টেক্সট লিখলেই ভিডিও তৈরি করে দেবে গুগল

লুমিয়ার হলো একটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন মডেল, যাতে আপনি যে ধরনের ভিডিও চাইছেন, তেমন টেক্সট লিখতে হবে। তারপরে তা থেকে ভিডিও তৈরি হয়ে যাবে। এতে আপনি যে কোনো বিষয়ে একটি ভিডিও তৈরি করতে পারবেন। বিনোদনের ভিডিও থেকে শুরু করে একটি গল্প সবই লেখার মধ্যে দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি ছবি থেকেও মোশন ভিডিও তৈরি করতে পারবেন।

মূলত লুমিয়ার একটি স্পেস-টাইম ইউ-নেট আর্কিটেকচারের সাহায্যে কাজ করে। এই আর্কিটেকচারে, মডেলটি ভিডিওর প্রতিটি ফ্রেম তৈরি করে। তার জন্য মডেলটিতে শুধু টেক্সট-এর প্রয়োজন হয়। তাহলেই সেই টেক্সট থেকে ভিডিও তৈরি হয়ে যায়।

যদিও লুমিয়ার নিয়ে এখনো অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। এতে এখনো অনেক ফিচার যোগ হওয়া বাকি আছে। কারণ এখনো এই মডেল ডেভেলপমেন্টে রয়েছে। তবে আশা করা হচ্ছে, পরবর্তীতে কোম্পানিটি এতে আরও অনেক ফিচার নিয়ে আসবে। তবে চাইলে গুগল এআই প্ল্যাটফর্মে এটি অ্যাক্সেস করতে এবং ব্যবহার করতে পারেন। জেনে নিন কীভাবে কাজটি করবেন-

>> প্ল্যাটফর্মে যাওয়ার পর, আপনাকে লুমিয়ার ট্যাবে যেতে হবে। তারপরে আপনি একটি নতুন ভিডিও তৈরি করতে পারবেন। তার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে।

>> একটি নতুন ভিডিও তৈরি করতে, আপনাকে প্রথমে বিষয় বেছে নিতে হবে।

>> এরপরে আপনাকে ভিডিওটির জন্য সঠিক পাঠ্য বা টেক্সট লিখতে হবে। টেক্সটটিতে ভিডিওর গল্প, নির্দেশাবলী বা বিনোদন যা কিছু লিখতে পারবেন। আপনি ঠিক যে ধরনের ভিডিও বানাতে চাইছেন, তেমনই টেক্সট লিখতে হবে।

>> ভিডিওটির জন্য পাঠ্য লেখার পর ক্রিয়েট বোতামে ক্লিক করতে পারেন। মডেলটি কয়েক মিনিটের মধ্যে আপনার জন্য ভিডিও তৈরি করবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




ফোন থেকে ডিলিট হওয়া নম্বর ফিরে পাওয়ার উপায়

আপনি যদি আপনার ফোনে জি-মেইল অ্যাপ চালান তাহলে অবশ্যই গুগল অ্যাকাউন্ট সেট আপ হবে। আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বর সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে দেখে নিন-

>> আপনার ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন।
>> যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।
>> এখন নিচের দিকে ফিক্স অ্যান্ড ম্যানেজ আইকনে ট্যাপ করুন।
>> এখন আপনি কন্টাক্ট নম্বর ইমপোর্ট, এক্সপোর্ট এবং রিস্টোর করার অপশন পাবেন।
>> এখানে রিস্টোর কন্টাক্টস অপশনে ট্যাপ করুন।
>> তারপর রিস্টোর বাটনে ক্লিক করুন।
>> মুছে ফেলা সব কনট্য়াক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

সূত্র: মেক ইউজ অব




সাফল্য : ১১ বছরে প্রথম শুনতে পেল বধির শিশু

চন্দ্রদীপ ডেস্ক : ১১ বছর আগে মরক্কোতে জন্মগ্রহণ করে আইসাম ড্যাম। তখন থেকেই কানে শুনতে পেত না সে। তবে যুগান্তকারী জিন থেরাপি চিকিৎসায় প্রথমবারের মতো শুনতে পেয়েছে বধির শিশুটি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার শিশু হাসপাতালে (সিএইচওপি) চিকিৎসার পর সে কানে শুনতে পায় বলে জানিয়েছেন শিশুটির বাবা। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

থেরাপির পর আইসাম গাড়ি ও কাঁচির শব্দ শুনতে পেয়েছে বলে জানান তার বাবা। জানা গেছে, শুনতে পেলেও হয়তো কথা বলতে পারবে না সে। হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এই প্রথম যুগান্তকারী জিন প্রতিস্থাপন করেছে ফিলাডেলফিয়ার শিশু হাসপাতাল। জন্মগত বধিরদের কানে শোনার জন্য এই চিকিৎসাপদ্ধতি আশা জাগিয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এই পদ্ধতির প্রশংসাও করা হয়েছে।

সিএইচওপির অটোল্যারিঙ্গোলজি বিভাগের ক্লিনিক্যাল গবেষণার পরিচালক সার্জন জন জার্মিলার বলেন, শ্রবণশক্তির ক্ষেত্রে জিন থেরাপি এমন একটি বিষয় যা নিয়ে চিকিৎসক ও বিজ্ঞানীরা ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। শিশুকালে শ্রবণশক্তি হারানো শিশুদের পুনরায় শোনার আশা ব্যক্ত করেন তিনি।

জার্মিলার আরও বলেন, এই কাজ বা গবেষণা ভবিষ্যতে ১৫০টিরও বেশি জিন নিয়ে কাজ করবে। যে জিনগুলো মূলত শ্রবণশক্তি হ্রাস করে।

এদিকে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের গবেষণা উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন করে শুনতে পাওয়া আইসাম হয়তো কখনো কথা বলতে পারবে না। কারণ কথা বলা শেখার মস্তিষ্কের স্তরটি প্রায় পাঁচ বছর বয়সেই বন্ধ হয়ে যায়।

আইসাম এক বিরল কারণে বধির হয়ে জন্মগ্রহণ করেছিল বলে জানা গেছে। জন্মস্থান মরক্কোতে হলেও পরে স্পেনে চলে যায় সে।




হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ফাইল শেয়ার করা যাবে আরো সহজে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বর্তমানে সারা বিশ্বে খুব জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। ব্যবহারে সহজ পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই জনপ্রিয়। তাইতো ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা দিতে নতুন ফিচার নিয়ে আসছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।



আসছে অ্যাপলের আইপ্যাড, কাজ করবে কম্পিউটারের মতো




হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ এড়াতে ৫ উপায়




ফোনে বিরক্তিকর কল ব্লক করার কৌশল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অচেনা নম্বর থেকে হুটহাট কলের জন্য অনেকেই বিড়ম্বনায় পড়েন। আবার এসব কলে প্রতারণার শিকার হন হরহামেশাই। সবারই কমবেশি এই অভিজ্ঞতা আছে। মূলত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি বিরক্তিকর এই ফোন কলের মুখোমুখি হয়।



উন্নত প্রযুক্তি সমৃদ্ধ আঙুলের রিং আনছে স্যামসাং, থাকছে যেসব ফিচার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বছরের প্রথম ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে নতুন গ্যালাক্সি এআই প্রযুক্তি এবং গ্যালাক্সি এস২৪ স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছে স্যামসাং। গতকাল  আয়োজিত ইভেন্টটির শেষ পর্যায়ে একটি নতুন স্মার্ট রিং টিজ করে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।



আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল

চন্দ্রদীপ নিউজ : আজ থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল। উত্তরা-মতিঝিল রুটে শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে ট্রেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তরা-মতিঝিল রুটে শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে ট্রেন।

তবে এ সময়ে শুধু এমআরটি ও র‌্যাপিড পাশধারীরা যাতায়াত করতে পারবেন। আর কাউন্টার থেকে সাধারণ টিকিট কিনে যাত্রীরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।

আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল।




৫ম দেশ হিসেবে চাঁদের মাটিতে জাপান

চন্দ্রদীপ ডেস্ক:  বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়ল জাপান। দেশটির মনুষ্যহীন চন্দ্রযান ল্যান্ডার স্লিম (মুন স্নাইপার নামেও পরিচিত) চাঁদে অবতরণ করেছে। খবর- বিবিসি ও রয়টার্স।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের মহাকাশ সংস্থার একটি রোবট সফলভাবে চাঁদে নেমেছে। তবে মহাকাশযানটির সৌরবিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এখন ব্যাটারির ওপর নির্ভর করছে যানটি। ফলে এই মিশন হুমকির মুখে পড়তে পারে। ব্যাটারির শক্তি থাকবে আর মাত্র কয়েক ঘণ্টা।

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা জানিয়েছে, চন্দ্রযানটি ল্যান্ড করার পরক্ষণেই জাক্সার প্রকৌশলীরা বুঝতে পারেন যে, কিছু সমস্যা হয়েছে। ব্যাটারি শেষ হওয়ার আগেই সোলার জেনারেটর ঠিক করার চেষ্টা চালাচ্ছে জাক্সা।

গত বছর ৭ সেপ্টেম্বর মুন স্নাইপারের সফল উৎক্ষেপণ করে জাপান। ২৫ ডিসেম্বর চাঁদের কক্ষপথে যানটি প্রবেশের কথা জানিয়েছিল জাক্সা।

অবতরণের পরে চাঁদের ইতিহাস নিয়ে গবেষণা চালানোর কথা ছিল স্নাইপারের। লক্ষ্য ছিল চাঁদের জন্ম, বিবর্তন নিয়ে তথ্য সংগ্রহের।

জাপানের ল্যান্ডার স্লিম (স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন) থেকে চাঁদের বুকে নামা রোভারটির এক্স-রে ছবি তোলার কথা রয়েছে। কৃষ্ণগহ্বর, নিউট্রন স্টার এবং সুপারনোভার উচ্চ মানের এক্স-রে তুলে জাপানের মহাকাশ গবেষণাকেন্দ্রে পাঠাতে পারলে সেগুলোর গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বিজ্ঞানীরা।

চাঁদে সফলভাবে অবতরণের কৃতিত্ব অর্জন করা বাকি চারটি দেশ হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত।