গাজায় জাতিসংঘ সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল: ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েল। একইসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে হামাসের শোষণের নতুন প্রমাণ বলেও অভিহিত করেছে।




ঝালকাঠিতে গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২

বরিশাল অফিস :: ঝালকাঠিতে আটটি গাঁজা গাছসহ শাহারুম হাওলাদার (৫০) ও ১৫ পিস ইয়াবাসহ কবির হাওলাদার (৫১) নামে দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক শাহারুম হাওলাদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিন চেচরী এলাকার মৃত মুজাহার আলী হাওলাদারের ছেলে ও কবির হাওলাদার নলছিটি উপজেলার ডুবিল এলাকার মৃত আব্দুল আজিজ ওরফে আব্দুল হাওলাদারের ছেলে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে জানান, কাঁঠালিয়া উপজেলার চেচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেচরী এলাকার শাহারুমের মরিচ ক্ষেতের মধ্যে থেকে আটটি গাঁজা গাছ ও নলছিটি উপজেলার ডুবিল এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে নলছিটি ও কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মাদক মুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




গাজায় আরও শতাধিক প্রাণহানি




বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ। এরপর হেদায়েতমূলক বয়ান অনুষ্ঠিত হয়।



নির্বাচনের ৪৮ ঘণ্টা পর ভোট-জোটের জটিলতায় পাকিস্তানের রাজনীতি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পেশোয়ারে রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে পিটিআই সমর্থকদের বিক্ষোভ। ছবি: এএফপি

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে ৪৮ ঘণ্টারও বেশি সময় আগে। তবে এখনো শেষ হয়নি ফল ঘোষণা। অন্তত ১০টি আসনের ফলাফল এখনো অপেক্ষমান। শেষ খবর পাওয়া পর্যন্ত, সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছেন ইমরান খানের সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা। কিন্তু তারপরও তাদের জন্য সরকার গঠন অনিশ্চিত। কে কীভাবে সরকার গঠন করবে তা নিয়ে চলছে নানা জল্পনা।

পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি ৭০টি সংরক্ষিত আসন, যার মধ্যে ৬০টি নারীদের ও ১০টি অমুসলিমদের জন্য। এবার একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় মোট ২৬৫ আসনের ফলাফলের ওপর নির্ভর করতে হচ্ছে দলগুলোকে। নির্বাচনে বিজয়ী হতে অন্তত ১৩৪টি আসন পেতে হবে তাদের।

বাংলাদেশ সময় শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্য বলছে, ভোট হওয়া ২৬৫ আসনের মধ্যে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়ে এগিয়ে রয়েছেন। তারা জিতেছেন ৯২ আসনে।

এরপর ৭১টি আসনে জিতেছে রয়েছে নওয়াজ শরিফের মুসলিম লীগ (পিএমএল-এন)। ৫৪ আসনে জিতে তৃতীয় স্থানে রয়েছে বিলওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি।

তবে জিও নিউজের খবরে বলা হচ্ছে, ইমরানপন্থি স্বতন্ত্ররা জিতেছেন ৯৪ আসনে। পিএমএল-এন পেয়েছে ৭৪ এবং পিপিপি পেয়েছে ৫৪ আসন। ১৭টি আসনে জিতে এমকিউএম-পি রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া, অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন নয়টি আসনে।

আবার, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইমরান সমর্থক প্রার্থীরা ৯৬ আসনে, পিএমএল-এন ৭৫ এবং পিপিপি জিতেছে ৫৪ আসনে। এখনো ১০টি আসনের ফলাফল পাওয়া যায়নি।

জোটই ভরসা
নিয়ম অনুযায়ী কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে সংরক্ষিত আসন ছাড়াই অন্তত ১৩৪টি আসনে জয় পেতে হবে এবং সংরক্ষিত আসনসহ পেতে হবে ১৬৯টি।

অর্থাৎ, এবারের নির্বাচনে কোনো দলই যে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, তা নিশ্চিত। ফলে সরকার গড়তে জোট গঠন অবধারিত হয়ে পড়েছে। এ নিয়ে আলোচনাও শুরু হয়ে গেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইমরানপন্থিদের সরকার গঠন আটকাতে ক্ষমতা ভাগাভাগিতে রাজি হয়েছে নওয়াজ ও বিলওয়াল ভুট্টোর দল। পিএমএল-এন প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ বিলওয়াল ভু্ট্টো ও তার বাবা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেছেন এবং এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বাসায় পাকিস্তান পিপলস পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শাহবাজ শরিফ। এসময় সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

