ফেরত পাঠানো হলো মিয়ানমারের বিজিপিসহ ৩৩০ জনকে

চন্দ্রদীপ নিউজ: সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশ আশ্রয় নেওয়া সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ বিভিন্ন সংস্থার ৩৩০ জনকে হস্তান্তর করা হয়েছে।

পালিয়ে আসার ১২ দিনের মাথায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে হস্তান্তর অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ অং ক্যও মোয়েসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাদের গ্রহণ করতে মিয়ানমারের বিজিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল সকালে উখিয়ার ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছায়।

বিজিবি জানায়, ওই ৩৩০ জনকে নিতে মিয়ানমারের একটি জাহাজ গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমায় আসে। ইনানী জেটিঘাট থেকে তাদের কর্ণফুলী জাহাজে করে মিয়ানমারের ওই জাহাজে পৌঁছানো হবে।

আশ্রিত এই ৩৩০ জনের মধ্যে বিজিপির ৩০২ জন, বিজিপি সদস্যের পরিবারের চারজন, সেনাবাহিনীর দুজন, ইমিগ্রেশন বিভাগের ১৮ জন এবং বেসামরিক নাগরিক চারজন রয়েছেন।

আশ্রিতদের মধ্যে নয়জন অসুস্থ ছিলেন। তাদের মধ্যে পাঁচজন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে (কমেক) এবং চারজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) চিকিৎসা নিয়েছেন।




গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সুজাতা




লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, শিশুসহ নিহত ৯

চন্দ্রদ্বীপ ডেস্ক : লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু। এছাড়া নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি এক সেনাসদস্য নিহত হয়।



আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিপিএলে আজ বিরতি। তবে চোখ রাখতে পারেন ইংল্যন্ড বনাম ভারতের মধ্যেকার তৃতীয় টেস্টে। রাতে আছে উয়েফা ইউরোপা লিগের ম্যাচ।



আদা বেশি খাওয়ার অপকারিতা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আদার অনেক উপকারিতার কথা জেনেছেন নিশ্চয়ই। সর্দি-কাশি সারানো থেকে বমি বমিভাব দূর, নানা উপকারে লাগে এই ভেষজ। আবার আমাদের প্রতিদিনের রান্নায়ও ব্যবহার করা হয় আদা। সবার বাড়িতেই এটি পাওয়া যায়। এত উপকারিতার কথা জানার পরে আপনি কি বেশি বেশি আদা খেয়ে ফেলছেন? ভুলেও এই কাজ করতে যাবেন না। কারণ আদা বেশি খেলেই যে বেশি উপকার মিলবে এমন নয়। বরং বেশি খাওয়ার ফলে মিলতে পারে অপকারিতা। চলুন, জেনে নেওয়া যাক আদা বেশি খেলে কী হয়?



সুকেশের বিরুদ্ধে মামলা করেও অভিযোগ তুলে নিলেন জ্যাকলিন?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জেল থেকে ক্রমাগত হুমকি দিচ্ছে কনম্যান সুকেশ! নিরাপত্তার অভাবে দু’দিন আগেই দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে মামলা দায়ের করেছিলেন তিনি। স্পেশাল কমিশনার অব পুলিশকেও (ক্রাইম ব্রাঞ্চ) চিঠি পাঠিয়েছিলেন জ্যাকলিন। এখন খবর মিলছে, অভিনেত্রী দিল্লির একটি আদালত থেকে তার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। যেটি মিডিয়ার হাত ধরে কনম্যানের তাকে লেখা চিঠির বিষয়ে ছিল।



যুদ্ধ বন্ধে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দে‌বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স‌ম্মেল‌নের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান।



পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন জারদারি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি দেশটির নতুন প্রেসিডেন্ট হচ্ছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।



সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, এদিন দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রৌপদি বেবি আগরওয়াল, নীলফামারীর আসিকা সুলতানা, জয়পুরহাটের ডা. রোকেয়া সুলতানা, নাটোরের কোহেলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের জারা জেবিন মাহমুদ, খুলনার রুনু রেজা, ঝালকাঠির ফরিদা আক্তার বানু, বরগুনার ফারজানা, ভোলার খালেদা বানু, পটুয়াখালীর নাজনীন নাহার ফরিদা, ময়মনসিংহের উম্মে ফারজানা, নেত্রকোনার নাদিয়া বিনতে আমিন, জয়পুরহাটের মলি, ঝিনাইদহের কল্পনা।

কুমিল্লার আরমা দত্ত, সাতক্ষীরার লায়লা, খুলনার মুন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বোয়া আহমেদ, ঢাকার শবনম জাহান, ঢাকার পারুল আক্তার, বরিশালের শাম্মী আহমেদ, ঢাকার নাহিদ, মুন্সিগঞ্জের ফজিলাতুন নেসা, লক্ষ্মীপুরের অনিমা, শেখ আনারকলি, নরসিংদীর মাসুদা সিদ্দিক, গাজীপুরের মেহের আফরোজ, ঢাকার হাসিনা বারি, লক্ষ্মীপুরের ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালীর কানন আরা বেগম, নোয়াখালীর ফারিয়া খানম, চট্টগ্রামের দিলারা, চট্টগ্রামের ওয়াশিকা সিদ্দিক আয়েশা, ঢাকার সানজিদা খানম ও রংপুরের নাসিমা জামান ববি।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পায়। এ হিসাবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন নিয়ে এবার ৪৮ আসন পাচ্ছে আওয়ামী লীগ।




এসএসসি শুরু আজ, পরীক্ষার্থী ২০ লাখ

চন্দ্রদীপ নিউজ : সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র বা সহজ বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি-২০২৪ ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

কভিড মহামারির পর এ বছর আগের ধারাবাহিকতা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এ ছাড়া পূর্ণ নম্বর, পূর্ণ সময় ও পূর্ণ সিলেবাসে পরীক্ষার আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ২৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী।