সাতদিন বিঘ্নিত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত সাতদিনের প্রতিদিন কিছু সময় ধরে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। সাতদিনে মোট ৭৭ মিনিটের মতো সম্প্রচার বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) জনসংযোগ মুখপাত্র ওমর হায়দারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। এ কারণে আগামী ৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ১মিনিট পর্যন্ত মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১০ মিনিট সম্প্রচার বিঘ্ন হতে পারে।

এছাড়া ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা পর্যন্ত মোট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেওয়া হচ্ছে।




বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন, নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১

দেশের একমাত্র স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (৩ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এছাড়াও, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এটা উল্লেখযোগ্য যে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি স্যাটেলাইটের মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি বিএসসিএলের কাছে, যা স্যাটেলাইট পরিচালনার জন্য গঠন করা হয়। বিএসসিএল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।

ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানির মাধ্যমে স্যাটেলাইটটি তৈরি করা হয় এবং উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইটের ক্লাবে ৫৭তম দেশ হিসেবে যোগ দেয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ছোটখাটো লেনদেনে লাগবে না পিন, নতুন ফিচার হোয়াটসঅ্যাপের

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রযুক্তির উন্নতিতে লেনদেনের জন্য এখন আর ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না মনুষকে। অধিকাংশ মানুষই যাবতীয় লেনদেন করেন অনলাইনেই। সেই কথা মাথায় রেখে আগেই পেমেন্ট ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার মিলতে চলেছে বাড়তি সুবিধা।

পেমেন্ট সংক্রান্ত ফিচারে বড়সড় পরিবর্তন আনছে মেটা মালিকানাধীন অ্যাপটি। যার ফলে লেনদেন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। হোয়াটসঅ্য়াপে পেমেন্টের এই নতুন ফিচার গুগল পে, ফোন পে-কে রীতিমতো টেক্কা দেবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপিআই লাইট নামে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। সংস্থার দাবি, এবার লেনদেন হবে আরও সহজ। ছোটখাটো লেনদেনে আর লাগবে না পিন। ফলে আরও কম সময়ে পাঠানো যাবে টাকা। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হয়েছে। পরে সবাই এই ফিচারের সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অটো অনুবাদ হবে মেসেজ
হোয়াটসঅ্যাপে স্টিকার দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা
এছাড়াও আরও একটি ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। সেটি হলো অডিও মেসেজ ট্রান্সলেশন। আগেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছিল। এবার সবাই এই ফিচারের সুবিধা পাবেন। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে অডিও মেসেজ লিখিত টেক্সটের চেহারা দেবে নতুন ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে।




পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

চন্দ্রদ্বীপ ডেস্ক : অডিও-ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মে মাসে এটির কার্যক্রম গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে তাদের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় স্কাইপ। এটির প্রভাবে ল্যান্ডফোনের দুনিয়ায় ধস নামে। কারণ ল্যান্ডফোনের চেয়ে কম দামে অডিও ও ভিডিও কল করতে পারায় মানুষ এটির প্রতি ঝুঁকে পড়েন।

বিবিসি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। কারণ কম্পিউটরের মাধ্যমে এটির ব্যবহারকারীরা কোনো চার্জ ছাড়া কথা বলতে পারতেন। ওই সময় স্কাইপের মতো আরও কিছু পরিষেবা ছিল। কিন্ত তারা যেহেতু কম্পিউটার থেকে কম্পিউটারে বিনামূল্যে কথা বলার সুযোগ দিয়েছিল, তাই অন্যদের ছাপিয়ে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়।




ইলন মাস্কের স্টারলিংক নিয়ে কাজ করছে বিটিআরসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: শীর্ষ মার্কিন ব্যবসায়ী, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের স্টারলিংকের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি’ শীর্ষক শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কথা জানান বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে ‘ডিজিটাল রূপান্তর এবং এমএসএমই বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন’ বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান বলেন, অনেকগুলো ধাপ পার হয়ে ভোক্তাদের কাছে ইন্টারনেট-সেবা পৌঁছায়। প্রতিটি ধাপেই ভালো অঙ্কের অর্থ কেটে রাখা হয়। ইন্টারনেটের দাম না কমার পেছনে এটি অন্যতম বাধা। আশা করছি মার্চ-এপ্রিলের মধ্যে এ বিষয়ে কিছু অগ্রগতি দেখা যাবে।

১৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেন।

পরে ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে স্টারলিংক চালু করার বিষয়ে আগ্রহের কথা উল্লেখ। প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ এবং আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন।




গুগল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নকল ছবি শনাক্ত করার উপায়

বর্তমান ডিজিটাল যুগে ছবি ও ভিডিওর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো দিন দিন বাড়ছে। অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল ছবি তৈরি করে মানুষকে ব্ল্যাকমেইল করছে। এতে আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি সামাজিক সম্মানহানিও হচ্ছে।

গুগলের ফিচার এবং হোয়াটসঅ্যাপের নতুন উদ্যোগ

বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল সবসময় নতুন ফিচার নিয়ে কাজ করে, যা ব্যবহারকারীদের জীবন সহজ করতে সাহায্য করে। এবার ফেক ছবি শনাক্ত করতে গুগলের রিভার্স ইমেজ সার্চ ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

কেন গুরুত্বপূর্ণ এই ফিচার?
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি ও ভিডিও ফরওয়ার্ড করা অনেক সহজ। তবে এগুলোর সত্যতা যাচাই না করায় ভুয়া তথ্য ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়। ফেক কন্টেন্ট শনাক্তে নতুন ফিচারটি কার্যকর ভূমিকা রাখবে।

কীভাবে কাজ করবে ফিচারটি?
১. হোয়াটসঅ্যাপের চ্যাট স্ক্রিনে নতুন একটি থ্রি-ডট মেন্যু অপশন দেখা যাবে।
২. কোনো ছবি বা ভিডিওতে ক্লিক করলে সেখানে “সার্চ অন দ্য ওয়েব” অপশন আসবে।
3. এই অপশনে ক্লিক করলেই ছবিটির উৎস এবং এর আসল তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

গুগলের রিভার্স ইমেজ সার্চের সুবিধা:

ছবির আসল উৎস খুঁজে পাওয়া।

ভুয়া ছবি শনাক্ত করা।

বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে নিজেকে বিরত রাখা।

ফেক ছবি শনাক্তের উপায়:

গুগলের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যে কোনো ছবি আপলোড করে এটি ভুয়া কিনা তা যাচাই করা সম্ভব।

অ্যান্ড্রয়েড: গুগল ক্রোম ব্রাউজার থেকে সরাসরি রিভার্স ইমেজ সার্চ করতে পারবেন।

আইফোন: একই প্রক্রিয়া ব্যবহার করে ছবি শনাক্ত করতে পারবেন।

 

গুগল এবং হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ব্যবহারকারীদের ভুয়া কন্টেন্ট থেকে বাঁচাবে এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পুরোনো ভিডিও মুছে ফেলবে ফেসবুক




অপরিচিত নম্বর থেকে ফোন? জানুন কীভাবে প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন

আজকাল অপরিচিত নম্বর থেকে ফোন আসা অস্বাভাবিক নয়। তবে এসব কলের পেছনে লুকিয়ে থাকতে পারে বিপদের ইঙ্গিত। স্প্যাম, রোবোকল, বা প্রমোশনাল কলের সংখ্যা দিন দিন বাড়ছে। এসবের মাধ্যমে প্রতারণা চক্র সাধারণ মানুষকে প্রতিদিন বিপদে ফেলছে।

অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন রিসিভ করে মানুষ লোনের প্রস্তাব, চাকরির অফার, বা অন্য কোনো প্রলোভনে ফেঁসে যান। কিছু ক্ষেত্রে এসব কল সরাসরি প্রতারণার উদ্দেশ্যে করা হয়।

অপরিচিত কল থেকে বাঁচার উপায়

১. কান্ট্রি কোডে নজর দিন
যদি কোনো ফোন নম্বরে +৯১ (ভারত) ছাড়া অন্য কোনো কোড দেখেন, তবে সেই কল এড়িয়ে যান। সন্দেহজনক কোনো নম্বর থেকে কল এলে ভুলেও কল ব্যাক করবেন না।

২. বিশেষ নম্বর থেকে সাবধান
কিছু নম্বর প্রথম দেখাতেই সন্দেহজনক মনে হতে পারে। এসব নম্বর থেকে আসা কল এড়িয়ে চলুন।

৩. ট্রু কলার ব্যবহার করুন
ট্রু কলার একটি কার্যকরী অ্যাপ যা অপরিচিত নম্বর শনাক্ত করতে সাহায্য করে। যদি নম্বরটি স্প্যাম হয়, তাহলে এটি আপনাকে সতর্ক করবে। প্রয়োজনে সেই নম্বর ব্লক বা রিপোর্ট করুন।

৪. সতর্কতার সঙ্গে কল রিসিভ করুন
সব সময় অপরিচিত কল এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। তাই কল রিসিভ করার আগে নম্বর যাচাই করুন।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করুন

অপরিচিত কল রিসিভ করার সময় কোনো ব্যক্তিগত তথ্য বা ব্যাংকিং তথ্য শেয়ার করবেন না। সন্দেহজনক কোনো প্রস্তাব পেলে দ্রুত তা এড়িয়ে চলুন।

নিয়মিত সতর্কতা এবং সঠিক প্রযুক্তির ব্যবহার আপনাকে এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সঠিক উপায়ে মোবাইল চার্জ না দিলে বিপদ!

প্রযুক্তির এই যুগে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনেকেই ফোন চার্জে দিয়ে ব্যবহার করেন, আবার কেউ কেউ ল্যাপটপ বা কম্পিউটারের ইউএসবি পোর্ট ব্যবহার করে মোবাইল চার্জ করেন। তবে এই অভ্যাস কি আদৌ সঠিক?

বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোনের ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব ও সঠিক পারফরম্যান্সের জন্য আসল চার্জার ব্যবহার করা জরুরি। আসল চার্জার ছাড়া অন্য কোনো মাধ্যম ব্যবহার করলে ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অনেকেই ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে মোবাইল চার্জ করেন, কারণ এটি সহজলভ্য এবং চার্জিংয়ের জন্য কোনো অতিরিক্ত অ্যাডাপ্টারের প্রয়োজন হয় না। তবে নিয়মিত ল্যাপটপ থেকে মোবাইল চার্জ দেওয়া মোটেও ভালো নয়। ল্যাপটপের ইউএসবি পোর্ট সাধারণত কম শক্তিশালী হয়, ফলে চার্জ হতে বেশি সময় লাগে এবং ব্যাটারির স্থায়িত্ব কমে যায়।

শুধু তাই নয়, ল্যাপটপ থেকে ফোন চার্জ দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে। দীর্ঘদিন এই পদ্ধতিতে চার্জ করলে ব্যাটারির ধারণক্ষমতা হ্রাস পায়, ফলে ফোন দ্রুত চার্জ হারাতে শুরু করে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ফোন চার্জ করার সময় সবসময় আসল চার্জার ব্যবহার করা উচিত। যদি আসল চার্জার না থাকে এবং ফোনের চার্জ একেবারে শেষ হয়ে যায়, তাহলে একান্ত প্রয়োজন ছাড়া ল্যাপটপ থেকে চার্জ না দেওয়াই ভালো। সঠিক চার্জিং পদ্ধতি অনুসরণ করলে ফোন দীর্ঘদিন ভালো পারফর্ম করবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইনস্টাগ্রামে অপছন্দের ছবি-ভিডিও? আসছে ‘ডিসলাইক’ ফিচার!

চন্দ্রদ্বীপ ডেস্ক : সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও ও রিলস দেখি। কিন্তু সব কনটেন্টই যে আমাদের পছন্দ হয়, তা তো নয়! অনেক সময় এমন কিছু ভিডিও বা পোস্ট আমাদের ফিডে আসে, যা বিরক্তিকর বা একেবারেই অপ্রাসঙ্গিক মনে হয়।

এই সমস্যার সমাধানেই ইনস্টাগ্রাম এবার নিয়ে আসছে ‘ডিসলাইক’ ফিচার। অর্থাৎ এবার ব্যবহারকারীরা সরাসরি বোঝাতে পারবেন কোন পোস্ট বা ভিডিও তাদের অপছন্দ।

কী এই নতুন ফিচার?

বর্তমানে ইনস্টাগ্রামে কোনও পোস্ট ভালো লাগলে লাইক বা হার্ট দিয়ে প্রতিক্রিয়া জানানো যায়। তবে অপছন্দের পোস্টের ক্ষেত্রে তেমন কোনও সরাসরি অপশন ছিল না। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ফিডে আসা কোনও পোস্ট বা ভিডিও অপছন্দ হলে ডিসলাইক বাটন ব্যবহার করতে পারবেন।

এই ডিসলাইক অপশন শুধু পোস্টের জন্যই সীমাবদ্ধ থাকছে না, বরং কমেন্ট সেকশনেও থাকছে এই নতুন ফিচার! এর ফলে কোনও কমেন্ট আপত্তিকর বা অনাকাঙ্ক্ষিত মনে হলে, সেটিকেও ডিসলাইক দিয়ে প্রতিবাদ জানানো সম্ভব হবে।

ডিসলাইক অপশন কীভাবে কাজ করবে?
ফিড পোস্টে ডিসলাইক
ইনস্টাগ্রামের মূল ফিডে স্ক্রল করতে করতে যদি কোনও পোস্ট অপছন্দ হয়, তবে সরাসরি ‘ডিসলাইক’ বাটনে ক্লিক করলেই ইনস্টাগ্রাম বুঝতে পারবে এটি ব্যবহারকারীদের পছন্দ হচ্ছে না। এর ফলে, ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভবিষ্যতে এমন পোস্ট কম দেখানোর চেষ্টা করবে।

কমেন্টেও ডিসলাইক অপশন
শুধু পোস্ট নয়, কমেন্টের ক্ষেত্রেও ডিসলাইক অপশন থাকছে। যদি কোনও কমেন্ট বিরক্তিকর, স্প্যাম, অথবা আপত্তিকর মনে হয়, তবে সেটিতে ডিসলাইক দেওয়া যাবে।

কবে থেকে পাওয়া যাবে এই ফিচার?
ইনস্টাগ্রাম জানিয়েছে, এই ফিচার ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে ধাপে ধাপে সবার জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।

ডিসলাইক ফিচারের উপকারিতা কী?
এই নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দ-অপছন্দ বোঝাতে পারবেন। পাশাপাশি, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য অ্যালগরিদমে পরিবর্তন আনতে পারবে।

যেসব সুবিধা পাওয়া যাবে-
✔ বিরক্তিকর কনটেন্ট কমবে: ডিসলাইক করা পোস্ট ইনস্টাগ্রাম অ্যালগরিদম কম দেখাবে।
✔ স্প্যাম কমেন্ট হ্রাস পাবে: কমেন্ট সেকশনে ডিসলাইক অপশন থাকলে আপত্তিকর মন্তব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
✔ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফিডব্যাক: কনটেন্ট তৈরি করা ব্যক্তিরা বুঝতে পারবেন কোন ধরণের পোস্ট দর্শকদের অপছন্দ।