ফরচুন বরিশালের শিরোপা ধরে রাখার লক্ষ্য: শক্তিশালী দল গঠন এবং তামিমের নেতৃত্বে নতুন অভিযান

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ বর্তমান শিরোপাধারী ফরচুন বরিশাল নিজেদের শিরোপা ধরে রাখার জন্য শক্তিশালী দল গঠন করেছে। দলের ব্যাটিং লাইন-আপে দেশি ক্রিকেটারদের আধিপত্য থাকলেও, বোলিং বিভাগে বিদেশি বোলারদের দাপট লক্ষ্যণীয়।

ফরচুন বরিশালের কোচ হিসেবে এবারও দায়িত্ব পালন করবেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুল। তার নেতৃত্বে দলটি তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠবে। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের কোচ হিসেবে কাজ করেছেন। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে, তিনি ক্রিকেটারদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারেন, যা দলের জন্য একটি বাড়তি শক্তি।

তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল তাদের অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। ব্যাটিং বিভাগে তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তসহ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা রয়েছেন। বিদেশি ব্যাটারদের মধ্যে ডেভিড মালান, পাথুম নিসাঙ্কা, মোহাম্মদ নবী, জেমস ফুলার ও কাইল মায়ার্সের মতো আন্তর্জাতিক তারকারা দলের শক্তি বাড়াবে।

বোলিং বিভাগে এবাদত হোসাইন, তানভীর ইসলাম এবং রিশাদ হোসাইনরা দেশীয় ক্রিকেটের শক্তিশালী অস্ত্র। বিদেশি বোলারদের মধ্যে ফাহিম আশরাফ, জাহানদাদ খান, মোহাম্মদ আলী এবং নান্দ্রে বার্গারের মতো বোলাররা ফরচুন বরিশালের আক্রমণকে আরও শক্তিশালী করবে।

সব মিলিয়ে, ফরচুন বরিশাল এবারের বিপিএলে নিজেদের শিরোপা ধরে রাখার জন্য আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। দলের ব্যাটিং এবং বোলিং বিভাগে বৈচিত্র্য ও অভিজ্ঞতার মিশেলে তারা এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




টিভিতে আজ যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: অস্ট্রেলিয়া–পাকিস্তান তৃতীয় ওয়ানডে আজ। টি–টোয়েন্টি আছে শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা–ভারতের। রাতে সুপার সানডে ফিক্সচারে মুখোমুখি হবে দুই জায়ান্ট আর্সেনাল ও চেলসি।

ক্রিকেট

৩য় ওয়ানডে
অস্ট্রেলিয়া–পাকিস্তান
সকাল ৯–৩০ মি., স্টার স্পোর্টস ২

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা বিভাগ–ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট–খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর–রাজশাহী
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম–বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

২য় টি–টোয়েন্টি
শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস ৫

২য় টি–টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা–ভারত
রাত ৮টা, স্পোর্টস ১৮–১

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার ইউনাইটেড–লেস্টার
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

চেলসি–আর্সেনাল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১




২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার ফলাফল প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হয়। যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে সেরা ফুটবলারের পুরস্কার জেতেন রদ্রি। এর প্রায় দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে।

স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন সর্বোচ্চ ১১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র পেয়েছেন ১১২৯ ভোট। রদ্রির থেকে ৪১ ভোট কম পেয়েছেন ভিনিসিয়ুস।

তৃতীয় স্থানে থাকা জুড বেলিংহ্যাম পেয়েছেন ৯১৭ ভোট। কারভাহাল ৫৫০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন। এরপর আছেন যথাক্রমে আর্লিং হালান্ড (৪৩২), কিলিয়ান এমবাপে (৪২০), লাউতারো মার্টিনেজ (৪০২), লামিনে ইয়ামাল (৩৮৩), টনি ক্রুস (২৯১) ও হ্যারি কেইন (২০১)।

এর আগেই ফ্রান্সের আরেক সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, ছেলেদের ব্যক্তিগত সেরার পুরস্কারে বিজয়ী বেছে নিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড় বেছে নিয়েছেন।

তাদের এই শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় পেয়েছেন ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। তাছাড়া চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। অর্থাৎ মোট পয়েন্টসংখ্যা ৬,৬৩৩।




শারজায় সিরিজ বাঁচিয়ে সমতায় ফিরল বাংলাদেশ

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় জয় তুলে নিল বাংলাদেশ দল। শারজার মাটিতে ৬৮ রানের ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ পরিণত হয়েছে অলিখিত ফাইনালে, যা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে আফগানিস্তান ৪৩.৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৮৪ রানে থেমে যায়।

আফগানদের ইনিংসে শুরুতেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ১৮ রানে রহমানউল্লাহ গুরবাজকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর আফগান ব্যাটারদের রানের গতি আটকে রাখতে সফল হন বাংলাদেশি বোলাররা। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম মিলে একের পর এক উইকেট তুলে নেন। বিশেষ করে, শেষদিকে মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইবের ঝুঁকিপূর্ণ জুটি ভেঙে ম্যাচে বাংলাদেশকে জয় এনে দেন শরিফুল ও মিরাজ।

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন নাসুম আহমেদ। মুস্তাফিজ ও মিরাজ দুটি করে উইকেট শিকার করেন। তাসকিন ও শরিফুল পান একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ফজলহক ফারুকীর প্রথম ওভারে আক্রমণাত্মক শুরু করেন তানজিদ তামিম। তবে চতুর্থ ওভারে গজনফারের বলে ১৭ রান করে ফিরে যান তামিম। এরপর সৌম্য সরকার ও শান্ত মিলে ৭১ রানের জুটি গড়লেও রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে সৌম্য আউট হন।

শান্তর অর্ধশতকের পর নানগেয়ালিয়া খারোটে এক ওভারে শান্ত ও মাহমুদউল্লাহকে আউট করে বাংলাদেশের বড় রানের আশা শেষ করেন। তবুও শেষদিকে জাকের আলির ২৭ বলে ৩৭ রান ও নাসুম আহমেদের ২৪ বলে ২৫ রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫২ রান।

আফগানিস্তানের হয়ে রশিদ খান ও খারোটে সর্বাধিক ৩টি করে উইকেট নেন।

এই জয়ে সিরিজের ভাগ্য নির্ধারণী তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে। শেষ ম্যাচে যে দল জিতবে, সিরিজ তাদের ঘরে যাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



নেদারল্যান্ডসে! আক্রান্ত ইজরায়েলি ফুটবল সমর্থকরা, বিমান পাঠাচ্ছেন নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ ছড়াল এবার ইউরোপেও! নেদারল্যান্ডসে আক্রান্ত ইজরায়েলের নাগরিকরা। এক ফুটবল ম্যাচ চলাকালীন হিংসার সূত্রপাত হয়। নির্বিচারে ইজরায়েলি সমর্থকদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। কার্যত দাঙ্গার রূপ নেয় গোটা পরিস্থিতি। এই ঘটনায় ক্ষুব্ধ তেল আভিভ। আক্রান্তদের দ্রুত উদ্ধারের জন্য বিমান পাঠিয়েছে ইজরায়েল।
জানা গিয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামের জন ক্রাফ স্টেডিয়ামে ইউরোপা লিগের ম্যাচ চলছিল। মাঠে ইজরায়েল ও আরব দুদেশেরই ক্লাবের সমর্থকরা ছিলেন। কিন্তু খেলা শুরু হওয়ার আগে থেকেই একে ওপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। ম্যাচ চলাকালীন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ইজরায়েলি সমর্থকরা মাঠ ছেড়ে বেরতেই তাঁদের উপর হামলা শুরু করেন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। যা রাতভর চলে। গোটা এলাকা কার্যত দাঙ্গার রূপ নেয়। আহত হন বেশ কয়েকজন। এর পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। সব মিলিয়ে গ্রেপ্তার করা হয় অন্তত ৬০ জনকে।




বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ–আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে আজ। ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলতে নামছে একাধিক বড় দল।

২য় ওয়ানডে
বাংলাদেশ-আফগানিস্তান
বিকেল ৪টা ইউরোস্পোর্ট, নাগরিক টিভি ও টি স্পোর্টস

মেয়েদের বিগ ব্যাশ লিগ
মেলবোর্ন রেনেগেডস-মেলবোর্ন স্টার্স
সকাল ১০টা স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রিসবেন হিট-অ্যাডিলেড স্টাইকার্স
দুপুর ২-১৫ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১

১ম টি-টোয়েন্টি
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
সন্ধ্যা ৭-৩০ মিনিট সনি স্পোর্টস টেন ৫

লা লিগা
রিয়াল মাদ্রিদ-ওসাসুনা
সন্ধ্যা ৭টা জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

জার্মান বুন্দেসলিগা
মাইনৎস-বরুসিয়া ডর্টমুন্ড
রাত ৮-৩০ মিনিট সনি স্পোর্টস টেন ১

পাউলি-বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মিনিট সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হাম-এভারটন
রাত ৯টা স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রাইটন-ম্যানচেস্টার সিটি
রাত ১১-৩০ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-অ্যাস্টন ভিলা
রাত ২টা স্টার স্পোর্টস সিলেক্ট ১




আজ টিভিতে স্পোর্টস দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে আজ। দক্ষিণ আফ্রিকা-ভারত টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ।

২য় ওয়ানডে
অস্ট্রেলিয়া-পাকিস্তান
সকাল ৯-৩০ মি., স্টার স্পোর্টস ১

১ম টি-টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা-ভারত
রাত ৯টা, স্পোর্টস ১৮-১

সৌদি প্রো লিগ
আল হিলাল-আল ইত্তিফাক
রাত ৮-৪৫ মি., সনি স্পোর্টস ২

আল রিয়াদ-আল নাসর
রাত ১১টা, সনি স্পোর্টস ২

বুন্দেসলিগা
ইউনিয়ন-ফ্রাইবুর্গ
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২




বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে থাকছেন তামিম

চন্দ্রদ্বীপ নিউজ::জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। জাতীয় লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আজ এক সম্মেলনে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন তারকা ক্রিকেটার তামিম ইকবালও।
২০টি দলকে নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের দশটি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যু তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলায়।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যসচিব দেবব্রত পাল জানান, বিসিবির চলমান টুর্নামেন্টগুলোর সঙ্গেই সমন্বয় করে এই টুর্নামেন্টের সূচি নির্ধারণ করা হয়েছে




আজ টিভিতে স্পোর্টস দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: মেয়েদের বিগ ব্যাশ লিগে আছে দুটি ম্যাচ। রাতে ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ মিলে আছে কয়েকটি ম্যাচ।

মেয়েদের বিগ ব্যাশ লিগ
সিডনি থান্ডার–ব্রিসবেন হিট

দুপুর ১২–০৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

পার্থ স্করচার্স–মেলবোর্ন রেনেগেডস

বিকেল ৩–৩৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা ইউরোপা লিগ

গালাতাসারাই–টটেনহাম

রাত ১১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২

জিলোয়াজ–এএস রোমা

রাত ১১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৩

অলিম্পিয়াকোস–রেঞ্জার্স

রাত ১১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ১

ফ্রাঙ্কফুর্ট–স্লাভিয়া প্রাগ

রাত ১১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

ম্যানচেস্টার ইউনাইটেড–পিএওকে

রাত ২টা, সনি স্পোর্টস টেন ২

লাৎসিও–পোর্তো

রাত ২টা, সনি স্পোর্টস টেন ১

আয়াক্স–তেল আবিব

রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫

উয়েফা কনফারেন্স লিগ
চেলসি–নোয়াহ

রাত ২টা, সনি স্পোর্টস টেন ৩




সাকিব আল হাসানের ব্যাংক হিসাব ফ্রিজ, দেশে ফেরার পথ বন্ধ!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২ অক্টোবর সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। পুঁজিবাজারে কারসাজি এবং আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাকিবের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের যাবতীয় তথ্য সংগ্রহ করেছে।

তদন্ত শেষে সরকারের নির্দেশে সাকিবের সকল ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এর ফলে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেও জটিলতা তৈরি হয়েছে। জানা গেছে, সাকিব আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজসহ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলবেন না। এর আগে সাকিব টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন, এবং ওয়ানডে ফরম্যাটে খেলতে চাইছিলেন। তবে ব্যাংক হিসাব জব্দ হওয়ার পর তার দেশে ফেরার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।

এছাড়া সাকিব চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলে খেলতে পারবেন না এবং তার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সাকিবের দেশে ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাকিব আল হাসান রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার ক্রিকেট ক্যারিয়ারের মধ্যে নানা সংকটের মুখোমুখি হয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি তাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যা তার ক্রিকেট ভবিষ্যতকে আরো জটিল করে তুলেছে।