নিবন্ধন পেলো ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল

চন্দ্রদ্বীপ ডেস্ক :  চলতি বছর জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ সব তথ্য জানান। তবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দেশের বাইরে থাকায় তার পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এ প্রশ্নের উত্তর দেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সারাদেশের অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের জন্য সরকার রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করিয়াছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হইতে ক্ষমতাপ্রাপ্ত হইয়া তথ্য অধিদফতর নিবন্ধনের কাজ পরিচালনা করিয়া থাকে। তথ্য অধিদফতর হইতে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যাচাই-বাছাই সাপেক্ষে পর্যায়ক্রমে আরও অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হবে।

তিনি বলেন, অনলাইন পোর্টাল নিবন্ধন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পর্যায়ক্রমে অন্যান্য অনলাইন পোর্টালগুলো নিবন্ধনের আওতায় আনিয়া সরকারিভাবে নজরদারি বাড়ানোর পরিকল্পনা সরকারের রহিয়াছে। ইহা ছাড়া, দেশের অনিবন্ধিত কোনো অনলাইন সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশ-বিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তাহা বন্ধের প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।




পটুয়াখালী পৌরসভা নির্বাচনের আচরণবিধি বিষয়ক মতবিনিময়

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

সভায় নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক।

আচরণবিধি নিয়ে তিনি বলেন, পৌরসভা নির্বাচনে সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন অফিসের একজন করে প্রতিনিধি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
একজন মেয়র প্রার্থী দুই থেকে তিনটি মোটরসাইকেল ব্যবহার করতে পারবে। তবে কোনো মোটরসাইকেল মহড়া দিতে পারবে না বলে নির্দেশনা দেন তিনি।
কোনো প্রার্থী যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারে এ জন্য জেলা প্রশাসনের পক্ষে সার্বক্ষণিক মোবাইল টিম থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা।

উল্লেখ্য, আগামী ৯ মার্চ পটুয়াখালী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন।




মার্কিন ডেপুটি সেক্রেটারি আফরিনের সঙ্গে বিএনপির বৈঠক


চন্দ্রদ্বীপ ডেস্ক:
 মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।




ঝালকাঠিতে শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

চন্দ্রদীপ নিউজ: ঝালকাঠির নলছিটিতে ভাড়ায়চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিক লীগের কর্মী ইমরান হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নলছিটি পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নলছিটি শহর থেকে বাজার নিয়ে মোটরসাইকেলযোগে খাজুরিয়া গ্রামের বাড়ি ফিরছিলেন শ্রমিক লীগের কর্মী ইমরান হোসেন।

নান্দিকাঠি এলাকায় আসলে রাস্তার মধ্যে রশি দিয়ে আটকে মোটরসাইলেসহ তাকে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ সময় তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লাঠি ও রশি উদ্ধার করেছে।

নিহত ইমরান হোসেন খাজুরিয়া গ্রামের আব্দুর রশীদ হাওলাদারের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সদস্য এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহতের বড় ভাই রাসেল হাওলাদার বলেন, ইমরানের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার ইদ্রিস হাওলাদার ও তার ছেলে আল আমিনের বিরোধ ছিল। এর আগেও ইমরানকে তারা কুপিয়ে আহত করেছিল। এবার তাকে মেরেই ফেলল।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।




পটুয়াখালী জেলা বার নির্বাচনে ৯ পদেই লড়ছে বিএনপি

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৯টি পদের পূর্ণ প্যানেলে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আগামী ২৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৪-২০২৫ খ্রি. মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সভাপতি পদে এটিএম মোজাম্মেল হোসেন তপন,  সহ-সভাপতি পদে মো. মিজানুর রহমান পিকু, সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক দুটি পদে মো. মিজানুর রহমান হীরন ও মো. মেহেদী হাসান উজ্জ্বল, লাইব্রেরি সম্পাদক পদে মো. রুহুল আমীন,  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে গাজী মো. আল আমীন ও  দুটি সদস্য পদে মো. জসিম উদ্দীন এবং মো. আমির হোসাইন।

নির্বাচন  সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রবীণ আইনজীবী আনছার আলীকে চেয়ারম্যান করার জন্য ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের  তফসিল মোতাবেক  ১৯শে ফেব্রুয়ারি  প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২ল৯শে ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।  নির্বাচনে ৫১৯ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।




চাঁদের বুকে হেলে পড়েছে মার্কিন মহাকাশযান

চন্দ্রদীপ ডেস্ক : অ্যাপোলো মিশনের ৫০ বছর পর চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করলেও যুক্তরাষ্ট্রের রোবট মহাকাশযান অডিসিয়াস হেলে পড়েছে। অডিসিয়াস মুন ল্যান্ডারটি সম্ভবত কোনো পাথরের সঙ্গে কাত হয়ে পড়ে আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে তারা বলছেন, এখনও এটি সূর্য থেকে শক্তি গ্রহণের পাশাপাশি প্রকৌশল ও বিজ্ঞানের তথ্য পৃথিবীতে পাঠাতে পারছে। যোগাযোগও রয়েছে পৃথিবীর সঙ্গে। এ অবস্থায় নিয়ন্ত্রকরা রোবট থেকে ছবি উদ্ধারের চেষ্টা করছেন। খবর বিবিসি ও সিবিএস নিউজের।

ব্যক্তিগতভাবে নির্মিত প্রথম কোনো রোবট মহাকাশযান গত বৃহস্পতিবার চাঁদে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছিল। মহাকাশযানের মালিক টেক্সান ফার্ম ইনটুইটিভ মেশিনস জানিয়েছে, অডিসিয়াসের ব্যাপক শক্তি আছে, পৃথিবীর সঙ্গে যোগাযোগও করছে। প্রতিষ্ঠানটির সিইও এবং সহপ্রতিষ্ঠাতা স্টিভ আলটেমাস বলেন, কী ঘটেছে তা পুরোপুরি এখনও পরিষ্কার নয়। কিন্তু তথ্য বলছে, রোবটটি হয়তো পড়ে গেছে। কারণ অবতরণের মুহূর্তে এটির কিছুটা বেশি গতি ছিল। আরও একটি সম্ভাবনা রয়েছে। সেটি হলো অডিসিয়াস অবতরণের সময় একটি পা হয়তো ভেঙে গেছে। তাই এটি হেলে পড়তে পারে।

বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ‘ইনটুইটিভ মেশিন’ও নাসা যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-১১ চন্দ্রযান প্রথমবারের মতো মানুষ নিয়ে চাঁদে অবতরণ করে। এর পর ১৯৭২ সালে নাসা চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।




টিভিতে যেসব খেলা দেখবেন আজ 




কঠিন শর্ত থেকে সরে এসেছে হামাস, হতে পারে যুদ্ধবিরতি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি নিয়ে ফ্রান্সের প্যারিসে আলোচনা করছে কাতার, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো। এরমধ্যে জানা গেছে, জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য হামাস যেসব কঠিন শর্ত দিয়েছিল— সেগুলো থেকে তারা সরে এসেছে।



জাপাকে গৃহপালিত রাজনৈতিক দল বলা হয় : জি এম কাদের




শবে বরাতে প্রধানমন্ত্রীর বাণী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন, সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি।’