সাকিব আমাকেও ফোন করেছে, কথা বলেছি: আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: সবকিছু ঠিকঠাকই ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলার জন্য দলে ডাক পেয়েছেন। নিউইয়র্ক থেকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন। তবে সেখানে ট্রানজিট নেওয়ার সময়ই সাকিবকে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সরকারের তরফ থেকে।

গতকাল সাকিব আল হাসান নিজেই জানান, দেশে ফিরছেন না তিনি। তবে দেশার ফেরার জন্য ভালো রকমের চেষ্টাই চালিয়ে গেছেন এই ক্রিকেটার। ফোন দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকেও। গতকাল রাতে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের একটি টক শো’তে উপস্থিত হয়ে আইন উপদেষ্টা নিজেই এই তথ্য জানান।

সাকিব আল হাসানের দেশের আসার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে, আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।

সাকিবকে দেশে ফিরতে না দেওয়া দেশের ইমেজের জন্য ক্ষতিকর কি না এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘দেখুন, সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আসেনাই। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। শুধু তো রাজনীতি না, এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্তি না। আমি না বিশ্বাস করতে পারি না, যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না ঘরে ঘরে ক্ষোভ ঘরে ঘরে কষ্ট তখন সাকিব একটা পোস্ট দিয়েছে ইনজয়িং মাই লাই কোন জায়গায় যেন, এটা সম্ভব কোনো একটা মানুষের পক্ষে?’

সাকিবের অন্যান্য আচরণের জন্যও শেখ হাসিনা সরকারের দুঃশাসনকে দায়ী করলেন আসিফ নজরুল, ‘এছাড়া (সাকিবের) জুয়া, বেটিং, উশৃঙ্খল আচরণ… আমার মনে হয় এটার জন্যও শেখ হাসিনা সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে। মায়া লাগে। কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না।’




বিশ্বকাপের সেমিফাইনালসহ টিভিতে খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক:নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া টিভিতে আজ যত খেলা দেখা যাবে।

ক্রিকেট
বেঙ্গালুরু টেস্ট-৩য় দিন
ভারত-নিউজিল্যান্ড
সকাল ৯টা ৪৫ মিনিট, টি স্পোর্টস, স্পোর্টস ১৮-১

মুলতান টেস্ট-৪র্থ দিন
পাকিস্তান-ইংল্যান্ড
বেলা ১১টা, পিটিভি স্পোর্টস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮টা, নাগরিক টিভি ও টফি

ফুটবল
সৌদি প্রো লিগ

আল শাবাব-আল নাসর
রাত ১২টা, সনি স্পোর্টস ৫

বুন্দেসলিগা

ডর্টমুন্ড-সেন্ট পাউলি
রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২




৪৬ রানে অলআউট হয়ে নতুন লজ্জায় ডুবল ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে একেবারেই উড়ন্ত ছন্দে ছিল ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দুই সেশন বাদ দিলে আর কখনোই বাংলাদেশ স্বাগতিকদের চ্যালেঞ্জই জানাতে পারেনি। কিন্তু উল্টো এক চিত্র দেখা গেল নিউজিল্যান্ডের বিপক্ষে। বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনটায় রীতিমত ভারতকে লজ্জা দিয়েছে সফরকারী দলটি।

ভারতকে বাগে পেয়ে এদিন শুরু থেকেই চেপে বসেছে নিউজিল্যান্ডের পেস লাইনআপ। টিম সাউদি ইনিংসের শুরুতেই রোহিত শর্মাকে বোল্ড করে ফিরিয়েছেন। এরপরের কাজটা সেরেছেন উইল ও’রুর্কি আর ম্যাট হেনরি। সেইসঙ্গে চারটা দুর্দান্ত ক্যাচের সুবাদে ভারত পেয়েছে নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোরে অল আউটের লজ্জা।




দেশে ফেরা হচ্ছে না সাকিবের!

