একুশে ফেব্রুয়ারিতেও চলবে মেট্রোরেল




বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডবুকে তানজিদ তামিম

চন্দ্রদ্বীপ ডেস্ক : ৯৯ রানের পর জেসন হোল্ডারের বলটা একটু সাবধানী হয়েই খেলেছেন তানজিদ তামিম। রান নিতে গিয়েও থমকে গেলেন। পরের বলে আর আটকাতে হলো না। পেয়েই গেলেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। সবধরণের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে এটি এই তরুণের প্রথম শতক। সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি।




খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েল

আল জাজিরার যাচাই করা এসব ফুটেজে দেখা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) উত্তর গাজার একটি ধ্বংসপ্রাপ্ত উপকূলীয় রাস্তা ধরে পালানোর চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। সে সময় তীব্র গোলাগুলি চলছিল। সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের কারণে কোনো ধরনের সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর ‍গুলিতে একজন নিহত হয়েছেন। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে ছিটকে পড়েন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, বিনা প্ররোচনায় ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালিয়েছে। এই ঘটনায় আহত এক ব্যক্তি বলেন, আমি গোলাগুলির শব্দ শুনতে পাই। এরপর কি ঘটেছে আমি জানি না।

অপর এক ব্যক্তি জানান, তিনি সেখানে ময়দা নেওয়ার জন্য গিয়েছিলেন। তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের খাবার দিতে চাই যেভাবে অন্যরা দিচ্ছে। আমরা সামান্য কিছু ময়দা পাওয়ার আশায় সেখানে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের ওপর গুলি চালিয়েছে। তারা ট্যাঙ্ক নিয়ে আমাদের ওপর হামলার জন্য অগ্রসর হচ্ছে।

বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বস্তা থেকে মাটিতে পড়ে থাকা ময়দা তুলে নিচ্ছে ফিলিস্তিনি শিশুরা। সম্প্রতি গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের কারণে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতির পরেও ইসরায়েলি বাহিনী গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে না। সোমবার জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা সতর্ক করেছে যে, খাদ্য ও পানির অভাব এবং এর পাশাপাশি রোগের বিস্তারের কারণে গাজায় শিশু মৃত্যুর হার উদ্বেগজনক ভাবে বাড়তে পারে।

এদিকে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ২৯ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬৯ হাজার ২৮ জন।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে আরও এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার পরিচয় প্রকাশ করা হয়েছে। ওই সেনার নাম সার্জেন্ট সিমোন স্লোমোভ, বয়স ২০ বছর। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এ নিয়ে এখন পর্যন্ত ২৩৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

 চলতি বছরের ১০ মার্চ গাজায় রমজান শুরু হচ্ছে। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে গঠিত। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এতে কমপক্ষে ১২০০ জন নিহত এবং ২৫৩ জনকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। হামাসের হাতে এখনও প্রায় ১৩০ জন জিম্মি বন্দি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।



ম্যাথিউজের অলরাউন্ড নৈপুণ্যে আফগানদের হারালো শ্রীলঙ্কা

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখালেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার এই নৈপুণ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৪ রানের ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে লঙ্কানরা।

ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৪২ এবং বল হাতে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। সাদিরা সামারাবিক্রমা ৪২ বলে ৫১ রান করেও এই জয়ে অবদান রাখেন।

প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৭ ওভারেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। স্কোরবোর্ডে তোলে মাত্র ১১৫ রান।

রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিলো আফগানিস্তান অধিনায়ক ইবরাহিম জাদরান। ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস ভালো সূচনা এনে দেন। ২৩ বলে ৪৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১১ বলে ২৫ রান করে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস ১৪ বলে করেন ২৩ রান।

ধনঞ্জয়া ডি সিলভা ১৪ বলে করেন ১৪ রান। ৯ বলে ২২ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪২ বলে ৫ বাউন্ডারিতে ৫১ রান করে আউট হন সাদিরা সামারাবিক্রমা। শেষ মুহূর্তে মাঠে নেমে ২২ বলে ৪২ রান করেন ম্যাথিউজ। ২টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবি নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। সর্বোচ্চ ২৮ রান করেন করিম জানাত। ২৭ রান আসে মোহাম্মদ নবির ব্যাট থেকে। ১৭ ওভার খেলে মাত্র ১১৫ রান করতেই অলআউট হয়ে যায় আফগানরা। ২টি করে উইকেট নেন ম্যাথিউজ, বিনুরা ফার্নান্দেজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা।




শাকিব খানের নায়িকা মিমি চক্রবর্তী!

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। বর্তমানে তিনি আমেরিকায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরপর ‘তুফান’ সিনেমায় শুটিং করবেন তিনি। এ সিনেমায় নায়িকা কে তা নিয়ে আলোচনা চলছে মিডিয়াপাড়ায়। কেউ বলছেন কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিবের ‘তুফান’ সিনেমার নায়িকা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আগামী মার্চে ভারতের রামুজিতে শুরু হবে সিনেমার শুটিং।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। তবে নায়িকা ইস্যুতে এ তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এদিকে গত বছর ১১ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ সিনেমার নাম ঘোষণা করা হয়। এ সময় সিনেমাটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিল বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।’




বাণিজ্যমেলার পর্দা নামছে আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :  শেষ হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসরের। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার পর্দা নামবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলার পরিচালক বিবেক সরকার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এর আগে গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলার আয়োজন করা হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও মেলার সময় বাড়ানোর সুযোগ নেই। ২০ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে বিকেল ৪টায় মেলা প্রাঙ্গণের দ্বিতীয়তলায় এক সমাপনী অনুষ্ঠান করা হবে। এ বছর প্রায় দেড় লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে। বেচাবিক্রি কেমন হয়েছে তা এখন বলা সম্ভব না। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।




ঢাকা আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

কূটনেতিক সূত্র জানিয়েছে, গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফরে এসেছিলেন। এবার ২৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী তিন দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।

জানা গেছে, তিন দিনের ঢাকা সফরের সময় আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিপিএলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচও।



প্রথমবার সন্তান নেওয়ার বয়স কোনটি?




দীঘির পাশে দাঁড়ালেন ভাবনা

চন্দ্র্দ্বীপ ডেস্ক:  সদ্য মুক্তি পেয়েছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির  ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমা। ছবিটি মুক্তির পরে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি কম দেখা মিলেছে। যা নিয়ে রীতিমতো ট্রোলের মুখে পড়েছেন দীঘি।