দেশে ফিরছেন না সাকিব, কানাডা থেকেই যাবেন রাওয়ালপিন্ডি

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রাথমিক সূচিতে ১৬ আগস্ট বাংলাদেশ টেস্ট দলের পাকিস্তান যাবার কথা ছিল। কিন্তু তা কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ টেস্ট দল পাকিস্তান যাবে আগামীকাল ১২ আগস্ট।

সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় পাকিস্তানের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করবে টিম বাংলাদেশ। এমিরাটসের ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে পাকিস্তান গেয়ে পৌঁছাবে টাইগাররা।

এদিকে নানা অনিশ্চয়তার কথা শোনা গেলেও টেস্ট দলে আছেন সাকিব আল হাসান। বিসিবি  রোববার সন্ধ্যায় দল ঘোষণা করেছে। ১৫ জনের টেস্ট দলে আর সবার সাথে আছে সাকিবের নামও।

এখন প্রশ্ন হলো, সাকিব কি দেশে ফিরে দলের সঙ্গে পাকিস্তান যাবেন? নাকি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে মিলিত হবেন?

খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, সাকিব কানাডা থেকে সরাসরি পাকিস্তান চলে যাবেন। তার মানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আর দেশে পা রাখছেন না সাবেক অধিনায়ক।

এদিকে ১২ আগস্ট মানে  সোমবার পর্যন্ত সাকিবের এনওসি আছে। তার মানে আগামীকালকের আগে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ছিল না। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে সাকিব আপাতত দেশে ফিরবেন কিনা, তা নিয়েও ছিল সংশয়। কারণ শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আওয়ামী লীগের বড় অংশই লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন।

শোনা যায়, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও দেশের বাইরে চলে গেছেন। বিসিবি পরিচালক এবং সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আ জ ম নাসির, নাদেল চৌধুরী আর নাইমুর রহমান দুর্জয়েরও কোনো খোঁজ নেই। তারা কে কোথায়, তাও জানা নেই।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংসদ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িঘর ভাঙচুর হয়েছে। অগ্নিসংযোগও হয়েছে। সে আলোকেই ধারণা ছিল, আওয়ামী লীগের অপর সংসদ সদস্য সাকিব আপাতত দেশে ফিরবেন না। সে ধারণাই সঠিক।

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম টেস্ট। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২টি ৪ দিনের ম্যাচ খেলতে এরই মধ্যে পাকিস্তান উড়ে গেছেন টেস্ট দলের ৭ সদস্য-মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, নাইম হাসান ও হাসান মাহমুদ।
সোমবার ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে পাকিস্তান যাবেন ১৩ জন। তার মধ্যে থাকবেন ৮ ক্রিকেটার-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

 




প্রথম দিন অফিসে এসে যে ৩ সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

চন্দ্রদ্বীপ ক্রীড়া ডেস্ক :: গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দায়িত্ব গ্রহণ করার পর আজ রবিবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন আসিফ মাহমুদ। অফিসে এসেই ৩টি সিদ্ধান্ত গ্রহণ করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

ক্রীড়া উপদেষ্টার নেওয়া সিদ্ধান্তগুলো হচ্ছে-

১. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই।

২. নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলব।

৩. বিসিবির সভাপতি যেহেতু অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি।




সাকিব-মুশফিকদের নিয়ে পাকিস্তান সফরের দল ঘোষণা

চন্দ্রদ্বীপ ক্রীড়া  :: আগামী ২১ আগস্ট পাকিস্তানের সঙ্গে শুরু হচ্ছে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজ উপলক্ষে এরই মধ্যে পাকিস্তানের পৌঁছে গেছে বাংলাদেশ দল। ২ টেস্টের জন্য আজ রবিবার দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের নিয়েই ঘোষণা করা হলো ১৬ সদস্যের এই দল। যার নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। আগের শ্রীলংকা সিরিজ থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু।

সাকিব পাকিস্তান সিরিজে থাকবেন কি না সেটি নিয়ে যথেষ্ট দোলাচল ছিল। তবে শেষমেশ তাকে নিয়েই দল ঘোষিত হলো। সবশেষ শ্রীলংকা সিরিজে চোটের কারণে খেলতে পারেননি দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। তিনিও এই সিরিজে ফিরলেন। বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদকে দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে।

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।




রেকর্ড গড়ে সিডনির স্বর্ণ

চন্দ্রদ্বীপ ডেস্ক : অলিম্পিকে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকা সিডনি ম্যাকলাফলিন-লেভরোন। ৪০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছেন এই অ্যাথলেট। প্রথম নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকের এই ইভেন্টে দুটি স্বর্ণপদক জয় করে সর্বকালের সেরাদের তালিকায় নিজের নাম আরও সুসংহত করলেন ২৫ বছর বয়সী।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের ফেমকে বোলকে পেছনে ফেলে ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়ে এবারের অলিম্পিকেও ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছেন ‘সুপার সিড’ নামে সুপরিচিত এই অ্যাথলেট। গত ২০২০ টোকিও অলিম্পিকেও এই ইভেন্টে স্বর্ণপদক জিতে চমক দিয়েছেন তিনি। ৪০০ মিটার রিলেতেও স্বর্ণপদক জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী আমেরিকান রেকর্ড-কন্যা সিডনি। যদি এই ইভেন্টেও চ্যাম্পিয়ন হন তা হলে নতুন করে ইতিহাসে নাম লেখাবেন তিনি।

৭ আগস্ট ২৫ বছরে পা দিয়েছেন সিডনি। জন্মদিনের পর দিনই ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন এই নারী অ্যাথলেট। যে কোনো ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টে পঞ্চম আমেরিকান হিসেবে টানা অলিম্পিকে স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েছেন ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই স্প্রিন্টার।

এবারের অলিম্পিকে স্বর্ণপদক জয়ের পথে নিজের গড়া রেকর্ডই ভেঙেছেন সিডনি। গত জুনে ইউজেনিতে অলিম্পিক ট্রায়ালে ৫০.৬৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এবার সেই টাইমিং ছাড়িয়ে গেলেন। ২০২১ সালের পর এ নিয়ে ছয়বার বিশ্বরেকর্ড ভাঙলেন। ট্র্যাকের প্রথম অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে চারবার বিশ্বরেকর্ড ভাঙার কীর্তিও রয়েছে তার। ৪০০ মিটার হার্ডলসে প্রথম নারী অ্যাথলেট হিসেবে ৫২ সেকেন্ড ও ৫১ সেকেন্ডের কমেও তিনিই প্রথম দৌড় শেষ করেন। অলিম্পিকে বাজিমাত করা সিডনি মেয়েদের ৪০০ মিটারে সর্বকালের সেরা হার্ডার হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে যাচ্ছেন।

তিনি জানান, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করেই এগিয়ে যেতে হয়। সামনে যদি ব্যারিয়ার অর্থাৎ হার্ডল থাকে, আর সেখানে মনোসংযোগ দেওয়ার যদি দরকার হয় তাহলে এটা কোনো ব্যাপার নয়। ওই জায়গায় মনোযোগ ছিল তার। যতটা সম্ভব দক্ষতার সঙ্গে ১০টি হার্ডল পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। প্রতিবারই টাইমিং কমানোর চেষ্টায় থাকেন সিডনি।

তিনি আরও জানালেন, সব সময়ই উন্নতির জায়গা থাকে। পারফেক্ট রেস বলে কিছু নেই। তবে ধীরে ধীরে ৪৯ সেকেন্ডে নামিয়ে আনা সম্ভব। ইঞ্চি ইঞ্চি করে সেদিকে এগোতে হবে। পায়ের সামর্থ্য তৈরি করে সেখানে পৌঁছাতে হবে।

রাইডার বিশ্ববিদ্যালয়ের হল অব ফেমেও সিডনির নাম আছে। তার মা মেরি ম্যাকলাফলিনও ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেট ছিলেন। কার্ডিনাল ও’হারা হাইস্কুলে থাকতে দৌড়েছেন তিনি। ১৭ বছর বয়সে ২০১৬ রিও অলিম্পিকে সাফল্যের খোঁজে যাত্রা শুরু হয়েছিল তার। এক দশকের কম সময়ের মধ্যে সেই সিডনি এখন অলিম্পিকের তিনটি স্বর্ণজয়ী অ্যাথলেট।




পাপন-সালাউদ্দিন পদে থাকবেন কি না, যা বললেন আসিফ

চন্দ্রদ্বীপ নিউজ : ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত সোমবার দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। অবসান হয়েছে তার ১৬ বছরের শাসনামলের। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও হচ্ছে রদবদল। পরিবর্তনের দাবি উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে)।

আ হ ম মোস্তফা কামালের পর ২০১৪ সাল থেকে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পাপন। আর সালাউদ্দিনও বাফুফেতে আছেন এক যুগ ধরে। ২০১২, ২০১৬ ও সর্বশেষ ২০২০ নির্বাচনে জয়ী হয়ে বাফুফে প্রধানের চেয়ারে বসে আছেন সালাউদ্দিন। তার আমলে বাংলাদেশ ফুটবলে উল্লেখযোগ্য কোনো উন্নতি করেনি। তাই তাদের দুইজনের ওপরই ক্ষোভ আছে ভক্তদের।

বিসিবি ও বাফুফেতে পরিবর্তন আসতে পারে কি না, জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি, আমরা সিস্টেমের সংস্কার করব। একটা সিস্টেম প্রতিষ্ঠা করব, সেখানে যিনিই নেতৃত্বে আসবেন, প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’

আগামী ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের এই রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেই আয়োজন হুমকির মুখে পড়েছে কি না সেটি নিয়েও চলছে আলোচনা। এমনকি আইসিসিও বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবতে শুরু করেছে।

তবে আসিফ মাহমুদ আশার কথাই বললেন, ‘আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা (নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ) বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।




আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিতে দেখুন আজকের খেলা, ১০ আগস্ট ২০২৪ ;

প্যারিস অলিম্পিক
লাইভ ইভেন্ট
সকাল ১১-৩০ মিনিট, এমটিভি ও স্পোর্টস ১৮-১

ক্রিকেট

গ্লোবাল টি–টোয়েন্টি
২য় কোয়ালিফায়ার
রাত ১০টা, টি স্পোর্টস

দ্য হানড্রেড
সাউদার্ন ব্রেভ-ট্রেন্ট রকেটস
সন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

ওয়েলশ ফায়ার-বার্মিংহাম ফিনিক্স
রাত ১১-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

ফুটবল
এফএ কমিউনিটি শিল্ড
ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, সনি স্পোর্টস টেন ১

ডুরান্ড কাপ
শিলং লাজং-রংদাজিদ ইউনাইটেড
বিকেল ৪৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

কেরালা ব্লাস্টারস-সিআইএসএফ প্রটেক্টরস
সন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২




বাফুফে থেকে সালাম মুর্শেদীর পদত্যাগ

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ ছাড়লেন আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

পদত্যাগের কারণ হিসেবে বিবৃতিতে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করা হয়েছে। ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন মুর্শেদী।

এছাড়া দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ফিন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি; ওই দুটি পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক এই ফুটবলার।

কিছু দিন আগে আর্থিক কেলেংকারির দায়ে ফিফা বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বাফুফের একাধিক কর্মকর্তাকে। সবশেষ গত মে মাসে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এথিকস কমিটি ১০ হাজার সুইস ফ্র্যাঁ জরিমানা করে মুর্শেদীকেও।

দেশের ক্ষমতার পালাবদলের পর ক্রীড়াঙ্গনেও উঠতে শুরু করেছে পরিবর্তনের দাবি। কদিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি করে সংস্থাটির ভবনের সামনে অবস্থান নেয় ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’ ফ্যান গ্রুপ।

এই ডামাডোলের মধ্যে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদ ছাড়লেন মুর্শেদী।

 




টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:

প্যারিস অলিম্পিক
লাইভ ইভেন্ট
সকাল ১১-৩০ মিনিট, এমটিভি ও স্পোর্টস ১৮-১

ক্রিকেট
গ্লোবাল টি-টোয়েন্টি
ব্রাম্পটন-মন্ট্রিয়ল
রাত ৯টা, টি স্পোর্টস

মিসিসাগা-টরন্টো
রাত ২টা, টি স্পোর্টস

দ্য হানড্রেড
লন্ডন স্পিরিট–ম্যানচেস্টার অরিজিনালস
রাত ১১-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

ফুটবল

ডুরান্ড কাপ
ভারতীয় নৌবাহিনী-ইন্টার কাশী
বিকেল ৪-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

নর্থইস্ট ইউনাইটেড-বিএসএফ
সন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২




চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল

চন্দ্রদ্বীপ নিউজ :: স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল আর নেই। মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা প্যাটেল শেষ পর্যন্ত হেরে গেলেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সাইদুর রহমান প্যাটেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পাক্ষিক ক্রীড়াজগত পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বছরখানেক আগে শারীরিক জটিলতা ও অসুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। বেশ লম্বা সময় বিশ্বের সেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।’

‘ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যেতে থাকেন সাইদুর। মাঝেমধ্যে নিজেই তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানাতে তিনি। মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া খবর কেউ নিজেই জানাচ্ছেন এ বিষয়টা কতটা হৃদয়বিদারক তা কেউ অনুভব করতে পারবেন না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।’

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে ১৯৫১ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রধান উদ্যোক্তা ও সংগঠক সাইদুর রহমান প্যাটেল। বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে দৃঢ় কঠিন প্রতিজ্ঞা নিয়েই দেশের একঝাঁক তরুণ গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল।

মুক্তিযুদ্ধের সময় কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটিতে ছিল প্রবাসী মুজিবনগর সরকারের কার্যালয়। সেখানেই স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতি নিজের সমর্থন জানান প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এরপর খেলোয়াড়দের মুজিবনগরে গিয়ে দলে যোগ দিতে বলা হয়। এভাবেই যাত্রা শুরু হয় দলটির।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চিরস্মরণীয় অবদান রয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের। মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহের লক্ষ্যে একঝাঁক স্বাধীনতাকামী ও সাহসী ফুটবলার ও কর্মকর্তারা দল গঠন করে ভারতের বিভিন্ন প্রান্তে ১৬টি ম্যাচ খেলেন। সেই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ তুলে দেন মুক্তিযুদ্ধের তহবিলে। আর এই দল গঠনে মূখ্য ভূমিকা রাখাদের মধ্যে অন্যতম সাইদুর রহমান প্যাটেল।




প্যারিস অলিম্পিকে আজ ২৫ সোনার লড়াই

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্যারিস অলিম্পিকে আজ ২৫টি সোনার লড়াই অনুষ্ঠিত হবে। এর মধ্যে অ্যাথলেটিকসে ৫টি, ক্যানো স্প্রিন্ট ও বক্সিংয়ে রয়েছে ৩টি। আজ (বুধবার) লড়াই শুরু হবে ম্যারাথন সুইমিং দিয়ে। খেলা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। মেয়েদের ১০ কিলোমিটারে এই খেলাা হবে।

এরপর স্পোর্টস ক্লাইম্বিং পুরুষ স্পিড ফাইনাল বিকেল ৪টা ৫৪ মিনিটে অনুষ্ঠিত হবে। ক্যানো স্প্রিন্টের প্রথম খেলা পুরুষ ডাবল ৫০০ মিটার বিকেল ৫টা ২০ মিনিটে, মেয়েদের কায়াক ফোর ৫০০ মিটর ৫টা ৪০ মিনিটে ও পুরুষ কায়াক ফোর ৫০০ মিটার বিকেল ৫টা ৫০ মিনিটে হবে।