ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ শেষ, পুরোপুরি সচল দেশের ইন্টারনেট

পটুয়াখালী প্রতিনিধি :: ১২ ঘণ্টার আগেই শেষ হয়েছে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিমিইউ-৪ রক্ষণাবেক্ষণের কাজ।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কাজ চলার কথা থাকলেও বিকেল ৪টা নাগাদ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরপর চালু করে দেওয়া হয়েছে সবগুলো সার্কিট। বর্তমানে সারা দেশে পুরোদমে চলছে এই ক্যাবল থেকে ব্যান্ডউইথ সরবরাহ।

শনিবার (১৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ।

তিনি বলেন, রক্ষণাবেক্ষণের কাজ আরো দুই ঘণ্টা আগেই শেষ হয়েছে। এরপর সবগুলো সার্কিট ওপেন করা হয়েছে। এখন স্বাভাবিক ব্যান্ডউইথ সরবরাহ অব্যাহত রয়েছে।

আরো পড়ুন : দুমকিতে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

এর আগে, সাবমেরিন ক্যাবল সিমিইউ-৪ সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আজ (১৩ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ রাখা হয়। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হয়েছে। যদিও এজন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে বিএসসিপিএলসি।

তবে এই সময় কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সিমিউই-৫ চালু ছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি) সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য। যেটি বাংলাদেশে সাবমেরিন কেবলসের অধিক ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে। বর্তমানে সিমিউই-৪ এবং সিমিউই-৫ ক্যাবল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে। সিমিউই-৪ এর জন্য বিএসসিসিএল-এর কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে। আর সিমি-দউই-৫ এর জন্য বিএসসিসিএল এর ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটাতে।




ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে দিনভর

পটুয়াখালী প্রতিনিধি :: সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ কাজে আজ (১৩ জুলাই) সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা নিরবচ্ছিন্ন ইন্টারনেটসেবা ব্যাহত হতে পারে।

গতকাল শুক্রবার (১২ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন কেবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।

তাতে আরো বলা হয়, দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেটসেবা ব্যাহত হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিএসসিপিএলসি।

তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সিমিউই-৫) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

বিএসসিপিএলসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার ৫ হাজার জিবিপিএসের বেশি। এর অর্ধেকেরও বেশি প্রায় ২ হাজার ৭০০ জিবিপিএস আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়।

বাকি দুই হাজার ৪০০ জিবিপিএসের মতো ব্যান্ডউইথ সরবরাহ করে বিএসসিপিএলসি। দুটি সাবমেরিন কেবলের মাধ্যমে এ ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ-৪ (সিমিউই-৪) কনসোর্টিয়ামের সদস্য। ২০০৬ সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবলে যুক্ত হয়েছিল।

এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজার। এটি প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে।
অন্যদিকে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-৫ প্রবেশ করেছে পটুয়াখালীর কুয়াকাটা হয়ে দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে এক হাজার ৬০০ জিবিপিএস সরবরাহ করা হয়।




ডিলিট করা ছবি এক মিনিটে ফিরে পাবেন এই ৩ উপায়ে




মহাকাশের যে গ্রহে পচা ডিমের দুর্গন্ধ, বৃষ্টির মতো ঝরে পড়ে কাচ

চন্দ্রদ্বীপ ডেস্ক: কয়েক বছর আগে সৌরজগতের বাইরে একটি নতুন গ্রহের সন্ধান পান মহাকাশ বিজ্ঞানীরা। সেই এক্সোপ্ল্যানেট অর্থাৎ বহির্গ্রহের গঠন বৃহস্পতি গ্রহের মতো হলেও তার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই গ্রহ থেকে অনবরত পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয়। শুধু তা-ই নয়, গ্রহে বৃষ্টির মতো ঝরে পড়ে কাচ।



১০ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস করলেন হ্যাকার




গুগল ড্রাইভ থেকে ডিলিট হওয়া ফাইল উদ্ধার করবেন যেভাবে




ফেসবুক-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে চালু হলো মেটা এআই




ফেসবুক আইডি হ্যাক করে বঙ্গবন্ধু ও ইউএনওকে নিয়ে কটূক্তি, বিপাকে যুবক

বরিশাল অফিস :: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হ্যাক করে প্রতারক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বরগুনার আমতলীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমকে নিয়ে কটুক্তি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে বিপাকে পড়েছেন মো: সজল নামে এক যুবক। প্রশাসনের কাছে প্রতারক হ্যাকার চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সজল।

সোমবার (১ জুলাই) ঢাকার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জানা গেছে, ২০১৬ সালে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রামের বারেক মৃধার ছেলে সজল এলএস আতিক হাসান সজল নামের একটি ফেসবুক আইডি খোলেন। গত দেড় বছর আগে ওই আইডি প্রতারক হ্যাকার চক্র হ্যাক করে। এরপর থেকে ওই আইডি স্বজল ব্যবহার করছেন না। কিন্তু গত ২৮ জুন আমতলী নিউজ নামের একটি পেইজে হ্যাকার চক্র ওই আইডি ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নামে কটূক্তি করা হয়। ওই হ্যাকার চক্র সজলকে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি করতেই এমন কাণ্ড ঘটিয়েছে। তবে বর্তমানে ওই আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।

মো: সজল বলেন, ‘হ্যাকার চক্র গত দেড় বছর আগে আমার (Ls Atik Hasan Sajol) আইডি হ্যাক করে নিয়ে যায়। ওই থেকে আমি ওই আইডি ব্যবহার করছি না। কিন্তু গত ২৮ জুন ওই আইডি ব্যবহার করে আমতলী নিউজ নামের একটি পেইজে আমার ছবি ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নামে কটূক্তি করেছে। আমি এর সম্পর্কে কিছুই জানি না। যারা আমার হ্যাক হওয়া আইডি ব্যবহার করে কটূক্তি করেছে আমি তাদের শাস্তি দাবি করছি।’

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘অভিযোগ পেলে অনুসন্ধান করে হ্যাকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘সজলকে প্রমাণ করতে হবে যে তিনি ওই আইডি ব্যবহার করছেন না। তাহলে যারা আইডি হ্যাক করে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’




সাইবার অপরাধের শীর্ষে সোশ্যাল মিডিয়া হ্যাকিং, বাড়ছে পর্নোগ্রাফি

বরিশাল অফিস :: দেশে ব্যাপক হারে বেড়েছে সাইবার অপরাধ। দেশের মোট অপরাধের ১১.৮৫ শতাংশই এখন সাইবার অপরাধ। আর এ অপরাধগুলোর আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশই নারী।

‘সিক্যাফ সাইবার অপরাধপ্রবণতা-২০২৪’ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে সাইবার অপরাধ তালিকায় শীর্ষে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং, যা মোট অপরাধের ২১ দশমিক ৬৫ শতাংশ। ভুক্তভোগীদের ৭৮ দশমিক ৭৮ শতাংশের বয়স ১৮-৩০ বছরের মধ্যে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) আয়োজিত এক সেমিনারে প্রকাশিত ‘বাংলাদেশ সাইবার অপরাধপ্রবণতা-২০২৪’ প্রতিবেদনে এ গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

গবেষণায় ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত ১৩২ জন ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়ে সাইবার অপরাধ বিশ্লেষণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ৫ বছরের মধ্যে গত বছর দেশে সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ প্রবণতা বেড়েছে। ভুক্তভোগীদের ১১ দশমিক ৩৫ শতাংশ এ ধরনের অপরাধে আক্রান্ত হয়েছেন। তবে ১৮ বছরের কম বয়সী শিশুদের ওপর সাইবার আক্রমণের হার কমে ১৩ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে।

ভুক্তভোগীদের মধ্যে ৪৭ দশমিক ৭২ শতাংশ সামাজিক মর্যাদাহানী, ৪০ দশমিক ১৫ শতাংশ আর্থিক ক্ষতির শিকার এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। এদের মধ্যে মাত্র ১২ শতাংশ আইনের আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৮১ দশমিক ২৫ শতাংশ সাধারণ ডায়েরি এবং ১৮ দশমিক ৭৫ শতাংশ লিখিত অভিযোগ করেছেন। তবে ৮৭ দশমিক ৫ শতাংশ ভুক্তভোগীই জানিয়েছেন তারা সন্তুষ্ট হতে পারেননি।

জরিপে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যারা জালিয়াতির শিকার হয়েছেন তাদের বেশিরভাগই শিক্ষিত। ৪০ দশমিক ৯ শতাংশ উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন, ২১ দশমিক ২১ শতাংশ স্নাতক ডিগ্রিধারী, ১৬ দশমিক ৬৬ শতাংশ মাধ্যমিক শিক্ষা এবং ১২ দশমিক ৮৭ শতাংশ মাধ্যমিকের নিচে রয়েছেন।

এতে দেখা গেছে, অপরাধের ধরনে বহুমাত্রিকতা যুক্ত হচ্ছে। যার প্রভাবে প্রতিবেদনে ‘অন্যান্য’ ধরনের অপরাধ বেড়েছে আশঙ্কাজনক হারে। এক বছরে এই হার প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৫ শতাংশে।

প্রতিবেদনে বিশেষজ্ঞরা বে কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদী সুপারিশ করেছেন। যার মধ্যে ইন্টারনেট ব্যবহারে ‘দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়’- এই চর্চা অব্যাহত রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারি সুনিশ্চিত করা, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় জোর দেওয়া এবং সুরক্ষা লঙ্ঘন হলে তা শনাক্তে প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করার কথা বলে হয়েছে।




সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট