আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশালে-জাহিদ ফারুক

বরিশাল অফিস :: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম অচিরেই শেষ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে।

শনিবার (১৮ মে) দুপুরে স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম ও আন্তর্জাতিক মানের পিচ নির্মাণের কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, বরিশাল স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করার কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন এবং আধুনিকমানের ক্রিকেট পিচ নির্মাণের লক্ষ্যে একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কাজ চলছে।

পরিদর্শনকালে মাঠের নানা বিষয়ে খোঁজ খবর নেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এ সময় বরিশাল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




নিউটনের ‘ভয়ংকর’ যৌন নিপীড়নের তথ্য দিল র‍্যাব




পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ দল

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে অংশ নিচ্ছে ২০টি দল। তার মধ্যে ১৯টি দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ব্যক্তিক্রম একমাত্র পাকিস্তান। আসরের সপ্তাহ দুয়েক বাকি থাকলেও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।




টিভিতে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিতে আজকের খেলা

আইপিএল

বেঙ্গালুরু-চেন্নাই

সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস

ফুটবল

বুন্দেসলিগা

লেভারকুসেন-অগসবার্গ

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি টেন ১

হফেনহেইম-বায়ার্ন

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি লিভ




আবারও শাহরুখের দলে যোগ দিলেন সাকিব




বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ




টিভিতে আজকের খেলার সূচি




বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ কবে কখন?




আজ টিভিতে যেসব খেলা দেখবেন




ছোটনের দলের জয়রথ থামছেই না