ভেজা আউটফিল্ড, কানপুর টেস্টে টসে বিলম্ব

চন্দ্রদ্বীপ ক্রীড়া ডেস্ক :: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগেই ঝরেছে বৃষ্টি। সারারাত বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা। যার করণে টস হতে দেরি হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৯টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাঠ খেলার উপযুক্ত না থাকায় তা সম্ভব হয়নি। মাঠ পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা।

তবে বর্তমানে স্টেডিয়াম এলাকায় বৃষ্টি নেই। কিন্তু আকাশে প্রচুর মেঘ দেখা গিয়েছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে বলে উইকেট কাভারে ঢেকে রাখা হয়েছে। সবমিলিয়ে খেলা শুরুর সময় নির্ভর করছে প্রকৃতির ওপর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষভ পান্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন




দেশে ফিরতে বিসিবিকে যে ‘শর্ত’ দিলেন সাকিব




দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট থেকে অবসরে সাকিব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: কানপুর টেস্টের একদিন বাকি। দুপুরে অনুশীলন করবে বাংলাদেশ। হুট করে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, সংবাদ সম্মেলনে আসবেন সাকিব আল হাসান। যেখানে সাধারণত আসেন অধিনায়ক কিংবা কোচ। তাহলে কি অবসরের ঘোষণা আসবে? এমন আলোচনাই সত্যি হলো কানপুরে।

স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গ্রিনপার্ক স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আসেন সাকিব। নিজের ক্যারিয়ারের পরিকল্পনা নিয়ে বলতে গিতে বিশ্বসেরা অলরাউন্ডার জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ।

এখানে আবার যদি কিন্তু আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি সাকিবকে দেশে যাওয়ার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে তবে তিনি যাবেন। আর না হয় ভারতের বিপক্ষে কানপুর টেস্ট হবে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। আগামীকাল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কানপুর টেস্ট।

সাকিব বলেন, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেইলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি অনুভব করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে বিশেষ করে।’

বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, ‘এভাবেই ফারুক ভাইর সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি নিয়েও আলোচনা হচ্ছে। বিসিবিসহ দেশের সংশ্লিষ্ট বিভাগ থেকে সবুজ সংকেত পেলে তবে দেশের বিমান ধরবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তাঁরা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব’-বলেছেন সাকিব।

সাকিব এখন পর্যন্ত ৭০টি টেস্ট খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৪ হাজার ৬০০ রান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ। ব্যাটিং গড় ৩৮.৩৩। সেঞ্চুরি ৫টি ও হাফসেঞ্চুরি ৩১টি। বল হাতে সমান টেস্টে নিয়েছেন ২৪২ উইকেট। বোলিং গড় ৩১.৮৫। ১০ উইকেটে ২ বার, ৫ উইকেট ১৯ বার ও ৪ উইকেট নিয়েছেন ১০ বার।




আজ টিভিতে যা দেখবেন




বিশ্বকাপ খেলতে সকালে দেশ ছাড়ছে বাংলাদেশ দল




নভেম্বরে বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন হামজা চৌধুরী

চন্দ্রদ্বীপ ডেস্ক :: হামজা চৌধুরীকে পাওয়ার বিষয়ে বাংলাদেশ দৌড়ঝাঁপ করছে। প্রক্রিয়াটা এবার পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে। বাফুফে হামজাকে পেতে ফিফার কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করেছে। এই ধাপ পেরোলেই বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাঁধা থাকবে না বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই খেলোয়াড়ের।

বাংলাদেশের পাসপোর্ট আগেই পেয়ে গিয়েছিলেন হামজা। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলেন তিনি। হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব ২০ দলে খেলেছিলেন ইংলিশদের হয়ে। মূলত সে কারণেই অনাপত্তিপত্র প্রয়োজন ছিল তাদের কাছ থেকে।

সেটা গেল সপ্তাহে পেয়ে গেছেন হামজা। এরপর কাজটা ছিল বাফুফের। তারা ফিফার কাছে আবেদন করেছে তাকে পাওয়ার জন্য। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাংবাদিকদের জানিয়েছেন এ কথা।

তিনি বলেন, ‘আমরা অনেক দিন থেকেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে যেহেতু ইংল্যান্ডের দলে খেলেছে, এজন্য তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটা ভিন্ন। ইতোমধ্যেই হামজার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। এরপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ছাড়ার বিষয়ে আনাপত্তিপত্র দিয়েছে। এখন আমরা সেই অনাপত্তিপত্র ফিফায় জমা দিয়েছি। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।’

