নিম্নমানের মির্জাগঞ্জে সামগ্রী অপসারণ না করেই কাজ শুরু

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে কাজের শুরুতেই নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কারের কাজ করায় ঠিকাদারকে দুই দফা নিম্নমানের সামগ্রী অপসারণের চিঠি দেয় উপজেলা প্রকৌশলী অফিস।

নিম্নমানের সামগ্রী অপ্রসারণ না করে কাজ চালিয়ে যাওয়ায় জেলা পরকৌশলী কার্যালয়ে ঠিকাদারের সাথে চুক্তির বাতিলের সুপারিশ করে উপজেলা প্রকৌশলী অফিস। এ নিয়ে (চন্দ্রদ্বীপ নিউজ) সহ বিভিন্ন গণমাধ্যমে  একাধিক সংবাদ প্রকাশিত হলে একমাস ধরে পশ্চিম সুবিদখালী বাধঘাট থেকে দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের দাসেরডাঙ্গা পর্যন্ত দুটি সড়কের তিন কিলোমিটার সংস্কারের কাজ বন্ধ থাকে।

এরপরেও উপজেলা প্রকৌশলী অফিসকে না জানিয়ে এবং নিম্নমানের সামগ্রী অপসারণ না করেই আবারো সেই রাস্তার কাজ শুরু করেছে ঠিকাদার রঞ্জু হাওলাদার।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে পুরোদমে এই সংস্কারের কাজ চললেও উপজেলা প্রকৌশলী দপ্তর এ বিষয়ে কিছু জানেন না বলে জানান সাংবাদিকদের।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর মির্জাগঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কর্মসূচির আওতায়, ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রাম ও আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের পশ্চিম সুবিদখালী বাদঘাট থেকে দক্ষিণ আমড়াগাছিয়া দাসেরডাঙ্গা গ্রাম পর্যন্ত ১ কোটি ২৫ লক্ষ ৮০ হাজার ৪০৫ টাকা ব্যয়ে দুটি প্রকল্পে ৩ কিলোমিটার সড়কের মেরামতের কাজ পান কলাপাড়া উপজেলার কাজী এন্টারপ্রাইজ ও পটুয়াখালীর অয়ন এন্টারপ্রাইজ।

দুই ঠিকাদার প্রতিষ্ঠান থেকে স্থানীয় ঠিকাদার মোঃ রঞ্জু হাওলাদার ক্রয় করে সড়কটির সংস্কারের কাজ করছেন। পুরো অংশের কাজের মান নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সড়কটির কাজের মান যাচাই-বাছাই করে ৩১ ডিসেম্বর চুক্তি বাতিলের সুপারিশ করে জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে চিঠি পাঠান উপজেলা প্রকৌশলী কার্যালয়।

এর আগে নিম্নমানের সামগ্রী অপসারণের জন্য ঠিকাদারকে ৫ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ১২ ডিসেম্বর চিঠি পাঠানো হয়। দুই দফা চিঠি পাঠানোর পরেও চুক্তি অনুযায়ী মালামাল ব্যবহার না করে নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় চুক্তি বাতিলের সুপারিশ করে উপজেলা প্রকৌশলী অফিস।

স্থানীয়দের অভিযোগ, প্রথম থেকেই নিম্নমানের ইট দিয়ে এই রাস্তার কাজ করা হয়েছিল। কিছুদিন কাজ বন্ধ থাকার পর দুই একদিন ধরে আবারও সেই নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ শুরু করা হয়েছে। এরকমের সামগ্রী দিয়ে কাজ করলে কিছুদিনের মধ্যেই রাস্তাটি আবার বেহালদশা হবে।

অভিযোগের বিষয় ক্রয়িকৃত ঠিকাদার রঞ্জু হাওলাদারের মুঠোফোনে কাছে জানতে চাইলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

উপজেলা প্রকৌশলী অফিসার আলমগীর বাদশা বলেন, অফিসিয়াল কোন চিঠিই তিনি জবাব দেয়নি। এখন পুনরায় সে যে আবার কাজ শুরু করেছে সে বিষয়ে আমরা অবগত নই। নিম্নমানের সামগ্রী অপসারণ না করে পুনরায় আবার কাজ শুরু করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী বলেন, এমনটি কোনভাবেই হতে পারে না। আমি বিষয়টি দেখছি।




পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজের মেয়ে মরিয়ম

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন একজন নারী। তিনি পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। দলটির সাবেক মন্ত্রী রানা তানবির হোসেন এ তথ্য জানিয়েছেন।

তাছাড়া নওয়াজ শরিফ দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছেন। শেহবাজ বর্তমানে দলটির প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের ভাই। এর আগের জোট সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন।

অন্যদিকে তেইরিক-ই-ইনাসাফের ইনফরমেশন সেক্রেটারি রৌফ হাসান বলেছেন, রাতের আধাঁরে ইমরান খানের ম্যানডেট চুরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, পাকিস্তানকে আরও অস্থিতিশীলতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।




কে হবেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট : আজ ভোট

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র এবং জনসংখ্যার হিসেবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ১৭ হাজার দ্বীপে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ।



আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক :বিপিএলে আজ আছে দুইটি ম্যাচ। ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা এবং আফগানিস্তান। রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি।




একুশে পদক পাচ্ছেন আলমগীর-ডলি জহুরসহ একাধিক তারকা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এবার বিনোদন অঙ্গন থেকে ১০ জন পাচ্ছেন এই সম্মাননা।



ভাললোবাসা দিবসে প্রিয়জনকে যে উপহার দিবেন?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভালোবাসা দিবসে দিনটিকে স্মরণীয় এবং একটু বিশেষ করতে প্রিয় মানুষটির জন্য বিভিন্ন ধরনের উপহার কেনেন নিশ্চয়ই? কখনো ফুল, আংটি, গয়না, জামাকাপড় কিংবা তার প্রয়োজনীয় কোনো কিছু। তবে এসব ট্রেন্ড এখন অনেক পুরোনো। এই প্রযুক্তি নির্ভর যুগে সঙ্গীকে দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপহার হচ্ছে গ্যাজেট।

গ্যাজেট বলতেই আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে এমন নয়। প্রিয় মানুষটিকে দিতে পারেন তার নিত্যদিনের ব্যবহারে প্রয়োজন এমন সব গ্যাজেট। যে উপহার পেয়ে আপনার প্রিয়জন তো খুশি হবেই, আপনার পকেটে বেশি চাপ পড়বে না। জেনে নিন কী কী উপহার দেওয়া যেতে পারে-

এলইডি রিং ট্রাইপড

বর্তমানে অনেকেই ইনস্টাগ্রামে রিলস বানান। সেক্ষেত্রে কাজে আসতে পারে এলইডি রিং ট্রাইপড। গানের ছন্দ মিলিয়ে সেরা রিলস বানানোর জন্য এই ধরনের ট্রাইপডের জুড়ি মেলা ভার। বাজারে তো বটেই, হাতে সময় না থাকলে অনলাইনেও অর্ড্র করতে পারেন। দামও হাতের নাগালেই।

ওয়্যারলেস স্পিকার

আপনার প্রিয় মানুষটি যদি গান শুনতে ভালোবাসেন তাহলে তার জন্য সেরা উপহার হতে পারে ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পছন্দের গান চালাতে পারেন এই স্পিকার। অথবা বাড়িতে একলা থাকার সময়ও উপভোগ করতে পারেন ব্লুটুথ স্পিকার। অনলাইনে এটি ৫০০-১০০০ টাকার মধ্যে খুব সহজে পেয়ে যাবেন।

স্মার্টওয়াচ

ডিজিটাল জমানায় যে ডিভাইস ছাড়া থাকা যায় না তা হল একটি স্মার্টওয়াচ। স্মার্টফোনের মতো এতেও একাধিক ফিচার পাওয়া যায়। রয়েছে ব্লুটুথ কলিং, হেলথ ট্র্যাকিংয়ের মতো সুবিধা। বর্তমানে বহু স্মার্টওয়াচে অ্যাডভান্স ফিচারও দেওয়া হয়। গুগল ম্যাপ থেকে মিউজিক সব রয়েছে এতে। স্মার্টওয়াচও একটি দারুণ উপহার হতে পারে প্রিয় মানুষটির জন্য।

ইয়ারবা

তার লাগানো ইয়ারফোনের যুগ গেছে। জায়গা করে নিয়েছে ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাড। সুন্দর কেসের সঙ্গে পাওয়া যায়। থাকে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশনের মতো সুবিধা। দারুণ সাউন্ড কোয়ালিটি এবং কলিং পাওয়া যায়। লং ডিসটেন্স রিলেশনশিপ থাকলে অবশ্যই গার্লফ্রেন্ডকে উপহার দিতে পারেন এই ইয়ারবাড। বর্তমানে অনলাইনে ৩০০-২০০০ টাকার মধ্যে দারুণ সব ইয়ারবাড পাওয়া যাবে।

টু ইন ওয়ান ল্যাপটপ মোবাইল স্ট্যান্ড

ল্যাপটপ এবং মোবাইল একসঙ্গে স্ট্যান্ড রাখার জন্য এই গ্যাজেট কাজে আসতে পারে। এতে ঘাড়ে ও কোমরে আরাম পাবেন। যাদের নিয়মিত ল্যাপটপ ব্যবহার করতে হয় তাদের ক্ষেত্রে কার্যকর হতে পারে। এই গ্যাজেটে শুধু ল্যাপটপ নয়, স্মার্টফোনও স্ট্যান্ড রাখতে পারবেন। এটি অ্যামাজন ও ফ্লিপকার্ট দু’জায়গাতেই ৫০০-১০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।

সূত্র: গ্যাজেট৩৬০




লিভারের চর্বি কাটাতে কি করতে হবে?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, লিভারের উপর এমনিতেই স্বাস্থ্যকর চর্বির একটি আস্তরণ থাকে, তবে এর উপরে যদি আবারও অতিরিক্ত চর্বি জমতে শুরু করে তাহলে তা ফ্যাটি লিভার হিসেবে বিবেচিত হয়।

অতিরিক্ত চর্বি জমলে লিভারের কার্যকারিতা কমে যায়, ফলে সামগ্রিক স্বাস্থ্যে এর ক্ষতিকর প্রভাব পড়ে। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ওজন বশে আনা ও স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার মাধ্যমে খুব সহজেই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়।

নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কী?

নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণে (এনএএফএলডি) লিভারে প্রদাহ ও চর্বি জমে, যা বছরের পর বছর ধরে কার্ডিওভাসকুলার রোগ, ডায়াবেটিস এমনকি লিভার সিরোসিসের ঝুঁকি বাড়ায়।

তবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে ঘরোয়া উপাদানের মাধ্যমেই তা নিয়ন্ত্রণে আনা যায়, এমনটিই দাবি গবেষণার।

প্রতিদিনের খাবারে হলুদ অন্তর্ভুক্ত করলেই নাকি লিভারে জমা অতিরিক্ত চর্বি দূর হবে। মেডিকেল নিউজ টুডে উল্লেখ করেছে ও বেশ কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছে, হলুদের কারকিউমিন নামক একটি যৌগ প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জার্নালটি ২০২১ সালের এনএএফএলডিতে আক্রান্ত ৬৪ জনের উপর পরিচালিত একটি গবেষণার উদ্ধৃতি দিয়েছে ও কীভাবে ২ গ্রাম হলুদ গ্রহণ লিভারের এনজাইম, সিরাম ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে তা জানিয়েছে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্তরা সকালের চায়ের মতো করে হলুদ মেশানো পানি পানেই লিভারের চর্বি কাটাতে পারবেন। এই পানীয় চর্বি কমাতে ও লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।

এই পানীয় তৈরি করতে ১ গ্লাস গরম পানি নিন, এতে এক চিমটি হলুদ গুঁড়া ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করুন। এর প্রভাব বাড়াতে এক চিমটি দারুচিনি গুঁড়াও মেশাতে পারেন।

এছাড়াও বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যারা ফ্যাটি লিভারে ভুগছেন তাদের উচিত নিয়মিত তাজা ফল ও শাকসবজি খাওয়া। এছাড়া উচ্চ আঁশযুক্ত উদ্ভিদ যেমন- লেবু ও গোটা শস্য খাওয়া উচিত।

পাশাপাশি অতিরিক্ত চিনি, লবণ, পরিশোধিত কার্বোহাইড্রেট ও স্যাচুরেটেড ফ্যাট আছে এমন খাবার একেবারেই খাওয়া যাবে না। আর যারা অ্যালকোহলে আসক্ত তারা অবশ্যই এটি এড়িয়ে চলবেন।

অন্যান্য প্রতিকার

আরও একটি গবেষণা অনুসারে, কফি লিভারের জন্য বেশ কয়েকটি সুরক্ষামূলক সুবিধা দেয়। এটি প্রমাণিত হয়েছে যে, লিভারের এনজাইম তৈরিতে (যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করে) সাহায্য করে কফি।

এটাও প্রমাণিত যে, এনএএফএলডি আক্রান্ত ব্যক্তিদের লিভারের সামগ্রিক ক্ষতি কমাতে নিয়মিত কফি খাওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, কালো কফি হলো সর্বোত্তম বিকল্প। কারণ এতে কোনো অতিরিক্ত চর্বি বা চিনি থাকে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




ইসরায়েল-ইউক্রেন-তাইওয়ানের জন্য সিনেটে সহায়তা বিল পাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইসরায়েল-ইউক্রেন ও তাইওয়ানের জন্য বহুল প্রতিক্ষিত ৯৫ বিলিয়ন বা নয় হাজার ৫০০ কোটি ডলারের বিল পাস হয়েছে মার্কিন সিনেটে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে কংগ্রেসের উচ্চ কক্ষে এই বিলের অনুমোদন হয়। এখন এই বিলের গন্তব্য রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ধারণা করা হচ্ছে, সেখানে এই বিল পাস হওয়ার সম্ভাবনা কম।

এই বিলটি ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হলে তাদের এই সহায়তা দরকার। কিন্তু রিপাবলিকানদের কঠোর অবস্থানের কারণে এই বিল দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

এদিকে ইউক্রেনে প্রায় দুই বছর ধরে হামলা চলাচ্ছে রাশিয়া। কিন্তু সম্প্রতি প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে তা ভূ-পাতিত করা প্রায় অসম্ভব।

সরকারচালিত কিয়েভ সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব ফরেনসিক এক্সপার্টাইজ একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ইউক্রেনের রাজধানীতে ৭ ফেব্রুয়ারি হামলার পরে উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে বোঝা যাচ্ছে রাশিয়ান সামরিক বাহিনীর অত্যাধুনিক একটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।




আজ ১ লা ফাগুন

পঞ্জিকার হিসাবে শীতের শেষ দিন ছিল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। অবশেষে শীতের রিক্ততাকে আনুষ্ঠানিক বিদায়। রাত পোহালেই পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।

যৌবনদীপ্ত বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। আনন্দের এ রঙে নাচে কোটি বাঙালির মন। কমলা, বাসন্তী, হলুদসহ বাহারি রঙের পোশাকের সাজে প্রকৃতির সঙ্গে সেজে ওঠে উৎসবপ্রেমীরাও। সর্বত্র ছড়িয়ে পড়ে উৎসব।

এ তো গেলো বসন্ত বরণের কথা! রাত পোহালে তো ভালোবাসার দিনও। মন থেকে মনে ভালোবাসার রঙ ছড়িয়ে পড়ার দিন ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে।

যদিও ভালোবাসা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে আরও এক সপ্তাহ আগেই। ৭ ফেব্রুয়ারি থেকে একে একে সাতটি দিবস পেরিয়ে আসে বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনের উদযাপনেই যেন এক সপ্তাহের উতলা মন, হাহাকার, স্বপ্ন, প্রেম, উষ্ণতা পূর্ণতা পায় ভালোবাসা!