নিয়মের মারপ্যাচে পিটিআই
সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েও বেশ বিপাকে রয়েছেন ইমরান সমর্থিত প্রার্থীরা। কারণ, দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে না পারায় তারা সংরক্ষিত আসন পাবেন না। ফলে পিটিআই’র পক্ষে সরকার গঠন করা অনিশ্চিত হয়ে পড়েছে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বতন্ত্ররা তিন দিনের মধ্যে যেকোনো দলে যোগ দিয়ে সরকার বা বিরোধী দল গঠনে ভূমিকা রাখতে পারবেন।

এক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে এমডব্লিউএম নামে একটি দল। দলটি এ পর্যন্ত মাত্র একটি আসনে জিতেছে। তবে বিজয়ী ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা এমডব্লিউএমের ছাতার নিচে জড়ো হয়ে সরকার গঠন করতে না পারলেও শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।




অস্কারে যুক্ত হলো ‘বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম’

চন্দ্রদ্বীপ ডেস্ক:  কিছুদিন আগে ৯৬তম অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে আসছে ১০ মার্চ এবারের অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৩টি শাখায় অস্কার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। এবারের এ অনুষ্ঠানে নতুন করে আরও একটি শাখা যুক্ত করা হয়েছে। যেকোনো সিনেমা বা সিরিজে চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ যারা করেন, তাদের বলা হয় কাস্টিং ডিরেক্টর।

এতদিন সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীরা পুরস্কৃত হলেও অস্কারে কাস্টিং ডিরেক্টরদের কোনো স্থান ছিল না। অস্কারের ৯৮তম আসর অর্থাৎ ২০২৬ সাল থেকে তাদের সম্মানিত করা হবে।
৮ ফেব্রুয়ারি ‘দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’র পক্ষ থেকে এমনটা জানানো হয়। নতুন এ বিভাগের নাম দেওয়া হয়েছে ‘বেস্ট অ্যাচিভমেন্ট ইন কাস্টিং’।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরে কাস্টিং ডিরেক্টররা তাদের কাজের স্বীকৃতির জন্য আবেদন করে আসছে। শব্দ, পোশাক এবং চুল এবং মেক-আপের মতো অন্যান্য ফিল্ম কারুশিল্প মূলক কাজই তারা করে থাকেন, যেটি যেকোন সিনেমা নির্মাণের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সেই অবদানের ভিত্তিতেই অ্যাকাডেমি পুরস্কারের আয়োজকদের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাকাডেমির কর্তারা এক বিবৃতিতে বলেছিলেন যে, কাস্টিং ডিরেক্টররা ‘চলচ্চিত্র নির্মাণে একটি অপরিহার্য ভূমিকা পালন করে’। এছাড়াও অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেছেন যে, ‘অস্কারে কাস্টিংয়ে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে যোগ করতে পেরে আমরা গর্বিত।’

এর আগে ২০০১ সালে অস্কারে সর্বশেষ ‘বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম’ নামে নতুন বিভাগ যুক্ত হয়েছিল । অর্থাৎ দুই দশকের বেশি সময় পর অস্কারে নতুন কোনো বিভাগ যুক্ত হলো।

আসছে ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার আসর। চূড়ান্ত মনোনয়ন তালিকায় সর্বোচ্চ ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ওপেনহাইমার’। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে সরাসরি অস্কারের এ জমকালো আয়োজন দেখানো হবে।

বিজ্ঞাপন




১৪ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনের জন্য সাক্ষাৎকার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। ওইদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।

সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় দলীয় ফরম কেনেন এক হাজার ৫৪৯ জন নারী। মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করে দলটি।




ঈদের পর ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৯ মার্চ। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষণা অনুযায়ী—এদিন ঢাকাসহ ৮ বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

একই দিন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন তারিখ ঘোষণা করায় পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা পড়েছেন প্রার্থীরা। পরীক্ষা পেছাবে কি না, তা নিয়ে পিএসসি এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় বিপাকে পড়েছেন সোয়া তিন লাখেরও বেশি প্রার্থী।

