সরকার গঠনে একমত হতে পারেনি নওয়াজ ও বিলাওয়ালের দল, বৈঠক আজ

চন্দ্রদীপ ডেস্ক : পাকিস্তানে জোট সরকার গঠন নিয়ে এখনো একমত হতে পারেনি কোনো দল। ক্ষমতা ভাগাভাগির ফর্মূলা নিয়েও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি। শনিবার দুই দলের মধ্যে যোগাযোগ ও সমন্বয় কমিটির (সিসিসিএস) তৃতীয় বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানিয়েছে ডন ডট কম।

সূত্রের বরাতে ট্রিবিউন এক্সপ্রেস বলেছে, পিএমএল-এন ও পিপিপি জাতীয় নির্বাচনে বিভক্ত ম্যান্ডেটের পরে সরকার গঠনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। উভয় দলই জোট সরকার গঠনের জন্য প্রথমে ১২ ফেব্রুয়ারি বৈঠক করার সিদ্ধান্ত নেয়। একমত হওয়ার জন্য আজকের বৈঠকটি হবে চতুর্থ।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে। কারণ পিএমএল-এন আগামীকাল পিপিপি, পিএমএল-কিউ, এমকিউএম-পি এবং পিটিআই-পার্লামেন্টারিয়ানদের সঙ্গে বৈঠক করতে চলেছে৷




আগৈলঝাড়ায় সন্ধ্যা নদী দখল

বরিশাল অফিস :: বরিশাল জেলার আগৈলঝাড়ার খর¯্রােত সন্ধ্যা নদীর বাগধা নামক স্থানে ২০ দিনযাবত পৃথক পৃথক ভাবে বালু ফেলে নদী ভরাট করে দখল করছে বাগধা বাজারে এক ওষুধ ব্যবসায়ী এমদাদুল হক তালুকদার, ওলিউর রহমান ভাট্টি, প্রবাসী জব্বার হাওলাদার ও আলী আকব্বর হাওলাদার। এতে সন্ধ্যা নদী সংকুচিত হয়ে নাব্যতা হারিয়েছে। দলকারীদের কারনের দখল হয়ে যায় নদীর জায়গা। নদী দখলের কারণে নদীর নাব্যতা হারিয়ে ক্রমে খালের পরিনত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা নামক স্থানের সন্ধ্যা নদীর পূর্বপাড় দখল করে বালু ভরাটকরে দখর করছে স্থানীয় আবদুল অজেদ ভাট্রির ছেলে ওলিউর রহমান ভাট্টি, বাগধা গ্রামের আবদুর রব তালুকদারের ছেলে বাগধা বাজারের ওষুধ ব্যবসায়ী এমদাদুল হক তালুকদার। নদীর পশ্চিমপাড় বাগধা গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে প্রবাসী জব্বার হাওলাদার ও আলী আকব্বার হাওলাদার তারা পৃথক পৃথক স্থানে।

স্থানীয় রমেশ অধিকারী, বাদল তালুকদার, সৈয়দ রাকিব বলেন, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা গ্রামে আবুল শিকদারে ছেলে বালু ব্যবসায়ী কাওছার হোসেন শিকদার সন্ধ্যা নদীর উপরে পয়সা নামক স্থানে সেতুর নিচে উত্তর পাশে নদীর পাড় দখল করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করে আসছেন। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন সরেজমিন গিয়ে সার্ভেয়ার ও তহলিদারদের দিয়ে নদীর সীমানা রিধারনকরে দেয়। নদীর জায়গা থেকে কাওছার শিকদারকে তার বালু সরিয়ে নিতে নিরদের্শ দেয়াহয়। সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশ অমান্যকরে এখন পর্যন্ত নদীর জায়গা থেকে বালু অপসারণ করেননি। তিনি স্থানীয় প্রভাবদেখিয়ে কাওছার তার ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ ব্যপারে কাওছার শিকদার বলেন, আমার জায়গার পার্সে পয়সা নামক স্থানে সন্ধ্যা নদীর উপরে নির্মিত সেতুর নিচে নদীর কিছু অংশ আমি দখল করে বালু ব্যবসা করছি এটাসত্য। প্রায় ৫ থেকে ৬ মাস পূর্বে সহকারী কমিশনার (ভূমি) আমাকে নির্দেশ দিয়েছিলো বালু সরিয়েনিতে কিন্তু এখনও নেয়া হয়নি। এ ব্যাপারে নদী দখল করে বালু ভরাটকারী অভিযুক্ত এমদাদুল হক তালুকদার সাংবাদিকদের বলেন, আমি যেখানে বালু ভরাট করেছি সেইজায়গাটি আমি চাঁদত্রিশিরা গ্রামের আবদুর জব্বার ভাট্টি, ছালাম ভা্িট্টসহ ১২জনের কাছ থেকে ১৮শতাংশ জায়গা ক্রয় করি। ভরাট করা জায়গা সন্ধ্যা নদীর নয়। আমার ক্রয়কৃত জায়গা।

এ ব্যাপারে অভিযুক্ত ওলিউর রহমান ভাট্রি সাংবাদিকদের বলেন, আমি সন্ধ্যা নদীরপাড় বালুদিয়ে ভরাট করেছি এটা সত্যকথা। নদীর ভীতর আমার জায়গা আমি ভরাট করছি। প্রবাসী জব্বার হাওলাদার ও আলী আকব্বর হাওলাদার বিদেশ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু তাদের মা আছিয়া বেগম বলেন, আমরা বাড়ীঘর করার জন্য নদী বালু দিয়ে ভরছি। সরকারি জায়গা দখল করা অপরাধ আমরা জানি। আমাদের জায়গা নাই তাই আমরা সরকারি জায়গা ভরাট করছি।

 

এব্যপারে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন সাংবাদিকদের জানায়, আমার উপস্থীতিতে সার্ভেয়ার মাসুদ মিয়া ও তহশিলদার রবীন দাস গুপ্তকে নিয়ে পরিমাপ করে নদীর পাড় শিমানা নিরধারন করা হয়েছে। পয়সা নামক স্থানে সেতুর নিচে বালু ব্যবসায়ী কাওছার শিকদারকে তার বালু ১৫ দিনে মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছিলো। কিন্তু দীর্ঘদিনে সে এখনও তার বালু সরিয়ে নেয়নি। এখন আমরা নদীর পাড় সকল দখল দারদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিবো।

এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন সাংবাদিকদের বলেন, সন্ধ্যা নদী বালু দিয়ে ভরাট করে দখলদারদের বিরুদ্ধে আমার কঠোর ব্যবস্থানিবো। দখরদার যেইহোক না কেনো তাকে ছাড়দেয়া হবে না। আমরা অতিষিঘ্র উচ্ছেদ অভিজান করে অবৈধ দখলদারমুক্ত করনো

 




গৌরনদীতে বইছে উপজেলা নির্বাচনী আমেজ

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণায় মাঠে নেমে পড়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের সমর্থন ও দোয়া কামনায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। তফসিল ঘোষণা না হলেও বসে নেই সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

প্রার্থীদের নানা কৌশলে দৃশ্যমান প্রচার-প্রচারণা চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সম্ভাব্য প্রাথীরা প্রতিদিন বিভিন্ন গ্রাম ও উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলো চষে বেড়াচ্ছেন। গাছে গাছে শোভা পাচ্ছে পোষ্টার, ব্যানার ও বিলবোর্ড। তাদের প্রচার-প্রচারণায় উপজেলার সর্বত্র নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। এছাড়াও প্রচারণার নতুন মাত্রা যোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। প্রচারের নানা চিত্র এখন শোভা পাঁচ্ছে প্রার্থী ও তাদের সমর্থকদের ফেসবুক পেইজে। এ উপজেলায় একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরমধ্যে প্রচার-প্রচারনার শীর্ষে রয়েছেন তৃনমূল রাজনীতি থেকে উঠে আসা সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া।

 

এছাড়াও প্রার্থী তালিকায় রয়েছেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী সহ একাধিক প্রার্থীরা।

 

সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। সেই লক্ষে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি গৌরনদীকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র দিকনির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করতে চাই।

 

তিনি আরও বলেন, ব্যক্তি উদ্যোগে মানুষের কল্যাণে সব সময় কাজ করা যায়। তবে সার্বিক ভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকায় কাজ করছি।




আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত হলেন আবদুল্লাহ সাফি

বরিশাল অফিস :: বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য হলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ সাফি। ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাসিন্দা আবদুল্লাহ সাফি একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা।

গত শনিবার (১০ ফেব্রুয়ারি, ২০২৪) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৫৭ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষিয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান ও হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান করে ১৫৭ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়। এতে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি-কে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবদুল্লাহ সাফি। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা উত্তরের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ সাফি।

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে ব্যক্তিগত উদ্যোগে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন নির্বাচনী সভা সমাবেশে প্রচারণায় যোগ দেন। করোনা মহামারির সময়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আবদুল্লাহ সাফি।

এমন জনপ্রিয়, মিষ্টভাষি, বন্ধুসুলভ মানবিকগুনে গুণান্বীত ও জননন্দিত যুবনেতা আব্দুল্লাহ সাফি রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম।

 




বরিশালে ২০ লাখ রেণুসহ গ্রেপ্তার ৫

বরিশাল অফিস :: বরিশালে বাবুগঞ্জ উপজেলায় পাচারের সময় পিকআপ থেকে আট ড্রাম ভর্তি মাছের রেণু, পোনাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ রেণু পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেণু ও পোনা প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় আগরপুর স্টিল ব্রিজ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে একটি পিকআপে পাচারের সময় প্রায় ২০ লাখ বাটা মাছের রেণু ও পোনাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব রেণু ও পোনা বাবুগঞ্জ, মুলাদী এবং গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ধরা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনার দিঘলীয়া এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা ও সাতক্ষীরার তেঁতুলিয়া এলাকার মৃত আহসান উল্লার ছেলে কাজী কাছেদকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর তিন জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।

 




সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ট্রফি হাতে বাধভাঙ্গা উল্লাস হতে পারতো ৮ ফেব্রুয়ারি ফাইনালের পরই। ওই দিন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মহানাটকের পর ক্রীড়ামন্ত্রীর হাত থেকে ট্রফি গ্রহণ করে বাংলাদেশের মেয়েরা আনন্দ করলেও তাতে ঘাটতি ছিল। ছিল প্রাণহীন।

কারণ, ট্রফিতো বাংলাদেশেরই পাওয়ার কথা ছিল। বাংলাদেশ ও ভারতের অধিনায়কের গ্রহণ করা ট্রফি দিয়ে দেওয়া হয় অতিথি দলকে। তখনই সাফ থেকে বলা হয়েছিল, বাংলাদেশকে আরেকটি ট্রফি দেওয়া হবে। অবশেষ ১০ দিন পর রোববার সেই ট্রফি বুঝে পেলো আফঈদা-সাগরিকারা। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাফুফে ভবনের সামনে মাঠে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দিয়েছেন চ্যাম্পিয়ন মেয়েদের হাতে।

এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সাগরিকা। পেয়েছেন সর্বাধিক গোলদাতার পুরস্কারও। এক কথায় যুবতীদের এই সাফ চ্যাম্পিয়নশিপের সব আলো কেড়ে নিয়েছেন ঠাকুরগাঁয়ের এই মেয়ে। সাগরিকাময়ই হয়ে থাকলো মহানাটকে ভরা এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৪ গোল করেছেন সাগরিকা। তার সমান গোল করেছেন ভারতের পুজা ও শিবানি দেবি। তিনজন যৌথভাবে সর্বাধিক গোলদাতা হয়েছেন। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন সাগরিকা। এরপর রাউন্ড রবিন লিগে ভারতকে ১-০ তে হারানো গোলটিও তার। ফাইনালে ভারত যখন ১-০ গোলে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল, ঠিক তখন ৯২ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছিলেন সাগরিকা।

গত ৮ ফেব্রুয়ারি ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দুই দলই পাঁচ শটের সবগুলো গোল করে। সাডেন ডেথেও দুই দলের ৬ জন করে লক্ষ্যভেদ করেন।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ট্রফি বুঝে পেলো বাংলাদেশ, জোড়া পুরস্কার সাগরিকার

তারপরই নিয়ম ভেঙ্গে ম্যাচ কমিশনার ডি সিলভা জয়াসুরিয়া রেফারিকে ডেকে নিয়ে টসের মাধ্যমে শিরোপা নিষ্পত্তির সিদ্ধান্ত দেন। টসে ভারত জিতে চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন শুরু করলে আপত্তি জানায় বাংলাদেশ। পরে অনেক আলোচনার পর যৌথভাবে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেয় সাফ।

ট্রফি বুঝে পাওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতার পুরস্কার পেয়ে অনেক খুশি সাগরিকা। ১০ দিন পর এমন পুরস্কার পাবেন জানতেনই না এই উঠতি ফরোয়ার্ড।

পুরস্কার জেতার পর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় সাগরিকা বলেন, ‘আজই(রোববার) সুখবরটি জেনেছি। সকালে জেনেছি, আমি সর্বাধিক গোলাদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারেও মনোনীত হয়েছি। বাবা-মা আগে খবরে দেখেছিলেন। তবে তারা আমাকে কিছু বলেননি। জেনেছি সকালে। অনূর্ধ্ব-১৯ এটাই আমার প্রথম টুর্নামেন্ট। দুটি পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে।’




‘পাকিস্তানে সরকার গঠন করবে পিটিআই’




পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত 

বরিশাল অফিস :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা সৃষ্টিতে আজ দুমকিতে মোটর শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ১৭ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার সময় দুমকি উপজেলা পরিষদের অডিটরিয়াম রুমে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো, মোশারেফ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগেট সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬ শতাধিক মাহেন্দ্রা, অটো ও মিশুক চালকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হারুন অর রশীদ হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মোটর শ্রমিকদের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে আমদের গ্রহন নেয়া হয়েছে বলে জানান তিনি।




বরিশালে আট ড্রাম ভর্তি রেণুসহ পাঁচজন আটক

বরিশাল অফিস :: গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ২০ লাখ বাটা মাছের রেণু ও পোনা পাচারের সময় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে আট ড্রাম ভর্তি রেণু পোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে জব্দকৃত রেণু ও পোনা প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় আগরপুর স্টীল ব্রিজ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে একটি পিকআপে পাচারের সময় প্রায় ২০ লাখ বাটা মাছের রেণু ও পোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এসব রেণু ও পোনা বাবুগঞ্জ, মুলাদী এবং গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ধরা হয়েছে।

পরবর্তীতে আটককৃতদের মধ্যে খুলনার দিঘলীয়া এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা ও সাতক্ষীরার তেঁতুলিয়া এলাকার মৃত আহসান উল্লার ছেলে কাজী কাছেদকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়েছে।

অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস। বরিশালে পাঁচ লাখ টাকার জাল জব্দ অপরদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর সহায়তায় আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ বেহুন্দী, একটি মশারী, বিপুল পরিমাণ কারেন্ট জাল, চায়না দুয়ারী ও ছয়টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।




স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে: জাহিদ ফারুক

বরিশাল অফিস :: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে আমাদের দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে, আমাদের লেখা পড়ায় স্মার্ট হতে হবে, আমাদের কার্যক্রমে স্মার্ট হতে হবে, আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো।

বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের রবিবার ( ১৮ ফেব্রুয়ারী) দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের কর্মকান্ডে লেখাপড়ায় স্মার্ট হতে না পারি তাহলে কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। এজন্য আমি আজকে তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের শিক্ষার্থীদের আহবান জানাবো, আমি জানি তোমরা লেখাপড়ায় অনেক মনোযোগী তারপরও আমি তোমাদের প্রতি আহবান জানাবো তোমাদের লেখা পড়ার মান আরো উন্নত করতে হবে তোমাদেরকে বরিশালে ভালো বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচিতি লাভ করতে হবে।

তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের গভর্নিংবডির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃইউনুস আলী সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন।

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।