অপহরণের অভিযোগে ‘নারী ক্রিকেটার’ গ্রেপ্তার

বরিশাল অফিস :: বরিশালের মুলাদী থেকে কিশোরী অপহরণের অভিযোগে কথিত নারী ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় কথিত নারী ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।

ওই কথিত নারী ক্রিকেটার হলেন লিজা খান। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের বসিন্দা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরীর মা বলেন, ‘তার মেয়ের সঙ্গে ফেসবুকে লিজা খানের পরিচয় হয়। লিজা খান নিজেকে নারী ক্রিকেটার পরিচয় দিয়ে মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। ২৯ জানুয়ারি লিজা খান মোবাইল ফোনে ডেকে ঢাকায় নিয়ে কিশোরীকে নির্যাতন করেন।’

ওসি মো. জাকারিয়া বলেন, ‘কিশোরীকে অপহরণের অভিযোগে তার মা মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৯টার দিকে মুলাদী থানা পুলিশ ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে। সে সময় মামলার আসামি লিজা খান নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। লিজা খান নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটার হিসেবে দাবি করেছেন।’

তিনি আরও বলেন, ‘লিজা খান নারী ক্রিকেটার পরিচয় দিয়ে কিশোরীদের ফাঁদে ফেলে অপহরণ করেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।’




বরিশালে ১৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের জীবনানন্দ মেলা

বরিশাল অফিস :: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।

আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মূল ভবন মাঠে মেলার উদ্বোধন করা হবে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা। মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিএম কলেজ কম্পাউন্ডে সংগঠনের কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে উত্তরণ। এসময় জানানো হয়, রূপসী বাংলার এ কবিকে ধারণে উদ্বুদ্ধ করতে জীবনানন্দ মেলা হবে, যেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।।

উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুদিপ্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রকাশ চন্দ্র পাল ও সদস্য সচিব সাইফুল ইসলাম হৃদয়, সংগঠক আবুল খায়ের সবুজ, পান্থ, উত্তরণের সাবেক সদস্য কবি সৈয়দ মেহেদী হাসান প্রমুখ। এছাড়া সংস্কৃতি পরিষদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই কলেজে রূপসী বাংলার কবি জীবনানন্দ হেঁটে বেড়িয়েছেন, জ্ঞান দান করেছেন। সেই কলেজের শিক্ষার্থীরা জীবনানন্দের আদর্শকে ধারণ করতে কবির প্রিয় প্রাঙ্গণে নানান কর্মসূচির আয়োজন করেছেন। এসব কর্মসূচি বিএম কলেজের শিক্ষার্থীসহ বিশ্ববাসীর মাঝে কবির আদর্শকে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

উত্তরণের সভাপতি সুদীপ্ত দাস বলেন, কবি জীবনানন্দ দাশ এই ব্রজমোহন কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন। তার জন্মদিন উপলক্ষে নানান আয়োজনের সঙ্গে মেলায় ৫০টি স্টল থাকবে। তিন দিনব্যাপী মেলার পাশাপাশি প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।




যৌথ অভিযানে ১২০ মন জাটকা জব্দ

বরিশাল অফিস :: বরিশাল জেলা প্রশাসন,মৎস বিভাগ ও বরিশাল নৌপুলিশের যৌথ অভিযানে ৪ হাজার পাঁচশত কেজি জাটকা জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বরিশাল সিএন্ডবি রোডে ঢাকা- বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা হয়।

জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসন,মৎস বিভাগ ও বরিশাল নৌপুলিশ ঢাকা বরিশাল মহাসড়কে রাত সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করেন।এসময় দুইটি ট্রাকে অভিযান করে ৪৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানাযায়।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসন,মৎস বিভাগ ও বরিশাল নৌপুলিশের যৌথ অভিযানে ৪ হাজার পাঁচশত কেজি ঝাটকা জব্দ করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে সাত জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় বিলি করা হয়। তাদের এই “বিশেষ কম্বিং অপারেশন ২০২৪” অব্যাহত থাকবে বলে জানান তিনি।




আমতলীতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

বরিশাল অফিস :: বরগুনার আমতলীতে বাসচাপায় আলী হাওলাদার (১৮) নামের মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলা আমতলী-কুয়াকাটা সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে উপজেলার তারিকাটা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গেলে চারজন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ইসলাম পরিবহন পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা গোলাম রাব্বি বলেন, হাসপাতালে আনার আগেই আলী হাওলাদার মারা গেছেন। অপর দুর্ঘটনায় আহত চারজনের তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।




ইরানে পুরস্কার জিতলেন তাসনিয়া ফারিণ




গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যা ‘অনেক বেশি’ : বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা চার মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার এই হামলায় ভূখণ্ডটিতে ইতোমধ্যেই ২৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।



