টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে। এমনকি মাঠে টস পর্যন্ত হয়নি। তবে দ্বিতীয় দিনে শঙ্কার সেই মেঘ কেটে গেল। টসও হলো আকাঙ্খিত সময়েই। যেখানে আবারও টসভাগ্যে জিতলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টসে জিতে প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে একটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। কুঁচকির চোটে একাদশ থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ। প্রথমদিন ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজকের খেলা কিছু সময় বেশি হতে পারে। 

গতকাল টেস্টের প্রথম দিন বৃষ্টি ও ভেজার মাঠের কারণে ম্যাচ পরিত্যক্ত করা হয়। বাংলাদেশ সময় ১১টায় শুরু হওয়ার কথা ছিল টেস্টটি। এমনকি দুই দলের খেলোয়াড়রাও মাঠে আসেননি। পরে বাংলাদেশ সময় দুপুর ১টার পরপরই আসে প্রথম দিনের খেলা পরিত্যক্ত করার সিদ্ধান্ত। 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, আবরার আহমেদ, মীর হামজা, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ ও নাসিম শাহ। 

প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এই ম্যাচে হারলেও সিরিজ ‘ড্র’ করবে নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির বাধায় এই ম্যাচ ‘ড্র’ হলে লাভ অবশ্য বাংলাদেশেরই। সেক্ষেত্রে ১-০ ব্যবধানেই সিরিজ জিতে নেবে টাইগাররা।




রাওয়ালপিন্ডি টেস্ট : বাংলাদেশের লিড, ডাবল সেঞ্চুরির ঘ্রাণ নিয়ে চা বিরতিতে মুশফিক

চন্দ্রদ্বীপ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে নিজের ইচ্ছেমত ইনিংস সাজাচ্ছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি হাঁকানোর পর দেড়শ রানের ঘর পেরিয়ে মুশফিক পা বাড়িয়েছেন ডাবল সেঞ্চুরির পথে। এ পথে তাকে সাহায্য করছেন মেহেদী হাসান মিরাজ। এই ব্যাটারও এরইমধ্যে ফিফটি তুলে নিয়েছেন। এক ইনিংসে যা বাংলাদেশের পঞ্চম ফিফটি।

চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৯৫ রান। ১৭৩ রানে উইকেটে আছেন মুশফিক। অন্যদিকে ৫০ রানে ব্যাট করছেন মিরাজ। দু’জনেই দলকে বড় লিডের পথে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। কোথায় গিয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে সেটায় এখন দেখার বিষয়।

এর আগে, ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। আগের দিনের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে ৫৬ রানে সাজঘরের পথ ধরেন লিটন দাস। ফিরতে পারতেন মুশফিকও। তবে আম্পায়ারের লেগ বিফোরের সিদ্ধান্তে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

এরপর মিরাজকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি আদায় করে বাংলাদেশকে পথ দেখান মুশফিক। সেঞ্চুরি আদায় করে মুশফিক টপকে যান তামিম ইকবালকে। তামিমের ১০ টেস্ট সেঞ্চুরির বিপরীতে মুশফিকের সেঞ্চুরির সংখ্যা এখন ১১টি। এছাড়াও বিদেশের মাটিতে তামিমের ৪ সেঞ্চুরি ছাড়িয়ে মুশফিকের সেঞ্চুরির সংখ্যা এখন ৫টি।

এদিন মুশফিককে দারুণ সঙ্গ দিয়েছেন মিরাজ। মুশফিকের সঙ্গে জুটি গড়ে তুলে দলকে বড় সংগ্রহের পথে টানছেন তিনি। তার সঙ্গ পেয়ে তৃতীয় চতুর্থ ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন মুশফিক।




সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ




বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন




মুশফিক-লিটনে স্বস্তির তৃতীয় দিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : সকালে নতুন বলের ফাঁড়া কাটাতে পারেননি ওপেনার জাকির আলী। অধিনায়ক নাজমুল শান্ত বল পুরনো বানালেও রান পাননি। আবার মুমিনুল হক সাবলীল খেললেও ফিফটি করেই সাজঘরে ফেরেন। হতাশা আরও বেড়ে যায় সাদমান ইসলাম সেঞ্চুরি মিস করলে। তবে শেষ বিকেলে মুশফিকুর রহিম ও লিটন দাস ফিফটি করে এবং দলের রান তিনশ’র উপরে নিয়ে স্বস্তি এনে দিয়েছেন।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৯২ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান করেছে। দলের সেরা টেস্ট ব্যাটার মুশফিকুর রহিম ৫৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন। তিনি ১২২ বল খেলে ৭ চারের শটে ওই রান করেছেন। লিটন দাস কর্তৃত্ব করে ৫৮ বলে ৫২ রান করে অপরাজিত আছেন। তার ব্যাট থেকে আটটি চার ও একটি ছক্কা এসেছে। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ১৩২ রানে পিছিয়ে আছে।

বাংলাদেশ ১২ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৭ রান তুলে দিন শেষ করে। সকালে জাকির ৫৮ বলে ১২ রান করে ফিরে যান। শান্ত ৪২ বলে ১৬ রান যোগ করেন বোল্ড হন। এরপর ওপেনার সাদমান ও চারে নামা মুমিনুল হক ৯৪ রানের জুটি গড়েন। মুমিনুল ৭৬ বলে ৫ চারের শটে ৫০ রান করে বোল্ড হন। মুশফিকের সঙ্গে ৫২ রান যোগ করে সাজঘরে ফেরেন সাদমান। তিনি ১৪ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয় সেরা ৯৩ রানের ইনিংস খেলেন। বাংলাদেশ ১৯৯ রানে হারায় চতুর্থ উইকেট।

পরেই ক্রিজে এসে আউট হন বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ১৬ বলে ১৫ রান যোগ করেন। দলের রান তখন ২১৮। ওই জায়গা থেকে ধসে যাওয়ার সুযোগ ছিল বৈকি। কিন্তু মুশফিক ও লিটন ৯৮ রান যোগ করে শুধু দিন শেষ করেননি দলে স্বস্তি এনে দিয়েছেন। চতুর্থ দিন ওই জুটি জমলে সহজে লিডের আশা করতে পারে বাংলাদেশ।

এর আগে পিন্ডি টেস্টে টস হেরে ব্যাট করে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ১৬ রানে ৩ উইকেট হারানোর পর সূদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত জুটি গড়ে ওই রান করেন। শাকিল খেলেন ২৬১ বলে ১৪১ রানের ইনিংস। রিজওয়ান ২৩৯ বল খেলে ১৭১ রান করেন। এছাড়া সাইম আইয়ূব ৫৬ রান যোগ করেন। বাংলাদেশের হাসান মাহমুদ ও শরিফুল দুটি করে উইকেট নেন। পাকিস্তানের খুররম শাহজাদ দুই উইকেট নিয়েছেন। মোহাম্মদ আলী, নাসিম শাহ ও সাইম একটি করে উইকেট নিয়েছেন।




বাংলাদেশ সফর বাতিল করল নিউজিল্যান্ড দল

চন্দ্রদ্বীপ ডেস্ক : ক্ষমতার পালাবদলের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার বাংলাদেশে নিজেদের নির্ধারিত সফর বাতিল করেছে নিউজিল্যান্ড এ দল।

আগামী সেপ্টেম্বরে দুটি চারদিনের ম্যাচ ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল কিউই এ দলের। ম্যাচগুলো হবার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

তবে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের ভ্রমণে সতর্কতা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। তাই সফরটি বাতিল করেছে নিউজিল্যান্ড এ দল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস সিরিজে বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।




অবশেষে বাংলাদেশের পাসপোর্ট পেলেন লেস্টার সিটির ফুটবলার হামজা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশও তাকে খেলানোর ব্যাপারে সদিচ্ছা জানিয়েছে। কিন্তু বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হামজা চৌধুরী পাসপোর্টের আবেদন করে বিড়ম্বনায় পড়েছেন বলে তাঁর বাবা জানিয়েছিলো।

অবশেষ বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা থাকছে না হামজা চৌধুরীর। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হামজা চৌধুরীর বাবা মোরশেদ দেওয়ান।

এর আগে হামজা বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেছিলেন গত জুন মাসে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে তাঁর পাসপোর্ট এসে গিয়েছিল মাসখানেক আগেই। কিন্তু লেস্টার সিটির হয়ে প্রাক্‌–মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে বাংলাদেশি পাসপোর্টটা গ্রহণ করতে পারছিলেন না হামজা। অবশেষে শুক্রবার হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেছেন তাঁর মা রাফিয়া চৌধুরী।

হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন—এ কথা আগেই জানিয়েছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) হামজাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়ার প্রথম ধাপ হামজার বাংলাদেশি পাসপোর্ট করানো। এখন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনুমতির প্রক্রিয়া শুরু হবে। এরপর লাগবে তাঁর ক্লাব লেস্টার সিটির অনুমতি।




সব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাপিয়ে পড়ার আহ্বান তামিমের

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লাসহ দেশের ১৩টি জেলা। এতে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন বিপর্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন ক্রিকেটাররা। গতকালই কথা বলেছেন তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম রুবেল হোসেনরা। আজ ভোরে বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এবার লম্বা এক স্ট্যাটাস দিলেন তামিম ইকবাল।

আজ শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মাশরাফি বলেন, ‘ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করা। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য।’

