গুগলে সবচেয়ে বেশি সার্চ হয় যেসব বিষয়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। কমবেশি সবাই সারাদিন অসংখ্যবার গুগল ব্যবহার করেন। যখন যা কিছু জানতে ইচ্ছা হয় কয়েকটি ক্লিকেই গুগল থেকে জেনে নিতে পারছেন। আপনার আমার মতো সারাবিশ্বে প্রতিনিয়ত গুগলে সার্চ করছেন মানুষ।

কিন্তু কী নিয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি? কোন বিষয়টি নিয়ে গুগল-এ সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে? সম্প্রতি সেই তথ্য-ই সামনে এলো! কোন বিষয়গুলো নিয়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে জানেন কি? চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কী কী আছে-

রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গুগলে ২টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। এরমধ্যে প্রথম বিষয়টি হলো ‘ইউটিউব’। অন্যটি হলো ‘অ্যামাজন’

সামনে এসেছে, গুগলে খুব বেশি সার্চ হওয়া বিষয়ের একটা লম্বা তালিকা। গুগলে কোন শব্দগুলো সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে? তালিকায় রয়েছে– ফেসবুক, জি-মেইল, ওয়েদার, হটমেল, ট্রান্সলেট, ইনস্টাগ্রাম, ট্র্যাডাক্টর, হোয়াটসঅ্যাপ ওয়েব, ক্রিকবাজ, গুগল ম্যাপস, ম্যাপস, নেটফ্লিক্স, ইবে, ট্যুইটার, টিয়েম্পু।

আরও কিছু বিষয় আছে এই তালিকায়। যেগুলো গুগলে সার্চ করা হয়েছে আউটলুক, ওয়ালমার্ট, করোনাভাইরাস, লাইভস্কোর, নিউজ, পিন্টারেস্ট, রেস্টুরেন্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শনিবার থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল




ভাললোবাসা দিবসে প্রিয়জনকে যে উপহার দিবেন?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভালোবাসা দিবসে দিনটিকে স্মরণীয় এবং একটু বিশেষ করতে প্রিয় মানুষটির জন্য বিভিন্ন ধরনের উপহার কেনেন নিশ্চয়ই? কখনো ফুল, আংটি, গয়না, জামাকাপড় কিংবা তার প্রয়োজনীয় কোনো কিছু। তবে এসব ট্রেন্ড এখন অনেক পুরোনো। এই প্রযুক্তি নির্ভর যুগে সঙ্গীকে দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপহার হচ্ছে গ্যাজেট।

গ্যাজেট বলতেই আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে এমন নয়। প্রিয় মানুষটিকে দিতে পারেন তার নিত্যদিনের ব্যবহারে প্রয়োজন এমন সব গ্যাজেট। যে উপহার পেয়ে আপনার প্রিয়জন তো খুশি হবেই, আপনার পকেটে বেশি চাপ পড়বে না। জেনে নিন কী কী উপহার দেওয়া যেতে পারে-

এলইডি রিং ট্রাইপড

বর্তমানে অনেকেই ইনস্টাগ্রামে রিলস বানান। সেক্ষেত্রে কাজে আসতে পারে এলইডি রিং ট্রাইপড। গানের ছন্দ মিলিয়ে সেরা রিলস বানানোর জন্য এই ধরনের ট্রাইপডের জুড়ি মেলা ভার। বাজারে তো বটেই, হাতে সময় না থাকলে অনলাইনেও অর্ড্র করতে পারেন। দামও হাতের নাগালেই।

ওয়্যারলেস স্পিকার

আপনার প্রিয় মানুষটি যদি গান শুনতে ভালোবাসেন তাহলে তার জন্য সেরা উপহার হতে পারে ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পছন্দের গান চালাতে পারেন এই স্পিকার। অথবা বাড়িতে একলা থাকার সময়ও উপভোগ করতে পারেন ব্লুটুথ স্পিকার। অনলাইনে এটি ৫০০-১০০০ টাকার মধ্যে খুব সহজে পেয়ে যাবেন।

স্মার্টওয়াচ

ডিজিটাল জমানায় যে ডিভাইস ছাড়া থাকা যায় না তা হল একটি স্মার্টওয়াচ। স্মার্টফোনের মতো এতেও একাধিক ফিচার পাওয়া যায়। রয়েছে ব্লুটুথ কলিং, হেলথ ট্র্যাকিংয়ের মতো সুবিধা। বর্তমানে বহু স্মার্টওয়াচে অ্যাডভান্স ফিচারও দেওয়া হয়। গুগল ম্যাপ থেকে মিউজিক সব রয়েছে এতে। স্মার্টওয়াচও একটি দারুণ উপহার হতে পারে প্রিয় মানুষটির জন্য।

ইয়ারবা

তার লাগানো ইয়ারফোনের যুগ গেছে। জায়গা করে নিয়েছে ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাড। সুন্দর কেসের সঙ্গে পাওয়া যায়। থাকে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশনের মতো সুবিধা। দারুণ সাউন্ড কোয়ালিটি এবং কলিং পাওয়া যায়। লং ডিসটেন্স রিলেশনশিপ থাকলে অবশ্যই গার্লফ্রেন্ডকে উপহার দিতে পারেন এই ইয়ারবাড। বর্তমানে অনলাইনে ৩০০-২০০০ টাকার মধ্যে দারুণ সব ইয়ারবাড পাওয়া যাবে।

টু ইন ওয়ান ল্যাপটপ মোবাইল স্ট্যান্ড

ল্যাপটপ এবং মোবাইল একসঙ্গে স্ট্যান্ড রাখার জন্য এই গ্যাজেট কাজে আসতে পারে। এতে ঘাড়ে ও কোমরে আরাম পাবেন। যাদের নিয়মিত ল্যাপটপ ব্যবহার করতে হয় তাদের ক্ষেত্রে কার্যকর হতে পারে। এই গ্যাজেটে শুধু ল্যাপটপ নয়, স্মার্টফোনও স্ট্যান্ড রাখতে পারবেন। এটি অ্যামাজন ও ফ্লিপকার্ট দু’জায়গাতেই ৫০০-১০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।

সূত্র: গ্যাজেট৩৬০




দ্রুত এগুচ্ছে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগুচ্ছে। চলতি বছরের জুনের মধ্যে প্রথম ইউনিটে উৎপাদন শুরু করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে পায়রা সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

২০১৯ সালের আগস্ট মাসে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামে ‘পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে’র নির্মাণ কাজ শুরু হয়। চীনের নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথভাবে প্রকল্পপটি বাস্তবায়ন করছে।

প্রকল্প এলাকায় কয়লা আনা নেয়ার জন্য জেটি নির্মাণ, মেইন ট্রান্সফরমারসহ প্রকল্পের মূল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনলোড করতে চীন থেকে আনা হয়েছে অত্যাধুনিক দুটি ক্রেন। এ ছাড়া প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য অবকাঠামো নির্মাণও শেষ।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি বছরের জুনে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন শুরু করা যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সম্ভব হবে বলে জানালেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী ।




ইনস্টাগ্রামে অটো মেসেজ লিখে দেবে এআই

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  এআইয়ের ব্যবহার এখন সব জায়গায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও যুক্ত হচ্ছে এআই। এবার মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এআইয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

জনপ্রিয় এই প্ল্যাটফর্মটিতে সারাক্ষণ ছবি, রিলস শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। এবার ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত ফিচার নিয়ে আসতে চলেছে সাইটটি। ইন্সটাগ্রামের এই ফিচারটি এআইয়ের সাহায্যে কাজ করবে।

জনপ্রিয় অ্যাপ গবেষক আলেসান্দ্রো পালুজি তার এক্স-এ একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে, ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর সময় এআই ব্যবহার করতে পারবে। তার এক্স অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের এই আসন্ন ফিচার সম্পর্কে তথ্য দিয়েছে। আলেসান্দ্রো পালুজি জানিয়েছেন, “ইনস্টাগ্রামে মেসেজ লেখার জন্য এবার থেকে এআইকে কাজে লাগানো যেতে পারে।”

কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ফিচার ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়ছে। সম্প্রতি, স্যামসাং তার ফোনের জন্য গ্যালাক্সি এআই ফিচারও চালু করেছে, যা ব্যবহারকারীদের নিমিষেই অনেক কঠিন কাজকে সহজ করে তুলবে। এছাড়া মেটার মালিক মার্ক জুকারবার্গ তার সব প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এআই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে




পবিপ্রবিতে অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র গড়ছে সরকার

মো: আল-আমিন (পটুয়াখালী): দেশের ভবিষ্যৎ সাফল্যের কথা চিন্তা করে গবেষণা ও উদ্ভাবনের উপরে গুরুত্ব বাড়াতে বাংলাদেশ সরকার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র গড়ে তুলতে চলেছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সুযোগ পাবে মানসম্পন্ন গবেষণা করার।

গত ৬ ফেব্রুয়ারি মিরপুরের ইয়ুথ টাওয়ারে এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সম্মেলনকক্ষে ইডিজিই প্রকল্প ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উক্ত স্বাক্ষরতা অনুষ্ঠানে ইডিজিই প্রকল্প পবিপ্রবিতে আরআইসি প্রতিষ্ঠাসহ জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে ভালো গবেষণা ও উদ্ভাবনে অর্থায়ন করবে।

উল্লেখ্য যে, পবিপ্রবি ইতিমধ্যেই দেশের প্রথম জলহস্তীর পূর্ণাঙ্গ কঙ্কাল বানিয়ে দেশের শিক্ষাঙ্গনে সাড়া ফেলে দিয়েছে। এছাড়াও কৃষিক্ষেত্রে তাদের গবেষণা ব্যাপক অবদান রেখে চলেছে। এমন মুহূর্তে অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র গড়ার খবরে সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উচ্ছ্বসিত।

এ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব  সামসুল আরেফিন বলেন, আরআইসি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো বাজার ভিত্তিক পণ্য ও সেবা উৎপাদন ও জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে সরকার, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সমন্বিত ও সহযোগিতা মূলক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করা। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।




ইয়ারবাডস কেনার সময় খেয়াল রাখবেন?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  স্মার্টফোনের সাথে বহুল ব্যবহৃত ডিভাইস ইয়ারবাডস। বর্তমান বিশ্বে ব্লুটুথ ওয়ারলেস ইয়ারবাডসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। দাম এবং ফিচারের উপর নির্ভর করে জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন কোম্পানির ইয়ারবাডসের। তবে আপনার বাজেটের উপর ইয়ারবাডস কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি।



স্মার্টফোন হ্যাকারদের থেকে সুরক্ষার কৌশল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বর্তমান সময়ে স্মার্টফোন হ্যাকিং একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাকাররা নানাভাবে ফোন হ্যাক করছে। তবে কিছুটা আপনার অসাবধানতার কারণে হয়। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করে প্রতারকরা। এতে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য, ভিডিও, ফটো সবকিছুই অ্যাক্সেস পায়। কিন্তু কেন এমন হয়? বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরাই এ সম্পর্কে জানেন না। ফলে প্রতিদিন এমন কিছু ভুল করে বসে, যাতে খুব সহজেই ফোন হ্যাক করে ফেলতে পারে প্রতারকরা।



৫ লক্ষণে বুঝবেন পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে যাচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অনেকেই নিয়মিত পাওয়ার ব্যাংক ব্যবহার করেন ফোনটিকে চার্জ দিতে। শুধু স্মার্টফোন না, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চার্জ করতে পাওয়ার ব্যাংকটিকে ব্যবহার করেন। তবে এই জরুরি গ্যাজেটটির দিকে নজর দেন কি? একটি খারাপ পাওয়ার ব্যাংক আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তাই পাওয়ার ব্যাংক পুরোনো হয়ে গেলে তার দিকে নজর রাখুন।

পাওয়ার ব্যাংকে কিছু লক্ষণ দেখা গেলে, সঙ্গে সঙ্গে তা ঠিক করার চেষ্টা করুন। নাহলে ঠিক যে সময় আপনি আপনার ফোনটিকে পাওয়ার ব্যাংকের সাহায্যে চার্জ করছেন, তখনই সেটা ফেটে যেতে পারে। ফলে পাওয়ার ব্যাংক তো যাবেই, সেই সঙ্গে ফোনটাও খারাপ হয়ে যাবে। কয়েকটি লক্ষণেই বুঝে নিতে পারবেন আপনার পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে যাচ্ছে-