ফিফা থেকে মাসখানেকের মধ্যেই অনুমতি মিলবে, এমনটাই আশা বাফুফে সাধারণ সম্পাদকের।
তিনি আরো বলেন, ‘আশা করছি সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই ফিফা থেকে অনুমতি পাওয়া যাবে। সব কাগজই দেওয়া হয়েছে। ফিফা অনুমতি দেবে এমনটাই আমাদের প্রত্যাশা।’

আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে তাই তার অভিষেক হচ্ছে না। বাফুফের আশা নভেম্বরের উইন্ডোয় এই প্রক্রিয়া শেষে বাংলাদেশের জার্সি গায়ে চড়াবেন হামজা।

হামজার জন্যই প্রথম বারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় দলে টানতে চেষ্টা করেছে বাফুফে, বিষয়টা এমন নয়। বাফুফে সাধারণ সম্পাদক জানান, সাবেক কোচ জেমি ডে’র যুগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ খেলোয়াড়দের পাওয়ার চেষ্টা করেছে বাফুফে। তবে আলোর মুখ দেখা যাচ্ছে এই হামজার বেলাতেই।




নিরাপত্তার শঙ্কা নিয়েই দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: প্রথম টেস্টের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটি শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। ম্যাচের ভেন্যু কানপুরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পৌঁছেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সিরিজের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। হেরেছে ২৮০ রানের বড় ব্যবধানে। সফরকারীদের লক্ষ্য, শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানো। ইতোমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিংয়েও পড়েছে হারের প্রভাব। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে তিন নম্বরে উঠে আসা বাংলাদেশ নেমে গেছে ছয়ে।

এদিকে, ম্যাচের আগে হুমকি পেয়েছে বাংলাদেশ দল। হিন্দু মহাসভা কানপুরে কর্মসূচি রেখেছে ম্যাচের দিন। আগে থেকেই হামলার হুমকি দেওয়া হিন্দু মহাসভা এবার হরতাল (ভারতীয় ভাষায় ‘বন্ধ’) ডেকেছে। গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর ভারতের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেদিনই শহরটিতে হরতালে ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এর আগে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানেও কর্মসূচি রেখেছে তারা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে হিন্দু মহাসভার সহ-সভাপতি ড. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, যেকোনো মূল্যে তারা গোয়ালিয়রে ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অবশ্য জানান, তারা সবরকম ব্যবস্থা নিয়ে রেখেছে। ইতোমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে পুলিশি মহড়া। ম্যাচের দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে প্রশাসন। হিন্দু মহাসভা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।




বার্সেলোনা, ম্যান ইউনাইটেডের ম্যাচসহ আজকের যত খেলা




ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে রাফার গান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ফিফা ওয়ার্ল্ডকাপের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদোর একটি রিলস তৈরি করা হয়েছে। আর রিলসে রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’ জুড়ে দেওয়া হয়েছে।

রিলসটি রাফা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের গান ফিফার চ্যানেলে! বাংলাদেশি ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। এটি বাংলাদেশের জন্য।’

ফিফার ফেসবুকে বাংলাদেশি ব্যান্ডের গান শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা। এ পর্যন্ত রিলসটিতে রিঅ্যাক্ট পড়েছে ৬৭ হাজারের বেশি। কমেন্ট পড়েছে ৩ হাজারের বেশি।

আসিফ রাহাত নামে একজন লেখেন, ‘আমরা গর্বিত ভাই।’

মোহাম্মদ মনির লেখেন, ‘হঠাৎ গানটি শুনে হতবাক হয়েছি।’

ধন্যবাদ জানিয়ে তোহা লেখেন, ‘ধন্যবাদ আমাদের ভাষায় এত সুন্দর একটা কাস্টম পোস্ট করার জন্য।’

রিলসটি ‘পাবলিক’ নয়, ‘কাস্টম’ হিসেবে পোস্ট করেছে ফেসবুক পেজটি। এর মানে বাংলাদেশসহ নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে এটি দেখা যাবে। এর আগে চিরকুটের ‘জাদুর শহর’ গানটিও পোস্ট করেছিল ফিফা ওয়ার্ল্ডকাপ।