সাকিবের দেশে ফেরা নিয়ে যা বলছে বিসিবি

চন্দ্রদ্বীপ ক্রীড়া ডেস্ক :: ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এরপরই জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের পার্টি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এমনকি তার দেশে ফেরা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মুখ খুললেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস।

বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে শাহরিয়ার নাফীস বলেন, ‘দেখুন সাকিব আল হাসানের ১২ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। উনার ১৩ই আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ই আগস্ট তার আরও দুই তিনটা খেলা রয়েছে। তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’

নাফিস যোগ করেন, ‘গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু তার ১২ ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে। তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা। সিলেকশন প্যানেল কিন্তু এখনো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন উনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তখন একরকম যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না।’

নাফীস আরো বললেন, ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবল আছেন কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব।’

এক সময় স্লোগান উঠত–বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।’ তাকেই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয় হিসেবে জানে সারা বিশ্ব। কিন্তু দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে ক্রীড়াঙ্গনের অনেক তারকাই আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন সাকিব। পুরোটা সময়ই নীরব ভূমিকায় দেখা গেছে তাকে। কদিন আগেই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির এক ম্যাচে প্রবাসী ভক্তের তোপের মুখে পড়েন সাকিব।

সরকার পতনের একদিন পর কানাডায় খেলতে নেমে হয়েছেন লাঞ্ছিত। গতকাল ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ‘দালাল সাকিব’‘টোকাই সাকিব’ ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় কেউ কেউ আবার অশ্রাব্য গালাগালও দেন।

এর আগে খেলা চলাকালেও বেশ কয়েকবার টিজিংয়ের শিকার হন সাকিব। সাকিব ভাই পদ আছে না গেছে বলে অনেককে প্রশ্ন করতে দেখা যায়। উল্লেখ্য, সংসদ বিলুপ্তি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সংসদ সদস্য হিসেবে সাকিবসহ অন্যদের মেয়াদ ফুরিয়েছে। মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার।

 




বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

বরিশাল অফিস :: চলতি আগস্টের শেষ দিকে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। পাকিস্তানের মাটিতে দুই দলের এই লড়াই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।

এই সিরিজে পাকিস্তান দলের অধিনায়ক থাকবেন শান মাসুদ। সহ অধিনায়ক হিসেবে সৌদ শাকিলকে মনোনীত করেছে পিসিবি।

গেল জানুয়ারিতে সবশেষ টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সিরিজে থাকা ১৩ জন এই সিরিজের দলে আছেন।

এক বছরেরও বেশি সময় পর সাদা পোশাক গায়ে চড়াবেন নাসিম শাহ। এদিকে মোহাম্মদ হুরায়রা, কামরান গুলাম, এবং মোহাম্মদ আলী ঘরোয়া ক্রিকেটে এবং পাকিস্তান শাহিন্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাদের জায়গা পেয়েছেন।

দুই টেস্টের এই সিরিজের প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে। এরপর করাচিতে যাবে দুই দল। সেখানে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট।

পাকিস্তান স্কোয়াড ::
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহীন শাহ আফ্রিদি।




আজ প্যারিস অলিম্পিক ইভেন্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: অলিম্পিকে আজ ২১টি সোনার পদকের লড়াই। শ্রীলঙ্কা ও ভারতের তৃতীয় ওয়ানডেও আজ।

প্যারিস অলিম্পিক

লাইভ ইভেন্ট
সকাল ১১-৩০ মি., স্পোর্টস ১৮-১, এমটিভি, অলিম্পিক ওয়েবসাইট

৩য় ওয়ানডে

শ্রীলঙ্কা-ভারত
বেলা ৩টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ৫

দ্য হানড্রেড

ট্রেন্ট রকেটস-লন্ডন স্পিরিট
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২




টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:

প্যারিস অলিম্পিক ২০২৪
সরাসরি, সকাল ১১টা থেকে
স্পোর্টস ১৮–১, এমটিভি, অলিম্পিক ওয়েবসাইট

ক্রিকেট

দ্য হান্ড্রেড (মেয়েদের)
ওয়েলস ফায়ার-সাউদার্ন ব্রেভ
সরাসরি, রাত ৮টা
টি স্পোর্টস, সনি স্পোর্টস ২

দ্য হান্ড্রেড (ছেলেদের)
ওয়েলস ফায়ার-সাউদার্ন ব্রেভ
সরাসরি, রাত ১২-৩০ মিনিট
টি স্পোর্টস, সনি স্পোর্টস ২

গ্লোবাল টি-টোয়েন্টি
বাংলা টাইগার্স–সারে
সরাসরি, রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ২

মন্ট্রিয়ল–টরন্টো
সরাসরি, রাত ২টা
টি স্পোর্টস, স্টার স্পোর্টস সিলেক্ট ২




নেকড়ে’ লাইলস এবার অলিম্পিকেরও দ্রুততম মানব

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অলিম্পিকেরও দ্রুততম মানব নোয়াহ লাইলসরয়টার্স

অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট শেষ হতে ১০ সেকেন্ডও সময় লাগে না। কিন্তু আজ প্যারিসে সেই দৌড় শেষে বিজয়ীকে খুঁজে বের করতে সময় লাগল ৩০ সেকেন্ডেরও বেশি। অপেক্ষার পালাটাকে এতটাই দীর্ঘ মনে হয়েছিল যে জ্যামাইকান স্প্রিন্টার কিশানে টম্পসন তো ক্যামেরার সামনে অধৈর্য হয়ে ‘কাম অন’ও বলে ফেললেন। অবশেষে যখন চূড়ান্ত ফলটা এলো, টম্পসন নন বিজয়ীর হাসিটা হাসলেন নোয়াহ লাইলস। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে অ্যাথলেটিকস বিশ্বে নতুন তারকার আবির্ভাবের ঘোষণা দেওয়া লাইলস দ্রুততম মানব হলেন অলিম্পিকেও।

টম্পসনের চেয়ে ০.০০৫ সেকেন্ড এগিয়ে থেকেই ২০০৪ সালের পর যুক্তরাষ্ট্রকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম সোনা এনে দিলেন লাইলস।

ফটো ফিনিশে চূড়ান্ত বিজয়ী ঘোষণার আগে দুজনরেই টাইমিং দেখাচ্ছিল ৯.৭৯ সেকেন্ড। ক্যারিয়ার সেরা টাইমিং করেও তাই অপেক্ষা করতে হয়েছে লাইলসকে। ফটো ফিনিশে বিজয়ী ঘোষণার পর দেখা যায় লাইলস সময় নিয়েছেন ৯.৭৮৪ সেকেন্ড, টম্পসনের লেগেছে ৯.৭৮৯ সেকেন্ড। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আরেক মার্কিন স্প্রিন্টার ফ্রেড কার্লি। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস হয়েছেন পঞ্চম।

১৯৮০ সালের মস্কো অলিম্পিকের পর প্যারিসেই সবচেয়ে কম ব্যবধানে নিষ্পত্তি হলো ছেলেদের ১০০ মিটারের সোনার। মস্কোতে ব্রিটেনের অ্যালান ওয়েলস এমন সূক্ষ্ণ ব্যাবধানেই হারিয়েছিলেন সিলভিও লেওনার্দকে। তখন অবশ্য সেকেন্ডকে হাজার ভাগ করার প্রযুক্তি ছিল না। আজকের দৌড়টা ৯৯ মিটারের হলে অবশ্য লাইলস নন, বিজয়ীর হাসি হাসতে পারতেন টম্পসন। শেষ ১ মিটারেই যে এগিয়ে গেলেন




ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সেমিতে ব্রাজিল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফ্রান্সকে ১-০ ব্যবধানে হারিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলে সেমিফাইনালে চলে গেছে ব্রাজিল নারী দল। কাঙ্ক্ষিত জয়ে অলিম্পিকের স্বপ্ন বেঁচে রইল ব্রাজিলিয়ান তারকা মার্তার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে লালকার্ড দেখেছিলেন মার্তা। যে কারণে ফরাসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ব্রাজিল জয় পাওয়ায় অলিম্পিকের সেমিতে খেলার সুযোগ পাচ্ছেন ৬ বারের বর্ষসেরা এই নারী ফুটবলার।

চলতি অলিস্পিকের মাধ্যমে নিজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন মার্তা। যে কারণে ক্যারিয়ারের শেষ বড় প্রতিযোগিতায় ভালো কিছু করতে চান ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

স্পেনের কাছে হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছিলো ব্রাজিল। হলুদ জার্সিতে নিজের শেষ স্বপ্ন হতে কিনা- সেটি ভেবে সন্দিহান হয়ে পড়েছিলেন মার্তা। তবে তৃতীয় স্থানের কোটা আর ভাগ্যের খেলায় কোনো রকমে নকআউট পর্বে ওঠে ব্রাজিলিয়ানরা। অবশেষে ফরাসিদের বিপক্ষে জয়ে আরও এক ধাপ এগিয়ে ব্রাজিল।




দ্রুততম মানবী হয়ে ইতিহাস গড়লেন সেন্ট লুসিয়ার আলফ্রেড

চন্দ্রদ্বীপ ডেস্ক : অলিম্পিক গেমসের ইতিহাসে আগে কখনো পদই জেতেনি সেন্ট লুসিয়া। সেই দেশটির নারী অ্যাথলেট জুলিয়েন আলফ্রেড এমন এক কৃতী গড়লেন যা সোনার হরফে লেখা থাকবে দেশটির ইতিহাসে। রোববার প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকসের নারীদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন আলফ্রেড। গেমসের অন্যতম সেরা আকর্ষণীয় পদক দিয়ে ইতিহাসে প্রথম পদক তালিকায় নাম ওঠালো সেন্ট লুসিয়া।

জুলিয়েন আলফ্রেড ফিনিশিং লাইন অতিক্রম অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে চিৎকার করতে থাকেন। পরক্ষণেই কান্নায় ভেঙ্গে পড়েন। গ্যালারিতে অবস্থান করা নিজ দেশের সমর্থকদের দিকে তাকিয়ে এই উদযাপন করেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।




রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলেন উগান্ডার দৌড়বিদ

বরিশাল অফিস :: ক্রিকেট-ফুটবলের মতো জনপ্রিয় খেলায় তেমন কোনো সাফল্যই নেই আফ্রিকার অন্তর্ভুক্ত দেশ উগান্ডার। যদিও চলতি বছরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল তারা। এবার সেই উগান্ডাই প্যারিস অলিম্পিকের মঞ্চে এসে দেখালো চমক। অ্যাথলেটিকস ইভেন্টে নিজেদের প্রথম পদকের দেখা পেল দেশটি, তাও আবার স্বর্ণপদক!

ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে দেশের হয়ে প্রথম সোনা জিতেছেন জশুয়া চেপেতেগি। শুধু যে পদক জিতেছেন তাই না, রেকর্ডের খাতায় নিজের নামটাও লিখিয়ে নিয়েছেন এই দৌড়বিদ।

এই ইভেন্টে দৌড় শেষ করতে তিনি সময় নেন ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ড, যা অলিম্পিকের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ডের, যেটি করেছিলেন ইথিওপিয়ার অ্যাথলেট কেনেনিসা বেকেলে।

এই ইভেন্টের পরবর্তী দুটি অবস্থানের পদক জিতেছেন ইথিওপিয়ারই আরেক দৌড়বিদ। রুপা জিতেছেন বারেহু আরেগায়ি, তার সময় লেগেছিল ২৬ মিনিট ৪৩.৪৪ সেকেন্ড। আরেগায়ির থেকে ০.০২ সেকেন্ড বেশি নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশার।




টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:

অলিম্পিক
লাইভ ইভেন্ট
দুপুর ১২টা, স্পোর্টস ১৮-১ ও এমটিভি

ক্রিকেট
গ্লোবাল টি-টোয়েন্টি
ব্রাম্পটন উলভস-বাংলা টাইগার্স মিসিসাগা
রাত ৯টা, টি স্পোর্টস

টরন্টো ন্যাশনালস-ভ্যাঙ্কুভার নাইটস
রাত ২টা, টি স্পোর্টস

দ্য হানড্রেড
বার্মিংহাম ফিনিক্স-সাউদার্ন ব্রেভ
রাত ৮টা, সনি স্পোর্টস টেন ৫

ট্রেন্ট রকেটস-ওয়েলশ ফায়ার
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ৫

ফুটবল

ডুরান্ড কাপ
ওডিশা-বিএসএফ
বিকেল ৪-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

বেঙ্গালুরু-ইন্টার কাশী
সন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

 




প্যারিস অলিম্পিক : ফুটবল আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ফ্রান্স

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মাতেতা।

শুক্রবার বোর্দোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বল দখলেই হোক কিংবা লক্ষ্যে শট নেওয়া, সব দিকে এগিয়ে ছিল তারা। কিন্তু ফল নির্ধারক গোলটি শুরুতেই হজম করে হাভিয়ের মাসচেরানোর দল। সেই ক্ষতি আর পুষিয়ে নিতে পারেনি আকাশি-সাদা জার্সিধারীরা।

ম্যাচ শুরর মাত্র ৫ মিনিটে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে বল জালে জড়ান জ্যা ফিলিপ্পে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে যথেষ্ট ছিল। অবশ্য ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে বোর্দোর গ্যালারি। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়।

পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। শেষ চারের ম্যাচে তারা খেলবে ফ্রান্সের বিপক্ষে। শেষ আটের ম্যাচে ৭১ মিনিটে গোল হজম করে মিশর। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে সেই গোল শোধ দেয় তারা। ৯০ মিনিট শেষে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনো দল। পরে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারিয়ে সেমিতে পা রাখে মিশর।