পিএসসি সূত্র বলছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঈদের আগে এ পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পূর্ণ কমিশন সভায় পিএসসির সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সিটি নির্বাচনের দিনে পরীক্ষা নেওয়াটাও সম্ভব নয়। এসএসসি পরীক্ষার কারণে বিসিএস পরীক্ষা এগিয়ে আনারও সুযোগ নেই।

দুই কর্মকর্তার একজন নাম-পরিচয় প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘ঈদুল ফিতরের আগে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। রোজার মধ্যে বিসিএস পরীক্ষা নেওয়ার নজির নেই।’

আরেকজনের ভাষ্য, ‘নির্বাচনের দিনে তো আর পরীক্ষা হয় না। ৯ মার্চও পরীক্ষা হচ্ছে না, এটা নিশ্চিত। এরপর রোজা শুরু। তারপর ঈদ। ঈদের ছুটি শেষে প্রথম অথবা দ্বিতীয় শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।’

এ নিয়ে জানতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কয়েক দফা তাকে কল করা হলেও রিসিভ করেননি।

গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।




এমবিবিএস ভর্তি পরীক্ষার আজ ফল প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলফল। এ দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, ১১ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে। এ নিয়ে ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার ১৯টি কেন্দ্রের মধ্যে ঢাকায় কেন্দ্র ছিল পাঁচটি, ঢাকার বাইরে ১৪টি। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ছয় হাজার ২৯৫টি আসনের বিপরীতে এবার এক লাখ চার হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে হিসাবে প্রায় ১৯ জন আসনপ্রতি লড়বে। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশ নেন শিক্ষার্থীরা। সে ক্ষেত্রে আসনপ্রতি লড়ছেন প্রায় ৯ জন শিক্ষার্থী।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) গতবারের মতো এবারও ৪০ রাখা হয়েছে। মাইগ্রেশনের জন্য তিনবার সময় পাবেন শিক্ষার্থীরা। বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য সব কলেজকে উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা সব কলেজে চয়েজ একবারে দিতে পারবেন, সরকারি মেডিকেল কলেজগুলোতেও একই নিয়ম বহাল।

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি থাকা দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১০ নম্বর কাটা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জেলা কোটা বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ করা না গেলে সেসব আসনে সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।




ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা চারে বরিশাল

স্পোর্টস ডেস্ক:: সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নৈপুণ্যে জয় পেল বরিশাল

সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নৈপুণ্যে বিপিএলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠলো তামিম-মুশফিকের ফরচুন বরিশাল। শনিবার (১০ ফেব্রুয়ারি) নিজেদের অষ্টম ম্যাচে বরিশাল ৪০ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে।

৮ খেলায় অংশ নিয়ে সমান ৪টি করে জয়-হারে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠলো বরিশাল। ৭ খেলায় বরিশালের সমান ৮ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেল খুলনা টাইগার্স। টানা আট ম্যাচ হারা ঢাকা ৯ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো।

১৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪১ রানে ৩ উইকেট হারায় ঢাকা। সাব্বির হোসেন ৫, মোহাম্মদ নাঈম ১০ ও সাইফ হাসান ১২ রানে আউট হন। চতুর্থ উইকেটে ৩৭ বলে ৩৯ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ও এসএস মেহেরব। ৩টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ২৮ রান করা মেহেরবকে শিকার করে জুটি ভাঙেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৯ রানে অলআউট হয় ঢাকা। এক প্রান্ত আগলে লড়াকু ইনিংস খেলেন ৫টি চার ও ৩টি ছক্কায় ৩০ বলে ৫২ রান করা রস। বরিশালের মোহাম্মদ সাইফুদ্দিন ২১ রানে ৩টি উইকেট নেন।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক। শুরুতেই দুর্দান্ত ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে তারা। তাসকিন এবং শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তামিমের দল। এরপর রিয়াদ এবং সৌম্য মিলে গড়েন ১৩৯ রানের জুটি।

৪৭ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলে রিয়াদ বিদায় নিলে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে নিজের ইনিংস সাজান ৭টি বাউন্ডারি এবং ৪টি ছক্কা দিয়ে।

৫ নম্বরে ব্যাট করতে নামেন শোয়েব মালিক। সৌম্য এবং শোয়েব মালিক মিলে ফরচুন বরিশালের রান নিয়ে যান ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানে। রিয়াদ আউট হলেও এদিন ৪৮ বলে অপরাজিত ৭৫ রান করেন সৌম্য সরকার। ৪টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি। ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।