পটুয়াখালীর মাছ ব্যবসায়ীর লাশের সন্ধান মেলেনি

বরিশাল অফিস :: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থেকে মাছ নিয়ে ট্রলারে গলাচিপায় যাচ্ছিলেন ট্রলারের মালিক  রাশেদ খান। পথে আগুনমুখা নদীর মোহনায় ট্রলারে হামলা করে গত বৃহস্পতিবার মাছ লুট করেন ট্রলারের এক মাঝি। এর পর থেকে ওই ব্যবসায়ী নিখোঁজ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ট্রলারের মালিককে হত্যার পর লাশ সাগরে ফেলে দিয়েছেন ওই মাঝি।

ট্রলারমালিক রাশেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা। নৌ পুলিশের সঙ্গে রাশেদের ভাইয়েরা তাঁকে বঙ্গোপসাগরে খুঁজছেন। অন্যদিকে বাড়িতে তাঁর স্ত্রী-সন্তানদের আহাজারি থামছেই না।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাশেদ নিজের ট্রলারে মাছ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চরমোন্তাজ থেকে গলাচিপার উদ্দেশে রওনা দেন। ট্রলারে রাশেদের সঙ্গে মাঝি হিসেবে ছিলেন ইব্রাহিম হোসেন ও জামাল মোল্লা। ট্রলারটি গলাচিপা যাওয়ার পথে পাটুয়া এলাকা অতিক্রম করলে মাঝি ইব্রাহিম অন্য মাঝি ও ট্রলার মালিকের ওপর হামলা করেন।
জামাল আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে তীরে ওঠেন। কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ট্রলারসহ রাশেদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গত শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার বিএফডিসি ঘাটে মাছ বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক হন মাঝি ইব্রাহিম।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানায়, ইব্রাহিম মাছ লুটের জন্য অন্য মাঝিকে বেলচা দিয়ে আঘাত করেন। ওই মাঝি নদীতে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেন। ট্রলারের ভেতরে রাশেদ সম্ভবত ঘুমিয়ে ছিলেন। তাঁর ব্যাপারে ইব্রাহিম মুখ খুলছেন না। জব্দ করা ট্রলার থেকে রক্তমাখা কাপড় জব্দ করা হয়েছে। তাঁকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
রাশেদের সংসারে স্ত্রী ছাড়া দুই মেয়ে ও এক ছেলে আছে। বড় মেয়ে রাশমনি (১৩) ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। অন্য দুজনের একজন নবজাতক ও অন্যটির বয়স এক বছরের একটু বেশি। তিন ভাইয়ের মধ্যে রাশেদ সবার বড়। মাছের ব্যবসা করে অন্য ভাইদের পড়ালেখা করাচ্ছিলেন। রাশেদ নিখোঁজ থাকায় দিশাহারা হয়ে পড়েছে পরিবারটি।
রাশেদের নিখোঁজের ঘটনায় পুরো পরিবার উৎকণ্ঠায়। শিশুসন্তান নিয়ে আহাজারি করছেন স্ত্রী সুরাইয়া। সন্তানদের বুকে নিয়ে অঝোরে কান্নাকাটি করছেন। অবুঝ সন্তানেরা জানে না তাদের বাবার কী হয়েছে?
রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় শুক্রবার নিখোঁজ রাশেদের ভাই আল-আমিন বাদী হয়ে একটি মামলা করেছেন। নিখোঁজ রাশেদের সন্ধানে কাজ করছে নৌ পুলিশ। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত লাশের সন্ধান মেলেনি।’



মাথায় বলের আঘাত লেগে হাসপাতালে মোস্তাফিজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাথায় বলের আঘাত লেথে মারাত্মক আহত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (Comilla Victorians) পেসার মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকালে অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিপিএলে আজ কোনো খেলা নেই। তবে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হওয়ার আগে আজ (রোববার) সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। সেখানেই নেটে বল করছিলেন মোস্তাফিজ।

একটি ডেলিভারি দিয়ে মোস্তাফিজ ফিরে যাচ্ছিলেন নিজের বোলিং মার্কে, আরেকটি ডেভিলারি দেয়ার জন্য। এ সময় কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন ডাক দেন তাকে। কোচের ডাকে সাড়া দিতে মাথা ঘুরিয়ে হাঁটতে শুরু করলেই অন্য নেট থেকে আশা একটি শট পেছনে থেকে মোস্তাফিজের মাথায় আঘাত করে।

সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন জাতীয় দলের এই বাঁ-হাতি কাটার মাস্টার। মাথা ফেটে রক্তও বের হতে দেখা যায়। দ্রুত দলের চিকিৎসকরা এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।

শেষে দ্রুত তাকে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপালে নিয়ে যাওয়া হয়। চোট কতটা গুরুতর, এখনও জানা সম্ভব হয়নি। হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষার পরই জানা যাবে এ তথ্য।

এবারের বিপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।




বরিশালে মন্টু ভাইয়ের অনন্য স্বাদের চা

 বরিশাল অফিস :: ‘সন্ধ্যার পর মন টানে মন্টু ভাইয়ের দোকানে। এই দোকানের এক কাপ চা পান না করলে মনটা কেমন লাগে! চায়ের স্বাদ দীর্ঘসময় মুখে লেগে থাকে।’ বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের পাশে টংঘরে মন্টু খানের চায়ের কথা এভাবেই বর্ণনা দিচ্ছিলেন মেহেদী হাসান নামে নগরের রূপাতলীর এক যুবক।

মেহেদী প্রায় প্রতিদিনই এখানে চা পান করতে আসেন। শুধু তিনি একা নন, বন্ধুদেরও সঙ্গে নিয়ে আসেন। চা পান করতে করতে আড্ডা দেন।

সম্প্রতি সিঅ্যান্ডবি সড়কের উপজেলা পরিষদের সামনে মন্টু খানের চায়ের দোকানে গিয়ে দেখা গেল, অনেক তরুণ-তরুণী বেঞ্চে বসে চা পান করছেন। সামনে অনেকগুলো মোটরসাইকেল সারবদ্ধভাবে দাঁড় করানো। মন্টু একের পর এক চা তৈরি করছেন আর তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে।

মন্টু খানের চায়ের এত চাহিদা কেন, সে প্রশ্ন রাখতেই চায়ের মগে লম্বা চামচ দিয়ে ঘুটতে ঘুটতে মন্টু হাসলেন। এক কাপ চা এগিয়ে দিয়ে বললেন, ‘একটু চুমুক দেন। হ্যোরপরই উত্তর পাইয়্যা যাইবেন।’ কাপ থেকে গরম চায়ের ধুয়া উড়ছে। চুমুক দিতেই বোঝা গেল, কেন এই চা পান করতে দূরদূরান্ত থেকে এখানে ক্রেতারা আসেন। দুধ জ্বালাতে জ্বালাতে গাঢ় হয়ে যাওয়ায় চিনি ছাড়াই মিষ্টি স্বাদ পাওয়া গেল।

মন্টু বললেন, ‘এই যে ডেকচিতে ঘন দুধ দেখেন, এতে কোনো কিছু মিলাই না। সব গরুর খাঁটি দুধ। ব্যবসা একটু কম করি, কিন্তু জিনিসটা ভালা দিই। মানুষ আমারে বিশ্বাস করে, চায়ে ভিন্ন স্বাদ পায়। এই জন্য সবাই আসে।’

এখানে দুই ধরনের দুধ চা পাওয়া যায়। গাঢ় দুধের চা ও স্পেশাল মালাই চা। গাঢ় দুধের অর্ধেক মগ চায়ের দাম ৩০ টাকা, পুরো মগ ৫০ টাকা। আর স্পেশাল মালাই চা এক কাপ ১০০ টাকা। মালাই চায়ের বিশেষত্ব সম্পর্কে মন্টু খান বলেন, ‘দুধ জ্বালানোর পর প্রথম যে সর পড়ে, সেটা তুলে রাখি। এরপর সেই সর মিশিয়ে তৈরি হয় মালাই চা। ফলে এই চায়ের স্বাদটা অন্য রকম।’

মন্টু খানের বয়স এখন ৫১ বছর। বাড়ি উপজেলা পরিষদের সামনের গলিতে। এখানেই বাবা-চাচাদের পৈতৃক বাড়ি। তাঁর তিন ছেলে। বড় ছেলে এইচএসসি পাস করেছে। মেজ ছেলে ভোকেশনালে একাদশ শ্রেণিতে এবং ছোট ছেলে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। স্ত্রী মমতাজ সংসার সামলান আর মন্টু দোকান।

মন্টু যখন অষ্টম শ্রেণির ছাত্র, পড়াশোনা ছেড়ে লেগে যান বাবার চায়ের দোকানের কাজে। বাবাকে সহায়তা করেন। এরপর থিতু হন এই ব্যবসায়। বিয়ের পর সংসার বড় হয়, চায়ের দোকানের আয়ে সংসার চলছিল না। তখন সিদ্ধান্ত নেন, ব্যবসার ধরন পাল্টাতে হবে। সেই অনুযায়ী মন্টু শুরু করেন বিশেষ ধরনের চা বানানো। এখন প্রতিদিন ৩০ কেজি দুধের চা বিক্রি করেন। এতে দোকানভাড়া, সব ব্যয় মিটিয়ে প্রতিদিন দুই হাজার টাকা রোজগার হয়।