বন্যার্তদের প্রতি করণীয় নিয়ে তামিম বলেন, ‘ আমি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যে সংস্থা ও সংগঠনগুলোকে আমার কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হয়েছে, তাদের মাধ্যমে সহায়তা করেছি। সাধ্যমতো আরও করে যাব ইনশাল্লাহ। মানুষকে উদ্ধার করতে ও নানাভাবে যারা মাঠ পর্যায়ে নিরলস কাজ করে চলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এই দেশ অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব, সবাইকে নিরাপদ ও ভালো রাখব।’

তবে উদ্ধারের মাধ্যমেই কাজ শেষ হয়ে যাবে না। বন্যা পরবর্তী সময়ের চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছেন তামিম, ‘আরেকটা কথা মনে রাখতে হবে, বন্যার তাৎক্ষনিক ধাক্কা সামলানোই শেষ কথা নয়। পানি নেমে যাওয়ার পর দুর্গতদের পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব আমাদের সবার। সবাই মিলেই চেষ্টা করব তাদেরকে আবার সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য। স্লোগান আমাদের একটিই- মানুষ মানুষের জন্য।’



হত্যা মামলার আসামি সাকিব কি খেলতে পারবেন

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে এমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন সাকিব। গতকাল সাকিবের নামে মামলা হওয়ার পর জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, হত্যা মামলার আসামি হওয়ায় সাকিব খেলতে পারবেন কি না। যদিও এখনো পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সাকিব দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে বোঝা যায়, সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে হয়তো পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন তিনি। যদিও এই ব্যাপারে এখনো কিছুই বলছে না বিসিবি।

এর আগে, ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক পেসার রুবেল হোসেন। তবে চারদিন হাজত খেটে জামিনে মুক্ত হয়ে ২০১৫ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। অন্যদিকে, আগাম জামিন নিয়েও খেলা চালিয়ে যেতে পারেন সাকিব। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময়ে দেশে ছিলেন না এই অলরাউন্ডার। তাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতে পারেন তিনি। আর অভিযোগ খারিজ হলে বিষয়টি এমনিতেই নিষ্পত্তি হয়ে যাবে।

গতকাল বৃহস্পতিবার গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছন। মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে, মো. সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা. মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা। এছাড়া এই মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।




২৮ মাস পর ফিরেই সাদমানের ফিফটি, শক্ত অবস্থানে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: রাওয়ালপিন্ডি টেস্টের আগে বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম সবশেষ খেলেছিলেন ২০২২ সালের ৪ এপ্রিল। রাওয়ালপিন্ডিতে খেলার কথাই ছিল না তার। সুযোগ মেলে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে পড়ায়। হঠাৎ পাওয়া এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন ২৮ মাস পর একাদশে ঢোকা সাদমান। দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়েছেন এই ওপেনার।

আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ২ উইকেটে ১৩৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। একপাশে সাদমান ৫৩ রানে অপরাজিত। আরেক প্রান্তে চারে নামা মুমিনুল হক অপরাজিত আছেন ৪৫ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ এখনো পিছিয়ে ৩১৪ রানে।

আগের দিনে বিনা উইকেটে ২৭ রান নিয়ে আজ খেলতে নামে বাংলাদেশ। প্রথম সেশনে মোট ৩৬ ওভার খেলা হয়। এই সময়ে স্কোরবোর্ডে ১০৭ রান তোলে নাজমুল হোসেন শান্তর দল। দিনের শুরুতেই ফেরেন জাকির হাসান। পেসার নাসিম শাহর বলে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। ৫৮ বল খেলে ১২ রান করেন এই ওপেনার। তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে নিয়ে সেই বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন সাদমান। তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক (১৬)।

৫৩ রানের মধ্যে ২ উইকেট হারানো বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায় তৃতীয় উইকেটে। সাদমানের সঙ্গে এই সময়ে জুটি বাঁধেন মুমিনুল। ব্যাট হাতে সাদমানের চেয়েও দৃঢ়তা দেখিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। একটা সময় সাদমানের রান যখন ৪৮, তখন মুমিনুলের সংগ্রহ মাত্র ২১ রান। মধ্যাহ্ন বিরতির আগে সেখানে ব্যক্তিগত সংগ্রহ ৪৫-এ নিয়ে যান মুমিনুল। এই সময়ে মাত্র ৫ রান আসে সাদমানের ব্যাটে। ফিফটির আগে বেশ কিছুক্ষণ আটকে থাকেন এই ওপেনার।

এদিকে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে বেশিরভাগ খেলাই ভেস্তে যায় বৃষ্টির কারণে। ওই দিন ৪ উইকেটে ১৫৮ রান তুলে দিন শেষ করে পাকিস্তান। দ্বিতীয় দিনে আরও ভালো ব্যাটিং করে স্বাগতিকরা। শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিং করানোর জন্য ৬ উইকেটে ৪৪৮ রান তুলেই ইনিংস ঘোষণা করে তারা। তবে কোনো উইকেট না হারিয়েই দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা।