দেড় মাস পেছাল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি 




দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী




ছাদ থেকে পড়ে অচেতন নকুল কুমার বিশ্বাস

চন্দ্রদীপ ডেস্ক : বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। দুর্ঘটনার পর তিনি ১০ মিনিট অচেতন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার দুপুরে ঘটনা হলেও রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি জানাজানি হয়।

যার একটি ভিডিও ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন নকুল কুমার বিশ্বাস নিজেই।

ভিডিও ও স্ট্যাটাস থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের শিমুল গাছের ডাল কাটতে নিজবাড়ির দোতলা ছাদে ওঠেন নকুল। ডাল কাটতে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়ান। এ সময় অসাবধানবশত মাটিতে পড়ে যান ।

চিকিৎসক জানিয়েছেন,  তিনি আশংকামুক্ত। দ্রুত সুস্থ হয়ে উঠবেন।




ধর্ম-ভিত্তিক দলের সাথে জোটের সিদ্ধান্ত ইমরানের পিটিআইয়ের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা দেশটির ধর্ম-ভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পরিষেদের সংরক্ষিত আসনের জন্য এসআইসির সাথে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে পিটিআইয়ের একাধিক সূত্র দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে জানিয়েছে।



আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




মাইগ্রেন দূরে রাখার জাদুকরী টিপস




তিউনিসিয়া উপকূলে ৯ বাংলাদেশি নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  লিবিয়া থেকে নৌকায় করে সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯ অভিবাসীর সবাই বাংলাদেশি বলে ধারণা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এ ছাড়া ওই ঘটনায় ২৬ বাংলাদেশি নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।



দেশের পথে প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জার্মানের মিউনিখে তিন দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে জার্মানি যান।



যুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রোববার নিউইয়র্কের অদূরে একটি দ্বীপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জ্যামাইকার ১১৩ প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে। সোমবার ইলিয়াসকে জামিনের জন্য আদালতে তোলা হবে।

পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো জানান, নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ভিডিও করার পর থেকে তাঁর খোঁজ শুরু করে পুলিশ। পরে ফোন ট্র্যাকিং করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সম্প্রতি মামলার বাদীর বাড়িতে বোমা হামলার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে ইলিয়াসের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করে পুলিশ। অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর করা মামলায় ১ ফেব্রুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাঁকে আটক করা হয়। তবে ছেড়ে দেওয়া হয় ছয় ঘণ্টা পর।

অভিযোগ রয়েছে, ২০ জানুয়ারি দুপুরে মামলার বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় পালিয়ে থাকা সাংবাদিক ইলিয়াস ও বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।




ইংল্যান্ডকে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়াকে টপকে গেল ভারত

চন্দ্রদীপ ডেস্ক : হায়দরাবাদে প্রথম টেস্টে কাছাকাছি গিয়েও ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এরপর সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। বিশাখাপত্তনম, রাজকোট—দুই ভেন্যুতে ইংল্যান্ডকে তিন অঙ্কের ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে ভারতীয়দের।

রাজকোটে গতকাল চতুর্থ দিনেই শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের সর্বোচ্চ রানে জয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন ভারত। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে টপকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে ভারত। ৭ ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ ড্রয়ে ৫০ পয়েন্ট এখন ভারতের। সাফল্যের হার ৫৯.৫২ শতাংশ। ৫৫ শতাংশ সফলতা নিয়ে তিনে অস্ট্রেলিয়া।

অন্যদিকে গত পরশু দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে নিউজিল্যান্ড। ৯২ বছরের আক্ষেপ ঘোচানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কিউইরা। ৪ ম্যাচে ৩ জয়ে ব্ল্যাকক্যাপসদের সাফল্যের হার ৭৫ শতাংশ। বাংলাদেশ রয়েছে চার নম্বরে। এশিয়ার দলটি এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ২ টেস্টে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সাফল্যের হার ৫০ শতাংশ। বাংলাদেশ টেস্ট দুটি ঘরের মাঠে খেলেছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে।