ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ক্রিকেট, ফুটবল মিলিয়ে ব্যস্ত এক দিন পার হবে ক্রীড়াপ্রেমীদের। গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নামবে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে আজ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে থাকবে ম্যানচেস্টার সিটি, বুরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান ও পিএসজির মতো বড় দলগুলো।

ক্রিকেট
গল টেস্ট–১ম দিন
শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড
সকাল ১০–৩০ মিনিট সনি স্পোর্টস টেন ৫

১ম ওয়ানডে
আফগানিস্তান–দক্ষিণ আফ্রিকা
সন্ধ্যা ৬টা, ইউরোস্পোর্ট

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বোলোনিয়া–শাখতার দোনেৎস্ক
রাত ১০–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

স্পার্তা প্রাগ–সাল্‌জবুর্গ
রাত ১০-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ১

ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

পিএসজি–জিরোনা
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১

ক্লাব ব্রুগা–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫




ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

চন্দ্রদ্বীপ ডেস্ক: পাকিস্তান সিরিজের পর ছিলেন না দলের সঙ্গে। সাকিব আল হাসান টেস্ট সিরিজের পরেই উড়াল দেন ইংল্যান্ডে। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলা ম্যাচে বল হাতে ভালো করেছেন। তবে ব্যাট হাতে দায়িত্ব নিয়ে ম্যাচটা বাঁচাতে পারেননি এই বাংলাদেশের এই ক্রিকেটার। সেই ম্যাচ শেষেই অবশ্য যোগ দেয়ার কথা ছিল ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে।

তবে পুরো দল ভারতে থাকলেও গতকাল পর্যন্ত দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল সাকিব কোথায়? কবে যোগ দিবেন দলের সঙ্গে। তবে, দিন পেরিয়ে এলো স্বস্তির খবর। কয়েকদিনের অপেক্ষার পর চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলারাউন্ডার।

গতকাল মঙ্গলবার রাতেই টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল। সবকিছু ঠিক থাকলে আজকের অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে নামবেন সাকিব। যদিও সাকিবের ভ্রমণক্লান্তি নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়।

এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল : হাথুরুসিংহে
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে যা বললেন হাথুরু
সাম্প্রতিক সময়টা কিছুটা কঠিনই যাচ্ছে সাকিবের জন্য। বিশেষ করে ব্যাট হাতে বড় রকমের দুঃসময় পার করছেন টাইগার ক্রিকেটের এই অলরাউন্ডার। তার ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। যদিও বল হাতে দলের জন্য এখনো বিশ্বস্ত নাম তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজের বোলিং নৈপুণ্য দিয়েই প্রথম টেস্টে দলকে টেনে নিয়েছিলেন জয়ের কাছাকাছি। আবার দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক সিরিজ জয়ের জয়সূচক রানও আসে তার ব্যাট থেকেই।

এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সোমবার থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের স্কোয়াডের সদস্যরা। দলে সাকিবের স্থান পাকা বলা চলে। লাল মাটির পিচে তার স্পিন হতে পারে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র।




আজকের যত খেলা




জীবনের নতুন অধ্যায়ের স্বীকৃতি পেলেন আশরাফুল




বাফুফেতে সালাউদ্দিনের ১৬ বছর : ব্যর্থতা আর বিতর্কের পাল্লা ভারী




ভিনি-এমবাপের গোলে রিয়ালের জয়




টিভিতে যেসব খেলা দেখবেন আজ 




আজ টিভিতে যা দেখবেন




১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের