ভারত ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারত–নিউজিল্যান্ড বেঙ্গালুরু টেস্ট আজ শুরু। পাকিস্তান–ইংল্যান্ড মুলতান টেস্টের দ্বিতীয় দিনের খেলা আজ।

ক্রিকেট

বেঙ্গালুরু টেস্ট–১ম দিন
ভারত–নিউজিল্যান্ড
সকাল ১০টা, টি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১

মুলতান টেস্ট–২য় দিন
পাকিস্তান–ইংল্যান্ড
সকাল ১১টা, এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস




বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব!

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব! ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়ে একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়। যদিও সরকারের তরফে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল।

সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা দেখছেন না বলে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার নতুন খবর, নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত হয়ে বিদায়ী টেস্ট খেলতে ঢাকায় ফিরছেন সাকিব। আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমেরিকা থেকে দেশে ফিরতে পারেন তিনি।

আগামী ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রোটিয়া সিরিজ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। সাকিবের বিষয়ে নিশ্চিত হয়েই ঘোষণা করা হতে পারে স্কোয়াড।




হাথুরুসিংহেকে বরখাস্ত করল বিসিবি

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর চাকরি ঝুলে গিয়েছিল টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হওয়া ফারুক আহমেদ নিজের প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন হাথুরুর বিকল্প কোচ খোঁজার কথা। যদিও পাকিস্তান সিরিজে অবিশ্বাস্য ফল এবং পরপরই ভারতের মাটিতে সিরিজ। সব মিলিয়ে হাথুরু অধ্যায় অনেকটা চাপা পড়ে গিয়েছিল।

তবে ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজেই ভরাডুবির পর আবারও নড়েচড়ে বসে বিসিবি। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বরখাস্ত হলেন হাথুরুসিংহে।

আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।




ক্রিকেটার শরিফুলের ঘরে নতুন অতিথি

বরিশাল অফিস :: তারকা ক্রিকেটার শরিফুল ইসলামের মুখে তৃপ্তির হাসি। বাবা হলেন জাতীয় দলের এই তরুণ ক্রিকেটার। ভারত সফর থেকে দেশে ফিরেই পেলেন সুখবর! প্রথমবারের মতো বাবা হয়েছেন পেসার শরিফুল। পুত্র সন্তানের বাবা হলেন তিনি।

এমনিতে এখন জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন শরিফুল। খেলছেন তিন ফরম্যাটের ক্রিকেটেই। সদ্য শেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও দেখা গেছে তাকে। টেস্ট সিরিজে যদিও বিশ্রামে ছিলেন তিনি।

২০২২ সালে বিয়ে করেন শরিফুল। তার স্ত্রীর নাম ফারদিন শেখ চাঁদনী। বিয়ের ব্যাপারটা গোপন রাখলেও গতবছর আকদের একবছর পূর্তিতে স্ট্যাটাস দেন বাঁহাতি এ পেসার। এবার তাদের ঘরে এলো নতুন অতিথি।

নবজাতক সন্তানকে কোলে নিয়ে ছবিও তুললেন শরিফুল। তবে সন্তানের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগ পাবেন না এখন শরিফুল। কারণ সামনেই জাতীয় দলের মিশনে ফের ব্যস্ত হয়ে উঠবেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু এই অক্টোবরেই। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তিনি যে থাকছেন সেটা অনেকটাই নিশ্চিত। তারপরই বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফর।

সন্তান হওয়ার আগে আরও একটা সুখবর পেয়েছেন শরিফুল। বিপিএলে ড্রাফটের আগেই পেয়েছেন দল। ১১ বছর পর বিপিএলে ফিরে আসা দল চিটাগাং কিংসের হয়ে খেলবেন তিনি। যেখানে সাকিব আল হাসানকে সতীর্থ হিসেবে পাচ্ছেন শরিফুল।




বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হারার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার জন্য পাকিস্তানের উপরেই নির্ভর করছিল ভারতের ভাগ্য। কিন্তু নিউজিল্যান্ডের কাছে লো-স্কোরিং এক ম্যাচে হেরে গেল পাকিস্তান। বিশ্বকাপ থেকে ছিটকে গেল হরমানপ্রীত কৌরের ভারত।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-এ এর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৪ রানে হেরে গেল পাকিস্তান। শেষ চারে গেল কিউই মেয়েরা। বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। আগে ব্যাট করে নিউ জ়িল্যান্ডের তোলা ১১০ রানের জবাবে পাকিস্তান শেষ ৫৬ রানে।

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমিতে যেতে পারতো পাকিস্তান। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে কাজটা অনেকটা করেই রেখেছি পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিং লাইনআপ। তবে ততটাই খারাপ তাদের ফিল্ডিং। গোটা ম্যাচে পাঁচটি সহজ ক্যাচ ছেড়েছেন ফিল্ডারেরা। সেগুলি ধরতে পারলে অনেক কম রানে আটকে রাখা সম্ভব হতো কিউইদের।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: মুলতানে শুরু হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যেকার সিরিজের দ্বিতীয় টেস্ট। ২য় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। রাতে আছে নেশন্স লিগের ম্যাচ।

ক্রিকেট

মুলতান টেস্ট–১ম দিন
পাকিস্তান–ইংল্যান্ড
সকাল ১১টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস

২য় টি–টোয়েন্টি
শ্রীলঙ্কা–ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭–৩০ মিনিট, টি স্পোর্টস ও সনি স্পোর্টস টেন ৫

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ
ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও নাগরিক টিভি

ফুটবল
উয়েফা নেশনস লিগ

স্কটল্যান্ড–পর্তুগাল
রাত ১২–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২

পোল্যান্ড–ক্রোয়েশিয়া
রাত ১২-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৩

স্পেন–সার্বিয়া
রাত ১২-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ১

সুইজারল্যান্ড–ডেনমার্ক
রাত ১২-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫




মুশফিক-মিরাজদের সঙ্গে আজ কী করছেন শাকিব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২৫ আসরের প্লেয়ার ড্রাফট চলছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। আজ সোমবার সকালে শুরু হওয়া এই ড্রাফটে অংশ নিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

শাকিব এবার বিপিএল-এর জন্য ঢাকা ক্যাপিটালস নামের একটি দল কিনেছেন। সকাল থেকে ৭টি দলের প্লেয়ার ড্রাফট চলতে থাকা অবস্থায় সেখানে উপস্থিত আছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ, সোহানসহ অনেক জনপ্রিয় ক্রিকেটার। এর পাশাপাশি বিসিবির সভাপতি ফারুক আহমেদও উপস্থিত রয়েছেন।

শাকিব খানের দলের প্লেয়ারদের নামের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন লিটন কুমার দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, সাইম আইয়ুব, আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, এবং আরও কয়েকজন।

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) জনপ্রিয় হওয়ার পেছনে বলিউড তারকাদের অন্তর্ভূক্তি একটি বড় কারণ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে শাকিব খানের যুক্ত হওয়াকে ক্রিকেটপ্রেমী মানুষ বাড়তি আকর্ষণ হিসেবে দেখছেন।




যেমন হলো বিপিএলের সাত দলের স্কোয়াড

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিপিএল ২০২৫-এর ডামাডোল বাজতে শুরু করেছে। আজ সোমবার হয়ে গেল এর প্লেয়ার্স ড্রাফট। আসর শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় আগামী বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

পুরো অনুষ্ঠানে ছিল বেশ কিছু বিস্ময়। দেশের তারকা খেলোয়াড় রিশাদ হোসেন দল পাননি অনেকটা সময় ধরে। আবার সাব্বির রহমান, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুবদের মতো অনেকে দীর্ঘদিন পর এসেও বিপিএলে খেলার মতো সুযোগ পাচ্ছেন। ফরচুন বরিশালে জাতীয় দলের চার অধিনায়কের দেখা মিলবে। জাতীয় দলের একাধিক মুখ আর শক্তিশালী বিদেশি খেলোয়াড় দলে টেনেছেন তামিম ইকবালরা। নতুন করে বিপিএলে আসা দুর্বার রাজশাহী খুব বড় কোনো চমক দেখাতে পারেনি। কিছুটা চমক আছে ঢাকায়। লিটন দাস আর সাইম আইয়ুব আছে তাদের দলে।

চতুর্থ সেটে বরিশালের বাজিমাত, তারুণ্যে চোখ ফ্র্যাঞ্চাইজদের

আবার ড্রাফটের আগে একের পর এক চমক দেখানো চিটাগং কিংস ভক্তদের কিছুটা হতাশ করেছে ড্রাফটে এসে। কোনো বড় নামের পেছনে যায়নি ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটে গিয়েছেন মাশরাফি মর্তুজা, আরাফাত সানি আর আল-আমিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। খুলনা নজরে রেখেছে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলের দিকে।

বিপিএল মাতাতে আসছেন রিচ টপলি-নান্দ্রে বার্গার
চতুর্থ সেটে বরিশালের বাজিমাত, তারুণ্যে চোখ ফ্র্যাঞ্চাইজদের
বিদেশি ক্রিকেটারদের প্রথম সেটে কে কোন দলে
রাজশাহীতে তাসকিন, ঢাকায় লিটন– প্রথম সেটে যেমন হলো ড্রাফট:

একনজরে ড্রাফট, কোন দলে কে গেল

ফরচুন বরিশাল
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম

বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

ড্রাফটের আগে : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।

দুর্বার রাজশাহী
দেশি : তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ

বিদেশি : সাদ নাসিম, লাহিরু সামারাকুন

ড্রাফটের আগে : এনামুল হক বিজয়

ঢাকা ক্যাপিটাল
দেশি : লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন

বিদেশি : সাইম আইয়ুব, আমির হামজা

ড্রাফটের আগে : মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি

চিটাগং কিংস
দেশি : শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব

বিদেশি : গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

ড্রাফটের আগে : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।

রংপুর রাইডার্স
দেশি : নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান

বিদেশি : আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার

ড্রাফটের আগে : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ।

সিলেট স্টাইকার্স
দেশি : রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম

বিদেশি : রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি

ড্রাফটের আগে : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং।

খুলনা টাইগার্স
দেশি : হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান

বিদেশি : মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি

ড্রাফটের আগে : নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ।




বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিলো ফরচুন বরিশাল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিপিএল প্লেয়ার্স ড্রাফটে তৃতীয় ডাকে দল পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশাল তাকে দলে নিয়েছে। প্লেয়ার্স ড্রাফটের আগেই বেশ কয়েকজন খেলোয়াড় দল পেলেও শান্তকে সরাসরি কোনো ফ্র্যাঞ্চাইজি চুক্তিবদ্ধ করেনি। তবে ড্রাফটের তৃতীয় রাউন্ডে বরিশাল তাকে দলে টানল। গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শান্ত।

প্লেয়ার্স ড্রাফটের প্রথম দিন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়। সেখানে ফরচুন বরিশাল নাজমুল হোসেন শান্ত ছাড়াও মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম এবং রিপন মন্ডলকেও দলে নিয়েছে।

অন্যদিকে, তাসকিন আহমেদকে দুর্বার রাজশাহী, লিটন দাসকে ঢাকা ক্যাপিটালস, এবং শামীম হোসেন পাটওয়ারীকে চিটাগাং কিংস দলে নিয়েছে।

 




বিপিএল প্লেয়ার্স ড্রাফটসহ টিভিতে আজ যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিপিএল প্লেয়ার্স ড্রাফটসহ টিভিতে আজ যা দেখবেন
বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ। দেখা যাবে টিভি ও ইউটিউবের পর্দায়। উয়েফা নেশনস লিগে আজ ফ্রান্স বেলজিয়ামের ও জার্মানি নেদারল্যান্ডসের l

সকাল ১১টা, টি-স্পোর্টস ও টি-স্পোর্টস ইউটিউব

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
নিউজিল্যান্ড-পাকিস্তান
রাত ৮টা, নাগরিক ও টফি

ফুটবল

উয়েফা নেশনস লিগ
জর্জিয়া-আলবেনিয়া
রাত ১০টা, সনি স্পোর্টস ২

বেলজিয়াম-ফ্রান্স
রাত ১২-৪৫মি., সনি স্পোর্টস ১

জার্মানি-নেদারল্যান্ডস
রাত ১২-৪৫মি., সনি স্পোর্টস ২

ইতালি-ইসরায়েল
রাত ১২-৪৫মি., সনি স্পোর্টস ৩

ইউক্রেন-চেক প্রজাতন্ত্র
রাত ১২-৪৫মি., সনি স্পোর্টস ৫