ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতি ইসরায়েলের ক্ষোভ




হুথিদের হামলার পর জাহাজ ছেড়ে পালাল নাবিকরা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের নিবন্ধিত একটি জাহাজের নাবিকরা পালিয়ে গেছেন।



পটুয়াখালী পৌর নির্বাচনে দুই ভাইয়ের ভাগ্য নির্ধারণ আজ

চন্দ্রদীপ নিউজ: পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও তাঁর ভাই আরেক প্রার্থী আবুল কালাম আজাদের আজ মঙ্গলবার ভাগ্য নির্ধারণ হবে। ঋণখেলাপির অভিযোগে তাদের মনোনয়ন বাতিল চেয়ে জেলা প্রশাসকের দপ্তরে আপিল করেছেন আরেক মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তরে দু’পক্ষের শুনানি শেষে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম রায় দেবেন।

এর আগে যাচাই-বাছাইয়ে মহিউদ্দিন ও আবুল কালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। এরপরে দু’জনকে ঋণখেলাপি অভিযুক্ত করে মনোনয়ন বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে চিঠি দিয়েছেন পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন দি ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পটুয়াখালী শাখা থেকে ২৪ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন আবুল কালাম আজাদ। তাঁর ছোট ভাই মহিউদ্দিন আহমেদ জামিনদার। ২০২২ সালের ১৬ অক্টোবর ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আবুল কালামকে ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার তাগাদা দিলেও সাড়া পাননি। আইন অনুযায়ী, জামিনদার হিসেবে ঋণের দায় মহিউদ্দিন আহমেদের ওপর পড়েছে। ঋণ খেলাপির অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ দুই ভাইয়ের মনোনয়ন বাতিল চেয়েছে।




আজ একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী




তালেবান ছাড়া কাতারে আফগান সম্মেলন

চন্দ্রদীপ ডেস্ক : আফগানিস্তানের সাথে কিভাবে সম্পর্কের উন্নতি ঘটানো যায়, সেই লক্ষ্যে এই সম্মেলন শুরু হয়েছে। প্রাথমিকভাবে তালেবান প্রতিনিধিদেরও এই সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা জানিয়েছেন, ‘সম্মেলনে যোগ দেয়া সম্ভব নয়।’

জাতিসঙ্ঘের দাবি, ‘তালেবানের পক্ষ থেকে একটি শর্ত দেয়া হয়েছিল। সম্মেলনে তাদের সমালোচনা করা যাবে না। কিন্তু জাতিসঙ্ঘ এই শর্ত মানতে রাজি হয়নি।’

পাশাপাশি তালেবানের শর্ত ছিল, আফগানিস্তান থেকে কেবলমাত্র তারাই প্রতিনিধিত্ব করবে, অন্য কোনো সংগঠন এই সম্মেলনে যোগ দিতে পারবে না। জাতিসঙ্ঘ সেই শর্ত মানতেও রাজি হয়নি। ফলে শেষ মুহূর্তে তালেবন জানিয়ে দেয়, ‘তারা এই সম্মেলনে যোগ দেবে না।’

নরওয়ের রিফিউজি কাউন্সিলের প্রধান জ্যান অ্যাগেল্যান্ড এক্স-এ লিখেছেন, ‘দোহার সম্মেলনে তালেবানের যোগ নেয়া দেয়া অত্যন্ত দুঃখজনক। সমস্ত পক্ষের কাছে আমার আর্জি, আফগানিস্তানের জনগণের কথা ভেবে সকলে একটি মতৈক্যে পৌঁছান।’

তালেবান যোগ না দিলেও আফগানিস্তানের বেশ কিছু মানবাধিকার সংগঠন এই সম্মেলনে যোগ দিয়েছে। সম্প্রতি জাতিসঙ্ঘ আফগানিস্তানের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। সম্মেলনে তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

আফগানিস্তানের মানবাধিকার গোষ্ঠীগুলো নারীর উপর তালেবানের ‘অত্যাচারের বিষয়টি সামনে নিয়ে আসতে পারে। তবে তালেবান এই সম্মেলনে যোগ না দেয়ায়, শেষপর্যন্ত লাভ কতটা হবে, তা নিয়ে বহু বিশেষজ্ঞই সন্দেহ প্রকাশ করেছেন।

সূত্র : ডয়চে ভেলে।




কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মদিন উপলক্ষে ৩দিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠিত

বরিশাল অফিস :: তোমরা স্বপ্নের ঘরে চলে এসো এখানে মুছিয়া যাবে হৃদয়ের ব্যথা এমন অনেক কাব্যিক লাইনের রচয়িতা, রূপসী বাংলার কবি, নির্জনার কবি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশ। ১২৫তম জন্মদিন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো সাংস্কৃতিক সংগঠন উত্তরণ এর আয়োজনে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কবির কর্মস্থল ব্রজমোহন কলেজ মাঠে উত্তরণের আয়োজনে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার আজ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বরিশাল উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুদীপ্ত দাসের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই।

বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সরকারি গ্রন্থাগার বরিশালের উপ পরিচালক ড. মোঃ আহসান উল্লাহ, কনসালটেন্ট ও আবাসিক সার্জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল ডাঃ সৌরভ সুতার সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মদিন উপলক্ষে কবির বর্ণিল কর্ম জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলকে হত্যার পর সদস্যদের গৃহছাড়া

