উইন্ডিজ টি-টোয়েন্টি দল ঘোষণা, বিশ্রামে রাসেল-হোল্ডার-জোসেফ

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়রা অলরাউন্ডার আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ও পেসার আলজারি জোসেফকে পাবে না। বিশ্রাম দেওয়া হয়েছে তিন জনকেই।

বোর্ডের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানান, এই সিরিজ থেকে বিশ্রামের জন্য অনুরোধ করেছিলেন রাসেল।

বিশ্বকাপে একটি ম্যাচেও খেলার সুযোগ না পাওয়া শিমরন হেটমায়ার জায়গা ধরে রেখেছেন। সবশেষ তিনি এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের ডিসেম্বরে।

আগামী শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, ফাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শেই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।




ছোটপর্দায় আজকের খেলা

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: ফুটবল

লা লিগারে য়াল ভাইয়াদলিদ-এস্পানিওল, রাত ১১টা
ভিয়ারেয়াল-আতলেতিকো মাদ্রিদ, রাত ১:৩০

র‍্যাবিটহোল, স্পোর্টস ১৮

ইংলিশ প্রিমিয়ার লিগ

লেস্টার সিটি-টটেনহ্যাম হটস্পার, রাত ১টা

স্টার স্পোর্টস সিলেক্ট ১




জল্পনা উসকে কী জানালেন শাকিবের স্ত্রী শিশির

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি জোর জল্পনা চলছে শাকিব আল হাসান এবং তাঁর স্ত্রী উম্মি আহমেদ শিশিরকে নিয়ে। এই ভাঙনের মরশুমে যেখানে একের পর এক ভাঙনের খবর আসছে, নাতাশা হার্দিক, অভিষেক ঐশ্বর্য, যিশু নীলাঞ্জনদের বিয়ে ভাঙার খবর বা চর্চা যখন তুঙ্গে তখনই কানাঘুষোয় শোনা যেতে লাগল এবার নাকি ভাঙতে চলেছে শাকিব আল হাসানের সংসার। তাঁর এবং তাঁর স্ত্রীর মধ্যে কিছুই নাকি ঠিক নেই। এবার সেই বিষয়ে মুখ খুললেন উম্মি আহমেদ শিশির।

কেন এই চর্চা?

শাকিবের স্ত্রী সম্প্রতি তাঁদের বেশ কিছু সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন বলেই জানা যায়। তারপরই শুরু হয় চর্চা। তবে কি তাঁদেরও ঘর ভাঙল? আসলে না তেমন কিছুই হয়নি। কী ঘটেছে জানালেন খোদ উম্মি।

কী লিখেছেন উম্মি?

শাকিবের স্ত্রী এদিন তাঁর পোস্টে লেখেন, ‘আপনাদের হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ সম্পর্কে মতামত থাকতে পারে আমি অস্বীকার করব না, প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে! আপনারা যা চান তার সমালোচনা করুন, তবে দয়া করে এটিকে আমাদের সম্পর্কের সাথে মিশ্রিত করবেন না, সে একজন অসাধারণ স্বামী এবং একজন বাবা। সে সর্বদা সৎ এবং বিশ্বস্ত রয়েছে আমার প্রতি, আর সে আমাকে আঘাত করার জন্য কখনও কিছু করবে না। সে এমন একজন ব্যক্তি যে আমার পক্ষে দাঁড়ানোর জন্য নিজে একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। আমি সর্বদা তার বাইরের ঘোরাঘুরি ভ্রমণ সম্পর্কে অবগত এবং বেশিরভাগ সময়ই তার সাথে আমি থাকি। সে এখনও সেই একই ব্যক্তি যাকে আমি ১৩ বছর আগে জীবনসঙ্গী হিসাবে দেখেছিলাম, সে ১০০ তে ১০০ এবং আমাদের একটি সুন্দর পরিবার আছে আলহামদুলিল্লাহ! প্লিজ এসব অনলাইন গুজব বন্ধ করুন, সোশ্যাল মিডিয়ায় যা আছে তা সব সময় বিশ্বাস করবেন না, ওগুলো কিছু ছবি কেটে কপি-পেস্ট করে বানানো, কোনও পুরো কাহিনী নেই ওখানে। যারা এটা করছে সেই গ্রুপকে আমি একটা জিনিস বলি আপনারা এসব থেকে কিছু অর্জন করতে পারবেন না! আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না, আমি চুপ থাকতে চেয়েছিলাম কারণ সত্য আমার মধ্যে রয়েছে, কিন্তু অপ্রয়োজনীয় কল এবং টেক্সট গুলোর কারণে আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছি।’

তিনি আরও লেখেন, ‘তার এখন ফোকাস করার জন্য পাকিস্তান সিরিজ আছে এবং আমি আমাদের পরিবারের উপর ফোকাস করি, আমরা সবসময় একটি দল ছিলাম এবং একটি দল হিসেবে থাকবো ইনশাআল্লাহ! আমি আমার কোনও পোস্ট বা ছবি মুছে দিইনি, আমি শুধু সেগুলিকে ব্যক্তিগত করেছি, আর ছবি পোস্ট কোনো সম্পর্কের সত্যতা বিচার করে না! ধন্যবাদ।’




অস্ট্রেলিয়ায় ফাইনালে হারলেন আফিফ-তানজিদরা

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: শিরোপার একদম কাছে গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার দলঅ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আফিফ হোসেন-তানজিদ হাসান তামিমদের।

রবিবার টপ এন্ড টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচে অ্যাডিলেডের কারছে আকবর আলীরা হেরেছেন ৩২ রানে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৭০ রানের লক্ষ্য দেয় অ্যাডিলেড। জবাব দিতে নেমে বাংলাদেশ থামে ১৩৭ রানেই। ফলে সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়েই।

১৭০ রানের লক্ষ্যে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩২ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ ও জিশান আলম। ১৮ রান করে আউট হন জিশান। ইমন রান না পেলেও তানজিদের ব্যাটে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ৭৩ রান তুলে ফেলে ওই ২ উইকেট হারিয়েই। তবে এরপরই যেন আকস্মিক এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশ ইনিংস।

৭৩ রানে তানজিদের উইকেটের মাধ্যমে পতন শুরু বাংলাদেশের। ২৯ বলে ২টি চারও ১ ছক্কায় ৩৫ রান করেছেন তিনি। ৯২ রান তুলতেই ৭ উইকেটে হারিয়ে বসে বাংলাদেশ। উইকেটে সেট হওয়ার আগেই ফিরে যান অধিনায়ক আকবর আলী ও শামীম হোসেন। সাতে নেমে ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন মাহফুজুর রহমান রাব্বি। এরপর ব্যাটে আর কেউ চমক দেখাতে না পারলে নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতেই ১৩৭ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি।

এর আগে টম ও’কনেলের ব্যাটে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় অ্যাডিলেড। ৩৩ বলে ৫৩ রান করেন ও’কনেল। এছাড়া অধিনায়ক লিয়াম স্কটের ব্যাটে ৩০ (১৮ বলে) ও ছয়ে নামা রায়ান কিংয়ের ব্যাটে আসে ৩৫ (১৯ বলে) রান। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সেমিফাইনালের ম্যাচসেরা রিপন মন্ডল। তবে ফাইনালে ৩৭ রান দিয়ে বেশ খরুচেই ছিলেন রিপন। রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি এবং আফিফ হোসেন ধ্রুব পান একটি করে উইকেট।




জয় দিয়ে মৌসুম শুরু করল বার্সেলোনা




বাংলাদেশ এইচপির ম্যাচসহ টিভিতে খেলার সূচি




শুরুর আগেই পাকিস্তান সিরিজ শেষ জয়ের

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজ শেষ হতে এখনো বাকি ৩দিন। এরইমধ্যে বাংলাদেেশে শিবিরে বড় দুঃসংবাদ। কুঁচকির চোটে পড়ে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়।

গতকাল শুক্রবার শেষ হওয়া পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন জয়। এই চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে তার। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

দেবাশিষ জানিয়েছেন, ফিল্ডিং করতে গিয়ে ডান কুঁচকিতে ব্যথা পেয়েছেন জয়। তার সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।

জয়ের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হবে, সেটি এখনো জানাননি নির্বাচকরা। আগামীকাল রোববার নিশ্চিত হওয়া যাবে এই ওপেনারের পরিবর্তে পাকিস্তান সিরিজে কে থাকবেন।

জয়কে না পেয়ে এই সিরিজে বড় ক্ষতির মুখোমুখিই হলো বাংলাদেশ ক্রিকেট দল। কারণ, সম্প্রতি দারুণ ফর্মে ছিলেন এই বাংলাদেশ টেস্ট ওপেনার।

ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলেন জয়। কিন্তু চোটে পড়ার কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটই ধরতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে।

 

 




আজ টিভিতে যা দেখবেন




বিপিএলে দলের মালিকানায় পরিবর্তন




অবশেষে বিসিবির সভাপতি পদ ছাড়তে রাজি পাপন

চন্দ্রদ্বীপ ডেস্ক : অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে।।

গত ৫ আগস্ট সরকার পত‌নের পর স্থ‌বির হ‌য়ে প‌ড়ে‌ বি‌সি‌বি’র কার্যক্রম। আর অন্তরা‌লে চ‌লে যান সভাপতি নাজমুল হাসানসহ বে‌শিরভাগ প‌রিচালক। যারা দে‌শে আছেন তারাও বোর্ডে আস‌ছেন না। আইসিসি’র নিয়‌মের কার‌ণে হস্ত‌ক্ষেপও কর‌ছে না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে আইসিসির নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মে‌নে কি করা যায়, তা জানাতে বলেছিলেন ক্রীড়া উপ‌দেষ্টা।

বুধবার করণীয় ঠিক করতে নি‌জে‌দের ম‌ধ্যে বৈঠক ক‌রেন বেশ কয়েকজন পরিচালক। সেখা‌নে প্রভাবশালী প‌রিচালক মাহবুব আনাম অন‌্যদের কা‌ছে নি‌শ্চিত ক‌রেন, সরকার‌কে সহ‌যো‌গিতা কর‌তে প্রস্তুত সভাপ‌তি নাজমুল হাসান। সে সহ‌যো‌গিতা যে পদত‌্যাগ, সেটাও নি‌শ্চিত ক‌রে‌ছেন এক প‌রিচালক।

জানা গে‌ছে, প‌রিবার নি‌য়ে লন্ড‌নে অবস্থান করছেন নাজমুল হাসান। যে‌কোন সময় ইমে‌ইলে তিনি পদত‌্যাগপত্র পাঠা‌তে পা‌রেন। ত‌বে এটা কার্যকর হ‌বে বোর্ড সভার মাধ‌্যমে। বিসিবি সভাপতি পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে। প‌রিচালক‌দের ম‌ধ্যে থে‌কে তখন একজন‌কে সভাপতির দা‌য়িত্ব দেওয়া হ‌তে পা‌রে। এক প‌রিচাল‌কের দা‌বি, সভার কোরাম পূর্ণ হতে অন্তত নয়জন পরিচালকের উপস্থিতি থাকা প্রয়োজন। বর্তমানে সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। আর বকিদের মধ্যে ‌যারা স্বশরী‌রে তিন সভায় অনুপস্থিত থাক‌বেন তাদের প‌রিচালকের পদ বা‌তিল হ‌বে।

নাজমুল হাসান পদত‌্যাগ কর‌লেও পু‌রো বোর্ড এখনই ভাঙছে না, এ প‌রিকল্পনা নি‌য়েই এগু‌চ্ছেন দেশে থাকা প‌রিচালকরা। তবে অন্তর্বর্তী সরকার চাইলে এক‌যো‌গে সব পরিচালক পদত‌্যাগ কর‌তেও রা‌জি আছেন। ২০১২ সালে সরকার মনোনিত সভাপতি হিসেবে বিসিবি প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান, পরে ২০১৩ সালের অক্টোবরে হন সভাপতি নির্বাচিত হন।