আফগানদের ঘুরে দাঁড়াতে দিলেন না তাসকিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ৩৫ রানে ৪ উইকেট হারানোর পর আফগানদের হাল ধরেন হাশমতউল্লাহ শাহিদি ও গুলবাদিন নাইব। অভিজ্ঞ দুই ব্যাটারের ব্যাটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল আফগানিস্তান। তবে এই জুটিকেও বড় হতে দেননি তাসকিন আহমেদ।

ইনিংসের ২০তম ওভারের শেষ বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন। ব্যাটে ঠিকমতো খেলতে পারেননি গুলবদিন নাইব। মিডউইকেটে তানজিদ তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন ৩২ বলে ২২ রান করে। গুলবাদিন ফেরায় ভাঙে ৩৬ রানের পঞ্চম উইকেট জুটি।

২২ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৮ রান।

এর আগে আফগানিস্তানের উদ্বোধনী জুটিকে বেশি দূর এগোতে দেননি তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৫ রান করা রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন এই ডানহাতি পেসার। এর আগেও বেশ কয়েকবার তাসকিনের বলে আউট হয়েছেন এই ওপেনার। তাই স্বাভাবিকভাবেই ডানহাতি এই পেসারকে খেলতে মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে থাকেন গুরবাজ।

তাসকিনের মতোই নিজের প্রথম ওভার করতে এসে উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৮ম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের ওপর করেছিলেন মুস্তাফিজ। আউট সুইং করে বের হয়ে যাওয়া বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রহমত শাহ। অভিজ্ঞ এই ব্যাটার ২ রানের বেশি করতে পারেননি।

নিজের পরের ওভারে ফিরে আবারও ব্রেকথ্রু দিয়েছেন মুস্তাফিজ। এবার তার শিকার সেদিকুল্লাহ অটল। আলোচিত এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি। অফ স্টাম্পের বাইরে পড়ে ইনসুইং করে ভেতরে আসা বল ব্যাটে খেলতে পারেননি অটল, সরাসরি তার পায়ে আঘাত হানে। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ২১ রান করেন অভিষিক্ত এই ওপেনার।

দুই বল পর আজমতউল্লাহ ওমরজাইকেও ফিরিয়েছন মুস্তাফিজ। মিডল স্টাম্পের ওপর করা খানিকটা খাটো লেংথের বল আউট সুইং করে বেরিয়ে যাওয়ার সময় কাট করতে যান আজমতউল্লাহ। কিন্তু টাইমিং হয়নি, তার ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। ৩ বল খেলে ডাক খেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।




টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

চন্দ্রদ্বীপ নিউজ :: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আর কিছুক্ষণ পরই। এর আগে ম্যাচের টস হয়ে গেছে।

টস ভাগ্যটাকে সঙ্গে পাননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরেছেন তিনি। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। দীর্ঘ ৭ মাস পর বাংলাদেশ নামছে ওয়ানডে ক্রিকেটে। এই ম্যাচে বাংলাদেশ একাদশে আছেন ৩ পেসার ও দুই স্পিনার। চোটের কারণে লিটন দাস স্কোয়াডেই ছিলেন না, সাকিব আল হাসানও নেই। এদিকে নাহিদ রানা আর নাসুম আহমেদ স্কোয়াডে থাকলেও এই সিরিজের প্রথম ওয়ানডেতে নেই ভিসা সমস্যার কারণে।

সিরিজে আজকের ম্যাচ ছাড়াও অপেক্ষা করছে আরও দুই ম্যাচ। সেই দুই ম্যাচও আজকের ভেন্যু শারজাতেই হবে। আগামী ৯ ও ১১ নভেম্বর হবে দুই ম্যাচ।

বাংলাদেশ একাদশ- তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।




সাকিবের চোখে ‘দুর্ভাগা’ ক্রিকেটার নাসির, সাব্বির, ইমরুল

চন্দ্রদ্বীপ নিউজ ::  সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার আটকে গেছে হঠাৎ করেই। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারলেন না, আফগানিস্তান সিরিজ থেকে সরেই দাঁড়ালেন।

তবে এ সময়টা সাকিব দিচ্ছেন আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সকে। সেখানকার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কথা বললেন বাংলাদেশের দুর্ভাগা কিছু মানুষকে নিয়ে। প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে এমন ক্রিকেটার কারা? তার জবাবে সাকিব বলেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক…। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। এ রকম অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’

কেন দুর্ভাগা, সেটার জবাবও সাকিব দিলেন। বললেন, ‘সব খেলোয়াড় সমান সুযোগ পায় না। কেউ বেশি, কেউ কম। আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে, তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে আসলে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’

এমন কিছু হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বিশ্বাস তার। সাকিবের কথা, ‘আপনার দল, আপনি দল চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে মনে হয় হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। এটা ভুল কিছু না।’

তবে সুযোগ যখনই আসবে, সেটাতেই মেলে ধরতে হবে নিজেকে, অভিমত সাকিবের, ‘যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি সুযোগ পাবে। যে কম পাচ্ছে, তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’




বাংলাদেশের চেয়ে যেখানে এগিয়ে আফগানিস্তান

চন্দ্রদ্বীপ নিউজ :: ফর্ম ভালো। কন্ডিশন এবং মাঠের সঙ্গে পরিচয়-সখ্য সবকিছুই তাদের একটু বাড়তি। দলটা আফগানিস্তান।

মাঠের বাইরে বিতর্ক। সাম্প্রতিক ফল চরম বাজে। অধিনায়ক অনাগ্রহী। বোর্ডও কিছুটা এলোমেলো। দলটা বাংলাদেশ। দু’দল ঠিক এই পরিস্থিতিতে বুধবার (৬ নভেম্বর) বিকেলে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে। ভেন্যু শারজাহ। খেলা হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের। আফগানিস্তান এই সিরিজের হোস্ট। বাংলাদেশ মেহমান। সিরিজ শুরুর আগে উপরে বর্ণিত এই পরিস্থিতির সার্বিক ব্যাখ্যা দাড় করালে আপনি নিশ্চিন্তে বলতে পারেন- অ্যাডভান্টেজ আফগানিস্তান ।

আফগানিস্তান এই সিরিজে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকাকে হারানোর বিশাল আত্মবিশ্বাসকে সঙ্গী করে। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো তারা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। সেটাও আবার খুব বেশিদিন আগে নয়। মাত্রই এই সেপ্টেম্বরে। তাও আবার কোথায়, এই শারজায়! দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব হলে বাংলাদেশকে কেন নয়- এমন আত্মবিশ্বাস নিয়ে বুধবার প্রথম ওয়ানডেতে টস করতে নামছে আফগানিস্তান।

ঠিক অন্যদিকে বাংলাদেশ শেষ দুটি টেস্ট সিরিজে যে দুর্বল বা ভাঙ্গাচোরা পারফরমেন্স দেখিয়েছে তাতে আত্মবিশ্বাস খুঁজে পাওয়াটাই এখন এই দলের জন্য সবচেয়ে বড় সঙ্কট। ভারতের মাটিতে ধবল ধোলাইয়ের পর নিজে মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বাংলাদেশ খেলল নেতিয়ে পড়া ক্রিকেট। টানা চার ম্যাচে ন্যূনতম প্রতিরোধ নেই। লড়াই নেই। একপেশে ভঙ্গিতে বড় ব্যবধানে হার। এক থেকে ছয় নম্বর পর্যন্ত ব্যাটারদের একযোগে ফর্মহীন হয়ে পড়া একটা দলের কাছ থেকে আফগান সিরিজে বড়কিছু মিলবে কি-সেই প্রশ্নটা উঠতেই পারে।

শারজার মাটি আফগানিস্তানের জন্য হাতের তালুর মতো চেনা। শারজার নামের সঙ্গে বাংলাদেশ অপরিচিত না হলেও এই মাঠে ওয়ানডে খেলতে নামছে ২৯ বছর পর! এই হিসেব জানাচ্ছে বর্তমান বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়ের এই মাঠে ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই! শেষবার এই ভেন্যুতে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছিল ২৯ বছর আগে, ১৯৯৫ সালে। তখন বর্তমান বাংলাদেশ দলের অনেক খেলোয়াড়ের জন্মও হয়নি! হ্যাঁ, বলতে পারেন এই মাঠে তো এই দলের টি- টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ঠিকই। তা রয়েছে। তবে সেখানেও বিপত্তি আবার কম নয়। শেষবার এই মাঠে বাংলাদেশ যে টি- টোয়েন্টি খেলেছে তাতে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। হ্যাঁ, ঠিক ধরেছেন আপনি, সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। ২০২২ সালের এশিয়া কাপের সেই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান ৭ উইকেটের জয় পেয়েছিল।

আর তাই শুধু বর্তমান নয়, অতীতের সুখস্মৃতিকেও সঙ্গী করে এবারের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। তাহলে কোথাও কি বাংলাদেশ এগিয়ে নেই? আছে। দু’দলের মুখোমুখি ১৬ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচে আফগানিস্তান ৬টিতে। এটুকুতেই এগিয়ে থাকার সুখ নিয়ে শারজায় বুধবার ওয়ানডে সিরিজে লড়তে নামছে বাংলাদেশ। সিরিজ জেতার জন্য এটুকু এগিয়ে থাকা কতটুকু এগিয়ে নেবে বাংলাদেশকে। ১১ নভেম্বরের জন্য উত্তরটা তোলা রইলো। সেদিনই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ। শুরুর দুটি লড়াই ৬ ও ৯ নভেম্বর।




আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ ৯টি ম্যাচউয়েফা উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ ৯টি ম্যাচ। মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও এসি মিলানের মতো ক্লাব।

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা বিভাগ-চট্টগ্রাম
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-রংপুর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

ঢাকা মহানগর-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রাজশাহী-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
পিএসভি-জিরোনা
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

ব্রাতিস্লাভা-জাগরেব
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ৫

স্পোর্তিং-ম্যানচেস্টার সিটি
রাত ২টা, সনি স্পোর্টস ১

লিভারপুল-লেভারকুসেন
রাত ২টা, সনি স্পোর্টস ২

রিয়াল মাদ্রিদ-এসি মিলান
রাত ২টা, সনি স্পোর্টস ৫




প্রধান উপদেষ্টার পরিকল্পনায় নতুন মাত্রা পাচ্ছে বিপিএল

তিনদিন পিছিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ৩০ ডিসেম্বর। দেশের রাজনৈতিক পালাবদলের পর প্রথম বিপিএল। তাইতো এটিকে রঙিন করে রাখতে চেষ্টার কোন কমতি থাকছে না ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।

এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত থাকছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।

একমাসেরও বেশি সময় চলা এই বিপিএল ঘিরে এক কর্ম পরিকল্পনা তৈরি করছে বিসিবি। এবার এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে ভিন্নমাত্রা দিতে চায় তারা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যুক্ত রয়েছেন পুরো আয়োজনে। এমনটাই জানালেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত ভিডিওতে বিপিএল প্রসঙ্গে কথা বলেন ফাহিম। তিনি জানান, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে আমাদের। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সাথে জড়িত।’

ফাহিম আরও বলেন, ‘বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই যুক্ত থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য।’

এবারের বিপিএল উৎসবমুখর করতে চায় বিসিবি। বিসিবি পরিচালক বলেন, ‘বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে যুক্ত থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।’

একইসঙ্গে জানা গেছে বিপিএল প্রচারের অংশ হিসেবে এবার কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান হবে।




আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৩ বিশ্বকাপের পর আজই প্রথমবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান
২০২৩ বিশ্বকাপের পর আজই প্রথমবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানএএফপি
অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু আজ। চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ।

১ম ওয়ানডে
অস্ট্রেলিয়া-পাকিস্তান
সকাল ৯-৩০ মি., পিটিভি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা বিভাগ-চট্টগ্রাম
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-রংপুর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

ঢাকা মহানগর-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রাজশাহী-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুলহাম-ব্রেন্টফোর্ড
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




