গুগল ক্রোম ব্রাউজারে হ্যাকিংয়ের ঝুঁকি, ইউজারদের সতর্ক থাকার পরামর্শ

বিশ্বব্যাপী শীর্ষস্থানে থাকা গুগল ক্রোম ব্রাউজারে ইউজারদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে একটি বড় ঝুঁকি দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, হ্যাকাররা ক্রোমের মাধ্যমে ইউজারদের ডিভাইস সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করে তাদের সংবেদনশীল তথ্য চুরি করতে পারে।

ভারতের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের (CERT-In) পক্ষ থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, গুগল ক্রোমের 132.0.6834.110/111 ভার্শনের আগের সমস্ত ভার্শনই নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ইউজাররা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

গুগল ক্রোম ব্রাউজারের আপডেটের মাধ্যমে এই ঝুঁকি থেকে মুক্ত থাকা সম্ভব। ইউজারদের পরামর্শ দেওয়া হচ্ছে, গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ব্রাউজারটি আপডেট করতে। এর পাশাপাশি, অটোমেটিক আপডেট চালু থাকলে তা আরও সুরক্ষা নিশ্চিত করবে। নিয়মিত কুকি, ক্যাশ এবং হিস্ট্রি ডিলিট করারও পরামর্শ দেওয়া হচ্ছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




স্মার্টফোনের আয়ু বাড়ানোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

আজকাল স্মার্টফোন ছাড়া জীবন কল্পনাও করা যায় না। এটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং আর্থিক লেনদেন, বিনোদন, কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে, স্মার্টফোনের সঠিক ব্যবহারে ফোনের আয়ু দীর্ঘায়িত করা সম্ভব। আসুন, কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নেওয়া যাক যা স্মার্টফোনের আয়ু বাড়াতে সাহায্য করবে।

> সস্তার চার্জার এড়িয়ে চলুন: স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে আসল চার্জার ব্যবহার করা উচিত। সস্তার চার্জিং কেবল ব্যবহারের কারণে ব্যাটারির ওপরে নেতিবাচক প্রভাব পড়ে, যা ব্যাটারি ক্ষয় করে।

> ফোনের ব্যাটারি সঠিকভাবে চার্জ করুন: ব্যাটারি সম্পূর্ণ শেষ হওয়ার আগে চার্জ দেয়া উচিত। ব্যাটারি ৩০ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়া সবচেয়ে ভালো। এই অভ্যাসটি ফোনের ব্যাটারির আয়ু বাড়াবে।

> ফোন কভার ব্যবহার করুন: ফোন হাত থেকে পড়ে গেলে কভার এর সুরক্ষা দেয়। তাই ফোনের কভার ব্যবহার করা একটি ভালো অভ্যাস।

> ফোনের সফটওয়্যার আপডেট রাখুন: নিয়মিত সফটওয়্যার আপডেট করা জরুরি, কারণ এটি ফোনে কোনো ধরনের বাগস প্রবেশ করতে দেয় না, এবং ফোনের পারফরম্যান্স উন্নত রাখে।

> পানিতে ভিজানো এড়িয়ে চলুন: যদিও বেশ কিছু স্মার্টফোন ওয়াটারপ্রুফ, তবুও ফোনে পানি ঢোকানো উচিৎ নয়। যদি ফোন পানিতে ভিজে যায়, তাহলে সেটি দ্রুত পরিষ্কার করে শুকিয়ে ফেলুন, এতে ফোনের সমস্যা কমবে।

এই টিপসগুলো অনুসরণ করলে আপনার স্মার্টফোন দীর্ঘদিন ভালোভাবে চলবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রামের জনপ্রিয় মিউজিক স্ট্যাটাস ফিচার

হোয়াটসঅ্যাপ এবার তাদের ব্যবহারকারীদের জন্য এমন একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে, যা সংগীতপ্রেমীদের মন জয় করতে সক্ষম হবে। সম্প্রতি সংস্থাটি তাদের স্ট্যাটাস আপডেট ফিচারে মিউজিক অ্যাড করার পরীক্ষা শুরু করেছে। নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাসে গান যোগ করতে পারবেন, যা ইনস্টাগ্রামের মতোই জনপ্রিয় হতে পারে।

ব্যবহারকারীরা এখন থেকে মিউজিক ক্লিপ শেয়ার করতে পারবেন, আর এটি কেবল ছবি নয়, ভিডিওর সঙ্গেও সিঙ্ক করা যাবে। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত মিউজিক ক্লিপ যোগ করা যাবে, তবে ভিডিওতে মিউজিক যুক্ত করতে আরও বেশি সময়ের ক্লিপ ব্যবহার করা যাবে। মিউজিকের সাথেও কন্টেন্ট সিঙ্ক করা সম্ভব হবে, যা নিশ্চিতভাবে এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে।

এই ফিচারটি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সেকশনে নতুন মিউজিক বাটনের মাধ্যমে পাওয়া যাবে। এই বাটনে ট্যাপ করলেই ব্যবহারকারীরা তাদের পছন্দের গান বেছে নিয়ে তা ছবি বা ভিডিওর সঙ্গে শেয়ার করতে পারবেন।

এখনই বিটা ইউজাররা এই ফিচার ব্যবহার করছেন এবং খুব শিগগির তা সাধারণ ব্যবহারকারীদের জন্যও রোল আউট করা হবে। গান বাছাইয়ের জন্য ব্যবহারকারীরা ট্রেন্ডিং মিউজিক বা নিজের পছন্দের গান থেকে নির্বাচন করতে পারবেন, এবং সঙ্গীতের নির্দিষ্ট অংশও নির্বাচন করতে পারবেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




একবার চার্জে ২৫০ কিলোমিটার চলবে এই গাড়ি

চন্দ্রদ্বীপ ডেস্ক : বর্তমানে ইলেকট্রিক গাড়ির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি পরিবহণ ব্যবস্থা এবং পরিবেশের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসছে। বিশেষত, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো এবং পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভেইভে মোবিলিটি এমন এক ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে যা একবার চার্জ দিলে চলবে ২৫০ কিলোমিটার।

এই ইলেকট্রিক গাড়ি পাওয়া যাবে তিনটি ভ্যারিয়েন্টে- নোভা, স্টেলা ও ভেগা। ৩ লাখ ২৫ হাজার থেকে দাম শুরু। সবচেয়ে বেশি দামের গাড়িটির মূল্য ৫ লাখ ৯৯ হাজার টাকা। গাড়ির গতি থাকবে সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আবার গতি বাড়ানোর ক্ষেত্রে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিলোমিটার গতিতে পৌঁছনো যাবে।




হোয়াটসঅ্যাপে নতুন মিউজিক ফিচার: সংগীতপ্রেমীদের জন্য এক দারুণ সুবিধা

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, ব্যবহারকারীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য নিয়মিত নতুন ফিচার যোগ করছে। এবার তারা এমন একটি ফিচার নিয়ে আসছে যা সংগীতপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠবে। মেটা বর্তমানে এই ফিচারের উপর পরীক্ষা-নিরীক্ষা করছে, যা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে মিউজিক যোগ করার সুবিধা প্রদান করবে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিটা ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারছেন, তবে খুব শিগগিরই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। এর কার্যকারিতা ইনস্টাগ্রামের মিউজিক ক্যাটালগের মতো হবে, যেখানে ব্যবহারকারীরা গানের তালিকা থেকে তাদের পছন্দমতো গান বেছে নিতে পারবেন।

নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ট্রেন্ডিং মিউজিকের থেকে গান বেছে নিতে পারবে এবং চাইলে গানের নির্দিষ্ট অংশও সিলেক্ট করতে পারবে।

কিভাবে কাজ করবে এই ফিচার:

এই ফিচারে ব্যবহারকারীরা ১৫ মিনিট পর্যন্ত ভিডিওর জন্য মিউজিক ক্লিপ অ্যাড করতে পারবেন। এছাড়া, ভিডিওতে মিউজিক অ্যাড করার ক্ষেত্রে কিছুটা দীর্ঘ মিউজিক ক্লিপও যোগ করা সম্ভব হবে। ব্যবহারকারীরা কন্টেন্টের সঙ্গে গানের সিঙ্ক করার সুবিধাও পাবেন।

এটি সংগীতপ্রেমীদের জন্য হোয়াটসঅ্যাপে এক নতুন দিগন্ত খুলে দেবে, যেখানে তারা তাদের স্ট্যাটাসে পছন্দের গান শেয়ার করতে পারবেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মোবাইল ফোন, আইএসপি সেবা ও ওষুধের শুল্ক-কর প্রত্যাহার করেছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন, আইএসপি সেবা এবং ওষুধের ওপর নতুন আরোপিত শুল্ক-কর প্রত্যাহার করেছে।

বুধবার (২২ জানুয়ারি) ভ্যাট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়, যার ফলে এই সেবা এবং পণ্যগুলো আগের দামেই ক্রয় করা যাবে।

এনবিআর জানায়, দেশের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত রাখতে এবং আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্মের সৃষ্টি ও অনলাইনভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধি করার লক্ষ্যে মোবাইল ফোনের সিম এবং রিম কার্ডের ব্যবহার সেবা ও আইএসপি সেবার ওপর বাড়ানো সম্পূরক শুল্ক এবং নতুন শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, ৯ জানুয়ারি সিগারেট, হোটেল-রেস্তোরাঁ সেবা, ইন্টারনেট সেবা, কোমল পানীয়, সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক এবং কর বৃদ্ধি করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। ওই অধ্যাদেশে মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল, যা পরবর্তীতে ২৩ শতাংশ করা হয়। এছাড়া, প্রথমবারের মতো আইএসপি সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হয়েছিল।

এনবিআর জানায়, ওষুধের ব্যাপারে নতুন নির্দেশনায় চিকিৎসা সেবা জনগণের জন্য সহজতর করার উদ্দেশ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ওষুধ শিল্পের বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তাদের ওপর এর প্রভাব পড়বে না বলে এনবিআর আশাবাদী।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অ্যালেক্সা এখন আরও শক্তিশালী: অ্যামাজন নতুন এআই নিয়ে আসছে

অ্যালেক্সা, অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, একক জীবন যাপনকারী অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছিল। তবে, এআইয়ের প্রভাবের কারণে কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু এখন অ্যামাজন নতুন উদ্যমে অ্যালেক্সাকে শক্তিশালী করছে। অ্যালেক্সার মস্তিষ্কে যুক্ত হচ্ছে উন্নত এআই প্রযুক্তি, যা প্রযুক্তি দুনিয়ায় একটি নতুন বিপ্লব আনতে পারে বলে আশা করা হচ্ছে।

বছরের পর বছর ধরে, অ্যামাজন তার ভয়েস অ্যাসিস্ট্যান্টকে আরও নিখুঁত করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছে। তবে, অ্যামাজনের আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স টিমের নেতৃত্বে থাকা রোহিত প্রসাদ জানিয়েছেন, অ্যালেক্সার উন্নতি করতে আরও কিছু প্রযুক্তিগত বাধা পেরাতে হবে। তিনি বলেন, এটি এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি, কিন্তু কিছু সময়ের মধ্যেই এটি পূর্ণাঙ্গ রূপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।

অ্যালেক্সার কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে হ্যালুসিনেশন বা নকল উত্তর দেওয়া, সাড়া দেওয়ার গতি এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা। বর্তমানে, অ্যালেক্সা মূলত সহজ কাজগুলো সম্পাদন করতে সক্ষম, যেমন অ্যালার্ম দেওয়া বা গান বাজানো। তবে, ভবিষ্যতে এটি আরও উন্নত হতে যাচ্ছে, যেমন রেস্তোরাঁ খুঁজে দেওয়া বা ব্যবহারকারীর ঘুমের রুটিন মেনে আলোর স্বয়ংক্রিয় পরিবর্তন।

অ্যামাজন, চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই প্রযুক্তির বিপ্লবের পরে, মাইক্রোসফট, গুগল ও মেটা দ্রুত নিজেদের এআই মডেল বাজারে এনেছে। কিন্তু অ্যামাজন তাড়াহুড়া করেনি। তাদের লক্ষ্য ছিল অ্যালেক্সাকে আরও নিখুঁত এবং কার্যকরী করা। কয়েক বছর আগে আত্মপ্রকাশ করার পরই অ্যালেক্সা জনপ্রিয় হয়ে ওঠে এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে দাঁড়ায়।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিটিআরসি বাতিল করল সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন লাইসেন্স

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাত টেলিকম প্রতিষ্ঠানের পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিটিআরসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হল:

টেলিবার্তা লিমিটেড

র‍্যাংকস টেলিকম লিমিটেড

ন্যাশনাল টেলিকম লিমিটেড

বাংলা ফোন লিমিটেড

ওয়েসটেক লিমিটেড

ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড

ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড

বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নবায়নের জন্য আবেদন না করায় এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাতিলকৃত লাইসেন্সের অধীনে কোনো কার্যক্রম পরিচালনা করা অবৈধ এবং এটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।”

একই সঙ্গে বাতিল হওয়া লাইসেন্সের মূল সনদ বিটিআরসির কাছে জমা দিতে এবং ৩০ দিনের মধ্যে কমিশনের যেকোনো বকেয়া পাওনা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফেসবুক রিলস থেকে আয় করার সহজ উপায়

বিশ্বজুড়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এখন শুধু যোগাযোগ মাধ্যম নয়, আয়ের সুযোগও তৈরি করেছে। বিশেষ করে ফেসবুক রিলস অনেকের জন্য হয়ে উঠেছে আয়ের উৎস। আপনি যদি সঠিকভাবে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন, তবে রিলসের মাধ্যমে আয় করা সম্ভব।

ফেসবুক রিলসে আয় বাড়াতে হলে প্রথমেই দরকার গুণগত মানসম্পন্ন কনটেন্ট। আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও কনটেন্ট তৈরি করুন যা দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে। ট্রেন্ডিং বিষয়বস্তু বেছে নিয়ে আপনার নিজস্ব স্টাইল যোগ করুন।

রিলসের ভিডিও সাধারণত ১৫-৩০ সেকেন্ডের মধ্যে বেশি কার্যকর। তাই কনটেন্টটি সংক্ষিপ্ত রাখুন। ভিডিওতে ট্রানজিশন, সাউন্ড এফেক্ট, বা ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করে আরও আকর্ষণীয় করে তুলুন।

কনটেন্টের জন্য সঠিক টার্গেট অডিয়েন্স নির্ধারণ করুন। আপনি যদি ফ্যাশন, ভ্রমণ, বা প্রযুক্তি নিয়ে কাজ করেন, তবে সে অনুযায়ী নির্দিষ্ট ন্যাশ বেছে নিন। অডিয়েন্সের বয়স, অঞ্চল, এবং পছন্দ বিবেচনা করে কনটেন্ট তৈরি করুন।

ফেসবুকের মনিটাইজেশন অপশন সক্রিয় করে ইনকাম শুরু করতে পারেন। ইন-স্ট্রিম অ্যাডস চালু করুন, যা ভিডিওর মাঝখানে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে সাহায্য করবে। এছাড়া ভক্তদের কাছ থেকে সরাসরি স্টারস ফিচারের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

আপনার কনটেন্টে ইনগেজমেন্ট বাড়ানোর দিকে মনোযোগ দিন। ভিউ বাড়ানোর পাশাপাশি লাইক, শেয়ার, ও কমেন্ট বাড়ানোর চেষ্টা করুন। দর্শকদের কনটেন্ট শেয়ার করতে বা পেজ ফলো করতে উৎসাহিত করুন।

ফেসবুক অ্যালগরিদমে ভালো এক্সপোজার পেতে নিয়মিত কনটেন্ট পোস্ট করুন। ট্রেন্ডিং মিউজিক ও চ্যালেঞ্জের সঙ্গে কনটেন্ট তৈরি করে রিলসকে আকর্ষণীয় করে তুলুন।

আপনার রিলসের প্রচারণার জন্য অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও ব্যবহার করুন। ফেসবুক রিলসের লিংক শেয়ার করুন এবং ফেসবুক পেজ বা গ্রুপে কনটেন্ট প্রচার করুন।

ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে আপনার কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ করুন। কোন কনটেন্ট বেশি ভিউ পাচ্ছে এবং কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাচ্ছেন, তা জানুন।

স্পন্সরশিপ ও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও আয় করতে পারেন। ব্র্যান্ডের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করে পণ্য বা সেবার প্রচারণা করুন। পণ্য বিক্রয়ের ওপর কমিশন পান।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কপিরাইটের নিয়ম মেনে চলা। ফেসবুক রিলস কপিরাইট ভঙ্গের বিরুদ্ধে কঠোর। কপিরাইট মুক্ত মিউজিক ও নিজস্ব কনটেন্ট ব্যবহার করুন। অন্যের কনটেন্ট কপি করা থেকে বিরত থাকুন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইউটিউবে আসছে ‘প্লে সামথিং’ ফিচার

বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রতিনিয়ত নতুন ফিচার আনছে। এবার ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে একটি নতুন বাটন, যার নাম ‘প্লে সামথিং’।

এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য খুবই আকর্ষণীয় হতে পারে। বাটনটি ব্যাকগ্রাউন্ডে কালো এবং সাদা টেক্সটসহ বটন বারের ঠিক ওপরে দৃশ্যমান হবে। এতে ক্লিক করলে শর্টস প্লেয়ারে এলোমেলো একটি ভিডিও চালু হবে। এটি শুধু শর্টস নয়, রেগুলার কনটেন্টও চালাতে সক্ষম হবে। ভিডিও প্লে চলাকালীন লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার বাটন স্ক্রিনের ডানদিকে দেখা যাবে।

এই ফিচার আপাতত শুধু মোবাইল ব্যবহারকারীদের জন্যই ডিজাইন করা হচ্ছে। বর্তমানে এটি পরীক্ষামূলক স্তরে রয়েছে। তবে শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে।

ইউটিউব গত অক্টোবরেই ঘোষণা করেছিল, নতুন থাম্বনেল, স্লিপ টাইমার এবং মিনি প্লেয়ারের নয়া ডিজাইনের মতো একাধিক নতুন ফিচার আসতে চলেছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ‘প্লে সামথিং’।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম