গাজায় যা ঘটছে তা গণহত্যা : প্রধানমন্ত্রী




যুদ্ধবিরতির নতুন প্রস্তাবেও ভেটো দিচ্ছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে ফের উঠতে যাচ্ছে ‘গাজা যুদ্ধবিরতির’ প্রস্তাব। তবে আলজেরিয়ার উত্থাপিত এ প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র। রোববার (১৮ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।




বসুন্ধরা শুভসংঘ স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

 মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর আগস্তি বসুন্ধরা শুভসংঘ স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৭৬ শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এরমধ্যে রয়েছে- স্কুল ব্যাগ, ড্রেস, জুতা, খাতা, কলম, পেন্সিল, ইরেজার, পেন্সিলকাটার, বেঞ্চ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

চর আগস্তি বসুন্ধরা-শুভসংঘ স্কুলের শিশু শ্রেণি শিক্ষার্থী এনায়েত ইসলামের মা শাহনাজ বেগম বলেন, ‘আমরা ট্যাহা পয়সা খরচ কইরা লেহাপড়া করাইতে পারি না। হেলিগ্যা খেতে কাম করাইতাম। আমাগো চরে শুভসংঘ স্কুল হইছে। বসুন্ধরার মালিক আমাগো পোলাপাইনগো লইগ্যা এতো কিছু করে-আল্লায় হেরে সুস্থ রাহুক।
আইজ বসুন্ধরার লইগ্যাই আমাগো পোলাপান পড়া লেহা করতে পারে।’
তিনি আরো বলেন, ‘আমার স্বামী নাই। তিন পোলা লইয়া অনেক কষ্ট করি। বড় পোলা আর আমি মাইষ্যের খেতে কাম কইরা যা পাই হেইয়া দিয়া সোংসার চলে।
বসুন্ধরা স্কুল না থাকলে আইজ আমার পোলাডারে পড়াইতে পারতাম না।’

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো. ফোরকান কবির।
এতে আরো উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ চর বিশ্বাস ইউনিয়ন কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, উপদেষ্টা মো. সায়েম গাজী, চিকিৎসক আবু হানিফ, সাইদুল ইসলাম সাকু, সহসভাপতি মো. জসিম হাওলাদার, ওসিম মণ্ডল, মেহেদী হাসান, গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেদওয়ান করিম তালাল, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র রায়, নারী বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইম আহসান, সাংগঠনিক সম্পাদক শাহিন, সহ দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সহ প্রচার সম্পাদক জুয়েল মোল্লা, সদস্য আলতাফ খান, মকবুল প্যাদা, মাইনুদ্দিন হাওলাদার, রাহিমা বেগম, রায়হান, স্বর্ণালী, ইসা, ঝুমুর চৌধুরী, সাইফুল ইসলাম, হাফিজুর, রাকিব প্রমুখ।




দশমিনায় আদালতে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ

মো: আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় ঘুষগ্রহণ করে আদালতে পুলিশ মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদন মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছে এক পরিবার।

আজ (রোববার) দুপুর ১২টায় উপজেলার গালস্ স্কুল-সংলগ্ন ওই পরিবারের বাস ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মোসা: হাসনা হেনা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ‘আমার ঘরে অনধিকার প্রবেশ করে শারীরিক নির্যাতন ও ঘরের মালামাল ভাঙচুর এবং আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন সিকদার আব্দুল মালেক। পরে আমার ছোট ছেলে ওলিউল্লাহের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে আমাকে হাসপাতালে ভর্তি করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনাল পটুয়াখালী আদালতে আমি আব্দুল মালেকে আসামি করে মামলা দায়ের করি। আদালত দশমিনা থানা পুলিশকে এজাহার নেয়ার নির্দেশ দেন। পরে থানা পুলিশ মামলার আসামির থেকে মোটা অঙ্কের ঘুষ বানিজ্য করে এবং আমার সত্য ঘটনাকে মিথ্যা বানিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছেন। আমি থানা পুলিশের বিচার দাবি জানাই এবং পুনরায় তদন্ত ও সত্য ঘটনার সাথে জড়িত সিকদার আব্দুল মালেকের বিচারের দাবি জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন হাসনা হেনার স্বামী মো: তুহিন ইসলাম, প্রত্যক্ষদর্শী মোসা: রোজিনা বেগম ও মরিয়ম বেগম।




গলাচিপায় ইয়াবা সহ গ্রেফতার ১

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় ১৩৩ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ।

ঘটনা সূত্রে জানা যায় শনিবার ১১টা ৫০ মিনিটের সময় গলাচিপার চিকনিকান্দি বাজারে ইয়াবা বেচা কেনার সময় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামের মোঃ নাসির প্যাদার ছেলে মোঃ রুবেল প্যাদা(৩২)।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।




