ড্র দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করলো ব্রাজিল




আজ টিভিতে যা দেখবেন




ঢাকায় এসে যা বললেন বাংলাদেশের নতুন কোচ




টুর্নামেন্ট সেরা দল প্রকাশ, বাংলাদেশ-দ. আফ্রিকার কেউ জায়গা হয়নি




ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যারা বিশ্বকাপের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। এটা অনেকটা অনুমেয়ই ছিল। রোহিত এই সংস্করণ থেকে বিদায় নেওয়ায় নতুন জল্পনা কে হচ্ছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে হার্শা ভোগলেকে বিরাট কোহলি জানিয়েছেন এবার থামতে চান তিনি। নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটন। সেই পথে হাঁটলেন রোহিতও। বিরাট কোহলির ঘোষণার ঠিক ১২০ মিনিট পর হিটম্যান জানালেন তার বিদায়ের কথা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না।’ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত।

রোহিত-কোহলি অবসরের পরই প্রশ্ন উঠছে, কে হতে পারেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক? ভবিষ্যতে কার হাতে দায়িত্ব থাকবে টিম ইন্ডিয়ার? এই মুহূর্তে দলকে নেতৃত্ব দেয়ার মতো একাধিক ক্রিকেটার রয়েছে ভারত দলে। তবে তাদের মধ্যে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। এ ছাড়া ঋষভ পন্ত, শুভমান গিলের নামও শোনা যাচ্ছে।

ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে পান্ডিয়ার। তাছাড়া সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও দায়িত্ব নিয়ে খেলেছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। বল হাতেও ভারতীয় দলকে সাপোর্ট দিয়েছেন জরুরি সময়ে। সবমিলিয়ে, রোহিতের পর অধিনায়কের দায়িত্বটা হার্দিক পান্ডিয়ারই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।




আইসিসি টি-২০:গল্পটা চ্যাম্পিয়নদের

বরিশাল অফিস :: মহেন্দ্র সিং ধোনির পর কেউই শিরোপা জিততে পারছিলেন না। বারবার সেমি অথবা ফাইনালে হার নিয়ে মাঠ ছাড়া। অবশেষে অপেক্ষার অবসান। সেই সঙ্গে দিয়ে গেল জীবনের রুঢ় বাস্তবতার শিক্ষা ও কিছু গল্প।

রোহিত শর্মা। বিশ্বকাপের ঠিক আগেই আইপিএলে হারালেন মুম্বাইয়ের অধিনায়কত্ব। ব্যাটে আশানুরূপ রান নেই। তবে কি অধিনায়ক হিসেবে তিনি শেষ? সেই উত্তরটা আজ ফাইনালেই দিয়ে দিলেন। ক্রিকেটকে কেন ক্যাপ্টেন্স গেম বলা হয়, তার সবচেয়ে বড় উদাহরণ রোহিতের আজকের সব কার্যক্রম।

বিরাট কোহলি। আইপিএলে রান পেলেও বিশ্বকাপের শুরু থেকে ব্যর্থ। একেরপর এক ম্যাচ গেছে, অল্প রানে আউট হয়েছেন। চারদিকে সমালোচনার বাণ। অবশেষে ফাইনালে, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে খেললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস।

রিশাভ পান্ট? তার তো বেঁচেই থাকার কথা না। বেঁচে থাকা যদি অলৌকিক হয়, তার পায়ে হাটা আরো বড় অবিশ্বাস্য ব্যাপার। অথচ সেই মানুষটাই বিশ্বজয়ের আসরে দেখালেন পাগলাটে সব শটের বাহার। গুরুত্বপূর্ণ সময়ে রাখলেন প্রয়োজনীয় অবদান।

হার্দিক পান্ডিয়ার কথা আলাদাভাবে বলতেই হয়। স্ত্রীর কাছে প্রতারিত হলেন। আইপিএলে অধিনায়কত্ব পেলেন ঠিকই কিন্তু পারিবারিক অশান্তির ফলে দল ও ব্যক্তিগত পারফরম্যান্স যারপরনাই বাজে। বিশ্বকাপের আগে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা মানুষই ফাইনালে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন। ফিরে আসার গল্পের অন্যতম বড় নায়ক তো তিনিই।

জাসপ্রিত বুমরাহ তো ম্যাজিশিয়ান। আমার কাছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিনিই। অবিশ্বাস্যভাবে প্রতিটি ম্যাচে পারফর্ম করে গেছেন। ভারতের চিট কোড হিসেবে দলের সবচেয়ে বড় ইমপ্যাক্ট খেলোয়াড় তিনি।

সূর্যকুমার যাদব তো ফাইনাল ওভারের প্রথম বলে ক্যাচ নেননি। নিয়েছেন ভারতের ১১ বছরের অপেক্ষার শিরোপা। ফিল্ডিং যে কীভাবে একটা ম্যাচকে বদলে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ তিনিই।

এভাবে প্রত্যেককে নিয়ে ছোটবড় গল্প লেখা যাবে। আক্সার প্যাটেল থেকে শুরু করে শিভম দুবে, রবীন্দ্র জাদেজা বা আর্শদীপ সিং… ভারতের প্রতিটি ক্রিকেটারই একেকটা চ্যাম্পিয়ন। শিরোপা জেতার যোগ্য দল তাদের চেয়ে আর কে আছে?

ক্রিকেটকে অনেকেই জীবনের সঙ্গে তুলনা করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রের শিক্ষা পাওয়া যায় একটা ক্রিকেট ম্যাচ থেকে। হারার আগে যারা হারতে জানে না, জয়টা হয় তাদেরই। যার উদাহরণ আজকের ম্যাচ!

অভিনন্দন ভারত।




টিভিতে আজ যেসব খেলা দেখবেন




১৩ বছরের অপেক্ষা শেষে ভারতের ঘরে বিশ্বকাপ 




প্যারাগুয়েকে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল

বরিশাল  অফিস :: ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। পেনাল্টি নিলেন ব্রাজিলের লুকাস পাকেতা।
গোল করতে ব্যার্থ হলেন তিনি। হতাশায় ভেঙে পড়ল ব্রাজিল সমর্থকরা। তবে নাটকীয়তার তখনও ঢের বাকি। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেলো সেলেসাওরা। প্যারাগুয়ে প্রতিরোধ গড়তে চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। ব্রাজিল জয় পেয়েছে ৪-১ গোলে।

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। যুক্তরাষ্ট্রের আলিগান্ট স্টেডিয়ামে শুরুতেদুই দল লড়াই করলো সমান ভাবে। দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও এগিয়ে যেতে পারছিল না। ৩০ মিনিটে বক্সের মধ্যে আন্দ্রেস কুবাসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। তবে টা কাজে লাগাতে পারেননি ব্রাজিলের পাকেতা।

তবে ৪ মিনিট পরেই দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। পাকেতার যোগান দেয়া বলে বক্সের মাজ থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি।

এরপর প্রথমার্ধের বাকিটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। যার ধারাবাহিকতায় ৪৩ মিনিটে সাভিনহোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাকবিতণ্ডায় জড়িয়ে দুই দলের ফুটবলাররা। হলুদ কার্ড দেখেন দুই দলের দুই ফুটবলার ওয়েন্ডেল (ব্রাজিল) এবং বলবিনা ( প্যারাগুয়ে)। খেলা শুরু হতেই দলের ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়াস জুনিয়র। প্যারাগুয়ের ফুটবলার ওমর আলদেরেতের ভুলে গোলে হজম করতে হয় তার দলকে। নিজের ভুল মেনে নিয়ে জিভে কামড় দিয়ে হাত তুলে ক্ষমা চেয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি। ৪৮ মিনিটে সতীর্থের যোগান দেয়া বলে বক্সের বাইরে থেকে বা পায়ের বুলেট শটে বটম কর্নারে জাল কাপান আলদেরেতে (৩-১)।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের বিপক্ষে বক্সের বাইরে থেকে আক্রমণ করে আগাতে চাইছিল প্যারাগুয়ে। বার বারই দূরপাল্লার শটে ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিচ্ছিলেন তারা। তবে ৬৩ মিনিটে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। আবার আর গোল করতে ভুল করেননি পাকেতা।

৬৩ মিনিটে ম্যাথিয়াস ভিলাসন্তির বক্সের ভেতর হ্যান্ডবল হলে দ্বিতীয় পেনাল্টি পায় ব্রাজিল। প্রথমবার গোল করতে না পারলেও এইবার প্যারাগুয়ের গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন পাকেতা (৪-১)। ৮৭ মিনিটে প্যারাগুয়ে ব্রাজিলের জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

এই জয়ে ডি গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো ব্রাজিল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ আছে কলম্বিয়া। দুই ম্যাচে দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলো প্যারাগুয়ে।




বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে খেলার সূচি