চ্যাটে কেউ আড়ি পাতছে?

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আর আপনার হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতলে সেটি হাতেনাতে মুহূর্তের মধ্যেই ধরতে পারবেন। হোয়াটসঅ্যাপে বন্ধুর সঙ্গে কোনো গোপন বিষয়ে আলোচনা করছেন অথবা ভালোবাসার মানুষকে আপনার কোনো সেলফি ছবি পাঠিয়েছেন— তবে দূর থেকে আপনার গোপন চ্যাটবক্সে কেউ নজর রাখছেন কি না তা বুঝবেন কীভাবে?

আপনার হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতলে সেই ‘চুরি’ হাতেনাতে ধরতে পারবেন মুহূর্তের মধ্যেই। হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় সতর্ক রাখলেই বুঝতে পারবেন অন্য কেউ আপনার চ্যাটবক্সে ঘাপটি মেরে বসে রয়েছেন কিনা। হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ঢুকলে নোটিফিকেশন হিসেবে ফোনে আসত। সঙ্গে বেজে উঠত নোটিফিকেশনের ঘণ্টাও। কিন্তু হঠাৎ যদি নোটিফিকেশন আসার সময় আওয়াজ না হয় তাহলে বুঝতে হবে আপনার ব্যক্তিগত চ্যাট অন্য কেউ পড়ে ফেলছেন।

এমনকি, ফোনে কোনো অপরিচিত বিষয় সম্পর্কিত নোটিফিকেশন ঢুকে পড়তে দেখলেও সাবধান হতে হবে। তবে বিপদ থেকে বাঁচার উপায়ও রয়েছে। ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ লগ ইন করলে তা মনে করে লগ আউট করুন। হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে একবার চোখ বুলিয়ে দেখে নিন, অন্য কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে কি না। নিজের ফোন থেকে এক ক্লিকেই সমস্ত ডিভাইস থেকে লগ আউট করে দিন।

আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ, অথবা যে অ্যাপগুলোর সত্যতা নিয়ে আপনার মনে সন্দেহ রয়েছে সেই অ্যাপগুলো ফোন থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন। এই অ্যাপগুলো থেকে ফোন হ্যাক করার সম্ভাবনাও এড়ানো যায় না।




নতুন ফোন কিনছেন, জেনে নিন এ বিষয়গুলো




তথ্য মন্ত্রণালয় সংস্কারে ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন 




একসঙ্গে বিরল দুই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী বিশ্ব

চন্দ্রদ্বীপ ডেস্ক: একদিকে সুপারমুন, অন্যদিকে চন্দ্রগ্রহণ। একইসঙ্গে বিরল দুই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হয়েছে পৃথিবী। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকা ও আফ্রিকার বাসিন্দারা এই দৃশ্য উপভোগ করেন। মহাকাশপ্রেমীরা এ ঘটনাকে এক দারুণ অভিজ্ঞতা বলে মনে করছেন।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিরল আংশিক চন্দ্রগ্রহণের সঙ্গে মিলিত হয়ে, একটি সুপারমুন মহাকাশকে আলোকিত করেছে। এতে মঙ্গলবার রাতের চাঁদকে আরও উজ্জ্বল ও বড় দেখা গেছে। আংশিক চন্দ্রগ্রহণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গেলেও, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্পষ্ট দেখা গেছে।

প্রতি বছর মাত্র চারটি সুপারমুন থাকে। মঙ্গলবার আকাশ আলোকিত করা সুপারমুনটি ছিল চলতি বছরের দ্বিতীয় সুপারমুন। একে বলা হচ্ছে ‘হার্ভেস্ট মুন’। আর এ বিরল আংশিক চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবীর ছায়া চাঁদের কিছু অংশ ঢেকে দেয়। সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে।

সম্পূর্ণ চন্দ্রগ্রহণের সময়, পৃথিবীর ছায়া চাঁদের ওপর একটি আকর্ষণীয় লাল রঙের আভা ফেলে, যা ব্লাড মুন হিসেবে পরিচিত। তবে এই সপ্তাহে তা দেখা যাবে না।

 
এদিকে চীনের ঝেজিয়াং প্রদেশে সুপারমুন উপলক্ষ্যে মধ্য হেমন্ত উৎসবের আয়োজন করা হয়। হেমন্তের এই উৎসবকে চাঁদের উৎসবও বলা হয়ে থাকে । এই উৎসবে পরিবার পরিজন, বন্ধু-বান্ধব একসঙ্গে কিয়ানতাং নদীর তীরে সুপারমুনের পাশাপাশি সমুদ্রের ঢেউ উপভোগ করেন।



ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ

চন্দ্রদ্বীপ ডেস্ক: স্মার্টফোনে ইন্টারনেট নেই। দুশ্চিন্তা করছেন, কীভাবে ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। সমস্যার সমাধানে দারুণ ফিচার ঘোষণা করল মেটা। অ্যাপে অফলাইনেই ফাইল ও ডকুমেন্ট বিনিময় করা যাবে। ফিচারটি এখন মেটা পরীক্ষা করছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে কবে থেকে সুবিধাটি চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। খবরে প্রকাশ, দ্রুত ও ক্রমান্বয়ে সারাবিশ্বের সব ডিভাইসে ফিচারটি রোল আউট করবে। ফিচারটি অ্যাকটিভ হলে উল্লিখিত সুবিধা পেতে অবশ্যই অ্যাপটির সবশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে।




সরকার দেবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না, বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে ২০০ টাকা করে ভাতা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।




ফাতিমা তাসনিম আমার পরিবারের কেউ নন: উপদেষ্টা নাহিদ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফাতিমা তাসনিম নামের এক নারী কানাডায় বাংলাদেশ হাইকমিশনে মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন বলে একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে ওই নারীর পরিচয় হিসেবে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলা হয়েছে। খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও একে ভুয়া খবর বলে জানিয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার রাতে নাহিদ ইসলাম বলেন, ‘ফাতিমা তাসনিম নামের এই নারী আমার পরিবারের কেউ নন। তিনি কোথায় নিয়োগ পেয়েছেন, তা আমি জানি না। তাঁর সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। তিনি মূলত গণ–অধিকার পরিষদের নেত্রী।’

এদিকে খবরটি যাচাই করে রিউমার স্ক্যানার বলেছে, বিডিপ্যানারোমা নামের এই ভুঁইফোড় সাইটটিতে বর্তমানে মাত্র চারটি নিউজ রয়েছে। এর একটি ফাতিমা তাসনিমকে নিয়ে। ফাতিমা তাসনিম গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। তাঁকে উপদেষ্টা নাহিদের বোন বলে দাবি করা হলেও আদতে তাঁদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ফাতিমা কানাডার বাংলাদেশ মিশনে চাকরিও পাননি। জনপ্রশাসন মন্ত্রণালয় এমন কোনো বিজ্ঞপ্তিই দেয়নি। ফাতিমা রিউমার স্ক্যানারকে বলেছেন, ‘এটা পুরোটাই একটা ভুয়া নিউজ। এর সঙ্গে বাস্তবে কোনো সত্যতা নেই। তা ছাড়া আমি এই ইউনিভার্সিটি (জগন্নাথ) থেকে পড়াশোনা করিনি। সবকিছুই অসত্য ও মিথ্যা।’




ফোন নম্বর লুকানো যাবে হোয়াটসঅ্যাপে

চন্দ্রদ্বীপ ডেস্ক:মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসি ও নিরাপত্তা বাড়াতে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে। ‘ইউজারনেম ও পিন’ নামের ফিচাটির ব্যবহারকারীদের ফোন নম্বর অজানা ব্যক্তিদের কাছে লুকানোর সুযোগ দেবে।

জানা গেছে, ফিচারটি তিনটি অপশন প্রদান করবে-ফোন নম্বর, ইউজারনেম ও ইউজারনেম উইথ পিন। এর মধ্যে ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করলে ব্যবহারকারীদের ফোন নম্বর অপরিচিত ব্যক্তিদের কাছে দৃশ্যমান হবে না। আর ‘ইউজারনেম উইথ পিন’ অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা চার সংখ্যার একটি পিন নম্বর নির্ধারণ করতে পারবেন। জানা থাকলেই শুধু অন্য ব্যক্তিরা তাকে বার্তা পাঠাতে পারবেন।

এ নতুন ফিচার প্রাইভেসি বাড়াতে সহায়ক হলেও যারা এরই মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ লিস্টে রয়েছেন, তারা এখনো ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন। ফিচারটির মূল উদ্দেশ্য হলো অজানা ব্যক্তিদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত মেসেজ ও কল থেকে ব্যবহারকারীদের রক্ষা করা।

বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজারনেম অ্যান্ড পিন ফিচারটি অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে পরীক্ষা করছে। এটি শিগ্গির সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মোচন করা হবে বলে জানা গেছে।




বন্যায় ১২ জেলার ২ হাজার মোবাইল টাওয়ার অচল

চন্দ্রদ্বীপ নিউজ :: দেশের বন্যাকবলিত ১২টি জেলায় ১৬ দশমিক ৭ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ফেনী ও খাগড়াছড়ি জেলার প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার কাজ করছে না। এসব এলাকায় নেটওয়ার্কব্যবস্থা সচল রাখতে ভি-স্যাট পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বন্যাকবলিত ১২টি জেলায় মোট ১২ হাজার ১৭৯টি টাওয়ারের মধ্যে ১০ হাজার ১৫৪টি টাওয়ার সচল থাকার কথা জানানো হয়। টাওয়ার অচল হয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। সবচেয়ে বেশি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে, এই জেলার টাওয়ারের ৭১ শতাংশ অচল হয়ে গেছে। আর খাগড়াছড়ির ৪৫ দশমিক ২ শতাংশ টাওয়ার এখন অচল আছে। এসব টাওয়ার সচল করতে কাজ করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত এলাকার নেটওয়ার্কব্যবস্থা সচল রাখতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ১০টি ভি-স্যাট (ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল) প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে পাঁচটি ভি-স্যাট ফেনীর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

টেলিকম অপারেটরদের টাওয়ারগুলো সচল রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিটিআরসি সমন্বয় করছে। এ ছাড়া অপারেটরদের নেটওয়ার্কব্যবস্থা সচল রাখতে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের (ব্যাটারি ব্যাকআপ, ডিজেল জেনারেটর, পোর্টেবল

জেনারেটর ইত্যাদি) ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের চার মোবাইল অপারেটর বন্যাকবলিত এলাকার মোবাইল ব্যবহারকারীদের জন্য ৫০০ মেগাবাইট ডেটা ফ্রি করেছে।

বর্তমান বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লাসহ সংশ্লিষ্ট এলাকার ডাক, টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ ছাড়া বিটিআরসি, বিটিসিএল ?ও টেলিটক ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করেছে।




এটুআই এর ১৪ কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ

চন্দ্রদ্বীপ নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এ কর্মরত ১৪ জন কর্মকর্তা/ কনসালটেন্ট এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত/ পরবর্তী কার্যক্রম চলমান থাকায় তাদের দায়িত্ব পালন হতে বিরত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হতে এই নির্দেশনা জারি করা হয়।

এটুআই প্রোগ্রামের যে সকল কর্মকর্তা/ কনসালটেন্টগণকে দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে তারা হলেন: পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ই-গভর্নমেন্ট এনালিস্ট মো: ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাজেদুল ইসলাম, এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন, টেকনোলজি এনালিস্ট মোঃ হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মো: নাসের মিয়া, ডিএফএস স্পেশালিস্ট মোঃ তহুরুল হাসান, সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামী, এসপিএস এর সিনিয়র কনসালটেন্ট এইচ এম আসাদ-উজ্জামান, ই- নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট এটিএম আল ফাত্তাহ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর কাদের ইমন, এডমিন এর কনসালটেন্ট মোঃ ওমর ফারুক এবং প্রকিউরমেন্টের সিনিয়র কনসালল্টেন্ট মোঃ সালাউদ্দিন।