শুধু উচ্ছ্বল তরুণ-তরুণীই নয়, সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক প্রকাশের আনুষ্ঠানিক দিনও আজ। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।

বাঙালির চিরায়ত বসন্ত বরণ, সঙ্গে ভালোবাসার দিবস—জোড়া উৎসবে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলার বকুলতলা, রবীন্দ্র সরোবর, রমনা পার্ক, হাতিরঝিলে যতদূর চোখ যায় দেখা মেলে তরুণ-তরুণীদের।

শুধু রাজধানী নয়, দেশে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্র, সাংস্কৃতিক অঙ্গন, শপিংমল, রেস্তোরাঁ ও পাঁচ তারকা হোটেলে ছড়িয়ে পড়ে আনন্দের আমেজ। ভালোবাসাময় বসন্তের রঙে বাঁধ ভাঙে সব বয়সী মানুষের উচ্ছ্বাস।

বইমেলায় বসন্ত-ভালোবাসার দোলা

ভাষার মাসের প্রথম দিনে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। এবার শুরু থেকেই জমজমাট মেলা। তা আরও জমবে বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে। টিএসসি, বাংলা একাডেমি চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠতে পারে বাসন্তী রঙে সাজা তরুণ-তরুণীদের উৎসবের তীর্থস্থান।

বাসন্তী রঙের শাড়ি আর খোঁপায় গাঁদা ফুল গুজে মেলায় আসবেন তরুণীরা। তরুণরা পরবেন বাসন্তী রঙের পাঞ্জাবি-ফতুয়া। আঙুলে আঙুল রেখে ঘুরবেন শহরে নানা জায়গায়। সবশেষে হয়তো আসবেন বইমেলায়। মনের মানুষকে লাল গোলাপের সঙ্গে উপহার দেবেন প্রিয় লেখকের বই। ফলে বসন্ত-ভালোবাসার দিনে বইমেলায় থাকবে ভিন্ন আমেজ।

বসন্ত ও অধিকার আদায়ে আন্দোলন

বাঙালি জীবনে বসন্ত যেন হাজির হয় অধিকার আদায়ের আওয়াজ নিয়েও। বসন্ত আর অধিকারের আন্দোলনও মিলেমিশে একাকার। বসন্তের আগমন বায়ান্নের সেই ফাল্গুন মনে করিয়ে দেয়। যেদিন পিচঢালা রাজপথে শাসকের গুলিতে ভাষা শহীদরা করেছিলেন প্রাণোৎসর্গ। বসন্তেই বাঙালি নেমেছিল মহান মুক্তিযুদ্ধে।

আবার বসন্ত মনে করিয়ে আশির দশকের স্বৈরাচার হটাও আন্দোলনে ঝরেপড়া শিক্ষার্থীদের রক্তের কথা। বসন্তেই ২০১৩ সালে নতুন প্রজন্ম জেগে উঠেছিল গণজাগরণে। একাত্তরের মানবতাবিরোধীদের বিচার এ বাংলায় হতেই হবে দাবি নিয়ে আবারও এক হয়েছিল ওরা। তাই কেবল প্রকৃতি আর মনে নয়, বাঙালির জাতীয় ইতিহাসেও বসন্ত আসে বারবার।

এদিকে, বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন নানা আয়োজন করে থাকে। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় রয়েছে নানা আয়োজন। অন্যদিকে দিবসটি উপলক্ষে প্রিয়জনকে বিভিন্ন ধরনের উপহার দেন অনেকেই। এখন অনলাইনের সুবিধা থাকায় অনেকেই অনলাইন উপহার পাঠান প্রিয়জনকে।




পটুয়াখালী পৌর নির্বাচনে মেয়র মহিউদ্দিন আহম্মদের মনোনয়নপ্রত্র জমা 

মো: আল-আমিন (পটুয়াখালী):  আসন্ন পটুয়াখালী পৌর নির্বাচন আগামী ৯ মার্চ উপলক্ষে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা  দিয়েছেন জেলা নির্বাচন অফিসে ।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শহীদ, বিশিষ্ট রাজনীতিবিদ তসলিম সিকদার।

মহিউদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন পটুয়াখালী পৌরসভা অর্থাৎ পৌর এলাকা বাংলাদেশের ভিতরে একটা রোল মডেল। পটুয়াখালী পৌরসভা বাংলাদেশের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, নান্দনিক, উন্নত, দৃষ্টিনন্দন পৌরসভা। এতে পটুয়াখালী পৌরবাসী যেমন গর্বিত তেমনি আমিও গর্বিত ও আনন্দিত। আমাকে আর একবার ভোটে নির্বাচিত করলে পৌর এলাকাকে একটি স্মার্ট নগরী অর্থাৎ উন্নত বিশ্বের আদলে পরিণত করবেন বলে তিনি বিশ্বাস করেন।