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদাকে হত্যার পর তার ও স্বজনের চারটি পরিবারের সদস্যদের গৃহছাড়া করেছে মামলার আসামিরা। মামলার আসামিরা জামিনে এসে এখন মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে দুটি বাড়ি কুপিয়ে সব মালামাল তছনছ করে। চারটি বাড়ির মালামাল ও পুকুরের মাছ পর্যন্ত লুট করে নেয়।

কলাপাড়া থানা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গত ১৭ ফেব্রুয়ারি রাতে খোকন ও তুহিন প্যাদার ঘরে কুপিয়ে তছনছ করে মালামাল লুট করলেনও পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।
এর আগে জুয়েলের স্বজন সিদ্দিকুর রহমান, খোকন, তুহিন ও মধুর ঘরে হামলা করে মালামাল লুট করে নেয়।

আজ (সোমবার) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত জুয়েল প্যাদার স্ত্রী মনিরা বেগম তাদের পরিবারের উপর ঘটে যাওয়া এ নির্যাতনের কথা জানান।

তিনি বলেন, জুয়েল হত্যা মামলার আসামী মিজানুর রহমান, বশির চৌকিদার, সোহেল হাওলাদার, দেলোয়ার মৃধা, শিপন চৌকিদার, ইদ্রিস প্যাদার নেতৃত্ব সন্ত্রাসীরা এ হামলা ও লুটপাট চালায়। তাদের নির্যাতনে চারটি পরিবারের ১৯ সদস্য ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে এখন কলাপাড়া ও চট্টগ্রামে অবস্থান নিয়েছে।

তাদের আর্তি দফায় দফায় এ হামলা ও লুটপাট চললেও পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে যায়নি। থানায় অভিযোগ দায়ের করতে এলেও তারা অভিযোগ গ্রহণ করেনি। জুয়েলের মতো তারাও এখন জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে জানান।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আলী আহমেদ জানান, বসত ঘরে হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। আর এ বিষয়ে এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি বলে জানান।




পটুয়াখালীর যুবলীগ নেতার আপত্তিকর ভিডিও ঘিরে তোলপাড়

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক যুবলীগ নেতার আপত্তিকর ভিডিও প্রকাশ হওয়ার পরে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

আপত্তিকর ওই ভিডিও ঘিরে সমালোচিত ব্যাক্তি হলেন উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ও সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মাহমুদ হাসান।

রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়ালে নেতিবাচক মন্তব্য যুক্ত করেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। ভিডিও প্রকাশের পরে তার নেতৃত্বগুন নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীরা।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, লাল রঙের টি-শার্ট পরিহিত উপজেলা যুবলীগের সাবেক ওই নেতা বাথরুমে ভিডিও কলে আপত্তিকর কাজে লিপ্ত ছিলেন। তবে ওই কলে যুক্ত থাকা অপরব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

উল্লেখ্য, উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ওই নেতার প্রায় দেড় মিনিটের ভিডিও ঘিরে সমালোচনা শুরু হলেও এটি নতুন কিছু নয়। এর আগেও জনৈক নারী সাথে একাধিক ছবি ভাইরাল হয়েছিল তার। এছাড়াও তার পরকীয়া আসক্তি ওপেন সিক্রেট।

এ বিষয়ে উপজেলা যুবলীগের একাধিক নেতাকর্মী জানায়, যেকোনো সংগঠনের নেতা হলো পথপ্রদর্শক। নেতা নির্বাচিত হন কর্মীদের ভালবাসায়। কিন্তু সম্প্রতি তিনি (মাহমুদ হাসান) যে ধরনের অনৈতিক কার্যকলাপে যুক্ত হচ্ছেন এতে শুধু তিনি নন সংগঠন তথা কর্মীরাও বিতর্কিত হচ্ছে। তার এসব কর্মকাণ্ডের দায়ভার উপজেলা যুবলীগ গ্রহণ করবে না। এ ঘটনার জন্য নিন্দা জানাচ্ছি।’

সমালোচিত ভিডিও ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী মো: মাহমুদ হাসানের কাছে জানতে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: রিয়াজ হাওলাদার বলেন, ‘ব্যক্তিগত যেকোনো বিষয়ে সংগঠন দায়বদ্ধ নয়। আর এসবের দায়ভায় কেউ নিবে না। যে যারটা বহন করবেন।’




বিআরইউ’র আয়োজনে ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্বোধন

বরিশাল অফিস :: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ৩ দিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্বোধন হয়েছে । সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে এ প্রদর্শণীর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈ।

পরে ভাষাসৈনিক মোশারেফ হোসনে নান্নু, ইউসুফ হোসনে কালু, নিখিল সেনকে ভাষা সৈনিককে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস, প্রফেসর শাহ সাজেদা, বরিশাল চারুকলার সভাপতি অধ্যাপক দিপংকর চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটি বরিশাল জেলার সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক নজমুল হোসেন আকাশ, নারী নেত্রী টুনু কর্মকার, বরিশাল রিপার্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ ও সাধারণ সম্পাদক মিথুন সাহা।

এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল রির্পোটার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভসহ সদস্যরা।




অবৈধভাবে বালু উত্তোলনকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

বরিশাল অফিস :: বরগুনার বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক মো. শহিদ আকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি ) বিকাল ৩ টায় বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গরিয়াবুনিয়া গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক হায়দার আলীর ছেলে শহিদ আকন (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ আদেশ দেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক গড়িয়াবুনিয়া গ্রামের একাধিক লোক বলেন, এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরকে চাঁদা দিয়েই এই অবৈধ ভালো ব্যবসা করেন হায়দার আলী। সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, অবৈধভাবে খাল থেকে ড্রাম ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’