টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে যা বললেন হৃদয়

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স ….নাজমুল হোসেন বাংলাদেশ দলের তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার পর টি-টোয়েন্টি দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাওহিদ হৃদয়ের নাম শোনা যাচ্ছে। যদিও শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নাজমুলকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন, বাকিরা যাবেন আগামীকাল।

আজ বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হৃদয়। সেখানে টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘এ বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তাঁরা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’

অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে প্রস্তুত কি না, এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তাঁর উত্তর ছিল এমন, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।

বাংলাদেশ দল আফগানিস্তান সিরিজ দিয়ে আট মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে। এই সিরিজ দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আবহে ঢুকবে দল। সংস্করণটা ওয়ানডে বলেই দল হিসেবে ভালো করার ব্যাপারে আশাবাদী হৃদয়, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’

অন্য দুই সংস্করণে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে হৃদয় বলেন, ‘প্রত্যেক ক্রিকেটার এখানে অনেক পেশাদার। আমার মনে হয়, অতীত নিয়ে বেশি ভাবার কিছু নেই। ম্যাচ ধরে ধরে এগোনো ভালো। হতে পারে একটি ম্যাচ বা বড় কোনো টুর্নামেন্ট। আমি আশা করি, সম্প্রতি আমাদের (ফল) কী হয়েছে বা কী করেছি, এগুলো নিয়ে ভাবার সময় নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সামনের দিনটা আমরা কীভাবে শুরু করব, সেই দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বর্তমানে থাকতে চাই।’




নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে: আসিফ মাহমুদ

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। সেগুলো আমরা লিখিত পেলে খুব দ্রুত ব্যবস্থা যাতে নিতে পারি। নারী ফুটবলারদের সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।

শনিবার দুপুরে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে তিনি এসব কথা বলেন।

নারী ফুটবলারদের সমস্যা সমাধানের জন্য প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোসহ সব কিছু নিয়ে কথা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে ওনারা (ফুটবলার) আমাদেরকে তাদের সমস্যাগুলো লিখিতভাবে দেবেন। সেটা আমি সরাসরি স্যারকে পৌঁছে দেবো।

ক্রীড়া উপদেষ্টা বলেন, নারী ফুটবলাররা জানিয়েছেন যে, ক্যাম্পটা সারা বছর চলার কারণে এ সাফল্য সম্ভব হয়েছে। সেটাকে যেন সারা বছর চলমান রাখা যায়, সে আবদার তারা করেছেন।

তিনি আরো বলেন, বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবল দলের সমস্যা এবং ফুটবলের যে সমস্যা সবগুলো আমরা সমাধান করব।

এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।

তারও আগে এদিন সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি।




সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেছেন ২৩ জন ফুটবলার, ম্যানেজার মাহমুদা অনন্যা ও কোচ পিটার বাটলার যাওয়ার কথা। নেপালে সাফজয়ী বাংলাদেশ কন্টিনজেন্টের বাকি সদস্যরা– গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও ও মিডিয়া অফিসার যেতে পারেননি যমুনায়। এছাড়া কোনো বাফুফে কর্তাও যাননি যমুনায়।

গত বুধবার বাংলাদেশ টানা দ্বিতীয় বারের মতো সাফ জয় করে। ফাইনালে তারা হারায় স্বাগতিক নেপালকে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার গোলে পায় ২-১ গোলের জয়। এরপর দিন বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা।

সাফজয়ী বাংলাদেশ দল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ কোটি টাকার পুরস্কার পেয়েছে ইতোমধ্যেই। ওদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবিনা খাতুনের দলের জন্য ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে।




সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি।

নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে গত বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা।




প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে গেলেন যারা

চন্দ্রদ্বীপ নিউজ:: সাফজয়ী বাংলাদেশ দলকে আজ সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সংবর্ধনার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ নারী ফুটবল দল পৌঁছে গেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেছেন ২৩ জন ফুটবলার, ম্যানেজার মাহমুদা অনন্যা ও কোচ পিটার বাটলার যাওয়ার কথা। নেপালে সাফজয়ী বাংলাদেশ কন্টিনজেন্টের বাকি সদস্যরা– গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও ও মিডিয়া অফিসার যেতে পারেননি যমুনায়। এছাড়া কোনো বাফুফে কর্তাও যাননি যমুনায়।

গত বুধবার বাংলাদেশ টানা দ্বিতীয় বারের মতো সাফ জয় করে। ফাইনালে তারা হারায় স্বাগতিক নেপালকে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার গোলে পায় ২-১ গোলের জয়।

এরপর চ্যাম্পিয়ন দল দেশে ফিরেই বিশাল অভ্যর্থনা পেয়েছে। ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করে গেছে বাফুফে ভবনে। সেখানে তাদের জন্য অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাফজয়ী বাংলাদেশ দল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ কোটি টাকার পুরস্কার পেয়েছে ইতোমধ্যেই। ওদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবিনা খাতুনের দলের জন্য ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে।




টিভিতে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মুম্বাই টেস্টের দ্বিতীয় দিন আজ। ইউরোপীয় ক্লাব ফুটবলে আছে একাধিক বড় দলের ম্যাচ।

মেয়েদের বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট–হোবার্ট হারিকেন্স
সকাল ৬–৩০ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

মেলবোর্ন রেনেগেডস–পার্থ স্করচার্স
সকাল ১০টা , স্টার স্পোর্টস সিলেক্ট ১

হংকং ক্রিকেট সিক্সেস

অস্ট্রেলিয়া–নেপাল
সকাল ৬–৩০ মিনিট , স্টার স্পোর্টস ১

ভারত–সংযুক্ত আরব আমিরাত
সকাল ৭–২৫ মিনিট , স্টার স্পোর্টস ১

মুম্বাই টেস্ট–২য় দিন
ভারত–নিউজিল্যান্ড
সকাল ১০টা , স্পোর্টস ১৮-১ ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউক্যাসল–আর্সেনাল
সন্ধ্যা ৬–৩০ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথ–ম্যানচেস্টার সিটি
রাত ৯টা , স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-ব্রাইটন
রাত ৯টা , স্টার স্পোর্টস সিলেক্ট ২

উলভারহ্যাম্পটন–ক্রিস্টাল প্যালেস
রাত ১১–৩০ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস: প্যারিস মাস্টার্স
সেমিফাইনাল
সন্ধ্যা ৭টা , সনি স্পোর্টস টেন ৫

জার্মান বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ–ইউনিয়ন বার্লিন
রাত ৮–৩০ মিনিট , সনি স্পোর্টস টেন ২

বরুসিয়া ডর্টমুন্ড–লাইপজিগ
রাত ১১–৩০ মিনিট , সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ
আল ইত্তিফাক–আল কাদিসিয়া
রাত ১২টা , সনি স্পোর্টস টেন ২




শনিবার সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশের মেয়েদের সংবর্ধনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

চন্দ্রদ্বীপ ডেস্ক: শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার পর বাংলাদেশ দলকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হয়।

আর এই পুরো পথজুড়ে চলে উৎসব।
দুই বছর আগে ওই মাঠেই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার এ ট্রফির স্বাদ পেয়েছিল বাংলাদেশ।




জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বড় জয় পেল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের দল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান। ফলে ৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন জিসান আলম ও ইয়াসির আলী। ওপেনিং জুটি থেকেই আসে ৩৬ রান। ইয়াসির ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। জিসান ১২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এর মধ্যে ৮টিই ছিল ছক্কার মার। আর একটি চার।

এরপর ১২ বলে ৫৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তিনি নিজের ইনিংস সাজিয়েছেন ৭টি ছক্কা ও ৩টি চারে। আবু হায়দার শেষ পর্যন্ত ৪ রান করে অপরাজিত ছিলেন।




২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাবছেন না মেসি

চন্দ্রদ্বীপ নিউজ :: লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন? শেষ এক-দেড় বছর ধরে এই প্রশ্নটা নিয়মিতই শুনতে হচ্ছে আর্জেন্টাইন অধিনায়ককে। কেনই বা শুনবেন না? বয়স ৩৭ ছুঁয়ে ফেলেছে, বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৯; ওই বয়সে বিশ্বকাপের মতো মঞ্চে খেলার ধকল তার শরীর নিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তবে এই প্রশ্নের জবাব কখনও মেসি পরিষ্কার দেননি। তার জবাব সবসময়ই থাকে, ‘প্রতিটা দিন ধরে ধরে এগোতে চাই’। এবার ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাতকারেও একই প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। এবারও একটা বডি ডজেই তা এড়ালেন। ধোঁয়াশায় রাখলেন ভক্তদের।

সে বিশ্বকাপ নিয়ে মেসির ভাষ্য, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’

মেসি আভাস দিলেন এই বিষয়টা পরিষ্কার হতে পারে আগামী বছর মৌসুম শুরুর পর। তিনি বলেন, ‘(প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’

ক্যারিয়ারের শুরুতে উইঙ্গার ছিলেন মেসি। এরপর পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার মূল গোলদাতার ভূমিকায় চলে আসেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তার ভূমিকা বদলালেও বার্সেলোনায় শেষ পর্যন্ত তার কাজটা মূলত ছিল গোল করাই। পিএসজিতে গিয়ে তা বদলেছিল খানিকটা।

এখন খেলছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানেও আবার বদলেছে তার কাজের ধরন আরও খানিকটা বদলেছে। তবে এরপরও মেসি এবার ১৯ ম্যাচে করেছেন ২০ গোল, সঙ্গে গোল করিয়েছেন ১৬টি।

তিনি বলেন, ‘নিজের বয়স ও পরিস্থিতি বিবেচনা করেই আমি খেলার স্টাইল পাল্টেছি। ধীরে ধীরে সবকিছুর সঙ্গে মানিয়ে নিচ্ছি। নিজেকে পাল্টে লিগের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছি, যেটা আমার জন্য নতুন। শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলাম।




আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৪)
ভারত-নিউজিল্যান্ড সিরিজের শেষ টেস্ট শুরু আজ। সৌদি প্রো লিগে মুখোমুখি আল নাসর ও আল হিলাল।

মুম্বাই টেস্ট-১ম দিন
ভারত-নিউজিল্যান্ড
সকাল ১০টা, টি স্পোর্টস

এএফসি চ্যালেঞ্জ কাপ
ইস্ট বেঙ্গল-নেজমেহ
বিকেল ৫-৩০ মি., টি স্পোর্টস

বসুন্ধরা কিংস-পারো এফসি
রাত ৯টা, টি স্পোর্টস

সৌদি প্রো লিগ
আল নাসর-আল হিলাল
রাত ১২টা, সনি স্পোর্টস ২

বুন্দেসলিগা
লেভারকুসেন-স্টুটগার্ট
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ১