ভোলায় ইপিআই ভ্যাকসিন সংকট, টিকা কার্যক্রম ব্যাহত

বরিশাল অফিস :: ভোলায় দুই মাস ধরে নিউমোনিয়া ও পোলিও টিকাসহ বিভিন্ন রোগের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রতিদিনই অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে টিকা কেন্দ্রে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। নির্দিষ্ট সময় টিকা দিতে না পেরে উদ্বিগ্ন তারা। এনিয়ে ক্ষোভ ঝরছে তাদের কণ্ঠে। টিকার জন্য ঢাকায় চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

টিকা নিতে আসা অভিভাবক মিজি বাড়ির নাহিদা লায়লা নাসরিন, ফাতেমা জানান, শিশুর টিকার জন্য এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র ছুটছেন সন্তানের বাবা-মা। এরপরও মিলছে না টিকা। তাই ফিরতে হচ্ছে হতাশ হয়েই। দুই মাস ধরে ভোলায় নিউমোনিয়া ও পোলিও টিকাসহ বিভিন্ন রোগের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। তাই নির্দিষ্ট তারিখে শিশুদের টিকা নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছে অভিভাবকরা। ইউনিয়নের টিকা কেন্দ্র থেকে শুরু করে সরকারি হাসপাতালেও মিলছে না এই টিকা।

আকলিমা বেগম বলেন, আমার মেয়ের তিনটি টিকা দেয়া হয়েছে। ৪র্থ ধাপের টিকার জন্য স্থানীয় স্যাটেলাইট ক্লিনিকে গেলেও টিকা মেলেনি। পরে হাসপাতাল এসেছি, সেখানেও নেই। এতে আমরা খুব চিন্তার মধ্যে আছি। সঠিক সময়ে যদি টিকা না দিতে পারি তাহলে দুশ্চিন্তার শেষ নেই। এতে দুভোর্গ পোহাতে হচ্ছে তাদের। তাই দ্রুত টিকার ব্যবস্থা করার দাবি অভিভাবকদের।

স্বাস্থ্য সহকারী জান্নাতুল নাঈম ও মো. হোসেন জানান, শিশুদের পিসিভি, আইপিভি, পেন্টাভ্যালেন্ট এই তিনটি ভ্যাকসিন না থাকায় শিশুদের নিয়মিত টিকা দিতে পারছেন না তারা। এতে টিকা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ জানান, টিকার জন্যে আমরা চাহিদা পাঠিয়েছি। যেন দ্রুত টিকা আসে। তবে টিকা দিতে কিছুটা বিলম্ব হলেও তা শিশু স্বাস্থ্যের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানান তিনি।

প্রসঙ্গত, ভোলা জেলায় এক বছরে ৬৪ হাজার শিশুকে টিকা দিতে হয়। জেলার ৬৭টি ইউনিয়নের প্রতিটিতে ২৪টি টিকা কেন্দ্রে মাসে একবার করে টিকা দেয়া হয়। এছাড়াও রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ছুটির দিন ছাড়া প্রতিদিন টিকা দেয়া হয়। বর্তমানে ১০টি রোগের টিকার মধ্যে কেবল ৩টি টিকা মজুদ রয়েছে।




ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ জনের নিয়োগ

বরিশাল অফিস :: ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘মিটার রিডার কাম ম্যাসেঞ্জার’ পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাবাজার, ভোলা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: বাংলাবাজার, ভোলা

বয়স: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১৮-২৫ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা pbsbho.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর, ০৬ ফেব্রুয়ারি ২০২৪




আনসার বাহিনীকে স্মার্ট ও আধুনিক করতে কাজ চলছে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় সম্পদ রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনীকে আরও স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার। আজ (সোমবার) সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপির সমাবেশে তিনি এসব কথা বলেন।



বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার ইঙ্গিত পিটিআইয়ের




রাফাহতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ৬০ জনের বেশি নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বশেষ ‘নিরাপদ স্থান’ রাফাহতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো হয়। আর এসব হামলায় অঞ্চলটিতে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।




টিভিতে দেখুন আজকের খেলা

ফুটবল

এনএফএল-সুপারবোল
সান ফ্রান্সিসকো-কানসাস সিটি
ভোর ৫-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

প্যালেস-চেলসি
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

সিরি আ
জুভেন্টাস-উদিনেসে
রাত ১-৪৫ মি., র্যাবিটহোল




ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা

চন্দ্রদীপ ডেস্ক: ঘড়ির কাঁটায় বাকি তখন মাত্র ২২ মিনিট। গত ৭৮ মিনিট ব্রাজিল যেভাবে রক্ষণ ধরে রেখে খেলেছে, তেমন থাকলে অলিম্পিকে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে তারা। ওদিকে আর্জেন্টিনার শিবিরে তখন গভীর উদ্বেগ। অলিম্পিকে বাছাই করলে লিওনেল মেসি এবং অ্যানহেল ডি মারিয়াকে দলে নেওয়ার চেষ্টা করবে তারা। কিন্তু ব্রাজিলের বিপক্ষে জয় না পেলে হবে না কিছুই।

এমন এক সময়েই ডিবক্সের অনেকটা বাইরে থেকে নিরীহদর্শন এক মাপা ক্রস করলেন ব্রাইটনে খেলা আর্জেন্টাইন তরুণ ভ্যালেন্টিন বার্কো। অনেকটা দৌড়ে এসে তাতে মাথা ছোঁয়ালেন দীর্ঘদেহী ফরোয়ার্ড লুসিয়ানো গুন্দো। তাতেই ভাঙলো ব্রাজিলের রক্ষণ। ৭৮ মিনিটের গোলটাই আর্জেন্টিনাকে এনে দেয় প্যারিস অলিম্পিকের টিকিট। আর দারুণ শুরুর পরেও বাদ যায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের প্রায় পুরোটা সময়েই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইন তরুণরা। ১৫ মিনিটেই গোল পেতে পারত তারা। অধিনায়ক থিয়াগো আলমাদার দুর্দান্ত ফ্রি-কিক গোলবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। এর আগ পর্যন্ত কোনো সুযোগই করা হয়নি ব্রাজিলের। ১৮ মিনিটে তারা প্রথম শট নেয় গোলমুখে। যদিও সেটা ছিল না টার্গেটে।

ব্রাজিল ম্যাচের সেরা সুযোগ পেয়েছে ৬০ এবং ৬২ মিনিটে। প্রথম গ্যাব্রিয়েল পেককে হতাশ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক ব্রেই। দুর্দান্ত সেভে সুরক্ষিত রাখেন আর্জেন্টিনার অলিম্পিক খেলার স্বপ্ন। মিনিট দুয়েক পরেই জন কেনেডিকেও হতাশ করেন তিনি।

তবে ম্যাচে আধিপত্য ছিল আর্জেন্টিনারই। হ্যাভিয়ের মাশ্চেরানোর আর্জেন্টিনা বল দখলে রাখে ৬১ শতাংশ এবং শট নেয় ১৪টি। ধারাবাহিকতার সুবাদেই ৭৮ মিনিটে পেয়ে যায় মহামূল্যবান সেই গোল। তাতেই বাদ পড়েছে অলিম্পিকের বর্তমান স্বর্ণপদক পাওয়া দলটি। ২০১৬ ও ২০২০ অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল।




প্রকাশ পেয়েছে ‘কাজলরেখা’ সিনেমার দ্বিতীয় গান

চন্দ্রদ্বীপ ডেস্ক:  একাধিকবার মুক্তির তারিখ জানানো হলেও প্রেক্ষাগৃহে আসেনি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’। মুক্তি পেছালেও এসেছে সিনেমার নতুন গান প্রকাশিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘হলুদ রে তুই’ শিরোনামের গানটি। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অন্তরা মণ্ডল ও হুমায়রা ঈশিকা। এর আগে গত ডিসেম্বরে প্রকাশ হয় ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গানটি।

‘কাজলরেখা’ সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে বলে জানা গেছে। ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

কাজলরেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে।

এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে।




ব্যাংকে পরিচালক হতে ন্যূনতম বয়স লাগবে ৩০ বছর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের গঠন বিষয়ে নীতিমালা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত নীতিমালাও প্রকাশ করা হয়েছে।

নতুন এ নীতিমালার আলোকে পরিচালনা পর্ষদের পরিচালক সংখ্যা হবে সর্বোচ্চ ২০ জন এবং স্বতন্ত্র পরিচালক হবে তিনজন। তবে ২০ এর নিচে পরিচালক হলে স্বতন্ত্র পরিচালক দুইজনের বেশি হতে পারবেন না। একইসঙ্গে কোনো একক পরিবার হতে তিনজনের বেশি সদস্য পরিচালক হতে পারবে না।

আর পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স ৩০ বছর বয়স হতে হবে। আর ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। একইসঙ্গে ব্যবসায়িক কার্যক্রম যথাযথ ও সুচারূভাবে সম্পন্ন করার জন্য উপযুক্ত ও পেশাগতভাবে দক্ষ ব্যক্তির সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হওয়া আবশ্যক। ব্যাংকের কর্মকাণ্ড প্রধানত আমানতকারীদের অর্থে পরিচালিত হয়। এক্ষেত্রে আমানতকারীদের স্বার্থরক্ষা করা অপরিহার্য। এ কারণে ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের দায়িত্ব অপরাপর কোম্পানির তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩ সালে ব্যাংক-কোম্পানি আইনে বেশি সংশোধনী আনা হয়েছে।

আর এ সংশোধনের ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদের গঠন এবং পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য, যোগ্যতাসহ বিভিন্ন বিষয়ে নতুনভাবে নীতিমালা প্রণয়নের আবশ্যকতা দেখা দিয়েছে।

ব্যাংক খাতে সুশাসনের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে পরিচালনা পর্ষদের গঠন, পরিচালকের দায়িত্ব ও কর্তব্যসহ তদসংশ্লিষ্ট বিষয়ে এ নীতিমালা অনুসরণের জন্য নির্দেশনা জারি করা হলো।

ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদ গঠন:

ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারধারক পরিচালক, শেয়ারধারক প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি পরিচালক এবং স্বতন্ত্র পরিচালক এর সমন্বয়ে গঠিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিকল্প পরিচালকও পরিচালনা পর্ষদের সদস্য হবেন; পরিচালনা পর্ষদের পরিচালক সংখ্যা হবে সর্বোচ্চ ২০ জন; পরিচালনা পর্ষদের পরিচালক সংখ্যা ২০ জন হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা হবে অন্যূতম ৩ জন। পর্ষদের পরিচালক সংখ্যা ২০ জনের কম হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা হবে অন্যূন ২ জন; কোনো একক পরিবার হতে ৩ জনের অধিক সদস্য একই সময়ে কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।

পরিচালনা পর্ষদের যোগ্যতা:

সংশ্লিষ্ট ব্যক্তির অন্যূতম ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে; কোনো ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার কোনো কাজের অভিজ্ঞতাকে বিবেচনায় নেওয়া হবে না; সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে; তিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হননি কিংবা কোনো জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্যবিধ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বা জড়িত নন; দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে কোনো বিরূপ পর্যবেক্ষণ/মন্তব্য নেই; নিজের কিংবা স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণের জন্য খেলাপি নন; ব্যক্তিগতভাবে অথবা তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা অংশীদারী প্রতিষ্ঠানের জন্য কর খেলাপী নন; সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানিতে কোনো পদে চাকরিরত থাকলে চাকরি অবসায়নের ৫ বছর অতিক্রম না হলে তিনি পরিচালনা পর্ষদের সদস্য হতে পারবেন।




ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

চন্দ্রদীপ ডেস্ক : সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। জুনিয়রদের সামনে সুযোগ ছিল সিনিয়রদের সেই হারের প্রতিশোধ নেওয়ার। তবে তা করতে পারলেন না আর্শিন কুলকার্নি-উদয় সাহরানরা। আরও একবার ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো অজিরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন হারজাস সিং। জবাবে খেলতে নেমে ৪৩ ওভার ৫ বলে ১৭৩ রানে অল আউট হয় ভারত।