স্মার্ট খেলোয়ার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে – এস.এম. শাহজাদা

পটুয়াখালী প্রতিনিধি :: জাতির জনকের স্বপ্ন পূরণে ফুটবল-ক্রিকেট-ক্রীড়া সংস্কৃতিতে স্মার্ট খেলোয়ার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বললেন-এস.এম. শাহজাদা (এমপি)।

গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফুটবল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের দুইবার বিপুল ভোটে নির্বাচিত ও জন মানুষের নেতা এস.এম. শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে দর্শক ক্রীড়ামোদী খেলোয়ারদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (২১ জুন) বিকাল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

আরো পড়ুন : কুয়াকাটায় এলজিএডির প্রধান প্রকৌশলীর প্রটোকলে থাকা অবস্থায় বরগুনার প্রকৌশলীর মৃত্যু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন, আ’লীগ নেতা মো. সামসুজ্জামান লিকন, জেলা পরিষদ সদস্য মো. মাঈনুল ইসলাম রনো, আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস সহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্থানীয় সূধী, গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মোট ১৩টি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় গলাচিপা পৌরসভা একাদশ ও গজালিয়া ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করে। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু বকর শিবলী সহ সংস্থার প্রতিনিধিরা। উদ্বোধনী খেলা দেখতে শত শত দর্শক ও সমর্থকেরা মাঠের চারপাশে ভিড় জমায়।




ডিএলএস মেথডে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হার বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে তিনবার হানা দিলো বৃষ্টি। প্রথমবার টসের আগে; বাকি দুই বার অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন। তৃতীয়বার বৃষ্টি কবলে পড়ে ম্যাচই পরিত্যক্ত হয়ে গেছে। রান তোলায় এগিয়ে থাকার কারণে ডাকওয়ার্থ লুইস বা ডিএলএস মেথডে ২৮ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। হার দিয়েই সুপার এইট পর্ব শুরু করলো বাংলাদেশ।

বৃষ্টির শুরু আগে ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৫৩ (৩৫ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায়) আর গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত ছিলেন ১৪ রানে। এই মুহূর্তে পার স্কোর ছিল ৭২। ২৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া।

এর আগেও বৃষ্টির কারণে ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা শুরু হতেই হেডের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। এই লেগস্পিনারের বলে বোল্ড হওয়ার আগে ২১ বলে ৩১ রানের মারকুটে ইনিংস খেলেন হেড।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মিচেল মার্শকে এলবিডব্লিউ করেন রিশাদ। সুইপ করতে গিয়ে ব্যর্থ হয়ে বল গিয়ে লাগে মার্শের প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। অস্ট্রেলিয়া রিভিউ নিলেও সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি। ৬ বলে ১ রান করে সাজঘরের পথে হাঁটেন অসি অধিনায়ক।




তৃতীয়বারের মতো বৃষ্টির হানা, ফের খেলা বন্ধ

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে এ নিয়ে তৃতীয়বারের মতো হানা দিলো বৃষ্টি। প্রথমবার টসের আগে; বাকি দুই বার অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন। তৃতীয়বারের বৃষ্টির কারণে ফের খেলা বন্ধ হয়ে গেছে। তার আগে ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৫৩ আর গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত আছেন ১৪ রানে।

এই পর্যন্ত যে খেলা হয়েছে তাতে অনেকটাই এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আর খেলা না হলে ডিএলএস পদ্ধতিতে বড় ব্যবধানেই জয় পাবে অসিরা।

টি২০ ক্রিকেট 
বাংলাদেশ: ১৪০/৮ (২০ ওভার)
অস্ট্রেলিয়া: ১০০/২ (১১.২ ওভার)
বৃষ্টির কারণে খেলা বন্ধ।

এর আগে বৃষ্টির কারণে এরপর ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হতেই হেডের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। এই লেগস্পিনারের বলে বোল্ড হওয়ার আগে ২১ বলে ৩১ রানের মারকুটে ইনিংস খেলেন হেড।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মিচেল মার্শকে এলবিডব্লিউ করেন রিশাদ। সুইপ করতে গিয়ে ব্যর্থ হলে বল গিয়ে লাগে মার্শের প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। অস্ট্রেলিয়া রিভিউ নিলেও সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি। ৬ বলে ১ রান করে সাজঘরের পথে হাঁটেন অসি অধিনায়ক।

আজ শুক্রবার অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় রানের কার্ড চালু হওয়ার আগেই সাজঘরে ফেরত যান তানজিদ তামিম (৩ বলে ০)। মিচেল স্টার্কের দুর্দান্ত ডেভিভারি তার ব্যাটে লেগে স্টাম্প ভেঙে যায়।

এরপর ম্যাচের দায়িত্ব নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। দেখেশুনে ব্যাট করতে থাকেন তারা। সুযোগ নিতে থাকেন দুই-একটি করে বাউন্ডারি। জুটি করে ফেলেন ৪৮ বলে ৫৮ রানের।