পাওয়ার ব্যাংক ফুলে যাওয়া
যদি আপনার পাওয়ার ব্যাংকটিকে ফোলা দেখায়, তাহলে তা আর ব্যবহার করবেন না। আর ভুল করেও চার্জে বসাবেন না। তাতে যখন তখন আগুন লেগে যেতে পারে।

অতিরিক্ত গরম হওয়া
যদি পাওয়ার ব্যাংক ব্যবহার বা চার্জ করার সময় অতিরিক্ত গরম হয়, তাহলে তা সঙ্গে সঙ্গে চার্জ থেকে খুলে নিন। আর কিছুক্ষণের জন্য ওভাবেই রাখুন। বালিশ বা বিছানার উপর রাখবেন না। এতে আরও বেশি গরম হয়ে যেতে পারে। যে কোনো টেবিলের উপর রাখুন। ১৫ মিনিট পরেও যদি দেখেন যে, কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না। তাহলে তা আর ব্যবহার না করাই ভাল।

বাজে গন্ধ
যদি পাওয়ার ব্যাংক থেকে প্লাস্টিকের পোড়া বা গলে যাওয়ার মতো গন্ধ হয়, তবে এটি ত্রুটির লক্ষণ। এমন অবস্থায় পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না, কারণ এতে আগুন লাগার আশঙ্কা থাকবে।

লিকেজ/লিকিং
যদি পাওয়ার ব্যাংক লিক হয় বা কিছু লিক হয়, তাহলে সমস্যা হতে পারে। পাওয়ার ব্যাংকের জন্য এটাও একটা বড় বিপদ। এমন অবস্থায় বৈদ্যুতিক শক লাগতে পারে বা অন্য কোনো ক্ষতি হতে পারে।

কম চার্জিং
যদি পাওয়ার ব্যাংক আগের থেকে কম চার্জ হয়, তাহলে পাওয়ার ব্যাকআপ পারফরমেন্স ভাল হয় না। খারাপ পোর্ট বা ক্যাবল ইত্যাদির কারণেও চার্জিং সমস্যা হতে পারে। এটি ঘটলে এটি ব্যবহার করবেন না।

সূত্র: লাইফওয়্যার




পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে আগ্রহী সৌদি: সালমান এফ রহমান

অনলাইন ডেস্ক : বাংলাদেশের পায়রা সমুদ্রবন্দরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরিতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সৌদি আরবকে একটি অর্থনৈতিক অঞ্চল দিতে চান। সেই প্রস্তাব আমরা করেছি।’ তারা বলেছে, ‘আমরা আগ্রহী আছি।’

 তিন দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সংবাদ সম্মেলনকক্ষে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান আরও বলেন, ‘সৌদি আরবের একটি বেসরকারি খাত আমাদের আগেই প্রস্তাব দিয়েছিল। সেটি যেকোনো কারণে আগাচ্ছে না।’ ফলে তাদের বিনিয়োগমন্ত্রী বলেছেন, ওই কোম্পানি না এগোলে, উনি পায়রাতে করার বিষয়ে আগ্রহী।

সৌদি আরবে জয়েন্ট ভেনচারে ইউরিয়া সার কারখানা তৈরি করতে চায় বাংলাদেশ, এতে দেশটি সায় দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘গত মার্চে আমরা সৌদি আরবকে একটা প্রস্তাব দিয়েছিলাম। সৌদিতে জয়েন্ট ভেনচারে আমরা একটি ইউরিয়া সার কারখানা করব, তারা সেখানে গ্যাস দেবে। উৎপাদিত ইউরিয়ার শতভাগ আমরাই আমদানি করে নিয়ে আসব। আগামী ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত এভাবে উৎপাদনটা হবে। তারা এটার সম্ভাব্যতা যাচাই করবে। আমাদের বলেছে, তারা প্রস্তাবটি নিয়ে আগাতে চায়। তারা বলেছে, দুটি পথ আছে। গ্যাস অথবা অ্যামোনিয়া যেকোনো একটি দিয়ে উৎপাদন হবে। কোনটির মাধ্যমে করলে বাণিজ্যিকভাবে বেশি লাভবান হওয়া যাবে সেটি তারা দেখবে। তারপর সিদ্ধান্ত জানাবে। মার্চ মাসের মধ্যে এটার সম্ভাব্যতা যাচাই শেষ হবে। সরকার টু সরকার নয়, এখানে বেসরকারি খাতেরও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।’