সর্বোচ্চ ভোট পেয়ে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। নির্বাচনে তিনি ১২৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।

১৯৯৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে নির্বাচনী ব্যবস্থা শুরু হয়। এসএ সুলতান বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি। কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়। এই কিংবদন্তি ফুটবলার ৪ মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন। এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। তবে ভোটের হিসেবে তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

এর আগে ২০১২ ও ২০১৬ সালে তাবিথ আউয়াল সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ২০২০ সালে সহ-সভাপতি পদে টাই হয়েছিল। পুনরায় নির্বাচনে তাবিথ ৪ ভোটে হারেন। তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবার।




আজ টিভিতে স্পোর্টস দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: পুনে টেস্ট ও রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন আজ। রাতে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো।

পুনে টেস্ট–৩য় দিন
ভারত–নিউজিল্যান্ড

সকাল ১০টা , স্পোর্টস ১৮–১ ও টি স্পোর্টস

রাওয়ালপিন্ডি টেস্ট–৩য় দিন
পাকিস্তান–ইংল্যান্ড

সকাল ১১টা , পিটিভি স্পোর্টস ও এ স্পোর্টস

৩য় ওয়ানডে
শ্রীলঙ্কা–ওয়েস্ট ইন্ডিজ

বিকেল ৩টা , সনি স্পোর্টস টেন ৫

জার্মান বুন্দেসলিগা
অগ্‌সবুর্গ–বরুসিয়া ডর্টমুন্ড

সন্ধ্যা ৭–৩০ মিনিট , সনি স্পোর্টস টেন ২

ব্রেমেন–লেভারকুসেন

রাত ১০–৩০ মিনিট , সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার সিটি–সাউদাম্পটন

রাত ৮টা , স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা–বোর্নমাউথ

রাত ৮টা ,স্টার স্পোর্টস সিলেক্ট ২

এভারটন–ফুলহাম

রাত ১০–৩০ মিনিট ,স্টার স্পোর্টস সিলেক্ট ১

সৌদি প্রো লিগ
আল হিলাল–আল তাউন

রাত ১২টা ,সনি স্পোর্টস টেন ৫

স্প্যানিশ লা লিগা
রিয়াল মাদ্রিদ–বার্সেলোনা

রাত ১টা , জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




বাফুফে নির্বাচন: ভোটের লড়াই আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন মানেই উত্তাপ, কিন্তু এবারের বাফুফে নির্বাচনে সেই উত্তাপ দেখা যাচ্ছে না। সভাপতি পদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে পরিস্থিতি নির্দেশ করছে যে, দুইবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের নির্বাচিত হওয়া শুধু সময়ের ব্যাপার।

এছাড়া অন্যান্য পদেও পরিস্থিতি একইরকম। বাফুফের সহ-সভাপতি পদে ৪ পদের বিপরীতে ৬ জন প্রার্থী এবং সদস্যপদে ১৫টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী রয়েছে। সব মিলিয়ে বাফুফে অপেক্ষা করছে একটি নিরুত্তাপ নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি পাওয়ার।

সভাপতি পদে তাবিথ আউয়ালের প্রতিদ্বন্দ্বী হলেন দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমান। নির্বাচনের আগের দিনেও তার তৎপরতা দেখা যায়নি। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, এসএমএসের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে এবং ভোটাররাও তাকে সমর্থন জানিয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গেল কমিটির সহ-সভাপতি ইমরুল হাসান। সহ-সভাপতির ৪ পদের বিপরীতে ৬ জন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে নতুন মুখ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্রীড়া প্রতিষ্ঠান কে-স্পোর্টসের মালিক ফাহাদ করিম, বিএনপি নেতা শহীদ উদ্দিন অ্যানির বড় ভাই ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মালিক নাসের শাহরিয়ার জাহেদী, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক এবং ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আহমেদ আরেফ।

প্রকৃত লড়াইটা হবে সদস্যপদে। পনেরোটি পদের জন্য ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে সালাউদ্দিনের আমলের লোকও কম নেই। মাহফুজা আক্তার কিরণ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রুপু, বিজন বড়ুয়া, টিপু সুলতানরা এবারের নির্বাচনে রয়েছেন। শেষ পর্যন্ত বাফুফের নতুন কমিটিতে তারা থাকবেন কিনা, তা জানা যাবে আজ সন্ধ্যা ৬টায় ভোট গণনার পর।




‘সুন্দর’ হাসি রইলো না ভারতের, ১৫৮ রানেই অলআউট

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঘূর্ণি পিচে প্রতিপক্ষকে কাবু করার ছকে সফল হয়েছিল ভারত। পুণে টেস্টের প্রথম দিনেই গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণি জালে সফরকারী নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমেছিল ২৫৯ রানে। প্রায় তিন বছর পর দলে ফিরেই ক্যারিয়ার সেরা স্পেল করেন ভারতীয় এই ডানহাতি স্পিনার। ৫৯ রান খরচায় তুলে নেন সাত উইকেট।

ওয়াশিংটনের কল্যানে ভারতের ‘সুন্দর’ হাসি ফিকে হতেও সময় লাগল না। স্পিনের গোলকধাঁধায় এবার স্বাগতিক দলের ব্যাটাররাও পড়লেন। ওয়াশিংটন সুন্দরের বদলা নিলেন যেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।

আজ (শুক্রবার) টেস্টের দিনের সকালের সেশনেই আউট হয়েছিলেন ভারতের ৬জন ব্যাটার। মধ্যাহ্নভোজের পরেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। মাত্র ১৫৬ রানে থামেন রোহিত শর্মারা। প্রথম ইনিংসে ১০৩ রানে পিছিয়ে তারা। ভারতের মাটিতে প্রথমবার এক ইনিংসে সাত উইকেট তুলে নিলেন স্যান্টনার।

বেঙ্গালুরুতে হারের বদলা নিতে পুণেতে ধীর গতির ঘূর্ণি পিচ তৈরি করেছিল ভারত। টেস্টের প্রথম দিনে ভারতের মুখে হাসি ফোটায় ওয়াশিংটন সুন্দরের ফর্ম। তবে প্রথম দিনের শেষেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভার‍ত। আশা ছিল, শুক্রবার সকাল থেকে ইনিংসের হাল ধরবেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। কিন্তু ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন দুজনেই।

দুই তরুণ ব্যাটার ছাড়াও চূড়ান্ত ব্যর্থ অভিজ্ঞ বিরাট কোহলি। এদিন জঘন্য শট খেলে মাত্র ১ রানে আউট হয়ে যান তিনি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খান, ৯৯ রানের ইনিংস খেলা ঋষভ পান্ত- ঘূর্ণির সামনে টিকতে পারেননি কেউই। যথাক্রমে ১১ এবং ১৮ রানের ইনিংস খেলেন তারা। আগ্রাসী মেজাজে শট খেলতে গিয়েই উইকেট ছুড়ে দেন দুজনে। মাত্র ৪ রান করেন রবিচন্দ্রন অশ্বিন।




আজ টিভিতে যা দেখবেন (২৫ অক্টোবর ২০২৪)

চন্দ্রদ্বীপ ডেস্ক: পুনে টেস্ট ও রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন আজ। ইমার্জিং এশিয়া কাপে আছে দুটি সেমিফাইনাল।

পুনে টেস্ট–২য় দিন
ভারত–নিউজিল্যান্ড
সকাল ১০টা , টি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১

রাওয়ালপিন্ডি টেস্ট–২য় দিন
পাকিস্তান–ইংল্যান্ড
সকাল ১১টা , পিটিভি স্পোর্টস ও এ স্পোর্টস

ইমার্জিং এশিয়া কাপ
১ম সেমিফাইনাল
পাকিস্তান ‘এ’–শ্রীলঙ্কা ‘এ’
বিকেল ৩টা , স্টার স্পোর্টস ১

২য় সেমিফাইনাল
ভারত ‘এ’–আফগানিস্তান ‘এ’
সন্ধ্যা ৭–৩০ মিনিট , স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা
মাইনৎস–মনশেনগ্লাডবাখ
রাত ১২–৩০ মিনিট , সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
লেস্টার সিটি–নটিংহাম ফরেস্ট
রাত ১টা , স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা
এস্পানিওল–সেভিয়া
রাত ১টা , জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক পরিবর্তন এনে দল ঘোষণা করেছে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন খালেদ আহমেদ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে বিসিবির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।

প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে মাত্র একজন পেসার নিয়ে খেলেছিল, যা মিরপুরের কন্ডিশনে অপ্রতুল প্রমাণিত হয়। বাংলাদেশ ওই ম্যাচে সাত উইকেটের ব্যবধানে পরাজিত হয়। বিশেষত, প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার ফলে তাদের পরাজয় নিশ্চিত হয়ে যায়। ঢাকা টেস্টটি মাত্র ৪ দিনে শেষ হয় এবং বাংলাদেশ দল এখন চট্টগ্রামের দিকে রওনা হবে শনিবার (২৬ অক্টোবর)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে পরাজয়ের ফলে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলের তালিকা:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)

সাদমান ইসলাম

মাহমুদুল হাসান জয়

জাকির হাসান

মুমিনুল হক

মুশফিকুর রহিম

লিটন কুমার দাস (উইকেটরক্ষক)

জাকের আলী অনিক

মেহেদী হাসান মিরাজ

তাইজুল ইসলাম

নাঈম হাসান

খালেদ আহমেদ

হাসান মাহমুদ

নাহিদ রানা

হাসান মুরাদ




২২ ওভারেই বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছিল ব্যাটাররা। তাতে ইনিংস হারের শঙ্কা উড়িয়ে লিডও পেয়েছিল বাংলাদেশ। তবে ছোট পুঁজি নিয়ে বেশিক্ষণ লড়াই করতে পারলেন না বোলাররা। মাত্র ২২ ওভারেই বাংলাদেশের দেওয়া লক্ষ্য ছুঁয়ে ফেলেছে প্রোটিয়ারা।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ২০২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩০৭ রানে থামে বাংলাদেশ। ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।




দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: গতকালের ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে আজ খেলা শুরু করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে আর ২৪ রান যোগ করতে বাকি ৩ উইকেট হারিয়ে অলআউট হয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং করা মেহেদি হাসান মিরাজ ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। মাত্র ৩ রানের জন্য মাইলফলক স্পর্শ করতে পারেননি তিন।।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৯ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য ১০৬ রান।




বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন
মিরপুর টেস্টের চতুর্থ দিন আজ। উয়েফা ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে আছে কয়েকটি ম্যাচ।

মিরপুর টেস্ট–৪র্থ দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ৯–৪৫ মিনিট , গাজী টিভি ও টি স্পোর্টস

পুনে টেস্ট–১ম দিন
ভারত–নিউজিল্যান্ড
সকাল ১০টা , স্পোর্টস ১৮-১

রাওয়ালপিন্ডি টেস্ট–১ম দিন
পাকিস্তান–ইংল্যান্ড
সকাল ১১টা , পিটিভি স্পোর্টস ও এ স্পোর্টস

উয়েফা কনফারেন্স লিগ
পানাথিনাইকোস–চেলসি
রাত ১০–৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ৫

উয়েফা ইউরোপা লিগ
এএস রোমা–দিনামো কিয়েভ
রাত ১০-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ২

কারাবাখ–আয়াক্স
রাত ১০-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ১

ফেনেরবাচে-ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা , সনি স্পোর্টস টেন ২

এফসি পোর্তো–হফেনহাইম
রাত ১টা , সনি স্পোর্টস টেন ৫

টটেনহাম–আল্কমার
রাত ১টা , সনি স্পোর্টস টেন ১

আন্ডারলেখট–লুদোগোরেটস
রাত ১টা , সনি স্পোর্টস টেন ৩




ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছে। এতে বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্স-আপ। এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

আজকের (বুধবার) ম্যাচে বাংলাদেশের ড্র প্রয়োজন ছিল সেমিফাইনাল খেলতে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে সাবিনারা ৩-১ গোলের দাপুটে জয় আদায় করে নিয়েছেন। পুরো ম্যাচেই বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যদিও সাম্প্রতিক সময়ে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্কে টানাপোড়েন চলছিল। আজ মাঠের পারফরম্যান্সে অবশ্য সেই প্রভাব পড়েনি।

২০২২ সালে বাংলাদেশ ভারতকে গ্রুপ পর্বেই ৩-০ গোলে হারিয়েছিল। দুই বছর পর আজও ভারতের জালে তিন গোল দিয়েছে বাংলাদেশ। তিন গোলের দুটি তহুরা খাতুনের, আরেকটি আফিদা খন্দকারের। ভারতের গোলটি করেন অধিনায়ক বালা দেবী। ম্যাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।