পরিবহনের সুরক্ষা নিশ্চিত করে রপ্তানিতে ভূমিকা রাখবে হাইওয়ে পুলিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক পণ্য রপ্তানি পরিবহনের সুরক্ষা নিশ্চিত করে দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য হাইওয়ে পুলিশের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। হাইওয়ে পুলিশ ‘সেবা সপ্তাহ ২০২৪’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।



বরিশালের মুলাদীর অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

বরিশাল অফিস :: বরিশালের মুলাদীর অপহৃত এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মুলাদী থানা-পুলিশ ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় অপহরণ ও নির্যাতনের অভিযোগে লিজা খান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ওই কিশোরী ও গ্রেপ্তার নারীকে বরিশাল শিশু ও নারী নির্যাতন দমন আদালতে পাঠানো হয়েছে।

লিজা খান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের মুজাম্মেল খানের মেয়ে।

অপহৃত কিশোরীর মা জানান, ফেসবুকে তার মেয়ের সঙ্গে লিজা খানের সঙ্গে পরিচয় হয়। লিজা খান নিজেকে একজন নারী ক্রিকেটার পরিচয় দিয়ে তাঁর মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে তাদের মধ্যে মোবাইল ফোনেও যোগাযোগ চলতে থাকে। গত ২৯ জানুয়ারি লিজা খান মোবাইল ফোনে তাঁর মেয়েকে ঢাকায় ডেকে নেয় এবং আটকে রেখে নির্যাতন করেন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে গত ৩০ জানুয়ারি বরিশাল শিশু ও নারী নির্যাতন দমন আদালতে মামলা করেন।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল বলেন, মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে সোমবার অভিযান চালিয়ে হাজারীবাগ এলাকা থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং লিজা খান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীর জবানবন্দি এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 




ফিলিপাইনে ভূমিধসে নিহত বেড়ে ৬৮

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিপাইনে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। প্রায় এক সপ্তাহ আগে দেশটির সোনার খনি সমৃদ্ধ একটি গ্রামে ভূমিধস আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, দাভাও দে ওরো প্রদেশে ওই বিপর্যয়ের পর এখনও পর্যন্ত ৫১ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, সেখানে আর কারও বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

সেখানে সর্বশেষ তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভূমিধসের ৬০ ঘণ্টা পর ওই শিশুকে উদ্ধারের ঘটনাকে ‘অলৌকিক’ বলে দাবি করেন উদ্ধারকর্মীরা। দাভাও দে ওরো প্রদেশের দুর্যোগ সংস্থার কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, সে সময় ওই শিশুটিকে উদ্ধারের ঘটনা উদ্ধারকারীদের মনে আশা জুগিয়েছে।

তবে এখন আর কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ। মঙ্গলবার (৬ ফেব্রয়ারি) মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনিসমৃদ্ধ গ্রাম মাসারোয় ভয়াবহ ভূমিধস ঘটে। এই ঘটনায় অন্তত ৩১ জন আহত হন। এখনও অনেকেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ভূমিধসের সময় খনি শ্রমিকদের পরিবহনের জন্য ব্যবহৃত তিনটি বাস ও জিপ গাড়ি কাদায় আটকে যায়। বাসগুলোতে থাকা ২৮ শ্রমিকের মধ্যে ৮ জন বেরিয়ে আসতে পারেন। তাছাড়া এ দুর্ঘটনায় গ্রামটির অনেক বাড়িঘরও ধ্বংস হয়েছে।

প্রাদেশিক কর্মকর্তা ম্যাকাপিলি জানান, ২০০৭ এবং ২০০৮ সালে ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত এলাকাটিকে ‘নো বিল্ড জোন’ বা স্থাপনা তৈরি করা যাবে না বলে ঘোষণা করা হয়েছিল। পুনর্বাসনের ব্যবস্থা করার পর এলাকাবাসীকে এই স্থান ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা আবারও সেখানে ফিরে আসেন।

সাম্প্রতিক সময়ে ফিলিপাইনের এই অঞ্চলে ভূমিকম্প, ভূমিধস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বেড়ে গেছে। ভবিষ্যতে ভূমিধসের আশঙ্কায় মাসারা ও আশপাশের চারটি গ্রামের শত শত পরিবার বাড়িঘর ছেড়ে জরুরি কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ।




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট

৩য় টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ২টা, স্টার স্পোর্টস ২

চট্টগ্রাম-কুমিল্লা
বেলা ১-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

রংপুর-খুলনা
সন্ধ্যা ৬-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল

ফেডারেশন কাপ
আবাহনী-মোহামেডান
বেলা ৩টা, টি স্পোর্টস ডিজিটাল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-ম্যানচেস্টার সিটি
রাত ২টা, সনি স্পোর্টস ১

লাইপজিগ-রিয়াল মাদ্রিদ

রাত ২টা, সনি স্পোর্টস ২