সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ২০২২ সালের ২৬ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চূড়ান্ত হয় ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। সেই থেকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তখন জ্যোতি বলেছিলেন, ‘খবরটা শোনার পর আমি খুব রোমাঞ্চিত। কারণ, নিজের দেশে বিশ্বকাপ খেলার মতো সৌভাগ্য সবার হয় না।’

অথচ আজ মিরপুরে নিগার যখন বিশ্বকাপের অফিসিয়াল ব্লেজার পরে হাজির হয়েছেন তখন তার আক্ষেপ, আর্তনাদের শেষ নেই! কেননা নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে আইসিসি মাসখানেক আগে বিশ্বকাপ সরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে। ৩ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ হবে ২০ অক্টোবর। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩-১৫ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল।

‘বি’ গ্রুপে আছে— বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

২০১৪ টি-টিয়োন্টি বিশ্বকাপ থেকে নিয়মিত খেলছে বাংলাদেশ। কিন্তু প্রথম আসরের পর পরের চার আসরে কোনো ম্যাচ জিততে পারেনি। এবার সেই গেরো ছুটাতে চান বাংলাদেশের অধিনায়ক, ‘ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল… অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়। আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই।’




সৌদিতে বিশ্বকাপ আয়োজনের পক্ষে নেইমার

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০৩৪ বিশ্বকাপের একক আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। এরই মধ্যে আয়োজক নির্ধারণে নিলামের আয়োজন করেছিলো ফিফা। যেখানে ২০৩৪ বিশ্বকাপে আয়োজক হওয়ার আবেদন করেছিলো সৌদি। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকেই নির্ধারণ করে ফেলে ফিফা।

সৌদি আরব যে বিশ্বকাপ ফুটবলের বড় একটি আসরের আয়োজক হওয়ার লক্ষ্য নিয়ে সামনে এগুচ্ছে, তা নিশ্চিত হওয়া গিয়েছিলো তাদের গত কয়েকবছরের কর্মকাণ্ডে। সৌদি প্রিমিয়ার লিগকে আকর্ষণীয় করে তোলাই তার প্রমাণ। যেখানে এরই মধ্যে এসে খেলতে শুরু করেছে রোনালদো-নেইমার-সাদিও মানের মত ফুটবলাররা।

সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজক হওয়া নিয়ে কিছুটা বিতর্ক আছে। তবে, আল হিলালের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার মনে করেন, সৌদি আরবই উপযুক্ত ১০ বছর পরের বিশ্বকাপ আয়োজক হওয়ার। নেইমার সৌদির পক্ষেই দাঁড়িয়েছেন বলা যায়। তিনি জানিয়েছেন, সৌদিতে বিশ্বকাপ আয়োজন সবার জন্যই দারুণ একটি বিষয় হবে।

আল হিলাল কর্তৃপক্ষ কর্তৃক প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে, নেইমার বলছেন, ‘সৌদি আরবে বিশ্বকাপ হবে, এ বিষয়টা দেখে খুবই ভালো লাগছে। আমি মনে করি, এটা সবার জন্যই দারুণ একটি বিবিশ্বকাপll




সাকিব আল হাসানের ৫০ লাখ টাকা জরিমানা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবশেষে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিলেছে। কারসাজিতে জড়িত থাকায় দেশসেরা এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে এই কারসাজি করেন সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের পাশাপাশি শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারী আবুল খায়ের ওরফে হিরু, তারা বাবা আবুল কালাম মাতবর, মো. জাহিদ কামাল, হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ইসহাল কমিউনিকেশন ও লাভা ইলেকট্রোডেস ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।

এর আগে একাধিক শেয়ার কারসাজির তদন্ত প্রতিবেদনে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম উঠে আসে। তবে কারসাজির প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে তাকে জরিমানা করেনি বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ফরচুন সুজ, বিডিকম অনলাইন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজির বিষয়ে করা তদন্ত প্রতিবেদনে সাকিব আল হাসানের নাম জড়ায়। তবে এসব প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির জন্য তাকে জরিমান করা হয়নি। এবারই প্রথম সাকিবের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিললো এবং জরিমানা করা হলো।

