বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন




ফিফার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল

চন্দ্রদ্বীপ নিউজ :: গত ১৪ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানে শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। দেখতে দেখতে টুর্নামেন্টটি এখন একদম শেষের পর্যায়ে। আগামী রবিবার আসরটির মেগা ফাইনালে লড়বে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

ফাইনালের মাঠেই সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গতকালের সেই ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে এই টুর্নামেন্টে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, গত পরশু ইউক্রেনকে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ফুটবলের মতো ফুটসালেও ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।

বিশ্বকাপ ফুটবলে কখনো ফাইনালে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এই প্রথম ফিফা ফুটসাল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দেশ। মুখোমুখি দেখায় আর্জেন্টিনার চেয়ে অবশ্য ব্রাজিল অনেক এগিয়ে। মুখোমুখি হওয়া ৮৩ ম্যাচের মধ্যে ৬৬ ম্যাচেই ব্রাজিলের জয়। এছাড়া আর্জেন্টিনা ৮টি ম্যাচে জিতেছে ও ড্র হয়েছে ৯টি ম্যাচ।

ফুটসালে আর্জেন্টিনা নিজেদের একমাত্র শিরোপা জেতে ২০১৬ সালে। ২০২১ সালের ফুটসাল বিশ্বকাপের ফাইনালও খেলেছে আর্জেন্টিনা। এবার দলটির টানা তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও সবশেষ ২০১২ সালে তারা খেলেছে এই টুর্নামেন্টের ফাইনাল। সেবার স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নও হয় ব্রাজিল।



রোববার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা




১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

 




১২ বছর পর ফাইনালে ব্রাজিল




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন




মেসিকে নিয়েই স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার




বিপিএলে দল কিনলেন মেগাস্টার শাকিব খান

চন্দ্রদ্বীপ নিউজ :: উন্মোচিত হলো বিপিএল ১১তম আসরে টিম ঢাকার অফিশিয়াল নাম। এবারের ঢাকা টিমের নাম নির্বাচন করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। মেগাস্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম ‘ঢাকা ক্যাপিটালস’। বুধবার ঢাকার গুলশানে কোম্পানির কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান ‘ঢাকা ক্যাপিটালস’ এর নাম ও লোগো উন্মোচনের মাধ্যমে ক্রিকেট টিমের যাত্রা ঘোষণা করেন।

গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছিলো নামের জন্য ক্যাম্পেইন। বিপিএল এর ১১তম আসরে ঢাকা টিমের জন্য নাম চেয়ে পোস্ট করা হয় রিমার্ক-হারল্যানের হোমকেয়ার এবং পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের ফেসবুক পেইজে। সেই পোস্টগুলোতে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়।

তাদের পাঠানো সব নামগুলো থেকে প্রাথমিকভাবে সেরা তিনটি নাম বাছাই করা হয়। এবং পুনরায় এই তিনটি নামের মধ্য থেকে একটি নাম নির্বাচনের আহ্ববান জানানো হলে, জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয় ‘ঢাকা ক্যাপিটালস’ নামটি। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’ এর স্লোগান – ‘Together We Rise’।

শাকিব খান বলেন, “দেশ বিদেশে আপনারা যেভাবে রেস্পন্স করছেন আমরা সত্যিই অভিভূত। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা নামটি বেছে নিয়েছি, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। সব রকম আপডেট পেতে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেইজে যুক্ত থাকুন”।

রিমার্ক-হারল্যান এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন সিরিজে সাথে সরাসরিভাবে সংযুক্ত হয়েছে একাধিকবার। এবার বিপিএল আসরে রিমার্ক-হারল্যানের দল অধিগ্রহণের এই বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। মেগাস্টার শাকিব খানের নাম জড়িত থাকায় দর্শকদের মধ্যে ‘ঢাকা ক্যাপিটালস’ নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

রিমার্ক-হারল্যানের ডিরেক্টর এবং ঢাকা ক্যাপিটালসের ফ্রাঞ্চাইজি শাকিব খান, আতিক ফাহাদ (সিইও ঢাকা ক্যাপিটালস) তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে টিমের নাম ঘোষণা করেন। “প্লেয়ার ড্রাফট” শেষে বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচিত হবে।




তামিমই থাকছেন বরিশালের অধিনায়ক

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের অধিনায়কত্বে প্রথমবারের মত শিরোপা জিতে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের আসন্ন আসরেও দেশসেরা এই ওপেনারই দলটির অধিনায়কের দায়িত্বে থাকবেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তামিম। আগামী বিপিএলেই তাকে আবার দেখা যাবে মাঠ মাতাতে। এবারও তামিমের কাঁধেই থাকছে বরিশালের ভার।

নিজেদের ফেবসুক পেজে দেয়া এক বিবৃতিতে তামিমের অধিনায়কত্ব করার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।’

আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। রাজনৈতিক পট পরিবর্তনে বিপিএলের আসরে অংশ নিচ্ছে না চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

এবারের টুর্নামেন্টও অংশ নিবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। তবে পরিবর্তন এসেছে তিনটি দলে। গত বিপিএলের পরই জানা গিয়েছিল এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী।




হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়