ইউরোপে খেলার মতো ফুটবলার আছে বাংলাদেশের, বিশ্বাস কোচের

চন্দ্রদ্বীপ নিউজ :: সিনিয়র পর্যায়ে বাংলাদেশের ফুটবলে শেষ অনেক বছর ধরে সাফল্য স্রেফ নারী দলই এনে দিচ্ছে। ২০২২ সালের পর ২০২৪ সাফের শিরোপাও জিতেছে সাবিনা খাতুনের দল। এমন ধারাবাহিক পারফর্ম্যান্সের সুফল ফুটবলাররাও পেতে শুরু করছেন। ইউরোপের ক্লাব যোগাযোগ করেছে নারী ফুটবলারদের সঙ্গে, দেখিয়েছে তাদেরকে দলে ভেড়ানোর আগ্রহ।

সে বিষয়ে বাংলাদেশ কোচ পিটার বাটলারকে প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশের নারী ফুটবলের অঙ্গনে ইউরোপীয় একমাত্র তিনিই। তার হাত ধরে প্রস্তাব এলেও আসা সম্ভব। সে বিষয়ে অবশ্য বাংলাদেশের ইংলিশ কোচ মুখ খোলেননি।

তবে এ কথাটি মেনে নিলেন যে, বাংলাদেশে ইউরোপে খেলার যোগ্য ফুটবলার আছেন। শুধু খেলারই নয়, সেখানে দারুণভাবে সফল হওয়ার সামর্থ্যও দলের খেলোয়াড়দের আছে।

তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, দলে এমন তরুণ খেলোয়াড় আছে, যারা সঠিক পরিচর্যা আর কোচিং পেলে ইউরোপে খেলতে পারবে। তারা সেখানে গিয়ে ভালো করবে বলে আমার বিশ্বাস।’

খেলোয়াড়দের সে প্রতিভা থাকলেও কিছু সমস্যার মুখে পড়তে হবে। তবে সেটাও সামলে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। বলেন, ‘ফিজিক্যালিটি একটা সমস্যা হতে পারে। সঙ্গে মনোযোগ, দৃষ্টিভঙ্গি আর নিয়মানুবর্তিতা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।’

উত্তর মেসিডোনিয়ার একটি ক্লাব বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করেছে ইতোমধ্যেই। তাকে সহ বাংলাদেশের ৪ ফুটবলারকে চায় দলটা। এখন মেসিডোনিয়ান সে ক্লাব ভিসা প্রক্রিয়ায় মনোযোগ দিচ্ছে।

তবে তাদের ছাড়াও বাংলাদেশ নারী ফুটবলের বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছেন কোচ বাটলার। সেজন্যে অবশ্য একটা শর্তও বেধে দিয়েছেন তিনি। বললেন, ‘বাংলাদেশের নারী ফুটবলে বিশাল সম্ভাবনা আছে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি সেটা করতে হলে সঠিক পরিকল্পনা ও প্রকল্প প্রণয়ন করা দরকার।’




সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: হংকংয়ের ছোট মাঠে ৬ ওভারের ম্যাচে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার খুব একটা বেগ পেতে হলো না। এক টুর্নামেন্টে বাংলাদেশকে দুই দুইবার হারের স্বাদ দিয়ে হংকং সিক্সেসের ফাইনালে পৌঁছে গেছে লঙ্কানরা।

গ্রুপপর্বে হারের পর কার্যত প্রতিশোধের ম্যাচে আবারও শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের দুয়ার থেকে ছিটকে গেল বাংলাদেশ। বাজে ব্যাটিং-বোলিংয়ে সেমিফাইনালেই থামলেন সাইফউদ্দিন-ইয়াসির রাব্বিরা।

আজ (রোববার) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। জবাবে ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয়ে ফাইনালে পৌঁছে গেছে শ্রীলঙ্কা।




টিভি-অনলাইনে আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: মুম্বাইয়ে আজ (রোববার) ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের ফলাফল নির্ধারণ হয়ে যেতে পারে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

ক্রিকেট
মুম্বাই টেস্ট-৩য় দিন
ভারত-নিউজিল্যান্ড
সকাল ১০টা, স্পোর্টস ১৮-১

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা বিভাগ-চট্টগ্রাম
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-রংপুর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

ঢাকা মহানগর-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রাজশাহী-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম-অ্যাস্টন ভিলা
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১