বিশ্ব রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক:টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ডটা এতদিন ছিল যৌথভাবে ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের দখলে। এবার বাকিদের পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজের করে নিলো ভারত।

২০২৪ সালে এই ম্যাচসহ মোট ৮ বার দুইশ বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম।

এর আগে এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ছিল ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন তিলক ভার্মা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। রেকর্ড গড়া এই ম্যাচে ১১ রানের জয় পেয়েছে ভারত।

বড় লক্ষ্য তাড়ায় ভারতের চোখে চোখ রেখে লড়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৫১ রান। ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন চারসহ ২৬ রান তুলে নেন মার্কো জানসেন। ফলে সমীকরণ নেমে আসে শেষ ৬ বলে ২৫ রানে। তবে শেষ ওভারে আর্শদীপ সেই রান ডিফেন্ড করেন।




জাতীয় দলে ফিরতে তামিম ইকবালকে যা করতে হবে

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের পদচারণা সবশেষ পড়েছে গেল বছর বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজে। এরপর থেকে নানা কারণে আর দলে ফেরা হয়নি তার। চোট কাটিয়ে তিনি এখন ফিট।

তাই তার দলে ফেরার আলোচনাও শুরু হয়ে গেছে। কিন্তু এবার একটা শর্ত জুড়ে দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। তিনি জানিয়েছেন তামিমকে জাতীয় দলে ফিরতে হলে প্রক্রিয়া মেনেই ফিরতে হবে।

কী সে প্রক্রিয়া? পারফর্ম করতে হবে, এবং ফিটনেস টেস্টে উতরে যেতে হবে। হান্নান আজ মিরপুরে সংবাদ মাধ্যমকে জানান এ কথা। তিনি বলেন, তামিমকে নিশ্চয়ই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংগ্রহণ করে। তামিমের কল আছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল আছে।

সে টুর্নামেন্টে তামিমের খেলা সম্পর্কে হান্নান বলেন, এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে, কি করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব।

তামিম আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরতে চাইছেন। আগামী ১১ ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। এরপর আগামী ২৩ ডিসেম্বর হবে ফাইনাল।




বাংলাদেশের ম্যাচসহ আজকের যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ৩য় টি-টোয়েন্টি আজ।

ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
বাংলাদেশ–মালদ্বীপ
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস

ক্রিকেট
মেয়েদের বিগ ব্যাশ লিগ
হোবার্ট হারিকেন্স–অ্যাডিলেড স্ট্রাইকার্স
দুপুর ১–১০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

১ম ওয়ানডে
শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫

৩য় টি–টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা–ভারত
রাত ৯টা, স্পোর্টস ১৮–১ ও ট্যাপম্যাড অ্যাপ

টেনিস
এটিপি ফাইনালস
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ৫




বিপিএল ধামাকা শুরু ৩০ ডিসেম্বর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ সালের ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই বছর বিপিএলের একাদশ আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিপিএল এবারে নতুন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে, যা আরও আকর্ষণীয় এবং সাফল্যমণ্ডিত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

এবারের বিপিএল আগের সব আসরের চেয়ে আলাদা হবে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । বিপিএল-এ এবার অংশগ্রহণ করছে ৭টি দল। এই আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী দলের মধ্যে। ম্যাচটি হবে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, এবারের বিপিএলে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল দলের জন্য সমান ভেন্যু নির্বাচন, ডে ম্যাচ, নাইট ম্যাচসহ বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। এ বছর প্রতিটি দল যেন পারফরম্যান্সের দিক থেকে সঠিক সুযোগ পায়, তার জন্য ফিকচার নির্ধারণে বিশেষ যত্ন নেওয়া হয়েছে।

ফারুক আহমেদ আরও জানান, এবারের বিপিএলে বেশ কিছু নতুনত্ব থাকবে। বিশেষত প্রোডাকশন নিয়ে বিসিবি অনেক সচেতন। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের টিভি প্রোডাকশন নিশ্চিত করা হবে। এছাড়া, মাঠে থাকবে ডিজিটাল পেরিমিটার, যা টুর্নামেন্টের প্রযুক্তিগত দিকটিকে আরও আধুনিক করবে। টুর্নামেন্টের কমেন্ট্রি এবং আম্পায়ারিং নিয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে। দেশের পাশাপাশি বিদেশী নামকরা আম্পায়াররাও দায়িত্ব পালন করবেন, যাতে ম্যাচের মান এবং সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা যায়।

ফারুক আহমেদ জানান, এবারের বিপিএল নতুন মাত্রা পাবে এবং আগের সমালোচনাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবে। তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ১০টি বিপিএল আসর হয়ে গেল, কিন্তু একটি ভাল প্লাটফর্ম গড়তে পারিনি। এবারের বিপিএল অবশ্যই সেই খোলস থেকে বেরিয়ে আসবে। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে দীর্ঘমেয়াদী দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

এবং, যদিও এবারের বিপিএল বর্তমান সাইকেলের শেষ টুর্নামেন্ট, বিসিবি আগামি বছরগুলোর জন্য নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রতিটি টুর্নামেন্ট যেন আরও উন্নত এবং আকর্ষণীয় হয়, সেদিকে লক্ষ্য রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিপিএলের সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচ বরিশাল-রাজশাহীর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ সালের আসরের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এই জমজমাট টুর্নামেন্ট। এবারের আসরে ৭টি দল অংশ নেবে, এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের বিপিএল সূচি ঘোষণা করেছে।

বিপিএলের এবারের আসর শুরু হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার লড়াই দিয়ে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

প্রথমদিন, দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে। বিপিএলের ঢাকা পর্ব এবার বেশ সংক্ষিপ্ত রাখা হয়েছে। ঢাকায় মোট চারটি দিন ম্যাচ অনুষ্ঠিত হবে। এই চার দিনে মোট আটটি ম্যাচ হবে, যা অনুষ্ঠিত হবে ৩০, ৩১ ডিসেম্বর এবং ২, ৩ জানুয়ারি।

ঢাকার পর, সিলেট পর্ব শুরু হবে ৬ জানুয়ারি এবং চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এর পর চট্টগ্রামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এবারের বিপিএলের ফাইনাল ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকায়। তার আগে, ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

এবারের বিপিএল দলসমূহ : এই বছরের বিপিএলে সাতটি দল অংশ নেবে: ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




টিভি-অনলাইনে আজকের যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: টেনিসে চলছে এটিপি ফাইনালস। জাতীয় লিগে আছে তিন ম্যাচ।

ক্রিকেট
জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা বিভাগ-ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর-রাজশাহী
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

টেনিস
এটিপি ফাইনালস
বিকেল ৪-৩০ মি., সনি স্পোর্টস ৫

ফুটবল
মেয়েদের চ্যাম্পিয়নস লিগ
বার্সেলোনা-সেন্ট পল্টেন
রাত ১১-৪৫ মি., ইউটিউব/ডিএজেডএন




শারজাহতে সিরিজ হারল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়ানডেতে প্রথমবার ঘরের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নেমে সাফল্যের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। তবে নিকটদূরত্বের সেই সীমানা পেরিয়েছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তার সেঞ্চুরিতে টাইগারদের সিরিজ জয়ের আশা মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য পেরিয়ে ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ছিনিয়ে নিলো হাশমতউল্লাহ শহিদীর দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচটি জিতলে আফগানদের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে প্রথম সিরিজ আসত মেহেদী মিরাজদের দখলে। ম্যাচটিতে জয়ের নায়ক গুরবাজ সিরিজের প্রথম দুই ম্যাচে শুরুতেই তাসকিন আহমেদের বলে আউট হয়েছিলেন। কিন্তু সেই তাসকিন আজকের একাদশে ছিলেন না বলেই কি তার এমন হুঙ্কার! তাসকিনের জায়গায় ওয়ানডেতে অভিষেক হওয়া নাহিদ রানা আফগান ব্যাটারকে খাবি খাইয়েছেন ঠিকই। বল করেছেন প্রায় ১৫১ কিলোমিটার গতিতে। তবে জয় হয়েছে গুরবাজ-ওমরজাইদের।

নাহিদ, মুস্তাফিজুর রহমান আর নাসুম আহমেদ মিলে বাংলাদেশকে সঠিক কক্ষপথে রাখছিলেন দ্বিতীয় ইনিংসের শুরু থেকে। তবে শরিফুল ও মিরাজের ওপর চড়াও ছিলেন গুরবাজ- হজরতউল্লাহ ওমরজাইরা। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন। ওমরজাই–ও দলের জয় নিশ্চিত করার পথে ফিফটি করেছেন। এর আগে ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে আফগানরা কিছুটা চাপেই ছিল। গতির ঝড় তোলা নাহিদই প্রথম সাফল্য দেন বাংলাদেশকে। তার ১৮৭ কিলো গতিতে দিশেহারা সেদিকউল্লাহ অটল ইনসাইড এজ হয়ে বোল্ড হন ১৪ রানে।




শারজাহতে লড়াকু পুঁজি বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত দুই ম্যাচের মতো আজও বাংলাদেশকে দুর্দন্ত শুরু এনে দেন সৌম্য সরকার। তবে এই ওপেনার ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর পঞ্চম উইকেটে ১৪৫ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। তবে তার ৯৮ রানের ইনিংসে ভর করেই লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা।

সোমবার (১১ নভেম্বরে) শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত চন্দ্রদ্বীপ ডেস্ক: ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া ফিফটি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

সৌম্য সরকার নতুন বলে বেশ সাবলীল ব্যাটিং করেছেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮ ওভার ১ বলে দলীয় ফিফটি স্পর্শ করে বাংলাদেশ। এমন শুরুর পর আরো একবার ইনিংস বড় করতে পারেননি সৌম্য। ৯ম ওভারে বোলিংয়ে ছিলেন ওমরজাই। এই পেসারের ওভারের তৃতীয় বলে বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ২৪ রান এসেছে তার ব্যাট থেকে।

সৌম্য ফেরার পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। এক প্রান্তে সৌম্য সাবলীল ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন তামিম। ইনিংসের প্রথম চার ওভারেই দুইবার জীবন পান তামিম। তারপরও ১৯ রানের বেশি করতে পারলেন না। ১০ম ওভারে মোহাম্মদ নবীকে কাভার–পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে হাশমতউল্লাহ শাহিদিকে ক্যাচ দেন তিনি।




শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

চন্দ্রদ্বীপ ডেস্ক: পার্টনারশিপ দিয়েছিল জয়ের ভিত। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাওয়া হচ্ছে না বাংলাদেশের। আগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন অধিনায়ক শান্ত। সেটার জেরেই তৃতীয় ম্যাচে তিনি থাকছেন দর্শক হয়ে।

দ্বিতীয় ম্যাচে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন টাইগার অধিনায়ক। পরে মাঠে বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষেই শান্ত বলেছিলেন, খানিকটা ব্যাথা তখনো আছে। শেষ ম্যাচের জন্য আজকের দিন পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছিলেন তিনি। তবে ম্যাচের দিন সকালে শারজাহ থেকে আসেনি কোনো সুসংবাদ।

বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। সেই সূত্রের খবর অবশ্য আরও খানিকটা ধাক্কা দিতে পারে বাংলাদেশকে। শান্ত শুধু এই ম্যাচেই না, মিস করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টও। যদিও স্পষ্ট করে এই বিষয়ে বিসিবির মেডিকেল বিভাগ এই সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি।




বাংলাদেশের ম্যাচসহ আজকের দিনে যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার ওয়ানডে সিরিজের শিরোপনির্ধারণী ম্যাচ আজ। জাতীয় ক্রিকেট লিগে আছে ৪ ম্যাচ।

ক্রিকেট

৩য় ওয়ানডে
বাংলাদেশ-আফগানিস্তান
বিকেল ৪টা, টি স্পোর্টস ও নাগরিক

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা বিভাগ-ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর-রাজশাহী
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

টেনিস
এটিপি ফাইনালস
বিকেল ৪-৩০ মি., সনি স্পোর্টস ৫