অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  হাসপাতালে ভর্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। শরীরে পানিশূন্যতার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। যে কারণে উত্তরপ্রদেশে ভাই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারেননি তিনি। যা নিয়ে খোঁচা দিতে ছাড়ল না বিজেপি।



বরিশালে জমকালো আয়োজনে কিডস ক্যাম্পাসের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বরিশাল অফিস :: বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কে অবস্থিত বরিশাল কিডস ক্যাম্পাস কিন্ডার গার্ডেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ফেব্রুয়ারী শুক্রবার বিকাল তিনটা থেকে রাত ১০ টা পর্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রি প্লে থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর অংশগ্রহনে কুরআন তেলাওয়াত , হাদিস শরিফ, গজল, কবিতা আবৃত্তি, নৃত্য, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয়। ক্রিড়া অনুষ্ঠানের মধ্যে ছিল চকলেট দৌড়, বর্ণ দৌড়, মোরগ লড়াই, বাস্কেটবল নিক্ষেপ প্রতিযোগিতা। এছাড়াও পুরুষ অভিভাবকদের জন্য ছিল মিনি বারে বল নিক্ষেপ ও মহিলা অভিভাবকদের জন্য ছিল বালিশ খেলা ও সকলের অংশগ্রহণ কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রব অধ্যক্ষ (অব:) সরকারি ফজলুল হক কলেজ চাখার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইস্কান্দার আলী সভাপতি লুৎফর রহমান আবাসিক কল্যাণ সমিতি বরিশাল, আতিকুর রহমান পরিচালক বরিশাল আইডিয়াল স্কুল কলেজে এভিনিউ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কিডস ক্যাম্পাসের প্রিন্সিপাল মোছাম্মৎ সায়েদাতুন নেছা। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল কিডস ক্যাম্পাসের পরিচালক সাইদুর রহমান চঞ্চল, ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম চৌধুরী জিন্না সহ সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা তানজিলা মৌ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা বক্তব্যে বলেন, বরিশাল কিডস ক্যাম্পাস সঠিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে বরিশাল নগর জুড়ে ইতিমধ্য পরিচিতি লাভ করেছে, অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন করতে সক্ষম হয়েছেন, এছাড়াও অত্র স্কুলে উন্নত মানের ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলার মাঠ সহ বিভিন্ন সুযোগ-সুবিধায় মুগ্ধ অভিভাবকগণ।




কেনাকাটার সুবিধার্থে গুগল সার্চে আসছে প্রাইস ফিল্টার ফিচার




ফ্যাটি লিভারের সমস্যা দূর করার ঘরোয়া উপায়




নির্বাচনের পরেই সংসার ভাঙল মাহির




বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার নির্দেশ ইমরান খানের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে (সংসদে) বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান নেতা ইমরান খান।



বরিশালে মুক্তিযোদ্ধা সাহান বেগমের জন্মদিনে দোয়া

বরিশাল অফিস :: বরিশাল জেলা আওয়ামী লীগের প্রয়াত সহসভাপতি ও ১৫ আগস্টের শহীদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর কালী বাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এই দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাতে মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য, সাহান আরা বেগম জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সহধর্মীনি এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর মা।




১ বছরের সাজার ভয়ে ২৪ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

বরিশাল অফিস :: ভোলা জেলার দক্ষিণ আইচায় চুরির মামলায় ১ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৪ বছর পালিয়ে থাকার পর আসামিকে শশীভূষণ থানার এয়াজপুর ইউনিয়নে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. হোসেন চরমানিকা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

তাকে চুরির মামলায় আদালত ১ বছরের কারাদণ্ড দিয়েছিল। আদালতের ওই রায়ের পর তিনি ২৪ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান, আসামি মো. হোসেন দীর্ঘদিন পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলার দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




৮৫ আসনে ‘ভোট জালিয়াতির’ অভিযোগ ইমরানের দলের

চন্দ্রদীপ ডেস্ক : জাতীয় পরিষদ নির্বাচনে অন্তত ৮৫টি আসনে জালিয়াতি হয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির কেন্দ্রীয় তথ্য সেক্রেটারি রওফ হাসান বলেছেন, দল ও প্রার্থীদের বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ভোট জালিয়াতির’ কারণে দেশের ইতিহাসে ২০২৪ সালকে মনে রাখা হবে। খবর ডন ডট কম।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে রওফ বলেন, ‘হিসাব অনুযায়ী ১৭৭টি আসন আমাদের পাওয়ার কথা ছিল। তার মধ্যে আমরা পেয়েছি মাত্র ৯২টি আসন। আমাদের থেকে ৮৫টি আসনই জালিয়াতি করে কেড়ে নেওয়া হয়েছে।’ তার দল এ বিষয়ে সাংবিধানিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা ৪৬টি আসনের তথ্য যাচাই করেছি। এর মধ্যে ৩৯টি আসনে গড়মিল করা হয়েছে। নির্বাচনে কারচুপির বিষয়টি নিশ্চিত করার জন্য দলটির কাছে তিনটি উপায় ছিল। তার মধ্যে একটি হলো ফর্ম ৪৫ ও ফর্ম ৪৭ এর মধ্যে অমিল রয়েছে।’

রওফ দাবি করেন, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের আসনগুলোতে ভোটের সংখ্যার মধ্যেও বিশাল পার্থক্য রয়েছে। কিছু ক্ষেত্রে ভোট গণনা করে বিজয়ের ব্যবধান বাড়ানো হয়েছে।

দাবি প্রমাণের জন্য পিটিআইয়ের সেমাবিয়া তাহির নির্বাচনে কথিত কারচুপির একটি ভিডিও দেখিয়েছেন।




গলাচিপায় উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী মেলা

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলায় হাজার হাজার দর্শনার্থীদের কোলাহলপূর্ণ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দয়াময়ী মাঘী সপ্তমী মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ভোর ৬টা থেকে কালী পূজা ও শিব পূজার মধ্য দিয়ে চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে এ মেলার কার্যক্রম শুরু হয়।

আজ সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকঢোল, শঙ্খসহ বিভিন্ন বাদ্যবাজনা ও দর্শনার্থীদের কলরবে মেলা প্রাঙ্গন মুখরিত রয়েছে। মেলায় অনেক শিশুর বাৎসরিক মাথা মুন্ডন করা হয়। এছাড়া মেলার কালী মন্দিরে পাঁঠা বলিদান হয়। মেলায় রঙ বেরঙের আকর্ষণীয় বিভিন্ন খেলনার দোকান, পল্লীবাসীদের স্ব হস্তে তৈরিকৃত বুনন শিল্পের সামগ্রী, গৃহস্থলীর ব্যবহার্য তৈজস পত্রের পণ্য সামগ্রী, মাটির তৈরি বাসন-কোসনের হরেক রকম দোকান, মিষ্টি সামগ্রীর দোকান ও খাবারের দোকানের পসরা বসে।

মাঘী সপ্তমী মেলা কমিটির সভাপতি যুগল দেবনাথ ও সাধারণ সম্পাদক বিমল দেবনাথ জানান, ‘অর্থের অভাবে মেলার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে সবাই যদি দান করেন তাহলে আগামীতে আরো সুন্দর করে এ মেলা অনুষ্ঠিত করা সম্ভব।’

এ বিষয়ে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের সদস্য বিবেক দেবনাথ বলেন, ‘মেলায় দেশ-বিদেশর হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় ঐতিহ্যবাহী দয়াময়ী মাঘী সপ্তমী মেলা কোলাহলপূর্ণ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।’

এ ব্যাপারে দয়াময়ী মন্দিরের পুরোহিত বিধান গাঙ্গুলী এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারো মেলা অনুষ্ঠিত হয়েছে, তবে নদী ভাঙ্গনের ফলে স্থান সঙ্কুলন না হওয়ায় মেলায় আগত মানুষদের দাঁড়িয়ে থেকে বেশ দুর্ভোগ সহ্য করে মেলার আনন্দ উপভোগ করতে হচ্ছে। মেলাটি এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের একটি তথা বিশেষভাবে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের কাছে বিপুল আনন্দের খোরাক।