বিএম কলেজের শিক্ষার্থী নাইমা সুলতানা, তনুশ্রী দত্তসহ কয়েকজন বসে চা পান করছিলেন। নাঈমা বললেন, ‘আমরা বান্ধবীরা মিলে প্রায় প্রতিদিনই এখানে আসি মন্টু ভাইয়ের চা পান করতে। না হলে মনে হয়, কী যেন একটা মিস করেছি। চায়ের স্বাদ অনন্য।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু রাজ বলছিলেন, ‘মন্টু ভাইয়ের মালাই চায়ের স্বাদ অতুলনীয়।’




৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিল ঘোষণা করলেন রওশন

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ আগামী ৯ মার্চ কাউন্সিলের ঘোষণা দিয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের বাস ভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমাদের প্রিয় সংগঠন জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আগামী ৯ মার্চ দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই।’

রওশন বলেন, একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে, সময়মতো পার্টির জাতীয় সম্মেলন। জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছি সেই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য আমি একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেছি।

 তিনি আরও বলেন, আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়া পর্যন্ত জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক থাকবেন সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম-আহ্বায়ক থাকবেন গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব থাকবেন রফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।



হামাসকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন

চন্দ্রদ্বীপ ডেস্ক :  এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত গোষ্ঠী হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক দলকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজায় ইসরায়েলের হামলা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতেই এসব সংগঠন ও দলকে আমন্ত্রণ জানিয়েছে মস্কো।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মধ্যপ্রাচ্যে পুতিনের বিশেষ দূত মিখাইল বোগদানভ জানিয়েছেন, হামাসসহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৯ ফেব্রুয়ারি থেকে এসব দলের সঙ্গে আলোচনায় বসবেন পুতিন।

বোগদানোভ বলেছেন, আমরা ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী সব সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে যেসব ফিলিস্তিনি রাজনৈতিক শক্তি রয়েছে, তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।

তাসের প্রতিবেদন অনুযায়ী, আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ ও বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রতিনিধিরা।

গাজায় চলমান সংঘাত ঘিরে ইসরায়েল ও তার পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে রাশিয়ার সমালোচনা ক্রমে বাড়ছে। পুতিন গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের ঢালাও সমালোচনা করেছেন। গাজাকে সমর্থন করে বক্তব্য দেওয়া, ইরানের সঙ্গে রাশিয়ার মিত্রতার কারণে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকেই মস্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে।

এদিকে, বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে কোনো পরিকল্পনা ছাড়াই দক্ষিণ গাজার রাফাহ শহরে অভিযান শুরু করেছে ইসরায়েল। বিষয়টি নিয়ে হস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাবধান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্যদিকে, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সামাজিক মাধ্যমে এক পোস্টে কমলা হ্যারিস জানান, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে আলাপকালে তিনি হামাসের হাতে আটক জিম্মিদের দেশে ফিরিয়ে আনা ও ইসরায়েলকে নিরাপদ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: আল জাজিরা, অ্যারাব নিউজ, এএফপি




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট
ভারত-ইংল্যান্ড, তৃতীয় টেস্ট, চতুর্থ দিন
সরাসরি, সকাল ১০টা
টি স্পোর্টস

পিএসএল
পেশোয়ার-কোয়েটা, সরাসরি
বিকাল ৩টা
টি স্পোর্টস

মুলতান-করাচি

সরাসরি, রাত ৮-৩০ মিনিট
টি স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
লুটন টাউন-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ১০-৩০ মিনিট
সিলেক্ট ১

স্কটিশ প্রিমিয়ারশিপ
জনস্টোন-রেঞ্জার্স
সরাসরি, সন্ধ্যা ৭টা
টি স্পোর্টস

সৌদি প্রো লিগ
ইত্তিহাদ-আল রিয়াদ
সরাসরি, রাত ১২-৩০ মিনিট
টি স্পোর্টস




ঢাকাকে লজ্জায় ডুবিয়ে প্লে-অফের আশা বাঁচাল চট্টগ্রাম




ডান্স নয়, এবার ভিন্নভাবে নিজেকে মেলে ধরতে চান নোরা ফাতেহি




ক্ষমতায় গেলে সবাইকে ক্ষমা করে দেবেন ইমরান খান

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, যদি তার দল আরেকবার ক্ষমতায় আসে; তাহলে কোনো ‘রাজনৈতিক প্রতিশোধ’ নেবেন না। এর বদলে সবাইকে ক্ষমা করে দিয়ে পাকিস্তানের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি।



রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর