স্মার্টফোনের ক্ষতি এড়াতে কোন ভুলগুলো করবেন না

স্মার্টফোন বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। যোগাযোগ, শপিং, টিকিট কাটার মতো নানা কাজের জন্য এটি অপরিহার্য। কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে আমাদের স্মার্টফোনের আয়ু কমে যেতে পারে। আসুন জেনে নি, স্মার্টফোনের ক্ষতি এড়াতে কোন ভুলগুলো করা উচিত নয়।

১. রাতভর ফোন চার্জে রাখা
অনেকেই অভ্যস্ত আছেন ফোন চার্জে বসিয়ে রাতে শুয়ে পড়তে। এই অভ্যাসের কারণে ফোনের ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে, যা তার আয়ু কমিয়ে দেয়। এক্ষেত্রে ফোন যখন ফুল চার্জ হয়ে যায়, তখন তাকে প্লাগ থেকে খুলে ফেলা উচিত। এমনকি, ব্যাটারি সিঙ্গল ডিজিটে নেমে আসার আগে ফোন চার্জে বসানো উচিত। এতে ব্যাটারি দীর্ঘ সময় ভালো থাকবে।

২. পরনের জামা দিয়ে ফোনের স্ক্রিন পরিস্কার করা
অনেকেই স্ক্রিনে ধুলো কিংবা ময়লা পড়লে জামা দিয়ে ঘষে পরিস্কার করে নেন। কিন্তু এইভাবে স্ক্রিন পরিষ্কার করলে মাইক্রো স্ক্র্যাচ পড়তে পারে এবং স্ক্রিনের উপর ধুলা লেগে যায়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, ফোন পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা উচিত, যাতে স্ক্র্যাচ পড়ে না এবং স্ক্রিন দীর্ঘ সময় নতুন দেখায়।

৩. সমুদ্রের পানিতে ফোন নেওয়া
বর্তমানে বেশিরভাগ ফোন ডাস্ট এবং ওয়াটার প্রুফ। তবে, অনেকেই জানেন না যে সমুদ্রের পানি এই ধরণের ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। সমুদ্রের পানিতে লবণ এবং খনিজ পদার্থ থাকে যা ফোনের চার্জিং পোর্টে প্রবেশ করে ফোনের ক্ষতি করতে পারে। তাই, সি বিচে গেলে ফোন ব্যবহার না করাই ভালো।

৪. ইউভি-কিউরড টেম্পারড গ্লাস ব্যবহার
বেশ কিছু মানুষ ফোনের স্ক্রিনের উপর ইউভি-কিউরড টেম্পারড গ্লাস ব্যবহার করেন, যা ফোনের স্ক্রিনকে রক্ষা করার জন্য ভালো। তবে, যদি আঠা ইয়ারপিস, স্পিকার বা বাটনে ঢুকে যায়, তবে ফোনের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা উচিত।

৫. কমদামি ফোন কভার ব্যবহার করা
কথায় আছে “সস্তার তিন অবস্থা” এবং এটি ফোন কভার এর ক্ষেত্রেও প্রযোজ্য। সস্তা কভার সহজেই স্ক্র্যাচ এবং ময়লা ধরে রাখে, যা ফোনের সুরক্ষায় কোন উপকারে আসে না বরং ক্ষতি করতে পারে। তাই, ভালো মানের ফোন কভার ব্যবহার করা উচিত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




খুব সহজেই জানুন আপনার ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড, জেনে নিন ফোন থেকেই!

প্রায় প্রতিটি বাড়িতেই এখন ওয়াই-ফাই ব্যবহৃত হচ্ছে। কিন্তু অনেকেই পাসওয়ার্ড ভুলে যান, যা নতুন ডিভাইস সংযোগ করা বা অতিথিদের দিতে সমস্যার সৃষ্টি করে। তবে চিন্তার কিছু নেই, আপনার মোবাইল থেকেই সহজেই পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব। নিচে বিভিন্ন ফোনের জন্য ধাপগুলো উল্লেখ করা হলো।

গুগল পিক্সেল ফোন

আপনার যদি গুগল পিক্সেল ফোন থাকে, তাহলে:

1. Settings অপশনে যান।

2. এরপর Network & Internet সিলেক্ট করুন।

3. এবার আপনার সংযুক্ত Wi-Fi নেটওয়ার্ক-এর পাশে থাকা গিয়ার আইকনে ক্লিক করুন।

4. সেখানে Share অপশনে ট্যাপ করুন।

5. নিজের আইডেন্টিটি কনফার্ম করলে একটি QR কোড দেখা যাবে।

6. QR কোড স্ক্যান করে লগইন ডিটেইলস পেয়ে যাবেন, যার মধ্যে Wi-Fi পাসওয়ার্ডও থাকবে।

 

স্যামসাং গ্যালাক্সি

স্যামসাং গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য ধাপগুলো একটু ভিন্ন:

1. Settings-এ যান।

2. এরপর Connections সিলেক্ট করুন।

3. Wi-Fi অপশনে যান এবং আপনার সংযুক্ত নেটওয়ার্কের গিয়ার আইকনে ক্লিক করুন।

4. তারপর i আইকন-এ ট্যাপ করুন।

5. নিজের আইডেন্টিটি ভেরিফাই করলে Wi-Fi পাসওয়ার্ড পেয়ে যাবেন।

 

অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন

অন্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও একই ধাপ অনুসরণ করতে পারেন। Settings থেকে Wi-Fi অপশন সিলেক্ট করুন, এরপর সংযুক্ত নেটওয়ার্কের গিয়ার আইকন ক্লিক করে পাসওয়ার্ড দেখুন।

আইফোন

আইফোন ব্যবহারকারীদের জন্য প্রক্রিয়া আরও সহজ:

1. Main Settings-এ যান।

2. এরপর Wi-Fi সিলেক্ট করুন।

3. সংযুক্ত Wi-Fi নেটওয়ার্কে ট্যাপ করে Password-এ ক্লিক করুন।

4. কেবল iPhone Passcode বা Face ID দিয়ে পাসওয়ার্ড দেখতে পারবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



স্মার্টফোন অ্যাপ ডাউনলোডের সময় সতর্কতা: জানুন কীভাবে নিরাপদে অ্যাপ ডাউনলোড করবেন

আজকাল স্মার্টফোন ব্যবহারকারীরা বিভিন্ন কাজের জন্য অ্যাপ ব্যবহার করেন। তবে গুগল প্লে স্টোরে হাজার হাজার অ্যাপের মধ্যে নকল অ্যাপের সংখ্যা বাড়ছে, যা সাইবার অপরাধীদের জন্য একটি সুযোগ তৈরি করছে। তাই অ্যাপ ডাউনলোড করার সময় সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনিরাপদ অ্যাপ ব্যবহারের ফলে ডিভাইস এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

অ্যাপ ডাউনলোডের সময় সতর্কতার কিছু গুরুত্বপূর্ণ দিক:

১. নির্ভরযোগ্য সোর্স থেকে ডাউনলোড

অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন। এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাপগুলো সাধারণত পরীক্ষা করা হয়, ফলে সেগুলো বেশি নিরাপদ হতে পারে। অনির্ভরযোগ্য সোর্স থেকে ডাউনলোড করা অ্যাপ ম্যালওয়্যার এবং ভাইরাসের ঝুঁকি তৈরি করতে পারে।

২. অ্যাপের রেটিং এবং রিভিউ দেখুন

অ্যাপের রেটিং ও রিভিউ দেখে সিদ্ধান্ত নিন। সাধারণত, উচ্চ রেটিং এবং ভালো রিভিউযুক্ত অ্যাপ নিরাপদ এবং মানসম্পন্ন হয়। রিভিউ পড়লে জানা যায়, ব্যবহারকারীদের অভিজ্ঞতা কেমন এবং কোনো সমস্যা বা বাগ আছে কিনা।

৩. অ্যাপের ডেভেলপার সম্পর্কে জানুন

বিশ্বস্ত ডেভেলপারদের তৈরি অ্যাপ সাধারণত নিরাপদ হয়। অ্যাপ ডাউনলোড করার আগে ডেভেলপার সম্পর্কে জানুন এবং দেখুন তারা কী ধরনের অ্যাপ তৈরি করেছে। অজানা বা অনির্ভরযোগ্য ডেভেলপারদের অ্যাপ ব্যবহার না করাই শ্রেয়।

৪. পারমিশন যাচাই করুন

অ্যাপ ইনস্টল করার সময় ফোনের বিভিন্ন ফিচারের পারমিশন চাওয়া হয়, যেমন ক্যামেরা, মাইক্রোফোন, কন্ট্যাক্টস ইত্যাদি। অ্যাপের কাজের সঙ্গে সম্পর্কিত পারমিশন দেয়া ঠিক, তবে অপ্রয়োজনীয় পারমিশন চাইলে সেটি সন্দেহজনক হতে পারে।

৫. ডাটা প্রাইভেসি নীতি পড়ুন

অ্যাপের ডাটা প্রাইভেসি নীতি পড়ে দেখুন। অনেক অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ, যাতে আপনি জানেন অ্যাপটি কী ধরনের তথ্য সংগ্রহ করবে এবং কীভাবে তা ব্যবহার করবে।

৬. অ্যাপ সাইজ এবং স্পেসিফিকেশন

ফোনের স্টোরেজ এবং পারফরম্যান্স খেয়াল রেখে অ্যাপ ডাউনলোড করুন। বড় সাইজের অ্যাপ আপনার ফোনে পর্যাপ্ত স্টোরেজ না থাকলে সমস্যা তৈরি করতে পারে। আপনার ফোনের অপারেটিং সিস্টেম এবং র্যামের সঙ্গে অ্যাপটি সামঞ্জস্যপূর্ণ কিনা তাও নিশ্চিত করুন।

৭. ইন্টারনেট নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করুন

অ্যাপ ডাউনলোডের আগে একটি ভালো অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট নিরাপত্তা সফটওয়্যার ইনস্টল করুন। এটি ফোনকে ম্যালওয়্যার এবং ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা করবে।

৮. নিয়মিত আপডেট চেক করুন

অ্যাপের নতুন আপডেট চেক করা উচিত। অনেক সময় ডেভেলপাররা নিরাপত্তা বা পারফরম্যান্স উন্নয়নে আপডেট রিলিজ করে। নতুন আপডেটের মাধ্যমে কোনো বাগ বা নিরাপত্তা সমস্যা সমাধান হতে পারে।

৯. কাস্টমার সাপোর্ট এবং ফিডব্যাক দেখুন

বিশ্বস্ত অ্যাপগুলোর সাধারণত ভালো কাস্টমার সাপোর্ট থাকে। ব্যবহারকারীদের ফিডব্যাকের উপর ভিত্তি করে তারা নিয়মিত আপডেট এবং উন্নয়ন করে। ডাউনলোডের আগে দেখে নিন অ্যাপটির কাস্টমার সাপোর্ট কেমন এবং তারা কত দ্রুত ব্যবহারকারীদের অভিযোগের সাড়া দেয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



এআই: মানুষের মতো কথা বলবে এবং আচরণ করবে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি এখন মানুষের কাজ করার পদ্ধতিকে অনেক সহজ করে দিয়েছে। যে কাজগুলো করতে মানুষকে সময় এবং প্রচেষ্টা ব্যয় করতে হয়, এআই সেগুলো খুব সহজে এবং দ্রুত করতে সক্ষম। তবে এখন এই প্রযুক্তি আর শুধু কাজের জন্য নয়, মানুষের মতো কথা বলবে এবং আচরণ করবে বলেও জানিয়েছেন মাইক্রোসফটের সিইও মোস্তফা সুলেমান।

মাইক্রোসফটের সিইও তার বক্তব্যে উল্লেখ করেন, কল্পনা করুন, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এমনভাবে কাজ করছে, যেমন আপনি নিজেই কাজটি করছেন। এর মধ্যে আপনার স্টাইল, ছন্দ, এমনকি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানার বিষয়টি গভীরভাবে ব্যক্তিগত হয়ে ওঠে। এটি আপনার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এবং আপনার জীবনযাপনকে আরও স্মার্ট এবং নিখুঁত করে তুলবে।

এআই প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও সুস্পষ্ট করে তোলেন এইচসিএলের সাবেক সিইও বিনীত নায়ার। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এমন একটি বিপ্লব ঘটাবে, যার ফলে অন্তত ৭০ শতাংশ মানুষের উপস্থিতি ছাড়াই কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে।

এআই প্রযুক্তি, বিশেষ করে চ্যাটজিপিটি ও কপিলট, বর্তমানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দুনিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। কয়েক বছর আগেও এআই সম্পর্কে মানুষের ধারণা খুবই সীমিত ছিল, কিন্তু আজকের দিনে এটি প্রযুক্তি এবং মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



