প্রতারণার নতুন ফাঁদ, স্বজনদের গলা নকল করে কল করছে এআই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রতিটি দিনের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে বিজ্ঞান, এগোচ্ছে প্রযুক্তি। রাত পোহালেই বদলে যাচ্ছে সবকিছু। উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে যে বিপদ এগিয়ে আসছে, সেটিও এড়িয়ে যাওয়ার মতো নয়। ২০২৩ সালেও তেমন কিছু নিদর্শন দেখা গিয়েছে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) যে কীভাবে অভিশাপ হয়ে উঠছে, সেটিও স্পষ্ট হয়ে গিয়েছে।



বছরজুড়ে আলোচনায় সেরা ৫ এআই




হাইটেক পার্কের পরিচালক জাফরউল্লাহ্

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক পদে ফের নিয়োগ পেয়েছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি)। তার মেয়াদ আগামী এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। তিনি আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।



হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার প্রতারণা থেকে বাঁচার কৌশল




দিনে কতটুকু চিনি খাওয়া নিরাপদ?

চন্দ্রদ্বীপ ডেস্ক: চিনি স্বাস্থ্যের জন্য মেটেও উপকারী নয়। তবুও চিনি ছাড়া অনেকেরই চলে না! বিশেষ করে চা-কফি থেকে শুরু করে ডেজার্ট আইটেম চিনি ছাড়া কেউ কল্পনাও করতে পারে না। আর এ অভ্যাসই ডেকে আনে কঠিন সব রোগ।

বিশেষজ্ঞদের মতে, চিনিতে এমন কিছু উপাদান আছে যা শরীরের জন্য মোটেও ভালো নয়। বিশেষ করে অতিরিক্ত মিষ্টান্ন খাবার বা চিনি খাওয়ার প্রবণতা ডায়াবেটিসের মতো কঠিন রোগের ঝুঁকি বাড়ায়।

এখন প্রশ্ন হলো দিনে ঠিক কতটুকু পরিমাণে চিনি খাওয়া নিরাপদ? এ বিষয়ে হার্ট.অর্গ জানাচ্ছে, কোনো সুস্থ-সবল পুরুষ মানুষ দিনে ৯ চামচ চিনি (৩৬ গ্রাম বা ১৫০ ক্যালোরি) খেতেই পারেন।

অপরদিকে নারীরা দিনে ৬ চামচ চিনি (২৫ বা ১০০ ক্যালোরি) সেবন করলে সুস্থ থাকতে পারবেন। তাই নীরোগ জীবন কাটানোর ইচ্ছে থাকলে এই নিয়ম মেনে চলার চেষ্টা করুন। না হলে পিছু নিতে পারে একাধিক জটিল রোগ। যেমন- ডায়াবেটিস, স্থূলতা, ক্যানসার ইত্যাদি।

বিশেষজ্ঞদের মতে, ছোটবেলা থেকেই মিষ্টি খাওয়ার অভ্যাস তৈরি হয়ে যায়। আর এই বদভ্যাসের কারণেই ভবিষ্যতে একাধিক শরীরিক সমস্যার ঝুঁকি বাড়ে। তাই ছোটদের মিষ্টিজাতীয় খাবার থেকে দূরে রাখুন।

সূত্র: আমেরিকান হার্ট এসোসিয়েশন




ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে বদলে ফেলুন এই সেটিংস

 




৪ দিন বন্ধ থাকবে বিটিআরসির আইএমইআই যাচাই সেবা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইএমইআই যাচাই (মোবাইলফোন হ্যান্ডসেটের বৈধতা) সংক্রান্ত সেবা ৪ দিনের জন্য বন্ধ থাকবে। এনএআইডি সিস্টেম স্থানান্তরের জন্য শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত এর কার্যক্রম বন্ধ রাখা হবে।




পটুয়াখালীর ৩ বন্ধু বানালেন হেলিকপ্টার

মো: আল-আমিন (পটুয়াখালী): আরিফ, মেহেদী ও আল-আমিন সম্পর্কে এরা বন্ধু। এদের মধ্যে মেহেদী ও আরিফ মিস্ত্রি হিসেবে কাজ করতেন গ্রামের একটি ওয়ার্কশপে। আর আল-আমিন ঢাকার একটি রেস্তোরাঁয় কিচেন শেফ হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। এই তিন বন্ধু দীর্ঘ চার বছর ধরে দেশে ব্যতিক্রমী কিছু করার চিন্তা করছে। প্রথমে এরা এরোপ্লেন তৈরির কথা ভাবলেও অর্থ সঙ্কট থাকায় সেটি আর করা হয়নি। তবে এরা থেমে থাকেনি। নিয়েছে একটি হেলিকপ্টার তৈরির উদ্যোগ।

শুরুর দিকে তাদের এই কার্যক্রম নিয়ে স্থানীয়রা হাস্যরস করলেও পরে পেয়েছে বাহবা। আর পরিবারের পক্ষ থেকে ছিল দ্বিমত। কিন্তু এখন উদ্যোক্তা তিন বন্ধুর এই হেলিকপ্টারটি দর্শনার্থীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু।

সরেজমিন ঘুরে দেখা যায়, পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের কাজীর হাট বাজারে ওয়ার্কশপ মিস্ত্রি মেহেদী হাসান ও তার দুই বন্ধু মিলে নিজ মেধা ও উদ্যোগে তৈরি করেছেন একটি হেলিকপ্টার। ছোট বেলা থেকে দারিদ্র্যের কারণে লেখাপড়া করতে না পারা মেহেদী কাজ শুরু করেন ওয়ার্কশপে। তখন থেকেই ভিন্ন কিছু করার চিন্তা আসে মাথায়। আর ভিন্ন কিছু করার চেষ্টা ও বন্ধুদের সহযোগিতায় বানিয়ে ফেলেন হেলিকপ্টারটি। আধুনিক যন্ত্রপাতি ছাড়া অজোপাড়া গায়ে লেখাপড়া না জানা ছেলেরা কিভাবে এমন কাজটি করলেন এ নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের।

হেলিকপ্টার বানানোর খবর চার দিকে ছড়িয়ে পাড়লে প্রতিদিন দূর-দূরন্ত থেকে শত শত মানুষ ছুটে আসেন হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য। এবং সবার আগে চেষ্টা করেন ফ্রেমে বন্দী করে রাখতে।

জানা গেছে, হেলিকপ্টার তৈরিতে প্রায় সাত মাস সময় লেগেছে। পুরো কাজটি শেষ করতে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে। প্রথমে শখের জন্য বানালেও এখন বাণিজ্যিকভাবে ব্যবহৃত করতে চান। তিন বন্ধু মিলে হেলিকপ্টারটিতে ভ্রাম্যমাণ রেস্তোরাঁ চালু করবেন বলে জানান তারা।

কাজীরহাট বাজারের জব্বার প্যাদা বলেন, প্রথমে আমরা সবাই বলেছি ও এত কষ্ট করে টাকা উপার্জন করছে আর সেই টাকা দিয়ে কি তৈরি করছে এটি। টাকাগুলো তো নষ্ট করছে। পরে দেখি তিন বন্ধু একটি আসল হেলিকপ্টার বানিয়ে ফেলল।

দর্শনার্থীরা বলেন, দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীতেও হেলিকপ্টার বানানো হচ্ছে এটা অনেকটা অবিশ্বাসযোগ্য। দেখতে এসে বাস্তব চিত্র দেখলাম। তবে আশ্চর্য লাগল তিন বন্ধুর কেউ মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি। অথচ তারা হুবহু হেলিকপ্টার তৈরি করে সাড়া ফেলেছে।

উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, ছোট বেলা থেকেই ভিন্ন কিছু করার চিন্তা মাথায় আসে। আর তা থেকেই উদ্যোগ নেই হেলিকপ্টার বানানোর। প্রথমে দেখে অনেকেই হাসাহাসি ও ঠাট্টা করত যে আমি পাগল হয়ে গেছি টাকা নষ্ট করে কি তৈরি করছি। এরপর অর্থের অভাবে বেশকিছু দিন কাজ বন্ধ ছিল। পরে আমার দুই বন্ধু আরিফ ও আল আমিনের সহায়তা নিয়ে তিন বন্ধু বানিয়ে ফেললাম এই হেলিকপ্টার। তবে প্রথমে বানাতে চেয়েছিলাম প্লেন। পরে খরচ বেশি হবে ভেবে হেলিকপ্টার বানানো শুরু করলাম। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে। মেহেদী আরো জানান, এটি তৈরিতে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। তাই হেলিকপ্টারে রেস্তোরাঁ দিয়ে ৬৪ জেলায় ঘুরতে চান তারা।

তিন বন্ধু আরো জানান, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ইচ্ছা শক্তি। যদি কারও সৎ ইচ্ছা থাকে তাহলে সব কিছু করা সম্ভব। তার এই প্রচেষ্টা দেখে বর্তমান সমাজের যুবকেরা আরো উদ্যোগী হয়ে নতুন কিছু করার উৎসাহী হবে- এমনটাই আশা করছেন।




হোয়াটসঅ্যাপের ভয়েস চ্যাট ব্যবহার করবেন যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ভয়েস চ্যাট ফিচারের রোল আউট শুরু করেছে। এমনিতে এখন হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একসঙ্গে ৩২ জন সদস্য যুক্ত হতে পারে। এবার জনপ্রিয় এই ইসট্যান্ট এই মেসেজিং অ্যাপে আসছে একটি নতুন ভয়েস চ্যাট ফিচার যা সুবিধা করবে বড় গ্রুপের ভয়েস কলের ক্ষেত্রে।

বর্তমানে যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কল করা হয় তাহলে একসঙ্গে সব গ্রুপ সদস্যের ফোন বাজতে শুরু করে। কিন্তু নতুন ভয়েস চ্যাট ফিচার সবার জন্য চালু হলে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কল করা হবে তখন আগে সদস্যদের কাছে একটি নোটিফিকেশন পৌঁছাবে।

এই পুশ নোটিফিকেশন সঙ্গে ইউজাররা একটি ইন-চ্যাট বাবল দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলে ইউজাররা গ্রুপ কলে যুক্ত হতে পারবেন। যে কোনো সদস্য কলের মাঝেও যুক্ত হতে পারবেন এবং কথা শুরু করতে পারবেন। যদি ভয়েস চ্যাটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল শুরু হওয়ার ৬০ মিনিটের মধ্যে কেউ যুক্ত না হন তাহলে আপনাআপনি কল কেটে যাবে বা শেষ হয়ে যাবে। তারপরেও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের যেকোনও সদস্য কল চালু করতে পারবেন।

>> প্রথমে ফোনে লেটেস্ট এবং আপডেটেড হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করে নিন। আইওএস- এর ক্ষেত্রে প্লে স্টোরে এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে পাবেন এই অ্যাপ।

>>এরপর হোয়াটসঅ্যাপের সেই গ্রুপ চ্যাট খুলতে হবে যেখানে আপনি ফোনকল করতে চাইছেন। এবার স্ক্রিনের উপরের দিকে ডান কোণে থাকা ফোন আইকনে ট্যাপ করতে হবে। তারপর বেছে নিতে হবে ‘স্টার্ট ভয়েস চ্যাট’ অপশন।

>> এরপরেই সিলেক্ট করতে হবে ‘ভয়েস চ্যাট’ ফিচার। গ্রুপের সদস্যরা একটি পুশ নোটিফিকেশন পাবেন যেখানে তাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কলে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হবে।

>> এরপর আপনি হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে যুক্ত হতে চান এমন অপশন বেছে নিয়ে যুক্ত হতে পারেন কলে।

সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস




৪৮ ইন্টারনেট সেবাদাতার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

চন্দ্রদ্বীপ নিউজ : দেশে ইন্টারনেট সেবাদাতা ৪৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১০ দিনের মধ্যে তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বিটিআরসিতে প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।