ফোনে চার্জ ধীরে হচ্ছে? এই টিপস মানলে বাড়বে গতি




স্মার্টফোন হারিয়ে গেলেও ছবি-তথ্য সুরক্ষিত রাখবে যেভাবে




এবার সুপার কম্পিউটার তৈরির প্রস্তুতি নিচ্ছেন ইলন মাক্স




এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক




দুবাইয়ে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস, ১০ মিনিটেই যেকোনো গন্তব্যে

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০২৫ সালের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস।

এয়ার ট্যাক্সিতে শহরের মধ্যে যেকোনো গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে ১০ মিনিটে। এরমধ্যেই এয়ার ট্যাক্সির ভাড়াও ঠিক করেছে দুবাইয়ের দ্য রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৩৫০ দিরহাম বা প্রায় ১১ হাজার টাকা (১ দিরহাম‍=৩১.৮৮ টাকা)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এয়ার ট্যাক্সি পরিচালনা করবে ইউএস-ভিত্তিক শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন কোম্পানি জোবি অ্যাভিয়েশন। গত ফেব্রুয়ারিতেই জোবি অ্যাভিয়েশন দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়।

এয়ার ট্যাক্সিগুলো যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিতের পাশাপাশি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য সতর্কতার সঙ্গে নকশা করা হয়েছে। দুবাইয়ের প্রকৃতি ও আকাশছোঁয়া ইমারতগুলোর অসাধারণ দৃশ্য উপভোগের সঙ্গে ভ্রমণকারীরা শহরের ভারী যানবাহনের বাধা ছাড়াই নির্বিঘ্ন যাত্রা শুরু করতে পারবেন।

এয়ার ট্যাক্সিতে পাইলটের পাশাপাশি চারজন যাত্রী আরামে বসার মতো পর্যাপ্ত জায়গা থাকবে। ৫০০ থেকে ১০০০ মিটার পর্যন্ত উচ্চতায় উড়ে যাওয়া এই এয়ার ট্যাক্সিগুলোর নকশা এবং পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। উচ্চতা যাত্রার দূরত্বের ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে।

জোবি অ্যাভিয়েশনের ডেভেলপ করা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে উবারের মতো জনপ্রিয় রাইড-শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ার ট্যাক্সি বুকিং দেওয়া যাবে।

দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) ধারণা, এ ধরনের যান গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে যোগাযোগের সময় ৭০ শতাংশ কমিয়ে দেবে। যেমন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থলপথে পাম জুমইরাতে যেতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগলেও এয়ার ট্যাক্সি ব্যবহারে সময় লাগবে মাত্র ১০-১২ মিনিট।

এর আগে সৌদি আরবের জেদ্দা ও মক্কায় হাজীদের পরিবহনের জন্য এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা ঘোষণা করে সৌদি আরব। আসন্ন হজ মৌসুমেই যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং পণ্য সরবরাহের জন্য ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে সৌদি আরব।




নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ




২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড়ের আঘাত

চন্দ্রদ্বীপ ডেস্ক : পৃথিবীতে দুই দশকের বেশি সময়ের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী’ সৌরঝড় আঘাত হেনেছে শুক্রবার। এতে তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের আকাশে বর্ণিল আলো বা মেরুজ্যোতি (অরোরা) দেখা যায়। সপ্তাহজুড়ে চলতে পারে এ সৌরঝড়। যার প্রভাবে স্যাটেলাইটের কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের

পৃথিবীর চৌম্বকক্ষেত্রের পরিবর্তনের কারণে সম্ভাব্য বিঘ্ন সৃষ্টির প্রেক্ষাপটে স্যাটেলাইট অপারেটর, বিমান পরিবহন সংস্থা ও বিদ্যুৎ গ্রিডগুলোকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) মহাকাশীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মানসময় (জিএমটি) ১৬০০টার (বাংলাদেশ সময় রাত ১০টা) পর বেশ কয়েকটি ‘করোনাল ম্যাস ইজেকশন (সিএমই)’ বা ব্যাপকভাবে জ্যোতির্বলয় নির্গমনের প্রথম দফার ঘটনা ঘটে। এর ফলে সূর্য থেকে পৃথিবীতে প্লাজমা ও চৌম্বকক্ষেত্রের উদ্‌গিরণ হয়।

এর আগে ২০০৩ সালের অক্টোবরে কথিত ‘হ্যালোইন স্টর্ম’-এর পরে পৃথিবীতে এত শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা এটিই প্রথম।




বিটিআরসির গণশুনানি

চন্দ্রদ্বীপ ডেস্ক: টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণশুনানি অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ মে) বেলা ১১টায় আগারগাঁওয়ে বিটিআরসির সম্মেলন কক্ষে এই গণশুনানি হয়।

টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত বিটিআরসির গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ ছাড়াও মহাপরিচালক ও কমিশনাররা উপস্থিত আছেন।

সংশ্লিষ্ট সরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী ব্যক্তিরা এতে অংশ নেন।

যারা সশরীরে উপস্থিত হতে পারবেন না তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।




বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্টকার্ড বিতরণ শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন  স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৭ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। এদিন দুপুরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত জাতীয় পরিচয়পত্রটি হস্তান্তর করেন।

এ সময় সচিব কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদেরকে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে বলেও জানান তিনি।

‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বৃদ্ধিসহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার সবসময় তাদের পাশে থাকবে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




যে কারণে মার্চে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ

চন্দ্রদ্বীপ ডেস্ক : মার্চ মাসে ভারতে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৮০ লাখ অ্যাকাউন্টের মধ্যে ব্যবহারকারীদের কোন রিপোর্ট ছাড়াই প্রায় ১৪ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়, হোয়াটসঅ্যাপ নিয়ম লঙ্ঘনের অভিযোগে এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়, ভারতের ২০২১ সালের বিতর্কিত তথ্যপ্রযুক্তি আইন মেনে মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে হোয়াইটসঅ্যাপ। সেখানেই ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধের তথ্য এসেছে।

হোয়াটসঅ্যাপ বলছে, তথ্যপ্রযুক্তি আইন মেনে এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত। দেশটিতে ৪০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং সেবাটির কর্তৃপক্ষ বলেছে, তাদের মূল লক্ষ্য ছিল ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ক্ষতিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা আদান-প্রদান কমানো।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৬৭ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ। ফেব্রুয়ারিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৬ লাখ ২৮ হাজারে। আর সবচেয়ে বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে মার্চে। অর্থাৎ, চলতি বছরের তিন মাসেই ভারতে ২ কোটির বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

তবে যে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, সেই ব্যবহারকারী ফলোয়িং মেসেজ দেখতে পারবে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না। হোয়াটসঅ্যাপের নিয়ম লঙ্ঘন করলেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া নিয়ম লঙ্ঘন করলে শাস্তিও হতে পারে!