভাষণ প্রকাশ করা হয়েছে। বর্তমানে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তিনি আদিয়ালা কারাগারে বন্দী আছেন।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে ২৪১ আসনের ফল ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৮টি আসন। স্বতন্ত্রদের অধিকাংশই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত। আর নওয়াজ শরিফের পিএমএন-এল পেয়েছে ৬৭টি আসন।

অপরদিকে, বিলাওয়াল ভূট্টোর পিপিপি পেয়েছে ৫১টি আসন ও এমকিউএম দল পেয়েছে ১৫টি আসন। বাকি দলগুলো পেয়েছে মোট ১০টি আসন। এখন পর্যন্ত ২৪টি আসনের ফল ঘোষণা বাকি।

আরেকটি আসনের প্রার্থী ভোটের আগেরদিন নিহত হওয়ায় ওই কেন্দ্রের ভোট স্থগিত রেখেছে দেশটির নির্বাচন কমিশন।

এর আগে ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন নওয়াজ শরিফ। বিজয়ী ভাষণে তিনি স্বতন্ত্র প্রার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের সঙ্গে জোট গঠন করার বিষয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে ফল ঘোষণায় বিলম্ব হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছিলেন, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোট গণনায় ধীরগতি দেখা যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যোগাযোগে গোলযোগের কারণে ভোট গণনায় দেরি হচ্ছে।




বরিশালে কারেন্ট জাল ও গাঁজা সহ আটক ২২

বরিশাল অফিস :: বরিশালে অঞ্চলের নৌপুলিশের “বিশেষ কম্বিং অপারেশন ২০২৪” উপলক্ষে পৃথক অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির মাছ সহ ২২ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়।

এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় ১১ লক্ষ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ সহ ২২ জনকে আটক করা হয়েছে।এছাড়া একটি নৌযান, আটটি মোবাইল কোর্ট ও চারটি নিয়মিত মামলা বলে জানাযায়।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বরিশালের কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়। এসময় বিপুল পরিমান কারেন্ট জাল ও মাছ সহ মোট ২২ জনকে আটক করা হয়। এছাড়া ১০ গ্রাম গাঁজা উদ্ধার সহ মোবাইল কোর্টের মাধ্যমে ছয় জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের এই “বিশেষ কম্বিং অপারেশন ২০২৪” অব্যাহত থাকবে বলে জানান তিনি।




চাকরি ছেড়ে সবজি চাষে সফল বরিশালের লিটু

বরিশাল অফিস :: নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে কৃষি কাজ সফলতা পেয়েছেন বরিশাল নগরীর কাশিপুর এলাকার গিয়াস উদ্দিন লিটু। মৌসুমী সবজি, ফল ও ফুলের চাষ করে সাবলম্বি হয়ে উঠেছেন তিনি।

গিয়াস উদ্দিন লিটু নগরীর ২৭নং ওয়াডস্থ কাশিপুরের করঞ্জা গ্রামের মৃত হাসেম আলী সরদারের ছেলে। তিনি পল্লিবিদ্যুতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। পাশাপাশি তিনি কৃষি কাজ শুরু করেন। কৃষি কাজ লাভজনক হওয়ায় চাকরি ছেড়ে দেন তিনি মনোযোগী হন কৃষি কাজে। অবশেষে একজন সফল চাষি হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হন লিটু।

সরজমিনে গিয়ে দেখা যায়- নিজ জমিতে সেচের কাজ করছে লিটু। কৃষি কাজে তাকে সহায়তা করে আসছেন তার স্ত্রী ও ছেলেরা। তার বাগানে উল্লেখযোগ্য সবজি হচ্ছে, টমেটো, হাইব্রিট শালগম, বাধাকপি, ফুলকপি, শিম চাষ করেন। ফলের মধ্যে রয়েছে আমের বাগান।

লিটু জানান- প্রায় ৮-১০ বছর ধরে কৃষি কাজ করছেন তিনি। নিজের জমিতেই গড়ে তুলেছেন বিভিন্ন রকম ফল ও সবজির বাগান। এ সকল সবজি ফলাতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তিনি চাষবাদ করেছেন। তার জমিতে কোন রকম কীটনাশক ব্যবহার করা হয়না। ফলে একদম দেশীয় স্বাদে ক্রেতারা সবজি কিনে খেতে পারছেন। প্রায় এক একর জমিতে এ সকল ফসল ফলানো হয়। এ বছর বাম্পার ফলন হয়েছে। সবকিছু ঠিক ঠাক থাকলে এবার ফসল বিক্রি করে আসতে পারে ১ লাখ টাকা।

গিয়াসউদ্দিন লিটু আরও বলেন- সম্পূর্ণ অর্গানিক প্রদ্ধতিতে হাইব্রিট সবজির চাষ করি। যে কারণে উৎপাদন খরচ অনেক কম হয়। আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারি। চাকরি বাদ দিয়ে হালাল উপায়ে ভালো উপার্জন করা যায়। এতে অনেক লাভবান হওয়া যায়। আমি সরকারি সকল সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। কৃষি সম্প্রসারন থেকে সবজির বীজ, সারসহ সকল ধরনের তথ্য পেয়ে থাকি।

এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মুরাদুল হাসান বলেন, কৃষক কৃষি ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত যে কোন ধরনের সাহায্য সহযোগিতা চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তা দেয়া হবে। বর্তমানে কৃষকদের পারিবারিক ভাবে স্বর্নিভর করতে ও দেশের কৃষিজাত পণ্যের সার্বিক উন্নয়নে সকল প্রকার সহায়তা করতে সরকারের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।