আগে শেয়ার কারসাজির তদন্তে সাকিবের নাম যতবার উঠে আসে সবগুলোতেই আলোচিত শেয়ার কারসাজিকারী আবুল খায়ের হিরুর নাম ছিল। সাকিবের বিরুদ্ধে কারসাজির প্রমাণ না মিললেও হিরুর বিরুদ্ধে কারসাজির প্রমাণ মেলে এবং তাকে জরিমানা করা হয়।

এবারও সাকিবের সঙ্গে শেয়ার কারসাজিতে হিরুর নামে উঠে এলো। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে জড়িত থাকায় হিরুকে ২৫ লাখ এবং সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জারিমানা করা হয়েছে।

এছাড়া হিরুর বাবা আবুল কালাম মাতবরকে ১০ লাখ টাকা, মো. জাহিদ কামালকে ১ লাখ, হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্টকে ১ লাখ, ইসহাল কমিউনিকেশনকে ৭৫ লাখ ও লাভা ইলেকট্রোডেস ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে বিএসইসির ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’র শুভেচ্ছাদূত হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নিয়োগ বাতিল করা হয়। গত ২৮ আগস্ট জরুরি সভা করে এই সিদ্ধান্ত নেয় l




লাল থেকে কালো মাটির উইকেট, কানপুর টেস্টে কী অপেক্ষা করছে?

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চীপকে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের ১ম টেস্টটি হয়েছিল লাল মাটির উইকেটে। যেখানে পেসারদের সঙ্গে স্পিনারদের সাহায্য ছিল প্রচুর। ২ দলই ৩ পেসার নিয়ে খেলেছে। সঙ্গে রেখেছিল দুই স্পিনার।

২৮ সেপ্টেম্বর কানপুরে শুরু হচ্ছে দুই দলের ২য় টেস্ট। কানপুরের উইকেট কালো মাটির। সেখানে বাউন্স বেশি হবে না এবং বল বেশি ক্যারিও করবে না। এছাড়া র‌্যাংক টার্নার হবে না। কানপুরের গ্রীন পার্কের উইকেটের চরিত্র এমন কিছু্ হবে সেটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সপ্তাহ ব্যবধানে দুই রকম চরিত্রের দুই উইকেটে খেলতে যাচ্ছে ২ দল। তাতে ২ দলের একাদশেই পরিবর্তন আসবে তা অনেকটাই অনুমেয়। চেন্নাইয়ে ট্রু বাউন্সের উইকেট পেয়েছিল দুই দল। উইকেটের চরিত্র চারদিনে খুব একটা পাল্টায়নি। বরং উইকেটে থিতু হয়ে গেলে ব্যাটিং সহজ হয়ে গিয়েছিল। তবে গ্রীণপার্কের উইকেট নিয়ে ভাবতে হবে দুই দলকেই। সহজাতভাবে কানপুরের উইকেট ফ্ল্যাটার। লো বাউন্সের উইকেট হবে তা আগে থেকেই জানা। ভাবনার বিষয়, ম্যাচ যত গড়াবে উইকেট তত ধীর গতির হবে। কারণ, উইকেট কালো মাটির। যেই উইকেটের সঙ্গে মিরপুর শের-ই-বাংলার উইকেটের অনেকটা মিল পাওয়া যাবে। তাতে একাদশে পরিবর্তন আসবে তা অনুমেয়।




টিভিতে আজকের খেলা – ২৪ সেপ্টেম্বর ২০২৪

চন্দ্রদ্বীপ ডেস্ক :: এএফপি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে আজ। প্রথম দুটি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া।

মেয়েদের টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
বেলা ৩-১০ মি.,
স্টার স্পোর্টস ১

৩য় ওয়ানডে
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
বিকেল ৫-৩০ মি.,
টি স্পোর্টস ও সনি স্পোর্টস

টি-১০ ক্রিকেট
জিম-আফ্রো টি-১০
সন্ধ্যা ৭টা, রাত ৯-১৫ মি. ও ১১-৩০ মি.,
স্টার স্পোর্টস ১

সিপিএল
ত্রিনবাগো-সেন্ট লুসিয়া
রাত ৮টা,
স্টার স্পোর্টস ২

লা লিগা
সেভিয়া-ভায়াদোলিদ
সরাসরি, রাত ১১টা
রিয়াল মাদ্রিদ-আলাভেস
সরাসরি, রাত ১টা
স্পোর্টস ১৮, র‌্যাবিটহোল

ইংলিশ লিগ কাপ
চেলসি-বারো
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
ম্যানচেস্টার সিটি-ওয়াটফোর্ড
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
বেট ৩৬৫, র‌্যাবিটহোল।




এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে গুয়ামের বিপক্ষে হোঁচট বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক :: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে দুঃসময়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। এবার আশা জাগিয়েও গুয়ামের বিপক্ষে জিততে পারেনি মারুফুল হকের দল। তাতে বাছাইয়ে লক্ষ্যপূরণের সম্ভাবনাও ফিকে হতে শুরু করেছে।

ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে সোমবার গুয়ামের বিপক্ষে ২-২ ড্র করে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরে ‘এ’ গ্রুপে যাত্রা শুরু করেছিল যুবারা।

গুয়ামের বিপক্ষে অবশ্য আশা জাগানিয়া শুরু পেয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে রাজু আহমেদ জিসানের নিচু ক্রসে বল পেয়ে মিরাজুল ইসলাম নিখুঁত টোকায় এগিয়ে নেন দলকে।

তাদের এগিয়ে থাকার আনন্দ ৭৪তম মিনিটে উবে যায়; বক্সে অধিনায়ক আশরাফুল হক আসিফের হাতে বল লাগলে পেনাল্টি পায় গুয়াম, তা থেকে সমতা ফেরান সুনতারো সুজুকি। ৮৮তম মিনিটের গোলে আবারও জয়ের আশা জাগায় বাংলাদেশ। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন মইনুল ইসলাম। যোগ করা সময়ের শুরুতে সে আশাও ফিকে হয়ে যায় বাংলাদেশের। গ্যাভিন বেকারের আড়াআড়ি পাসে কার্টিস হারমনের চিপ গোলরক্ষক মাহিন ইসলামের মাথার ওপর দিয়ে জালে জড়ালে সমতায় ফিরে গুয়াম।

শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে আবার সুযোগ কড়া নেড়েছিল বাংলাদেশের দুয়ারে, কিন্তু ইফতেশাম রহমান জিদান সাড়া দিতে পারেননি ঠিকঠাক। এই বদলি ফরোয়ার্ডের হেড হয় লক্ষ্যভ্রষ্ট।

বাছাইয়ের লক্ষ্যপূরণের পথ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচ ১ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে আছে মারুফুল হকের দল।

নিজেদের তৃতীয় ম্যাচে আগামী শুক্রবার তারা মুখোমুখি হবে স্বাগতিক ভিয়েতনামের।

বাছাইয়ের ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল পাবে মূল পর্বে খেলার টিকেট।




বাফুফে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন তাবিথ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী অক্টোবরের নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দুই মেয়াদে সংস্থাটির সহ-সভাপতি পদে থাকা তাবিথ আউয়াল।

২০১২ ও ২০১৬ সালের নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ আউয়াল। ২০২০ সালের নির্বাচনে ‘নাটকীয়তার’ পর হেরে যান তিনি। এবার তাবিথ ঘোষণা দিলেন, বাফুফের আগামী অক্টোবরের নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের।

বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন শুরুর দিকে নির্বাচন করার ঘোষণা দিলেও পরে অবস্থান বদলে জানান নির্বাচন না করার কথা। সেই থেকে প্রশ্ন উঠছে, দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থার হাল আগামীতে ধরবেন কে?

এরই মধ্যে তরফদার রুহুল আমিন আগামী ২৮ অক্টোবরের নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে একই পদে নির্বাচনের ঘোষণা দিলেন তাবিথও।

“২০২০ সালে যখন আমি নির্বাচন করি, জিততে পারিনি, কিন্তু আমি সবসময় ফুটবলের সাথেই ছিলাম। ছোটবেলায় আমি ফুটবল খেলেছিলাম, (সংগঠক হিসেবে) অনেকগুলো দলকে সমর্থন দিয়েছি, দুইটা দলকেও এগিয়ে নিয়েছি, একটা ফেনী সকার ও বর্তমানে নওফেল স্পোর্টিং ক্লাব। দুই দলই কিন্তু জেলা পর্যায় থেকে উঠে আসা। ফুটবলের অন্যান্য জায়গাতেও যেখানে প্রয়োজন ছিল, সেখানে জড়িত ছিলাম। আমার প্রতিশ্রুতি ছিল, এই ক্রীড়াঙ্গণ থেকে আমি সরে যাচ্ছি না, সরে যেতেও চাই না। কেননা, আমার আত্মা খেলার সাথেই জড়িত। আমি যদিও অনেক খেলা খেলি, কিন্তু (সংগঠক, পৃষ্ঠপোষক, সমর্থক হিসেবে) আমি শুধু ফুটবলের সঙ্গেই জড়িত।”

“আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে আমি অংশ নেব কিনা? হ্যাঁ, আমি অংশ নেব। বিগত তিনটা নির্বাচনে অংশ নিয়েছিলাম, এবার চতুর্থবারও আমি অংশ নিতে আগ্রহী এবং নির্বাচনে অংশ নিব। প্রশ্ন হচ্ছে কোন পদে নিব, বর্তমান সংবিধানের অধীনে আমি সভাপতি পদে নির্বাচন করব। আমি আশাবাদী, নির্বাচনে লড়লে আমি জিতব এবং জিতলে ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিতে পারব।”

২০২০ সালের নির্বাচনে চার সহ-সভাপতির একটি পদে মহিউদ্দিন মহির সাথে সমান ৬৫টি করে ভোট পান তাবিথ। পরে ওই একটি পদে পুনরায় নির্বাচন হয়, সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬৭-৬৩ ভোটে হেরে যান তিনি। এবার জিতলে বাফুফের গঠনমূলক পরিবর্তন আনার ইঙ্গিত তাবিথ দিয়েছেন অতীতের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে।

“ফুটবল নিয়ে আমার ভাবনা কী, এ সংক্রান্ত বিষয়ে আপনারা হয়ত আমাকে প্রশ্ন করবেন। আমি আজ আমার আগ্রহ প্রকাশ করলাম। নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে অক্টোবরে, তখন নির্বাচনী ইশতেহার কী হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, প্যানেল হবে কিনা-সেগুলো আপনাদের জানাব।”

“আমি যে মেয়াদে ছিলাম, স্বাধীনভাবে কাজ করেছি। কোনো বাধা পাইনি। দ্বিতীয় মেয়াদে টেকনিক্যাল কমিটি পূর্ণগঠন করেছিলাম, প্রায় ৪০০ লাইসেন্সধারী কোচ তৈরি করেছিলাম, আগে যে সংখ্যা ছিল মাত্র ৫০ জন। স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পেলে, এরকম একটা পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা যেত না।”

সাম্প্রতিক সময়ে বাফুফের নানা কর্মকাণ্ড হয়েছে প্রশ্নবিদ্ধ। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ একাধিক কর্মকর্তাকে জরিমানা করেছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। নির্বাচিত হলে বাফুফেতে স্বচ্ছ্বতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তাবিথ।

“২০২০ সালে আমি নির্বাচনে পাস না করলেও অভিযোগগুলো এসেছিল। ট্রান্সপারেন্ট হওয়া..যে বিষয়গুলো দুর্নীতি দমন কমিশন, ক্রীড়া মন্ত্রণালয়ে, ফিফা তদন্ত করেছিল, সেগুলো পুনরায় তদন্ত করার মানে হয় না। তবে যেগুলোর তদন্ত চলমান রয়েছে, সেখানে ধারাবাহিকতা রেখে আমরা সম্পন্ন করব। নির্বাচনী ইশতেহারের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাব। আশা করি, ফুটবলকে পরের ধাপে নিতে পারব।”

তরফদার রুহুল আমিনের প্রার্থিতা ঘোষণার অনুষ্ঠানে ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। তাবিথও বিএনপির সঙ্গে জড়িত, দলটির জাতীয় কমিটিতে আছেন। উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে দুইবার মেয়র পড়ে লড়েছেন। সেক্ষেত্রে ঐক্যমতের প্যানেল হবে কিনা, এমন প্রশ্নে কৌশলী উত্তরই দিয়েছেন তাবিথ।

“আমিনুল হককে শুধু দলের (বিএনপি) মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। তিনি সাবেক ফুটবলার। সাফজয়ী দলের সদস্য। কেউ চাইলে কাউকে সমর্থন দিতেই পারেন। এটা উন্মুক্তই আছে। আমরা সবাই যারা ফুটবল খেলেছি, ক্রীড়াঙ্গণের মানুষ, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসে। যারাই মনে করবে, তারা নির্বাচন করার যোগ্য, তারা নির্বাচন করবে, তাদেরকে আমি স্বাগত জানায়, প্রতিযোগিতার মাধ্যমেই ভালো নেতা তৈরি হতে পারে বলে আমি মনে করি।”




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্র ম্যানসিটি-আর্সেনালের

চন্দ্রদ্বীপ ডেস্ক : ম্যাচটা নিশ্চিত জিতে যাচ্ছিলো আর্সেনাল। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইম দেওয়া হয় ৭ মিনিট। সেই ৭ মিনিটও শেষ প্রায়। ১০ জনের দল নিয়ে সিটিজেনদের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিলো আর্সেনাল।

কিন্তু শেষ কয়েক সেকেন্ডও যে চমক দেখা যায়, তার প্রমাণ দিলো ম্যানচেস্টার সিটি। ইনজুরি সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড বাকি সম্ভবত। এমন সময়ই কর্নার কিক পায় ম্যানসিটি। সেখান থেকে ভেসে আসা বল জটলার মধ্যে পেয়ে আলতো পায়ে গানারদের জালে বল জড়িয়ে দিলেন জন স্টোন।

শেষ মুহূর্তের ওই উত্তেজনাই শুধু ম্যাচজুড়ে ছিল না। ইত্তিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে সময়ের সেরা দুই ক্লাবের লড়াই শেষ পর্যন্ত শেষ হলো ২-২ গোলের সমতায়।

ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল আর্সেনালের। তবে ম্যাচের ৯ম মিনিটে দুর্দান্ত এক গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। এরপর ২২তম মিনিটে প্রথম গোল রিকার্ডো ক্যালাফিওরি। প্রথমার্ধ্বেই আরও এক গোল করে আর্সেনাল। এবার এগানারদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল মাগালাস।

২-১ গোলে পিছিয়ে থেকে এবং লাল কার্ডের কারণে ১০ জনের দল পরিণত হওয়ার কারণে আর্সেনাল পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যায়। বেশি ডিফেন্সিভ হওয়ায় শেষ মুহূর্তে গোল হজম করে বসে গানাররা। এই ড্রয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েঠে চতুর্থ স্থানে।




চেন্নাই টেস্টে বাংলাদেশের রেকর্ড ব্যবধানে হার