বিদেশি চ্যানেল বিজ্ঞাপনমুক্ত হওয়ায় সাশ্রয় ৫০০ কোটি টাকা-তথ্যমন্ত্রী

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

ক্লিনফিড চালুর পরে কতটুকু উন্নতি হয়েছে, আগামীতে নতুন কী করা হবে- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ক্লিনফিড না থাকার কারণে কমপক্ষে প্রতি বছর ৫০০ কোটি টাকা বিদেশে চলে যেতো। এখন ক্লিনফিড চালু হওয়াতে কী লাভ হয়েছে সেটা টেলিভিনের মালিক যারা আছেন তারা বলতে পারবেন। তবে কিছু কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আছে।

‘কিন্তু বিদেশি টিভির মাধ্যমে বাংলাদেশি পণ্যের প্রদর্শন বা বিজ্ঞাপন বন্ধ হওয়াতে আমাদের টেলিভিশন শিল্প উপকৃত হয়েছে। অর্থাৎ আমাদের দেশ থেকে যে ৫০০ কোটি টাকার বিজ্ঞাপন চলে যেতো সেটা বন্ধ হয়েছে, যা দেশের অর্থনীতি ও মিডিয়া শিল্পের জন্য ভালো হয়েছে। ক্লিনফিডের উপকার শুধু টেলিভিশন শিল্প পাচ্ছে তা নয়, পুরো মিডিয়া শিল্প এটা পাচ্ছে।’ যোগ করেন তিনি।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কিছু আইএসপি প্রতিষ্ঠান যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা কিন্তু ক্লিনফিড চালাচ্ছে না। তারা তাদের মতো ইনারনেটের মাধ্যমে গ্রাহকের কাছে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করছে। সেটা নিয়ে কাজ চলছে। আজ এটিও একটি আলোচনার বিষয় এবং এটিও বন্ধ করতে হবে।

সম্প্রতি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে কোনো বিবাহিত ছাত্র-ছাত্রী হোস্টেলে থাকতে পারবে না এবং বিআরটিসি বাসের নিচতলায় মেয়েরা এবং উপরে ছেলেরা বসবে- এ বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমরা কাগজে নিউজটা দেখেছি। আমি আশ্চর্য হয়েছি, এ ধরনের একটি সিদ্ধান্ত কীভাবে বিশ্ববিদ্যালয় নিতে পারে। বিয়ে করলে ছাত্রীরা হলে থাকতে পারবে না এরকম সিদ্ধান্ত আমার দৃষ্টিতে একেবারেই অযৌক্তিক। এরকম সিদ্ধান্ত কীভাবে নেয়? এটা হতেই পারে না।

তিনি বলেন, আজকের এ যুগে ছাত্রীরা একতলায় বসবে আর ছাত্ররা দোতলায় বসবে- এ বিষয়টি জানা ছিল না। এটিও অবাস্তব, এটা সৌদি আরব নয়, বাংলাদেশ। এখন সৌদি আরবের মেয়েরা গাড়ি চালাচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত কীভাবে হয়, কার মাথা থেকে আসে এবং কর্তৃপক্ষ কীভাবে নেয় এটি আমার বোধগম্য নয়। তবে আমি বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আনবো।

 




ইলন মাস্কের দায়িত্ব নেয়ার পর থেকে কমছে এক্স ব্যবহারকারীর সংখ্যা

চন্দ্রদীপ ডেস্ক : টুইটার মালিক হওয়ার পর থেকেই নানা ধরনের বদল ঘটিয়ে চলেছেন মাস্ক (Elon Musk)। ব্লু টিকের জন্য আলাদা খরচ নেওয়া থেকে লোগো বা ব্র্যান্ডের নাম বদলানো- নানা এক্সপেরিমেন্ট করেছেন তিনি। কিন্তু এত কিছু করেও ইউজার বাড়াতে পারেননি। বরং লাফিয়ে কমছে সংখ্যা। এমনটাই দাবি সংস্থার সিইও লিন্ডা ইয়াক্কারিনোর।

ঠিক কী জানিয়েছেন তিনি? এক সংবাদমাধ্যমকে দেওযা সাক্ষাৎকারে তাঁর দাবি, এলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই দৈনিক অ্যাক্টিভ ইউজার সংখ্যায় ঘাটতি দেখা দিয়েছে এক্স হ্যান্ডলে। একধাক্কায় ২৫৪.৫ মিলিয়ন থেকে তা কমে দাঁড়িয়েছে ২২৫ মিলিয়নে। অর্থাৎ সব মিলিয়ে ১১.৬ শতাংশ হ্রাস পেয়েছে ইউজার সংখ্যা। তবে এই সংখ্যা গত বছরের তুলনায় কম। ২০২২ সালে ইউজার সংখ্যা কমেছিল ১৫ মিলিয়ন। এবারে সেই পরিমাণ শতাংশের হিসেবে ৩.৭ শতাংশ কম।­

কিন্তু এ পরিস্থিতিতেও আশার আলো দেখছেন সংস্থার সিইও। এক্সের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনদাতাদের মধ্যে ৯০ শতাংশই গত ১২ সপ্তাহের ফিরে এসেছে। ২০২৪ সালের মধ্যে বিপুল লাভের স্বপ্ন যে তাঁরা দেখছেন তা জানিয়েছেন লিন্ডা।




কলাপাড়ায় গ্রামীন কিশোরীদের সেলাই প্রশিক্ষণ

মো:আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে গ্রামীন ২০ জন কিশোরীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এসব কিশোরীদের দেয়া হয় হাতে কলমে প্রশিক্ষণ।

বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড এপ্রোচ এর উদ্যোগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সাইক্লোন সেন্টারের হল রুমে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজেন করা হয়।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও, হাজিপুর সিপিসি কমিটির সাধারন সম্পাদক এলবার্ট শোভন বিশ্বাস, সহ-সম্পাদক জুলিয়েট বাড়ৈ প্রমুখ।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও বলেন, গ্রামীন কিশোরী মেয়েদের পড়াশুনার পাশাপাশী স্বাবলম্বী করে তোলার জন্য ও পরিবার পর্যায়ে বিকল্প আয়ের লক্ষে অভিজ্ঞ ট্রেইনার দ্বারা ৩ দিন ব্যাপি ২০ জনকে হাতে কলমে এবং মৌলিক প্রশিক্ষন দেয়া হচ্ছে।

পরবর্তীতে এসব কিশোরীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হবে।




সব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। অসংখ্য ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা। কিছুদিন পর পরই আপডেট দেয় হোয়াটসঅ্যাপ। উদ্দেশ্য ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখা। সঙ্গে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.১ বা তার থেকেও পুরোনো ভার্সনে ২৪ অক্টোবরের পর আর চলবে না হোয়াটসঅ্যাপ। স্যামসাং, সনি, মটোরোলা-এর অসংখ্য ফোন আছে এই তালিকায়। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনগুলোতে আর ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ অ্যাপ-।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, অ্যাকর আইকনিক ট্যাব এ৫০০৩, স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজাইয়ার এইচডি, এলজি অপটিমাস ২এক্স, সনি এক্সপেরিয়া আর্ক৩, স্যামসাং গ্যালাক্সি নোট ২, এইচটিসি ওয়ান, সনি এক্সপেরিয়া জেড, এলজি অপটিমাস জি প্রো, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি, এইচটিসি সেনসেশন, মটোরোলা ড্রয়েড রেজার, সনি এক্সপেরিয়া এস২, মটোরোলা জুম।

এর আগে এ বছরে কয়েক দফায় পুরোনো অনেক ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বন্ধ করেছে সংস্থাটি। মূলত কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করে না।




ফেসবুকের এক অ্যাকাউন্ট থেকেই একাধিক প্রোফাইল খুলুন

চন্দ্রদীপ ডেস্ক : আত্মপ্রকাশের পর থেকে নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে ফেসবুকে। যা এই অ্যাপের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে প্রতিনিয়ত। বর্তমানে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে ফেসবুক। ঘুম ভাঙা থেকে ঘুমতে যাওয়া পর্যন্ত একটা বড় সময় প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করেন। তবে শুধু যে ব্যক্তিগত কাজেই ফেসবুক ব্যবহার করা হয়, তেমনটা একেবারেই নয়। কাজের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই অ্যাপ। সেই কারণেই এবার বড়সড় সিদ্ধান্ত নিল সংস্থা। একই অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইল ব্যবহার করা যাবে।

ব্যাপারটা ঠিক কী? সংস্থার তরফে জানানো হয়েছে, একটি অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা চারটি প্রোফাইল ব্যবহার করা যাবে। জানা গিয়েছে, ব্যবহারকারীরা এবার ব্যক্তিগত ও প্রোফেশনাল প্রোফাইল আলাদা করতে পারবেন অ্যাকাউন্ট এক রেখেই। প্রয়োজনে একাধিক ব্যক্তিগত প্রোফাইলও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। যেমন ধরুন একটি প্রোফাইল, খাদ্যরসিকদের জন্য। অন্য একটি বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠদের জন্য। আবার একটি অফিসের প্রয়োজনে।

কীভাবে নতুন এই ফিচারের সুবিধা পাবেন? ব্যবহারকারীদের আলাদা আলাদা প্রোফাইলের জন্য আলাদা ইউজার নাম বেছে নিতে হবে। চারটি প্রোফাইল যুক্ত করা যাবে একটি অ্যাকাউন্টের সঙ্গে। যেভাবে ব্যবহারকারী চাইবে সেভাবেই নিউজ ফিড তৈরি হবে। অর্থাত্ সেই সংক্রান্ত জিনিসই আসবে ওয়ালে। তবে একাধিক প্রোফাইলের ক্ষেত্রে বেশ কিছু ফিচারের সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। যেমন, ডেটিং, মার্কেটপ্লেস, প্রোফেশনাল মোড, মেসেঞ্জার ও পেমেন্ট। তবে মেসেঞ্জারের ফিচার যোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।




হোয়াটসঅ্যাপে নতুন রূপ! সঙ্গে নতুন ফিচার

চন্দ্রদ্বীপ ডেস্ক: মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। ব্যবহারে সহজ পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই জনপ্রিয়। তাইতো ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ উন্মুক্ত করেছে চ্যানেল ফিচার। এবার আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন ভার্সন এনেছে। যেখানে অ্যাপটি আরও সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ব্যবহারকারীরা অনেকদিন থেকেই চ্যাট ডিজাইন পরিবর্তন করার প্রত্যাশার কথা জানাচ্ছিল। তাই হোয়াটসঅ্যাপ নতুন রূপে নিয়ে এসেছে চ্যাটের সেটআপ। যেখানে আগের নীল রঙের বদলে এখন চ্যাট হবে সবুজ রঙের। তাছাড়া এডিট অপশনের বদলে থাকছে তিনটে ড্যাশ আইকন। এছাড়া অফিস, পরিবার ইত্যাদিকে আলাদা করার জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে ফিল্টার অপশন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইন্টারফেসে এখনও কিছু পরিবর্তন করা হয়নি। শুধু বাটনের ধরণ পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই আরও কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ।

তবে হোয়াটসঅ্যাপের এই আপডেট এখনই সবাই উপভোগ করতে পারবেন না। প্রাথমিক ভাবে কয়েক সপ্তাহের মধ্যেই সকল আইফোন ব্যবহারকারী এবং বিটা ভার্সন ব্যবহারকরীরা এই নতুন বৈশিষ্ট্যগুলো উপভোগ করতে পারবেন। পরবর্তীতে সকল ব্যবহারকারী এই ফিচার উপভোগ করতে পারবেন।

এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ আপডেট খুব সহজেই জানতে পারছেন। এই ফিচার অনেকটা ইনস্টাগ্রামের মত। এখানে চ্যাট এর জায়গা থাকছে ফলোয়ার্স বটন। ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দের ব্যক্তি, স্পোর্টস, সিনেমা ইত্যাদি বিষয় সম্পর্কে আপডেট থাকতে পারছেন।




এলসিডি-এলইডির জায়গা নিচ্ছে স্মার্ট টিভি

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশে সাদাকালো টেলিভিশন বা টিভির যাত্রা শুরু হয় সিআরটি (ক্যাথোড রে টিউব) সংস্করণের মাধ্যমে। এরপর সে বাজার নিয়ে নেয় রঙিন সিআরটি টিভি। পরবর্তীসময়ে বড় বাক্সের মতো সেসব টিভির পরিবর্তে আসে লাইট এমিটিং ডায়োড-এলইডি টিভি। সে সংস্করণেরও জায়গা কিছুদিন পরে নিয়ে নেয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি টিভি। এখন সে জায়গা দখল করছে স্মার্ট টিভির নানান সংস্করণ। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্ট টিভিগুলো।

আবার বিনোদন ছাড়াও এসব টিভি এখন ব্যবহার করা হচ্ছে বৃহৎ পরিসরে শিক্ষামূলক ও পেশাগত বিভিন্ন কাজে। এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত, অন্যান্য যন্ত্রাংশ পরিচালনাও হচ্ছে। সব মিলে এখন স্মার্ট টিভির জনপ্রিয়তা তুঙ্গে।

পল্টনে কথা হয় ইলেক্ট্রোমার্টের সেলস ম্যানেজার শাহজাহান কবিরের সঙ্গে। তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলো যেমন প্রতিনিয়ত নিজেদের মডেল আপডেট রেখে গ্রাহক আকর্ষণের চেষ্টা করে, ঠিক সেভাবে এখন স্মার্ট টিভিগুলো নিজেদের আপডেট রাখছে। সেজন্য এর চাহিদা বাড়ছে। কমে গেছে বেসিক এলইডি-এলসিডির বাজার। এমনকি বিদেশি অনেক ব্র্যান্ড এখন সেসব টিভি বিক্রি বন্ধ করছে। অনেকেরই এখন শতভাগ বাজারে স্মার্ট টিভি।




৩ দিনের ডাটা ৭ দিনে ব্যবহার করতে পারবেন গ্রাহক

চন্দ্রদ্বীপ  নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তিন দিনের মেয়াদ নিয়ে সম্প্রতি আমার কাছে অনেক প্রশ্ন এসেছে। আমার কাছে মনে হয়েছে, মহাভারত বোধহয় অশুদ্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেটের মেয়াদ সংখ্যা কমিয়েছি। তার কারণ হলো- মেয়াদের সংখ্যা বেশি থাকলে গ্রাহক কনফিউজড হয়। আমরা ৭ দিনের ডাটা সর্বনিম্ন করেছি, এতে করে গ্রাহকরা পুরো ডাটা ব্যবহার করতে পারবেন। ৩ দিনে গ্রাহক যে ডাটা ব্যবহার করতে পারতেন না, তা ৭ দিনে ব্যবহার করতে পারবেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিটিআরসি ভবনে আয়োজিত ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩ বাস্তবায়ন বিষয়ক উপস্থাপনা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে মোবাইল ডাটার দাম ও গুনগত মান গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একসময় তা বিলাসী পণ্য ছিল, এখন তা প্রান্তিক পর্যায়ে চলে গেছে।

মন্ত্রী বলেন, আমরা ভয়েস কলের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন রেট ফিক্স করে দিয়েছিলাম। যার ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। অপারেটররা তো ব্যবসা করতেই এসেছে। তবে তার একটা সীমা আছে। ব্যবসা করতে গিয়ে প্রতারণা করলে সেটা টেকসই হয় না। ফলে ক্ষুদ্র মেয়াদ ও অসংখ্য প্যাকেজ দেওয়ার ফলে গ্রাহকরা বিভ্রান্ত হয়েছেন। প্যাকেজের মাত্রা বর্তমানে অনেকটাই কমিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, নতুন প্যাকেজের নীতিমালাটি আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। আর এটা এমন নয় যে পরিবর্তন করা যাবে না। গ্রাহকের কল্যাণে যদি পরিবর্তন করতে হয়, তাহলে তা করা হবে। শুধু ব্যবসায়ী মোটিভে বিটিআরসি কাজ করে না। বিটিআরসি জনগণের স্বার্থ রক্ষার্থেই কাজ করে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, গ্রামীনফোনের সিইও ইয়াসির আজমান প্রমুখ।




ববিতে ৩ দিন ব্যাপী আইটি ফেস্টের উদ্বোধন

 

বরিশাল অফিস : বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ দিন ব্যাপী আইটি ফেস্ট এর উদ্বোধন ঘোষণা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির আয়োজনে আলট্রা গিয়ার এর পৃষ্ঠপোষকতায় ফেস্টটি অনুষ্ঠিত হচ্ছে।

৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানে ১ম দিন হচ্ছে টাইপিং মাস্টার ৪.০ প্রতিযোগিতা এবং ই-ফুটবল মোবাইল।  ২য় দিন অনুষ্ঠিত হবে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার, ফিফা ১৯ ফুটবল এবং ই-ফুটবল খেলা। ৩য় দিনে প্রোগ্রামিং প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড.মোঃ ছাদেকুল আরিফিন বলেন , শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষের পাঠদান ও বই পড়া, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ। আজকের আইটি সোসাইটির এই আয়োজন সহশিক্ষা কার্যক্রমের মধ্যে পড়ে, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান কম্পিউটার প্রযুক্তির যুগে আইটি সেক্টরে যে যত দক্ষ হবে তার ভবিষ্যৎ তত উজ্জ্বল। সেই দিক থেকে নতুন হলেও বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি খুব ভালো কাজ করছে।

তোমাদের এই আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করি ভবিষ্যতে আরও বড় ধরনের আয়োজন করবে এবং আমি আমার দিক থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. খোরশেদ আলম, আইটি সোসাইটির  প্রধান নির্দেশক রাহাত হোসেন ফয়সাল এবং কম্পিউটার সাইন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ।




ক্যানসার শনাক্ত করবে এআই

চন্দ্রদ্বীপ ডেক্স:  এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সব জায়গায় বিকল্প হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন কোনো কাজ নেই যেটা করতে পারে না। এআই খবর পড়া থেকে শুরু করে রচনা লেখা, চাকরি বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোনো ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে।

এআই কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে ব্যবহারকারীর জন্য। আবার আপনি চাইলে আপনার ভার্সিটির রিপোর্ট বা প্রেজেন্টেশন এই এআইয়ের মাধ্যমে লিখে নিতে পারবেন। এবার শোনা যাচ্ছে, এআই ক্যানসার শনাক্ত করতেও সক্ষম।

ডিজিটাল প্যাথলজি সংস্থা পাইজেনের সঙ্গে যৌথ ভাবে মাইক্রোসফট তৈরি করছে এক বিশেষ এআই মডেল। এটি হতে চলেছে ক্যানসার শনাক্তকরণের জন্য বিশ্বের বৃহত্তম ইমেজ-বেসড এআই মডেল। সংস্থা বলেছে, মডেলটিকে প্রশিক্ষণ দিতে প্রায় চার মিলিয়ন ডিজিটাইজড মাইক্রোস্কোপিক স্লাইড ব্যবহার করা হবে। সেখানে নানা ধরনের ক্যানসারের তথ্য পাওয়া যাবে, এই তথ্য ব্যবহার করা হবে পাইজেনের নিজস্ব সংগ্রহ থেকে।

পাইজেন এক্ষেত্রে ব্যবহার করতে পারবে মাইক্রোসফটের উন্নত সুপারকম্পিউটিং পরিকাঠামো। কৃত্রিম মেধাকে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়ার পর সেই মডেল ব্যবহার করা হবে সারা বিশ্বের হাসপাতাল ও গবেষণাগারগুলোতে। সেখানেও কাজে লাগানো হবে মাইক্রোসফট আজউরকে। ২০২৪ সালের মধ্যেই এর কাজ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে। আর তা হলেই রোগ শনাক্তকরণ আরও সহজ হবে।

নতুন এআই মডেল চালু ইমেজ-বেসড এআই মডেলগুলোর মধ্য সবচেয়ে বড়। এই মডেল ক্যানসারের সূক্ষ্ম জটিলতাগুলো খুঁজে পেতে সহায়তা করবে। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মের ক্লিনিকাল অ্যাপ্লিকেশন এবং কম্পিউটেশনাল বায়োমার্কারগুলোকে সাহায্য করবে। অঙ্কোলজি এবং প্যাথলজির পরিধি এতে অনেকখানি বিস্তৃত হবে বলে দাবি করছে সংস্থাটি।

পাইজেনের পক্ষ থেকে সংস্থার এসভিপি টেকনোলজি রাজিক ইউসুফি বলেন, ‘পাইজেন প্রথম থেকেই উদ্ভাবনী ক্ষেত্রে এগিয়ে রয়েছে। কৃত্রিম মেধা, প্রযুক্তি এবং ডিজিটাল প্যাথলজিতে এর গভীর দক্ষতার সঙ্গে মাইক্রোসফটের বিপুল কম্পিউট শক্তি মিলে গেলে ক্যানসার ইমেজিং-এর প্রভূত উন্নতি সম্ভব। বিশ্বের লাখ লাখ মানুষ উপকৃত হবেন এর মাধ্যমে।’

সূত্র: সিএনবিসি