বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন




৪২১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল টাইগাররা

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: মিডল অর্ডার ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর সুবাদে ৪৪৮ রানের বিশাল রান স্কোরবোর্ডে জমা করেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকরা। জবাবে ব্যাট হাতে সাবলীল থেকেই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। ১২ ওভার খেলে দলীয় ২৭ রান করেছেন দুই টাইগার ওপেনার।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে পাকিস্তান। চা বিরতিতে তাদের এই দাপুটে জুটি ভাঙ্গে ২৪০ রানে। ব্যক্তিগত ১৪১ রানে শাকিল সাজঘরে ফিরলেও নিজের ডাবল সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন রিজওয়ান।

তবে ১১৩তম ওভার শেষে ড্রেসিংরুম থেকে ইনিংস ঘোষণার ইঙ্গিত দেন স্বাগতিক অধিনায়ক শান মাসুদ। ততক্ষণে অবশ্য রান পাহাড় দাঁড় করিয়ে ফেলা হয়ে গিয়েছে পাকিস্তানের।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ইনিংস ঘোষণা আগে ১১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের দলীয় সংগ্রহ ছিল ৪৪৮ রান। যেখানে ক্যারিয়ার সেরা ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

বাংলাদেশকে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়াটাই উদ্দেশ্য ছিল স্বাগতিকদের, এজন্যই হয়ত শেষ দিকে ব্যাট ঘুরাচ্ছিলেন পাকিস্তানের ব্যাটাররা। রানও উঠছিল বেশ। গতকাল ম্যাচের প্রথম দিন টাইগার বোলাররা দাপট দেখালেও আজ কেউই তেমন সুবিধা করতে পারেননি। আজকের দিন পুরোটাই যেন ছিল স্বাগতিক ব্যাটারদের দখলে।

পাকিস্তানের ডিক্লেয়ার দেওয়া পর ব্যাট হাতে মাঠে নামেন দুই টাইগার ওপেনার শাদমান ইসলাম ও জাকির হাসান। স্বাগতিক পেসারদের দারুণ বোলিং বেশ সামলেই খেলতে থাকেন দুইজন। স্কোরবোর্ডে ২৭ রান যোগ করেছেন তারা। ১২ ওভার শেষে দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করেন ফিল্ড আম্পায়ার।




বাংলাদেশ-পাকিস্তান টেস্টসহ টিভিতে খেলার সূচি




পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা




বাংলাদেশ থেকে সরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ




বোর্ড সভায়ই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন পাপন

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: কেউ কেউ কিছু মুখরোচক গুজব রটানোর চেষ্টায় রত, কোনো প্রক্রিয়ায়ই যাদের বা যার বিসিবি সভাপতি হওয়ার সুযোগ নেই; যিনি বা যারা কোনোরকম হিসাব-নিকেশ আর আলোচনা-পর্যালোচনায় নেই, তাদের কারো কারো নাম খুঁজে পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর মধ্যে আজ মঙ্গলবার সকাল থেকে হঠাৎ একটি খবর ক্রিকেট পাড়ায় চাউর হয়েছে। তা হলো, আগামীকাল (২১ আগস্ট) বোর্ড সভা। প্রতিটি পরিচালককে সে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। এ খবর এখন ‘টক অব ক্রিকেট এরিনা l

হঠাৎ কেন কী কারণে বোর্ড সভা? কে ডাকলো এই সভা? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লোকচক্ষুর অন্তরালে। শোনা যাচ্ছে, তিনি দেশের বাইরে। তাহলে বুধবারের বোর্ড পরিচালক সভা ডাকলেন কে? সভাপতির অনুপস্থিতিতে কোনো সহ-সভাপতিও নেই যে তিনি সভা ডাকবেন।

খুব স্বাভাবিকভাবেই একটা ধূম্রজাল তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, কাল বুধবারের বোর্ড সভা কি নতুন কোনো জটিলতার উদ্ভব ঘটাবে? এতদিন যে ফারুক আহমেদের সভাপতি হওয়ার খবর শোনা যাচ্ছিল, সেটা কি ঠিক থাকবে? নাজমুল হাসান পাপনের বোর্ডপ্রধান পদ থেকে পদত্যাগের যে খবর চাউর হয়েছে, সেটার সর্বশেষ অবস্থা কী? এসব কৌতূহলি প্রশ্ন এখন প্রতিটি ক্রিকেট অনুরাগীর।

বিসিবির ঊর্ধ্বতন মহলের নির্ভরযোগ্য সূত্রের সর্বশেষ খবর, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদই বিসিবির নতুন সভাপতি হচ্ছেন। তাকে সভাপতি করার সব প্রক্রিয়া চূড়ান্ত। বন্দোবস্তও সম্পন্ন। এখন শুধু প্রজ্ঞাপন জারি বাকি।

ওদিকে নাজমুল হাসান পাপনের বোর্ডপ্রধান পদ থেকে পদত্যাগের খবরও মিথ্যা নয়। জানা গেছে, বুধবারের সভায়ই সভাপতি পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন পাপন।

 




আজ টিভিতে যেসব খেলা দেখবেন




নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী সুজন

চন্দ্রদ্বীপ নিউজ :: আইসিসির ভবিষ্যৎ সূচী অনুযায়ী, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশে। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। তবে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভ্রমণ সতর্কতা দিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। সেক্ষেত্রে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ আয়োজন করতে পারবে কি না, সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারতও টুর্নামেন্টটি আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প দেশ হিসেবে ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তালিকায় আছে শ্রীলংকা আর জিম্বাবুয়েও। তবে টুর্নামেন্টটি আয়োজনে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আত্মবিশ্বাসের কথা দেখিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আজ সোমবার সাংবাদিকদের সুজন বলেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ের মধ্যে আমরা করতে পারব। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করছে সরকার, সহায়তা নিয়ে পাশে আছে সেনাবাহিনী, তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। দুটি বিষয়ই আইসিসিকে আমরা অবহিত করেছি। প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’

এর আগে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দুই দফায় আশাবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; রাষ্ট্রীয় বিষয়।’

আসিফ মাহমুদ আরও যোগ করেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আছেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সবার সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে আইসিসির সঙ্গে আমাদের আলোচনা চলমান আছে। আশা করি, দ্রুতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত জানাতে পারব।’




ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিরপুরে তামিম ইকবাল

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: রবিবার (১৮ আগস্ট) থেকেই শোনা যাচ্ছিল যে আজ (সোমবার) ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয় পরিদর্শনে আসবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাকে সাদরে বরণ করার জন্য এদিন সকাল ১১টা থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে ছিল ছাত্র-জনতার ভিড়। ব্যানার-প্ল্যাকার্ড হাতে সকাল থেকেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাদের।

তবে উপদেষ্টা এসে পৌঁছানোর আগেই স্টেডিয়ামে পা রাখেন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল। এরপর দুপুর ১টার দিকে বিসিবি কার্যালয়ে আসেন আসিফ।

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম। আজ এসেছেন মিটিংয়ে। সাবেক এই টাইগার অধিনায়ককে আবারও জাতীয় দলের জার্সিতে দেখতে চান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সে প্রসঙ্গেই আলোচনা করতে মিরপুর স্টেডিয়ামে এসেছেন তামিম।

তামিমকে নিয়ে প্রথমে প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবি সিইও নিজামউদ্দিন সুমনও তাদের সঙ্গে ছিলেন। এরপর ড্রেসিংরুম পার করে মিডিয়া রুমে প্রবেশ করেন আসিফ। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও সঙ্গে ছিলেন। সবশেষে একাডেমি ভবনে যান তারা।