বরিশালে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

বরিশাল অফিস :: বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায়, প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সোমবার (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, প্রাইম ব্যাংক লিমিটেডের বরিশাল শাখার ভাইস প্রেসিডেন্ট সৈয়দ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য বরিশাল জেলা ক্রীড়া সংস্থা সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস। এ সময় খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শহিদুল ইসলাম। দুটি গ্রুপে সিমীত ওভার (একদিনের ম্যাচ) ফরমেটের এই প্রতিযোগীতায় জেলা ৮টি স্কুল অংশগ্রহন করছে।

উদ্বোধনী দিনে সদর সরকারি জিলা স্কুল ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করে।




পূর্ণতা পায়নি পটুয়াখালী যুবলীগ

 

 মো:আল-আমিন, পটুয়াখালী : নব্বই দিনের আহ্বায়ক কমিটি দিয়ে ৯ বছর পার শেষ ১৭ বছর পরের সম্মেলনও পূর্ণতা দিতে পারেনি পটুয়াখালী জেলা যুবলীগকে। এখনো আংশিক কমিটি দিয়ে চলছে জেলা যুবলীগ। এর ফলে নতুন নেতৃত্ব সৃষ্টিতে জটলার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ছে। আর পদপ্রত্যাশীদের মাঝেও বিরাজ করছে হতাশা।

দেড়যুগ পরে ২০২১ সালের ডিসেম্বর পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়। আড়াই মাস পরে ঘোষণা করা হয় ২১ জনের আংশিক কমিটি। পূর্ণাঙ্গ কমিটির চার ভাগের একভাগ দিয়েই চলছে এখনো পটুয়াখালীর যুবলীগ।

জেলা যুবলীগের কয়েকজন পদ-প্রত্যাশী নেতা নাম প্রকাশ না করার শর্তে ম জানান, জেলা যুবলীগের পদ পেতে অনেকেই রাজনীতি বাদ দিয়ে জেলা ও কেন্দ্রীয় শীর্ষনেতাদের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত।

জেলা যুবলীগের একজন সহসভাপতি বলেন, জেলা যুবলীগের ১০১ জনের সাংগঠনিক কাজ চালাচ্ছেন এখন ২১ জনে। ইউনিয়ন-ওয়ার্ড কমিটি গঠন তো দূরে থাক উপজেলা সম্মেলনই করতে পারিনি আমরা। সভাপতি থাকেন ঢাকায় আর সম্পাদক ব্যস্ত তার ব্যবসা বাণিজ্য নিয়ে। সব মিলিয়ে যুবলীগের সাংগঠনিক অবস্থা অনেক খারাপ।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৭ জুলাই জেলা আওয়ামী যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অভ্যন্তরীণ বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে আহত সম্পাদক পদপ্রার্থী মাহমুদুর রহমান পলাশ মৃধা ১১ জুলাই মারা যান। পরে ২৯ জুলাই টুঙ্গিপাড়ায় এক বিশেষ কাউন্সিলর অধিবেশনের মাধ্যমে আহসান হাবিব খানকে সভাপতি ও কাওসার আহমেদ মৃধাকে সম্পাদক করে জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। ২০১২ সালের ২৮ ডিসেম্বর যুবলীগ সভাপতি আহসান হাবিব খান মারা গেলে ২০১৩ সালের ২৫ এপ্রিল অ্যাডভোকেট মো. আরিফুজ্জামান রনিকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম শহীদকে যুগ্ম-আহ্বায়ক করে জেলা যুবলীগের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৯ বছর চলে এই আহ্বায়ক কমিটি দিয়ে। ১৭ বছরের মাথায় ২০২১ সালের ২০ ডিসেম্বর স্থানীয় স্টেডিয়াম মাঠে সম্মেলনে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল উপস্থিত থাকলেও কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ হয়। ২০২২ সালের ৬ মার্চ ১০১ সদস্যের মধ্যে মাত্র ২১ জনের পদপদবি উল্লেখ করে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। ৯ বছর আহ্বায়ক কমিটির দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক অ্যাড. শহিদুল ইসলাম সহিদকে সভাপতি করা হলেও ওই কমিটির আহ্বায়ক আরিফুজ্জামান রনিকে করা হয় ২ নম্বর সহসভাপতি। আর সম্পাদক করা হয় তৎকালীন সদর উপজেলা যুবলীগের সম্পাদক সৈয়দ সোহেলকে। কেন্দ্রীয় অওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ২০২২ সালের ৬ মার্চ এই আংশিক কমিটির অনুমোদন দেন।

এব্যাপারে জেলা যুবলীগের সম্পাদক সৈয়দ সোহেল বলেন, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আমরা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছি। হয়ত অচিরেই আমরা অনুমোদন পাব।




ফের পবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছণার অভিযোগ

 

মো:আল-আমিন, পটুয়াখালী : ফের শিক্ষক লাঞ্ছণার ঘটনা ঘটেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি)।
আবারও সেই বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত এবং বারংবার শিক্ষকদের লাঞ্ছিত করার মূলহোতা বিশ্ববিদ্যালয়ের পিও টু প্রোভিসি মো. সামসুল হক ওরফে রাসেলের বিরুদ্ধে।

শনিবার(১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় পবিপ্রবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্ধারিত কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নিকট লিখিত অভিযোগে সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, অভিযুক্ত রাসেল শনিবার ডাইনিং এ আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং উপস্থিত অন্য শিক্ষকদের সামনেই আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পরবর্তীতে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে এই বলে, ‘তোকে যেখানে পাবো সেখানেই মারবো’। সে আমাকে জীবননাশের হুমকিও দেয় এবং বলে, ‘তোর পেছনে কে আছে দেখে নেবো, তুই যা, দেখি তোর মাইর কে বাঁচায়’।
এছাড়াও অভিযুক্ত রাসেল উপস্থিত শিক্ষকদের উপেক্ষা করে তাকে আঘাত করে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত সামসুল হক ওরফে রাসেল বলেন, শেখ তানজিলা দোলার সাথে নজরুলের বিভাগীয় বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়। দোলা আমার আত্মীয় হওয়ায় আমি নজরুলকে তার সাথে কোনো ঝামেলা না করার জন্য অনুরোধ করি। পরবর্তীতে এই বিষয়ে তার সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয়। তবে অভিযুক্ত রাসেল মারামারির বিষয়টি অস্বীকার করেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, ঘটনা পরবর্তী ভুক্তভোগী শিক্ষক আমাকে মুঠোফোনে বিষয়টি অবগত করেছেন। আমরা শিক্ষক সমিতি রবিবার একটি সাধারণ সভা আহবান করেছি সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগেও অভিযুক্ত মো. সামসুল হক ওরফে রাসেল সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও মাসে ৪৫ দিনের বেতন নেওয়া, নিয়মিতভাবে অফিস না করাসহ নানা বিতর্কে বিতর্কিত তিনি।




পাকিস্তানে তোলপাড়, সিইসি ও প্রধান বিচারপতির পদত্যাগ দাবি

চন্দ্রদ্বীপ ডেস্ক : পাকিস্তানে সদ্যসমাপ্ত সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলি চাতা। সাধারণ নির্বাচনে কারচুপিতে তার ভূমিকা সম্পর্কে মিডিয়ার সামনে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়ে তিনি পদত্যাগও করেছেন।




গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘গেম খেলছেন’ নেতানিয়াহু: হামাস মুখপাত্র

চন্দ্রদ্বীপ ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা নিয়ে এখনও ‘গেম খেলছেন’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ মুখপাত্র ওসামা হামদান এমন মন্তব্য করেছেন। বৈরুত থেকে আল জাজিরাকে হামদান বলেন, যুদ্ধবিরতির বিষয়ে মতানৈক্যের মূল কারণ হচ্ছেন নেতানিয়াহু এবং তিনি ‘গেম খেলছেন’। গাজায় কোনো ব্যবস্থা বা চুক্তি না করার চেষ্টা করছেন নেতানিয়াহু এবং এটা পরিষ্কার।

হামদান পুনর্ব্যক্ত করেছেন যে, হামাস প্রধান ইসমাইল হানিয়াহ শনিবার এক বিবৃতিতে আলোচনার প্রতি ইতিবাচক অবস্থান এবং যুদ্ধবিরতি অর্জনে ইচ্ছা প্রকাশ করেছেন। গাজায় দিন দিন মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব যেন থামছেই না। এখন পর্যন্ত সেখানে প্রায় ২৯ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এবং রাফাহ প্রান্তে ইসরায়েলি বাহিনী হামলা চালানোয় এক রাতেই ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এর আগে জাতিসংঘ জানিয়েছে, রাফায় ইসরায়েলি স্থল আগ্রাসনের ভয়ে ফিলিস্তিনিরা দেইর আল-বালাহ শরণার্থী শিবিরসহ মধ্য গাজার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের নাসের হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে।

অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এখনও আলোচনা চলছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ২৮ হাজার ৮৫৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৮ হাজার ৬৬৭ জন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে, জিম্মিদের মুক্ত করতে অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা বিষয়টি তিনি গভীরভাবে অনুভব করছেন।

 গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই ইসরায়েলকে সব ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।