ভোলায় গ্যাস সংযোগ ৩ বছরের মধ্যে: জ্বালানি প্রতিমন্ত্রী

বরিশাল অফিস :: গ্যাসের অভাবে চরম দুর্ভোগ ভোলার শিল্প-প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে। তবে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ বছরের মধ্যে ভোলা পৌরসভার সব বাসা-বাড়িসহ শিল্প-প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হবে। এতে কমবে দুর্ভোগ, ঘুড়ে দাঁড়াবে শিল্প-কারখানা। এছাড়া পাইপলাইনে বরিশাল ও পটুয়াখালী হয়ে ভোলার গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডেও।

মূল্যবান প্রাকৃতিক সম্পদ, গ্যাসে সমৃদ্ধ দ্বীপজেলা ভোলা। এখানে এ পর্যন্ত তিনটি ক্ষেত্র শাহাবাজপুর, ভোলা উত্তর ও ইলিশা থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। জেলায় মোট এক দশমিক ৭ ট্রিলিয়ন গ্যাস মজুতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রায় ২২ লাখ মানুষের এই জেলায় সর্বপ্রথম ২০১৩ সালে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হয়। বর্তমানে ২ হাজার ৩৭৪টি ঘর ও ১০টি শিল্পে গ্যাস সংযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, গ্যাসের অভাবে পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না ভোলাবাসী। ঘুরে দাঁড়াতে পারছে না জেলার শিল্পখাত।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা এখানে অনেক শিক্ষিত বেকার যুবক আছি। যদি এখানে শিল্প কারখানা না হয়, তাহলে আমাদের ভবিষ্যত কি হবে? ভোলার গ্যাস ভোলার মানুষের ব্যবহারের জন্য দাবি জানিয়ে আসছি। আশা করি, সরকার আমাদের দাবির প্রতি নজর দেবে।’

ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানার বিশাল সম্ভাবনা দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তাই প্রথমে ভোলার পৌর এলাকা ও শিল্পে সরবরাহ কথা ভাবছেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেক বাড়িতে গ্যাস মিটার দিয়ে, আমরা গ্যাসের সংযোগ দিয়ে তারপরে বাকি গ্যাস বরিশালে নিয়ে যাব। আগে ভোলাতে আমরা শিল্পে সংযোগ দেব।’

ভোলার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে বরিশাল ও পটুয়াখালীতে নেওয়া হবে, যা যুক্ত হবে জাতীয় গ্রিডে।

নসরুল হামিদ বলেন, ‘যে গ্যাস আমাদের খনন চলছে, সেখান থেকে প্রাপ্ত গ্যাস কীভাবে বরিশাল, পটুয়াখালিতে নিয়ে যাওয়া যায়, সেটারও পরিকল্পনা আমরা করে ফেলেছি ইতিমধ্যে। তার সাথে একটা পাইপলাইন আমরা কীভাবে নির্মাণ করব, সেটার রুট প্ল্যান হয়ে গেছে।’

বর্তমানে ভোলায় ৯টি গ্যাস কূপের সন্ধান মিলেছে। এখানে আরও ৯টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ভোলায় নতুন কূপ অনুসন্ধানে আলোর মুখ দেখছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী নদীর তলদেশের চ্যালেঞ্জ মোকাবিলা করে পাইপলাইন নির্মাণ করে এই গ্যাস দেওয়া হবে জাতীয় গ্রিডে। এতে কমবে দেশে গ্যাস সংকট।




ভুলের কারণে পরীক্ষা দেওয়া হলো না ভোলার ৩ শিক্ষার্থীর

বরিশাল অফিস :: ভোলার লালমোহনে মাদ্রাসার অধ্যক্ষের ভুলের কারণে পরীক্ষা দেওয়া হলো না ৩ জন শিক্ষার্থীর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে, ভোলার লালমোহন থেকে এই তিন শিক্ষার্থীর অধ্যক্ষের ভুলের কারণে দেওয়া হলো না দাখিল পরীক্ষা। ফলে তারা পরীক্ষা না দিয়ে বাসায় ফিরতে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহম্মদ রুহুল আমিনের দুর্নীতির কারণে শিক্ষার্থীদেরকে বর্তমানে প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সাথে, তাদের পিতা মাতা ও রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এমনকি ছবির সাথে মিল না থাকায় তারা পরীক্ষা দিতে পারেনি।

এ বিষয়ে অভিযোগ করে সোনিয়া নামের এক শিক্ষার্থী জানান,শুধু সোনিয়া নামের সাথে মিল রয়েছে কিন্তু আমার পিতা মাতা এমনকি ছবির সাথে তার মিল না থাকায় তারা পরীক্ষার হল থেকে বের হয়ে যান। সোনিয়ার পিতার নাম আবু তাহের মাতার নাম নুরজাহান, কিন্তু তার হাতে যে প্রবেশপত্রে রয়েছে, তাতে বাবার নাম দেখানো হয়েছে নাজিমুদ্দিন মাতার নাম শাহনাজ বেগম যা সম্পূর্ণ ভুল। শুধু সোনিয়া নয় এভাবে ভূলে রয়েছেন আরো দুই শিক্ষার্থী, যেখানে তাদের ছবির নাম এমনকি পিতা মাতার নামের সাথে কোন মিল নেই।

ভোলার লালমোহন উপজেলা একাডিমিক সুপারভাইজার মদন মহন বলেন, বিষয়টি দুঃখ জনক ঘটনা, তাদের নামের সাথে কাগজপত্র মিল না থাকে তাদেরকে আমরা পরীক্ষার হল থেকে বের করে দিয়েছি। তবে বোর্ড থেকে কাগজপত্র ঠিক করে আসলে, তারা আগামীতে পরীক্ষা দিতে পারবে।

এ বিষয়ে করিমগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের কাছে জানতে চাইলে তার ব্যবহৃত ফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।




মিষ্টি কুমড়া চাষে সাফল্য এসেছে বরগুনার পল্টু’র

বরিশাল অফিস :: মাঠ জুড়ে সবুজ মিষ্টি কুমড়ার ক্ষেত। গাছে গাছে হলদে ফুল আর গুটি গুটি দানায় কুমড়া ধরেছে। কৃষক আতিকুর রহমান পল্টু নিজের কুমড়া ক্ষেতে যথারীতি সার, আগাছা নিড়িয়ে দিচ্ছেন, কীটনাশক ও পানি দিচ্ছেন। গত বছর কুমড়া চাষে লাভবান হয়েছেন, একারণে এবছর আগ্রহ বেড়েছে পল্টুর। কৃষি বিশেষজ্ঞ ও চাষিদের সাথে কথা জানা গেছে, কুমড়া চাষে এবছর ভালো ফসনের সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব বেতাগী গ্রামের আতিকুর রহমান পল্টু একজন আদর্শ কৃষক। তিনি নিজ গ্রামে ৬৫ শতক জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছন। কুমড়া ক্ষেতে নিয়মিত পানি, জৈব ও রাসায়নিক সার এবং ক্ষতিকর পোকামাকড় ধ্বংসে কীটনাশক ওষুধ প্রয়োগ করছেন।

এছাড়া আগাছা নিড়িয়ে দিচ্ছেন এবং যথারীতি পরিচর্যা করছেন। এই একই জমিতে গত বছর মিষ্টি কুমড়া চাষ করে ২ হাজার ৫ শ কেজি কুমড়া পেয়েছেন এবং এতে লাভ হয়েছে ৭০ হাজার টাকা। চাষি আতিকুর রহমান বলেন, গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে উন্নত প্রজাতির বীজ বপন করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। ‘

কৃষিবিদ লিটন কুমার ঢালী বলেন,’ মিষ্টি কুমড়া সাধারণত একটু উঁচু জমিতে ভালো ফলন হয়। কুমড়া ফল এলে ক্ষতিকর পোকার আক্রমন থেকে রক্ষায় নিয়মিত কীটনাশক ওষুধ, রাসায়নিক সার এবং পানি প্রয়োগ করতে হবে।’ এবিষয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন,’ কুমড়া ক্ষেতে জাব পোকার আক্রমন বেশি হয়। এছাড়া কুমড়া গাছে ফুল থেকে গুঁটি গুঁটি দানা পড়ার সময় ব্লোজম এন্ড রট রোগ দেখা দেয়। প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম ইনসাফ বা থিয়ভিট বা সালফোলাঙ বা কুমুলাস অথবা ১০ গ্রাম ক্যালিঙিন ১৫ দিন পর পর স্পে করে এসব রোগ নিয়ন্ত্রণ করা যায়।’

অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু আরো বলেন,’ ভিটামিন এ, বি-কমপ্লেক্স, সি এবং ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, ক্যারটিনয়েড এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টসমূহের ধারক। এছাড়াও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধক কোষ গঠন করে।’ বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন,’ এ উপজেলায় ১৯৫ হেক্টর জমিতে কুমড়া চাষ করা হয়েছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তারা মাঠের চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।’




পাথরঘাটায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ২ শিক্ষককে অব্যাহতি

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটায় কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি (ভোকেশনাল) ৫ জন পরীক্ষার্থীকে অসৎ উপায় অবলম্বন করার দায়ে বহিষ্কার ও দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এই শাস্তি দেন।

বহিষ্কৃত পরীক্ষার্থী হলেন- কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের জাহিদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রেজবুল মাহমুদ ও বারি আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের ,মোসাম্মৎ শামসুন্নাহার ও জান্নাতি।এছাড়াও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বেল্লাল ও রিপন সমাদ্দার নামে দুজন শিক্ষককে, তারা দুজনেই কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, অসধুপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।এছাড়া ২ কক্ষ পরিদর্শককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 




বরিশালে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বার্ষিকী পালিত

বরিশাল অফিস :: এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বন্ধু মহল সমবায় সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রাতে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে প্রতিষ্ঠিত সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক খোকন আহম্মেদ হীরা,

 

শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন বেপারী। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির সভাপতি মোঃ মাইনদ্দীন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিঠুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য মোঃ জুবায়ের রাজু, বেল্লাল বেপারী, আল-মামুন, রফিকুল ইসলাম, শুভ বেপারী,

 

সিরাজুল মাতুব্বর প্রমুখ। সভায় আগামী একবছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।




এসএসসিতে বরিশালে ৬৮২ পরীক্ষার্থী অনুপস্থিত

বরিশাল অফিস :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথমদিনে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলো ৬৮২ জন পরীক্ষার্থী। একইসাথে পরীক্ষায় দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন জানান, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে বিভাগের ছয় জেলায়

১৯৯টি পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার মোট ৮৩ হাজার ৭৫৫ জনের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে এরমধ্যে অংশগ্রহণ করেছে ৮৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী। ফলে অনুপস্থিতির সংখ্যা ৬৮২ জন। আর শতকরা হিসেবে এই হার দশমিক ৮১।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ১৭৬ জন। এরপর ভোলায় ১৫৯ জন, পটুয়াখালীতে ১২৮ জন, পিরোজপুরে ৮৬ জন, বরগুনায় ৭৮ ও ঝালকাঠিতে ৫৫ জন শিক্ষার্থী। অপরদিকে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডবিউ কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছেন।

সূত্রমতে, পরীক্ষায় শিক্ষা বোর্ডের ৩০টি স্পেশাল টিম কেন্দ্র তদারকি করেছে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষকদের সমন্বয়ে প্রতি জেলায় দুইটি করে মোট ১২টি টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেছে। পাশাপাশি জেলা এবং উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয় তদারকি করেছে।

এ দিকে, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ও বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শুরুতে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল জিলা স্কুল এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এহতেসাম উল হক, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন।

এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বরিশাল সিটি কর্পোরেশনসহ সকল (১০টি) উপজেলায় মোট ৬৮টি কেন্দ্রে এসএসসি, ১৮টি কেন্দ্রে দাখিল, ১১টি কেন্দ্রে এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৮৮১৩ জন, দাখিল পরিক্ষার্থী ৫৫৮৯ জন, এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরিক্ষার্থী ১৫৩৮ জন। মোট ৩৫ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী।




সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নেই

বরিশাল অফিস :: ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাওয়াতি পক্ষ (১৫ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪) আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি২০২৪),বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মালেকা কাফড়া সভায় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন,দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিন্তু অতি দুঃখের বিষয় যে স্বাধীনতার ৫২ বছরেও তা প্রতিষ্ঠিত হয়নি হয়েছে তার বিপরীতটা সকল ক্ষেত্রেই জনগণের দাবি মতামত উপেক্ষিত জনসাধারণের চাহিদা বা প্রয়োজন দুঃখ দর্দশা দেখার কেউ নেই আজ দেশের মানুষ লাঞ্ছিত বঞ্চিত অপ মানিত খুন ঘুম ধর্ষণ এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ গতিতে দেশের মানুষ দিশেহারা আমরা বহু নেতা দেখেছি বহু নীতি দেখেছি কিন্তু উক্ত অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে সকলেই ব্যর্থ হয়েছে এ অবস্থা থেকে মুক্তি পেতে জুলুম নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের দৌরত্ব রোধ করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই তাই আমি আহবান করছি।

তিনি বলেন, আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হয় শান্তির সমাজ প্রতিষ্ঠা করি বৈষম্য জুলুম নির্যাতন ও সন্ত্রাসবাদ দেশ থেকে চিরতরে বন্ধ করি মহান আল্লাহ আমাদের সহায় হোন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বরিশাল জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা কাজি মামুনুর রশিদ,জেলা এসিটেন্ট সেক্রেটারি মাওলামা মোঃ কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মোঃ রফিকুজ্জামান, মাওলানা মোঃ নাসির উদ্দীন রোকন ডাকুয়া সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল জেলা, হাফেজ মাওলানা সানাউল্লাহ সভাপতি ইসলামি যুব আন্দোলন বরিশাল জেলা, মাওলানা আবুল হাসান সাধারণ সম্পাদক জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা, এইচ এম আল আমিন সভাপতি ইসলামি ছাত্র আন্দোলন বরিশাল জেলা।




৪৪ জনের করোনা শনাক্ত




প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করল ইমরান খানের পিটিআই

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  পাকিস্তানের কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মহাসচিব ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পিটিআইয়ের প্রতিষ্ঠাতার সঙ্গে কথা বলার পর দলটির নেতা আসাদ কায়সার এই ঘোষণা দিয়েছেন।




৪৬তম বিসিএসের প্রিলি হতে পারে ২৬ এপ্রিল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দুই সিটি করপোরেশনের নির্বাচনের কারণে আগামী ৯ মার্চ হচ্ছে না ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। নতুন তারিখ নির্ধারণেও এতদিনে কোনো বৈঠক করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অবশেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) পূর্ণ কমিশন সভা ডেকেছে সংস্থাটি। ওই সভায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ঘোষণার সিদ্ধান্ত হতে পারে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার কমিশন সভা হবে। সভায় হয়তো তারিখ ঠিক হতে পারে। যতদূর জেনেছি ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশন সভায়।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। তিনি  বলেন, ‘রোজ রোজ তারিখ জানার জন্য ফোন কল করে লাভ নেই। আমি নিজেও এ নিয়ে জানি না। অনেকে ফোন করছেন, জানতে চাইছেন। এটা তো কমিশন সভায় সিদ্ধান্ত হবে। সামনে আমাদের সভা আছে। সবাইকে বিজ্ঞপ্তি দিয়েই সঠিক তথ্য জানানো হবে।’

গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।