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঘরের মাটিতে দেশের মানুষের সামনে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের আগ্রহে তাকে নিয়েই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ টেস্ট খেলতে আমেরিকা থেকে দেশের উদ্দেশে নির্ধারিত সময়ে রওনাও করেছিলেন সাকিব। তবে এরই মধ্যে তার দেশে ফেরা একপ্রকার বন্ধ হয়ে গেছে।

শঙ্কা জেগেছিল গতকাল (বুধবার) মধ্যরাতেই। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে দুবাইয়ে এসে যাত্রাবিরতি দেন সাকিব। নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় রেখে তার ঢাকায় আগমন আপাতত বন্ধ রাখা হয়। জানানো হয়েছিল, সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই কেবল দেশে পা রাখবেন সাকিব। মিরপুরে খেলবেন নিজের বিদায়ী টেস্ট। কিন্তু শেষ পর্যন্ত আসা হচ্ছে না সাকিবের।

নিরাপত্তার কথা ভেবেই সাবেক এই অধিনায়ককে দেশে ফিরতে না করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যদিও আজ বিকেল নাগাদ এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা আসতে পারে বিসিবির তরফে। তবে আপাতত যা খবর, দেশে ফেরা হচ্ছে না সাকিবের। তাই এক অর্থে, কানপুরে ভারতের বিপক্ষে টেস্টই সাকিব আল হাসানের সাদা পোশাকে শেষ ম্যাচ।




বিশ্বকাপ সেমিফাইনালসহ আজ টিভিতে যেসব খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আগের আসরের দুই ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে আছে ভারত ও নিউজিল্যান্ড টেস্ট। মুলতান টেস্টে আজ তৃতীয় দিনের খেলা আছে।

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ
১ম সেমিফাইনাল
অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও নাগরিক টিভি

বেঙ্গালুরু টেস্ট–২য় দিন
ভারত–নিউজিল্যান্ড
সকাল ৯–৪৫ মিনিট, টি স্পোর্টস ও স্পোর্টস ১৮-১

মুলতান টেস্ট–৩য় দিন
পাকিস্তান–ইংল্যান্ড
সকাল ১১টা, এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস

৩য় টি–টোয়েন্টি
শ্রীলঙ্কা–ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫ ও টি স্পোর্টস




নেইমারের সিগনেচার দেওয়া জার্সি পেয়ে উচ্ছ্বসিত জাহিদ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ‘ইয়াংস্টার সিজন-২’ রিয়্যালিটি শো-এর চ্যাম্পিয়ন জাহিদ ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। তার গৃহশিক্ষক রানু স্যারের প্রভাবেই গানের প্রতি তার ভালোবাসা জন্মায়। পাশাপাশি, ফুটবলের প্রতিও তার প্রবল ঝোঁক রয়েছে। জাহিদের প্রিয় খেলোয়াড় ব্রাজিলের সুপারস্টার নেইমার।

সম্প্রতি নেইমারের সিগনেচার করা একটি জার্সি জাহিদের কাছে পৌঁছে দেন নেইমারের বন্ধু, বাংলাদেশের রবিন মিয়া। এই জার্সি পেয়ে জাহিদ ভীষণ উচ্ছ্বসিত। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাহিদ বলেন, “পছন্দের খেলোয়াড়ের সিগনেচার করা জার্সি পাওয়া সত্যিই অনেক আনন্দের। এই প্রাপ্তি কতটা বিশেষ, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। রবিন মিয়া ভাইকে অনেক ধন্যবাদ এই অসাধারণ উপহারটি পৌঁছে দেওয়ার জন্য।”

রবিন মিয়ার সঙ্গে নেইমারের বন্ধুত্বের সম্পর্কটি সামনে আসে ২০২২ কাতার বিশ্বকাপের সময়।




সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন। যদিও তাকে নিয়ে কিছু শঙ্কা ছিল, শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে রেখেই সিরিজের দল ঘোষণা করেছে।

দলে সাকিবসহ ভারতের বিপক্ষে খেলা স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন নেই। কেবল খালেদ আহমেদ বাদ পড়েছেন।

এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট ম্যাচটি ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। প্রথম টেস্ট শেষে সাকিব টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন।

**বাংলাদেশের স্কোয়াড:**
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।




সাকিব ঢাকায় আসছেন বৃহস্পতিবার

চন্দ্রদ্বীপ নিউজ :: সাকিব আল হাসান সদ্যসমাপ্ত ভারত সিরিজের মাঝামাঝিতে নিজের অবসরের ঘোষণা দেন। জানান দেশের মাটিতে খেলতে চান নিজের সবশেষ টেস্টটা। তবে তার রাজনৈতিক পরিচয়ের কারণে তা পড়ে গিয়েছিল শঙ্কায়। অবশেষে সব শঙ্কা উড়িয়ে সাকিব কাল আসছেন ঢাকায়, মিরপুরের মাটিতেই খেলবেন তার বিদায়ী টেস্টটা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে টেস্টটা শুরু হবে আগামী ২১ অক্টোবর। এই সিরিজ খেলতে ঢাকায় আজ পা রেখেছে দক্ষিণ আফ্রিকা দল। তবে সাকিব আসবেন তার পরদিন, মানে বৃহস্পতিবার। বিষয়টি স্পোর্টসবাংলাকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম অপারেশন্সের একটি সূত্র।

গেল জানুয়ারিতে সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রার্থী বনে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য হন। এরপর গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনিও পড়ে গেছেন রোষানলে। গত ২৪ আগস্ট শেখ হাসিনার সঙ্গে একটি হত্যা মামলায় তাকেও আসামী করা হয়।

সাকিব এর আগে জুলাই মাসের শুরু থেকেই ছিলেন দেশের বাইরে। সরকার পতনের পর থেকে তিনি আর ঢাকায় পা রাখেননি। এরই মধ্যে তিনি ঘোষণা দেন ঢাকায় শেষ টেস্টটা খেলার। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি সাকিবের এই চাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

অবসরের ঘোষণার আগেও সাকিবের দেশে আসা নিয়ে কথা বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ‘আশাবাদ ব্যক্ত করেন’ যে সাকিবকে গ্রেফতার করা হবে না, ‘সাকিবের বিরুদ্ধে স্রেফ একটা মামলা করা হয়েছে। মামলা হওয়া বা এফআরআই হওয়া মানে গ্রেপ্তার না। আমি আশা করি তাকে গ্রেফতার করা হবে না।’

এরপর তার অবসর ঘোষণায় সাকিব ফাঁক রেখে দেন এই বলে যে, ‘যদি সিলেক্টেড হই’ তাহলে দক্ষিণ আফ্রিকা সিরিজেই হবে শেষ টেস্ট। বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানান বিষয়টা সরকারের হাতে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়ে জানান, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরী হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’ সেদিন ক্রীড়া উপদেষ্টা সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার বিষয়ে আহ্বান জানান। এরপর সাকিব সে আহ্বানে সাড়া দিয়ে একটা ফেসবুক পোস্টও করেন, যেখানে জানান ‘তার মাগুরার উন্নয়নের’ জন্য সংসদ সদস্য হতে চেয়েছিলেন তিনি।

এরপর তার বিষয়ে খানিকটা নমনীয় সুর শোনা যায় ক্রীড়া উপদেষ্টার কণ্ঠে, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’

গত ১৩ অক্টোবর মিরপুরের হোম অফ ক্রিকেট পরিদর্শনকালে সাকিবের বিষয়ে আবারও প্রশ্নের মুখে পড়েন ক্রীড়া উপদেষ্টা। তখন তিনি তার জবাবে বলেন, ‘সাকিব বাংলাদেশের নাগরিক ও একজন ক্রিকেটার। তার আসা ও যাওয়ার (দেশে) ক্ষেত্রে তো আমি কোনো বাধা দেখি না। তবে দেয়াল লিখন বা সোশ্যাল মিডিয়াতে যেমনটা আমরা দেখেছি, এটা আসলে ইমোশনের ব্যাপার। আর যারা এটা করছে তাদেরও ওই রাইটসটা আছে গণতান্ত্রিক দেশে, যে কোনো আন্দোলন বা যে কোনো কিছু করার। তবে এক্ষেত্রে আমার কথা থাকবে, কারো নিরাপত্তা যেন আমরা হুমকির মুখে না ফেলি। যদি আইনগত কোনো বিষয় থাকে, তাহলে সেটা আইন দেখবে, আমি এই আইনগত বিষয়ে কোনো কমেন্ট করতে পারব না। তবে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত।’

এরপরই দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। আগামীকাল সে প্রক্রিয়া শেষে ঢাকায় পা রাখবেন তিনি। আগামী শুক্রবার থেকে সাকিব যোগ দেবেন দলের সঙ্গে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শেষেই সাকিব সাদা পোশাককে বিদায় বলবেন।




মেসির ঐতিহাসিক হ্যাটট্রিসহ ৫ গোলে বলিভিয়াকে হারালো আর্জেন্টিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বুয়েনস এইরেসের মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৬–০ গোলে জয়ের নায়ক মেসি। নিজে করেছেন হ্যাটট্রিক, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও দুটি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের এই ম্যাচে আসলে ৫ গোলে অবদান মেসির। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি হ্যাটট্রিকের গৌরবও এখন ৩৭ বছর বয়সী এই কিংবদন্তির। এই মহাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সর্বশেষ কোনো খেলোয়াড় হ্যাটট্রিকের সঙ্গে ২টি গোল করিয়েছিলেন ১৫ বছর আগে। ২০০৯ সালের ১ এপ্রিল এই আর্জেন্টিনার বিপক্ষেই হ্যাটট্রিকের সঙ্গে ২টি গোল করিয়েছিলেন হোয়াকিন বোতেরো। কোন দলের খেলোয়াড়? এই বলিভিয়ারই!

সে যা হোক, মনুমেন্তালে আর্জেন্টিনার ‘সিক্স স্টার’ ম্যাচে ফেরা যাক। গ্যালারির বেশির ভাগ দর্শকের আনন্দে ভেসে যাওয়ার শুরুটাও কিন্তু হয়েছে মেসির কল্যাণে। ১৯ মিনিটে মার্তিনেজের পাস পেয়ে কোনোকুনি দৌড়ে বলিভিয়া গোলকিপার গিয়ের্মো ভিসকারাকে একা পেয়ে গিয়েছিলেন মেসি। গোল করতে ভুল করেননি। আর্জেন্টিনা এরপর প্রথমার্ধে আরও দুটি গোল পেয়েছে। সেখানেও উৎস সেই ৩৭ বছর বয়সী কিংবদন্তি।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব টেবিলে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। ১০ ম্যাচ খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয়। মন্টিভিডিওতে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। চিলিকে ৪–০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ভেনেজুয়েলার বিপক্ষে ২–১ গোলে জিতেছে প্যারাগুয়ে।

 




বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বুধবার ঢাকা পৌছেছে দক্ষিণ আফ্রিকা দল। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সকাল ৯টার কিছুক্ষণ আগেই পা রাখে প্রোটিয়া দল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অবশ্য স্পিনারদের প্রধান্য দিয়ে দল গড়েছে এই সিরিজে।

স্পিনার কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। তাদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ। অভিজ্ঞ কাগিসো রাবাদার সঙ্গে আছেন লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার। এই সিরিজে প্রোটিয়া দলে নতুন মুখ ম্যাথু ব্রিটজ। তিনি প্রোটিয়াদের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেললেও সাদা পোশাকে খেলার সুযোগ হয়নি কখনো।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে এই সিরিজ দিয়েই বাংলাদেশে শুরু হবে নতুন কোচ ফিল সিমন্স অধ্যায়। গতকালই এক ঘোষণায় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছিল বিসিবি। একইসঙ্গে চূড়ান্ত হয় ফিল সিমন্সের নিয়োগ। বাংলাদেশের জন্য তাই এই সিরিজে থাকবে বিশেষ নজর। সেইসঙ্গে মিরপুরে প্রথম টেস্টে নিজের বিদায়ী টেস্ট খেলতে নামবেন সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড-

ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে, ডিওয়াল্ড ব্রেভিস ও লুঙ্গি এনগিডি।

এসএইচ