অনেকদিন থেকেই রান নেই লিটনের ব্যাটে। কিন্তু আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে পিচে সেট হয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। আশা করা হচ্ছিল অসিদের বিপক্ষে বড় একটি ইনিংস খেলতে পারবেন তিনি। শেষ পর্যন্ত সে আশায় গুঁড়েবালি হলো। লিটন আউট হয়ে গেলে জুটিটি ভেঙে যায়।

নবম ওভারে অ্যাডাম জাম্পা বোলিংয়ে এলে ব্যাটের সামনে বল পেয়ে বাউন্ডারি হাঁকাতে যান লিটন। এতেই ঘটে বিপত্তি। বল ব্যাটে না লেগে ভেঙে দেয় স্টাম্প। ২৫ বলে ১৬ রান করে ফেরত যান লিটন।

এরপর কিছু রানের আশায় রিশাদ হোসেনকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নামানো হয়। তাতে কোনো লাভই হলো না বাংলাদেশের। গ্লেন ম্যাক্সওয়েলকে ডাউন দ্য উইকেটে মারতে এসে ব্যাটেন কানায় লেগে শট থার্ড অঞ্চলে জাম্পার হাতে ক্যাচ হন তিনি। ৪ বল খেলে মাত্র ২ রান করেন রিশাদ।

ফিফটির দিকে এগিয়ে যাচ্ছিলেন শান্ত। কিন্তু অ্যাডাম জাম্পাকে সুইপ করতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ হন তিনি। ৫ বাউন্ডারি ১ ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

দলের ভালো অবস্থানের সময় ব্যাটিংয়ে নেমেও আজ তেমন কিছুই করতে পারেননি সাকিব আল হাসান। মার্কাস স্টয়নিজের বিপক্ষে বাজে একটি শট খেলে তার হাতেই ক্যাচ হন সাকিব (১০ বলে ৮)।

১৮তম ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সকে পুল করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন মাহমুদউল্লাহ (৩ বলে ২)। পরের বলেই শেখ মেহেদীকে থার্ড ম্যান অঞ্চলে জাম্পার ক্যাচ বানান কামিন্স। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নামা মেহেদী ফেরত যান ১ বলে ০ রানে।

হ্যাটট্রিক চান্স নিয়ে ২০তম ওভার করতে আসেন কামিন্স। প্রথম বলেই হৃদয়ের উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজের সপ্তম হ্যাটট্রিক পূর্ণ করেন কামিন্স। ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন হৃদয়। শেষ দিকে ৭ বলে ১৩ রান করে মোটামোটি মানের পুঁজি গড়ায় সহায়তা করেন তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। ২ উইকেট নিজের থলিতে পুরেন অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিজ ও গ্লেন ম্যাক্সওয়েল।




Bangladesh set 141-run target for Australia

Barishal office :: Skipper Najmul Hossain Shanto’s 41 off 36 and Towhid Hridoy’s 28-ball 40 guided Bangladesh to 140/8 in 20 overs against Australia in their first Super 8 game.

Australia won the toss and asked Bangladesh to bat first at Sir Vivian Richards Stadium, North Sound, Antigua.

Tanzid Hasan Tamim and Litton Das opened the innings as usual for Bangladesh but the former got dismissed on the third ball of the first over of Mitchell Starc.

Bangladesh captain Najmul Hossain Shanto made a partnership of 58 runs with Litton Das before the latter got out off Adam Zampa for 16 off 25 balls.

Rishad Hossain was promoted today who wanted to attack Aussie as soon as he came to the wicket. But he was trapped off Maxwell’s spin.

Despite losing wickets at regular intervals, Shanto continued to fight with the bat. But Zampa trapped him leg before. He scored 41 runs before returning to the pavilion.

Shakib Al Hasan (8), Mahmudullah Riyad (2) and Mahedi Hasan (0) could not do anything with the bat. In the end, Team Tigers collected a moderate total with the bat of Towhid Hridoy (40 off 28 balls) and Taskin Ahmed’s 13 off 7 balls.

Pat Cummins made a hat-trick for Australia. Adam Zampa also took two wickets.




আলভারেজ-লাউতারোর গোলে জয় দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার




বাংলাদেশ ও আর্জেন্টিনার খেলাসহ আজ যা দেখবেন




অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ




আফগানিস্তানকে হারিয়ে সুপার এইট শুরু করল ভারত




দশমিনা সোনালী অতীত বনাম পটুয়াখালী সোনালী অতীত এর ফাইনাল খেলা সম্পন্ন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গত বুধবার বিকেল ৫ টায় পটুয়াখালী সোনালী অতীত বনাম দশমিনা সোনালী অতীত এর মধ্যকার ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ছে।

উক্ত খেলায় নওশাদ মাহমুদ অনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।

আরো পড়ুন : বাউফলে চুরির অভিযোগে ২ যুবক গ্রেফতার

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকত, দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




সল্ট-বেয়ারস্টো ঝড়ে উড়ে গেল ক্যারিবীয়রা