হোয়াটসঅ্যাপের নতুন কাস্টম চ্যাট লিস্ট ফিচার: সহজভাবে যোগাযোগের অভিজ্ঞতা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন এক ফিচার, কাস্টম চ্যাট লিস্ট চালু করেছে। এটি গ্রাহকদের যেকোনো গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা প্রদান করবে। এখন থেকে, হোয়াটসঅ্যাপে চ্যাটগুলিকে গুরুত্ব অনুযায়ী বাছাই করে রাখতে পারবেন। পছন্দমতো কোনো গ্রুপ বা কথোপকথন সহজেই চোখের সামনেই রাখা যাবে।

এটা একটি বিশাল সুবিধা, কারণ আগে অনেক চ্যাট একসাথে চলে আসার কারণে গুরুত্বপূর্ণ কথোপকথন খুঁজে বের করা কঠিন হয়ে পড়তো। কিন্তু এই নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের পছন্দের গ্রুপ বা চ্যাটগুলো আলাদা করে রাখতে সাহায্য করবে। আপনি যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’—এই ধরনের ক্যাটাগরিতে আপনার চ্যাটগুলো ভাগ করে রাখতে পারবেন। ফলে অনেক চ্যাটের মধ্যে থেকে খোঁজাখুঁজি করার প্রয়োজন হবে না।

কাস্টম চ্যাট লিস্ট ফিচারের সুবিধা

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করে তা এডিটও করতে পারবেন। চাইলে, পছন্দের একাধিক গ্রুপও এই তালিকায় যুক্ত করা যাবে এবং সেগুলোকে পিন করে টপে রাখা যাবে। বিশেষ করে জরুরি অফিসের গ্রুপ কিংবা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কথোপকথন সেগুলোর মধ্যে সহজেই পাওয়া যাবে।

কাস্টম লিস্ট তৈরি করার পদ্ধতি

১. প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন।

২. হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে একটি যোগ চিহ্ন দেখাবে। সেটিতে ক্লিক করুন এবং ‘অর্গানাইজ ইউর চ্যাট’ অপশনে ক্লিক করুন।

৩. এবার ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন।

৪. যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে চান, তাহলে ‘অ্যাড পিপল অর গ্রুপ’ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে সেগুলো একেবারে উপরের সারিতে রেখে দিতে পারবেন।

এই নতুন ফিচারটি ব্যবহারকারীকে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যে যোগাযোগের অভিজ্ঞতা দেবে। এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আরো বেশি সুশৃঙ্খলভাবে তাদের প্রোফাইল ও গ্রুপ চ্যাট পরিচালনা করতে পারবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



অ্যামাজনে জালিয়াতি: ক্যামেরা, আইফোনসহ লাখ লাখ টাকার পণ্য লুট!

ভারতীয় ই-কমার্স সাইট অ্যামাজনে দুই যুবক লক্ষাধিক টাকার ক্যামেরা, আইফোনসহ বিভিন্ন দামি পণ্য চুরি করেছে। অ্যামাজনের পক্ষ থেকে সম্প্রতি এই জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুই যুবক ডেলিভারি পার্টনারদের টাকা না দিয়েই বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য লুট করেছে। ভারতীয় উরওয়া থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতারণার কৌশল:

অপরাধীরা রাজ কুমার মীনা (বয়স ২৩) এবং সুভাষ গুর্জার (বয়স ২৭)। তারা দুটি ভুয়া পরিচয় ব্যবহার করে অ্যামাজন থেকে ১১ লাখ ৪৫ হাজার টাকার পণ্য অর্ডার করেছিল। এর মধ্যে দুটি সোনি ক্যামেরা এবং অন্যান্য আইটেম অন্তর্ভুক্ত ছিল। “অমিত” নামে একটি জাল পরিচয় ব্যবহার করে তারা পণ্য অর্ডার করেছিল। তারা ব্যাঙ্গালুরু কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছে একটি ভুয়া ঠিকানা ও যোগাযোগ নম্বর দেয়।

অর্ডার করা পণ্যগুলো ডেলিভারির সময় এক ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টি করেছিল এবং অপর ব্যক্তি বাক্সের লেবেলগুলো পাল্টে ফেলেছিল। এছাড়া, রাজ কুমার ভুল OTP প্রদান করে ডেলিভারিতে দেরি করায়, ডেলিভারি এক্সিকিউটিভকে জানানো হয় যে পরের দিন পণ্যটি নেওয়া হবে। এর ফলে, এক্সিকিউটিভ অজান্তে আসল পণ্যের বদলে ভুল পণ্য নিয়ে চলে যান। পরবর্তী সময়ে, তারা পণ্যগুলো রেখে অর্ডার বাতিল করে দেয়।

কিভাবে ধরা পড়ল:

অ্যামাজনের ডেলিভারি পার্টনার মাহিন্দ্রা লজিস্টিকস সন্দেহজনক স্টিকার দেখে অ্যামাজনকে খবর দেয়। তদন্তের পর পুলিশ জানতে পারে যে অভিযুক্তরা সোনি ক্যামেরাগুলো নকল পণ্যের সাথে বদল করেছে। উরওয়া পুলিশ তাদের প্যাটার্ন শনাক্ত করে এবং শহর ছাড়ার আগে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ১৮.১ আপডেট: কল রেকর্ডিংসহ নতুন ফিচার!

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আইওএস ১৮.১ আপডেট নিয়ে এসেছে, যা বিভিন্ন নতুন ফিচার এবং উন্নত পারফরম্যান্সের সুবিধা প্রদান করছে। এই আপডেটটি বিশেষত নিরাপত্তা, পারফরম্যান্স এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো, এখন আইফোন ১৬ মডেলে ব্যবহারকারীরা খুব সহজেই কল রেকর্ড করতে পারবেন।

কিভাবে কল রেকর্ডিং ফিচার চালু করবেন?

১. প্রথমে আপনার আইফোনে আইওএস ১৮.১ আপডেট ইনস্টল করতে হবে। এজন্য ফোনের সেটিংসে যান এবং “সফটওয়্যার আপডেট” অপশনটি সিলেক্ট করুন।

২. আপডেট সফলভাবে ইনস্টল হলে, যখনই কোনো কল করবেন বা রিসিভ করবেন, ফোনের বাম পাশে একটি ছোট আইকন দেখতে পাবেন।

৩. আইকনে ক্লিক করার পর, আপনাকে “কন্টিনিউ” বাটনে ট্যাপ করতে হবে। কল শেষ হওয়ার পরে, একটি পপ-আপ উইন্ডো দেখা যাবে যেখানে রেকর্ডিং সংরক্ষিত থাকবে।

৪. রেকর্ড করা কলগুলো ভয়েস নোটস সেকশনে সংরক্ষিত থাকবে, যা আপনি পরে শুনতে পারবেন।

নতুন ফিচার: রিয়েল টাইম ট্রান্সক্রিপশন

যদি আপনার ফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারটি সক্রিয় থাকে, তবে আপনি কলের রিয়েল টাইম ট্রান্সক্রিপশনও পেতে পারেন। এটি চালু করতে:

ফোনের সেটিংসে যান।

সার্চ বারে “লাইভ ভয়েস মেইল” লিখে অপশনটি চালু করুন।

কল রেকর্ডিং সুবিধা নেই যেসব দেশে

তবে ‍কিছু দেশে এখনো এই কল রেকর্ডিং সুবিধা পাওয়া যাচ্ছে না। সেই দেশগুলো হলো:

ইউরোপীয় ইউনিয়ন, আজারবাইজান, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



রশ্মি দিয়ে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্র বানিয়েছেন চীনা বিজ্ঞানীরা

চীনের বিজ্ঞানীরা মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে থাকা শত্রুদের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন একটি নতুন অস্ত্র তৈরি করেছেন। এটি বিশেষভাবে মাইক্রোওয়েভ শক্তির মাধ্যমে একক শক্তিশালী রশ্মি একত্রিত করে শত্রু উপগ্রহ ধ্বংস করতে সক্ষম। চীনা বিজ্ঞানীদের দাবি, অস্ত্রটি পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা স্যাটেলাইটের ক্ষতি করতে যথেষ্ট শক্তিশালী।

এই অস্ত্রটি তৈরির জন্য সাতটি মাইক্রোওয়েভ ফায়ারিং যন্ত্র যুক্ত করা হয়েছে। সাধারণত মাইক্রোওয়েভ অস্ত্রগুলো শক্তির সীমাবদ্ধতার কারণে তেমন কার্যকর হয় না, তবে একাধিক যন্ত্রের সমন্বয়ে শক্তি একত্রিত করা হলে, তা স্যাটেলাইট ধ্বংসের জন্য যথেষ্ট।

অস্ত্রটি মহাকাশে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এবং শত্রুর যোগাযোগ বা জিপিএস স্যাটেলাইটে বিপর্যয় ঘটাতে সক্ষম হবে। এরই মধ্যে চীনের বিজ্ঞানীরা অস্ত্রটির কার্যকারিতা পরীক্ষাগারে পরীক্ষা করেছেন।

চীনের ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশন এবং জিয়ান নেভিগেশন টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এই অস্ত্রটি তৈরি করেছে। ভবিষ্যতে সামরিক কাজে এই অস্ত্র ব্যবহার হতে পারে।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মুখের কথায় একাধিকবার সার্চের সুযোগ আনছে গুগল, চালু হচ্ছে এআই সুবিধা

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্চ ইঞ্জিন চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে ওপেনএআই, যেখানে সরাসরি ইন্টারনেট থেকে হালনাগাদ তথ্য জানতে পারছেন ব্যবহারকারীরা। এবার গুগলও চ্যাটজিপিটির আদলে নিজেদের সার্চ ইঞ্জিনে মুখের কথায় একাধিকবার অনুসন্ধান করার সুবিধা চালু করতে যাচ্ছে।

নতুন কী সুবিধা আনছে গুগল?
গুগলের নতুন এ সুবিধার ফলে ব্যবহারকারীরা মুখের কথায় একাধিকবার বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে পারবেন এবং তাৎক্ষণিক ফলাফলও জানতে পারবেন। গুগল বর্তমানে মুখের কথায় একাধিকবার অনুসন্ধানের কার্যকারিতা পরীক্ষা করছে। গুগল অ্যাপের পরীক্ষামূলক সংস্করণের ভিডিওতে দেখা গেছে, গুগল অ্যাপ থেকে মুখের কথায় একাধিকবার প্রশ্ন করা সম্ভব হচ্ছে এবং তার ভিত্তিতে নতুন প্রশ্ন করলেও তাৎক্ষণিকভাবে সার্চ ফলাফল পাওয়া যাচ্ছে।

বর্তমান সুবিধার সীমাবদ্ধতা
গুগলে বর্তমানে মুখের কথায় অনুসন্ধান করা গেলেও একাধিকবার প্রশ্ন করার সুযোগ সীমিত। এখন শুধু একবার মাইক্রোফোন আইকন চেপে ধরে একটি প্রশ্ন করা যায়। কিন্তু নতুন এআই সুবিধায় ধারাবাহিকভাবে মুখের কথায় প্রশ্ন করতে পারবেন ব্যবহারকারীরা, যা আগের চেয়ে অনেক সহজ ও কার্যকরী হবে।

কবে নাগাদ উন্মুক্ত হবে এই সুবিধা?
গুগলের নতুন এই মুখের কথায় অনুসন্ধানের সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে সম্পর্কে এখনো গুগল কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি। তবে, নতুন এই প্রযুক্তি আসলে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অনুসন্ধান প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো গ্রহ আবিষ্কার

চন্দ্রদ্বীপ ডেস্ক: ৪,০০০ আলোকবর্ষ দূরের একটি তারা ঘিরে পৃথিবীর মতো একটি পাথুরে গ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি সৌরজগতের ভবিষ্যৎ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছে। পৃথিবীর মতো ওজনের এই গ্রহটি ধবল বামন নামে পরিচিত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। ধবল বামন মিথুন নক্ষত্রপুঞ্জে অবস্থিত।

গবেষণায় দেখা গেছে, ধবল বামন একটি তারার অবশিষ্টাংশ, যা জ্বালানির অভাবে বাইরের স্তরগুলোকে হারিয়ে ফেলে। এটি সূর্যেরও সম্ভাব্য ভবিষ্যৎ নির্দেশ করে। সূর্য যখন লাল দৈত্যে পরিণত হবে, তখন এটি প্রসারিত হবে। এ সময় কোন কোন গ্রহ গ্রাস হবে, সেটিই মূল প্রশ্ন।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলির গবেষকরা ‘নেচার অ্যাস্ট্রোনমি’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় কেএমটি-২০২০-বিএলজি-০৪১৪ নামক একটি সিস্টেম পর্যবেক্ষণ করেছেন, যা একটি ধবল বামন নক্ষত্র এবং পৃথিবীর সমান আকারের একটি গ্রহ নিয়ে গঠিত। এই গ্রহটি নক্ষত্রটির চারপাশে পৃথিবী থেকে দ্বিগুণ দূরত্বে প্রদক্ষিণ করছে। গবেষণায় আরও একটি ব্রাউন ডোয়ার্ফ পাওয়া যায়, যা বৃহস্পতির তুলনায় প্রায় ১৭ গুণ বেশি ভারী।