আজ টিভিতে যা দেখবেন




বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের পিচে সুবিধা পাবেন কারা

চন্দ্রদ্বীপ নিউজ :: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট হবে সিরিজের প্রথম টেস্ট। দেশটিতে বাংলাদেশের রেকর্ড একদমই ভালো নয়। সেক্ষেত্রে পিচ একটি বড় বিষয়। এবারও পিচ নিয়ে আছে কৌতুহল।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম `ক্রিকেট পাকিস্তান‘ জানায়, মেঘলা আবহাওয়ার কারণে রাওয়ালপিন্ডির পিচে বড় রকমের সাহায্য পেতে যাচ্ছেন পেস বোলাররা। সেক্ষেত্রে চার পেসার নিয়ে খেলতে পারে শান মাসুদের দল।

পাকিস্তান চার পেসার নিয়ে খেললে একাদশ থেকে ছেঁটে ফেলতে হবে স্পিনারদের। সেক্ষেত্রে একমাত্র স্পিনার হিসেবে খেলতে পারেন আগা সালমান। যদিও ব্যাটিংই তার মূল দায়িত্ব। চার পেসার খেলানো হলে শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও মির হামজা মোটামুটি নিশ্চিত। চতুর্থ পেসার হিসেবে হয় খুররম শেহজাদ অথবা মোহাম্মদ আলি খেলবেন।

পিচের অবস্থা অনুযায়ী অতিরিক্ত পেসার খেলানোর সুযোগ আছে বাংলাদেশেরও। বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াডে আছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদের মতো পেসাররা। যদিও প্রথম টেস্টে খেলবেন না তাসকিন।

দুই দলের স্কোয়াড

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।




সাকিবের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শিশির

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সাকিব আল হাসানকে। হোক মাঠে কিংবা মাঠের বাইরে, আলোচনায় থাকতেই পছন্দ করেন এই অলরাউন্ডার। তবে, এবার পুরোপুরি ভিন্ন একটি বিষয়ে আলোচনায় সাকিব। ঘটনা এতদূর গড়িয়েছে যে, শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের বেশকটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে সাকিবকে একটি হোটেলে দেখা যায়। এসময় তার সঙ্গে দেখা যায় বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালকে।

এরপরই বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। নেটিজেনদের অনেকেই সাকিব-নাফিসার ‘বিশেষ’ সম্পর্ক আছে বলে ধারণা করছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির লেখেন, ‘আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন। সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। তাকে (সাকিব) যত মন চায় সমালোচনা করুন। তবে, সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায়। সে দারুণ একজন স্বামী ও বাবা। সে সবসময় আমার প্রতি সৎ ও অনুগত। সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই।’

শিশির আরও যোগ করেন, ‘সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। আমির তার প্রায় সব বিষয়ে জানি। আমরা বেশিরভাগ  সময় একসাথেই থাকি। আমি ১৩ বছর আগে তাকে যেমন দেখেছিলাম, এখনও সে একইরকম আছে। আমাদের দারুণ একটি পরিবার আছে। আলহামদুলিল্লাহ! দয়া করে এসব গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না। কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে, পুরো কাহিনী এখানে নেই। যারা এগুলো করছেন তাদের বলতে চাই, এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি চুপ থাকতে চেয়েছিলাম, তবে এতো এতো কল আর ম্যাসেজের কারণে বাধ্য হয়ে বিষয়টি পরিষ্কার করলাম। সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে, আর আমি পরিবার নিয়ে ব্যস্ত। আমরা একটি পরিবার হিসেবেই থাকব, ইনশাল্লাহ।

শেষে শিশির লেখেন, ‘আমি সাকিবের সঙ্গে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলিট করিনি। আমি সেগুলোকে প্রাইভেট করে রেখেছি। ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না।’




আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে আজ। সকালে টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে আছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের ম্যাচ।

টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ 🏏

বাংলাদেশ এইচপি–অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি
সকাল ৬–৩০ মিনিট 📺 টি স্পোর্টস

অ্যাডিলেড স্ট্রাইকার্স–পার্থ স্করচার্স
সকাল ১১–৩০ মিনিট 📺 টি স্পোর্টস

মেলবোর্ন রেনেগেডস–পাকিস্তান ‘এ’
দুপুর ২–৩০ মিনিট 📺 টি স্পোর্টস

স্প্যানিশ লা লিগা ⚽

অ্যাথলেটিক বিলবাও–হেতাফে
রাত ১১টা 📺 স্পোর্টস ১৮–১

দ্য হানড্রেড 🏏

বার্মিংহাম ফিনিক্স–ম্যানচেস্টার অরিজিনালস
রাত ১১–৩০ মিনিট 📺 সনি স্পোর্টস টেন ৫




১২২ রানে অলআউট বাংলাদেশ ‘এ’ দল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটাররা। এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায়।

ওপেনার মাহমুদুল হাসান জয় ছাড়া পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। ১১৬ বল খেলে জয় একাই করেন ৬৫ রান। বাকি ১০ ব্যাটার মিলে করেন ৫৭ রান। এর মধ্যে আবার ৮ রান ছিল l

পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এরই মধ্যে লাহোর পৌঁছে গেছেন নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং। তার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে রয়েছেন টেস্ট দলের নিয়মিত খেলোয়াড় মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়রা।

পাকিস্তান ‘এ’ দলের (পাকিস্তান শাহিন) বোলারদের সামনে মুশফিক, মুমিনুল এবং শাহাদাত হোসেন দিপুরাও ছিলেন ব্যর্থ। ১৪ রান করেন মুশফিকুর রহিম, ১১ রান করেন মুমিনুল হক। শাহাদাত হোসেন দিপু কোনো রানই করতে পারেননি।

টস জিতে ব্যাট করতে নামার পর শুরুতেই আউট হয়ে যান জাকির হাসান। কোনো রানই করতে পারেননি তিনি। অধিনায়ক এনামুল হক বিজয় করেন ৭ রান। রেজাউর রহমান রাজা ১০ রান করেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে নাসিম শাহ ও মির হামজা নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন মোহাম্মদ রমিজ জুনিয়র। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আলি এবং উমার মির।




ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের সাকিব ছাড়া কেউই নেই খবরে




রোহিত-কোহলিদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত




আজ টিভি বা অ্যাপে খেলা




অপেক্ষা এবার ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৪ প্যারিস অলিম্পিক শেষ, অপেক্ষা এবার ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের।

চার বছর পরের সেই অলিম্পিক আয়োজনের বিশালত্বে, দৃষ্টিনন্দন উপস্থাপনা আর সামর্থ্যের নতুন উচ্চতার দৃষ্টান্তে প্যারিসকে কি ছাড়িয়ে যেতে পারবে? প্যারিস অলিম্পিকের পুরোটা সময় আইকনিক আইফেল টাওয়ার ঔজ্জ্বল্যতা ছড়িয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে দূর থেকে দৃষ্টি কেড়ে নেওয়ার এমন কিছু নেই। এলিশা নামের এক মার্কিন নাগরিক অবশ্য বিবিসিকে শুনিয়েছেন তাদেরও এক ‘সিগনেচারে’র কথা, ‘আমাদের প্যারিস (আইফেল টাওয়ার) নেই। কিন্তু লস অ্যাঞ্জেলেসে হলিউড আছে।’

আগামী অলিম্পিক যে হলিউডের দুনিয়ায়, সেটি ফুটে উঠেছে প্যারিস অলিম্পিকের সমাপনী মঞ্চেও। স্তাদে দ্য ফ্রান্সের ছাদ থেকে সিনেম্যাটিক কায়দায় মঞ্চে নেমেছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। লস অ্যাঞ্জেলেসে বয়ে নিয়ে যেতে হাতে নিয়েছেন অলিম্পিক পতাকাও।




পর্দা নামলো প্যারিস অলিম্পিকের

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: তিন সপ্তাহ প্যারিস অলিম্পিক বুঁধ করে রেখেছিলো পুরো ক্রীড়া দুনিয়াকে। ৩২টি খেলার মোট ৩২৯টি ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে স্বর্ণের লড়াই। রোববার শেষ দিন ১৩টি স্বর্ণের লড়াই দিয়ে শেষ হয়ে গেলো প্যারিস অলিম্পিকের ক্রীড়াযজ্ঞ। পর্দা নামলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের।

এবারের অলিম্পিকে শেষ মুহূর্ত পর্যন্ত পদকের লড়াই চলেছে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে। সেই লড়াইয়ে শেষ সেকেন্ডে শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিক তারা ইতি টেনেছে সবচেয়ে বেশি পদক নিয়ে।

প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট ছিল মহিলাদের বাস্কেটবল ফাইনাল। আয়োজক দেশ ফ্রান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা জেতে যুক্তরাষ্ট্র। সেই সোনাতেই পদক তালিকায় চীনকে টপকে যায় তারা। দুই দেশের সোনার সংখ্যা সমান হলেও বেশি রুপা ও ব্রোঞ্জ জেতার সুবাদে শীর্ষে যুক্তরাষ্ট্র।

অলিম্পিকে পদক তালিকায় সাধারণত যে দেশ বেশি সোনা জিতেছে, তারাই সবার উপরে থাকে। দুই দেশের সোনার সংখ্যা সমান হলে, দেখা হয় কারা বেশি রুপা পেয়েছে। রুপার সংখ্যা যাদের বেশি, তারা উপরে থাকে। সোনা, রুপা দু’টি সমান হলে কে বেশি ব্রোঞ্জ জিতেছে, তার ভিত্তিতে ক্রমতালিকা তৈরি হয়।

প্যারিসে যুক্তরাষ্ট্র ৪০টি সোনা, ৪৪টি রুপা এবং ৪২টি ব্রোঞ্জ জিতে মোট ১২৬টি পদক পেয়েছে। চীনও ৪০টি সোনা জিতেছে। কিন্তু রুপার (২৭) সংখ্যা যুক্তরাষ্ট্রের থেকে কম। ব্রোঞ্জ জিতেছে ২৪টি। মোট পদক ৯১।

তৃতীয় স্থানে জাপান ২০টি সোনা, ১২টি রুপা এবং ১৩টি ব্রোঞ্জ জিতেছে। চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৮টি সোনা, ১৯টি রুপা এবং ১৬টি ব্রোঞ্জ জিতে দেশের অলিম্পিক ইতিহাসে সর্বকালের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছে। পাঁচে আয়োজক দেশ ফ্রান্স। তারা ১৬টি সোনা, ২৬টি রুপা এবং ২২টি ব্রোঞ্জ