আবুধাবিতে সাকিবের অন্যরকম প্রস্তুতি




আজ টিভিতে যেসব খেলা দেখবেন




ইমরুলের চোখে সেরা অধিনায়ক সাকিব

বাংলাদেশের ক্রিকেটের আরেকটি দিক বদলালো, যখন ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন ইমরুল কায়েস। নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচে দুর্দান্ত বিদায় না পেলেও, ক্রিকেটের প্রতি তার আবেগ এবং দেশের জন্য তার অবদান কিছুতেই ম্লান হয়নি।

এমনকি ইমরুল কায়েসের সাদা পোশাকের শেষ ম্যাচটিও সুখকর ছিল না। তার দল হারলেও, প্রথম ইনিংসে ১৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ১ রান নিয়ে বিদায় নেন তিনি। ২০১৯ সালে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্টটি ছিল তার শেষ টেস্ট ম্যাচ। এরপর তিনি আর টেস্ট দলে ফিরতে পারেননি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের পর ইমরুল কায়েস জানালেন, তার চোখে সেরা অধিনায়ক হলেন সাকিব আল হাসান। একইসঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহের নামও মুখে উঠে আসে, যিনি তার ক্যারিয়ারে অনেক কিছু শিখিয়েছেন।

তবে ১৮ বছর শেষে ৩৯টি টেস্ট ম্যাচে খেলা ইমরুল কোনো হতাশা প্রকাশ করেননি। তিনি জানান, “বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করাটাই আমার জন্য সবচেয়ে বড় অর্জন। আমি ১০-১২ বছর ধরে দেশের হয়ে খেলেছি, এবং এটা ছিল আমার জন্য গর্বের বিষয়।”

ইমরুল কায়েস আরও বলেন, “এটা কোনো বড় ব্যাপার নয় যে আপনি এক টেস্ট, পঞ্চাশ টেস্ট বা একশো টেস্ট খেলছেন। বড় কথা হলো দেশের প্রতিনিধিত্ব করা। আমি চেষ্টা করেছি দলের প্রয়োজনে ব্যাটিং অথবা কিপিং করে অবদান রাখতে।”

তিন ফরম্যাটে মোট ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার সাকিব আল হাসানকে তার সেরা অধিনায়ক হিসেবে উল্লেখ করেন এবং তামিম ইকবালকে সেরা উদ্বোধনী সঙ্গী হিসেবে বর্ণনা করেন।

বিদায় বেলায় কোনো আক্ষেপ নেই তার। তিনি বলেন, “আমার হয়তো আরও ভালো টেস্ট ক্যারিয়ার হতে পারত, তবে যেটা হয়নি সেটি নিয়ে আমি কোনো আফসোস করছি না। যা হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ।”

এখন ইমরুল কায়েস তার পরিবারকে নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করবেন। সেখানে একটি ক্রিকেট একাডেমি গড়ে তুলতে চান এবং দেশটির কোচদের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ব্যাটিংয়ে জাকের-অঙ্কনের সাবলীল দিন, হাসানের উইকেট

চন্দ্রদ্বীপ ডেস্ক: টপ অর্ডারের ব্যাটিং যেন কিছুতেই মনমতো হচ্ছে না বাংলাদেশের জন্য। পাকিস্তান-ভারতে অ্যাওয়ে সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্ট, রঙ বদলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ… সবখানেই টপ অর্ডারের ব্যর্থতাটাই বাংলাদেশ ক্রিকেটের বড় চিত্র। উইন্ডিজ সফরে ২ দিনের প্রস্তুতি ম্যাচেও ফলাফল সেই একই।

চারদিনের প্রস্তুতি ম্যাচ নেমে এসেছে দুইদিনে। তাতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা কিছুটা ওয়ানডে মেজাজেই ব্যাট চালিয়েছেন। ইনিংসের ষষ্ঠ ওভারে পেসার শ্যারন লুইসের বলে জয় ক্যাচ দেন স্লিপে। মাত্র ১৯ বল খেলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরেন জয়।

জাকিরের ইনিংস এরচেয়ে একটু লম্বা। ৩৪ বল আর ১৫ রানের ইনিংস শেষ হয়েছে জাইর ম্যাকঅ্যালিস্টারের বলে। মুমিনুল হক আর শাহাদাত দীপুর পার্টনারশিপের মাঝে বৃষ্টি। সেই বৃষ্টির পর ভাঙে তাদের জুটি। এবারে বোল্ড হয়ে ফেরেন ৩০ বলে ২৫ রান করা দীপু। মুমিনুল থিতু হয়েও ব্যর্থ। ৫৮ বলে ৩১ রান করে উইকেটের পেছনে ক্যাচ। স্কোরবোর্ডে ১০১ রান তুলতেই নেই ৪ উইকেট।




টিভিতে আজকের যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি আজ। উয়েফা নেশনস লিগে মাঠে নামবে স্পেন ও পর্তুগালের মতো দল।

ক্রিকেট
জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা বিভাগ-খুলনা
কাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম-রাজশাহী
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

৩য় টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়া-পাকিস্তান
বেলা ২টা, স্টার স্পোর্টস ১ ও পিটিভি স্পোর্টস

ফুটবল
উয়েফা নেশনস লিগ
স্পেন-সুইজারল্যান্ড
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ১

ক্রোয়েশিয়া-পর্তুগাল
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২

পোল্যান্ড-স্কটল্যান্ড
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ৩

সার্বিয়া-ডেনমার্ক
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ৫




খেলাটিভি-অনলাইনে আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: উয়েফা নেশন্স লিগের ম্যাচে আজ (রোববার) রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও ইতালি। একইদিন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে।

ক্রিকেট
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)
ঢাকা বিভাগ-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম-রাজশাহী
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

দ্বিতীয় ওয়ানডে
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
বেলা ৩টা, টি স্পোর্টস




সিরিজ বাঁচাতে মালদ্বীপের বিপক্ষে নামছে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:বাংলাদেশ এশিয়া কাপ বাছাইয়ের ড্র পটে সুবিধাজনক অবস্থানে থাকতে নভেম্বর উইন্ডোতে মালদ্বীপকে বেছে নিয়েছিল। কিন্তু দুই ম্যাচের হোম সিরিজে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে স্বাগতিক বাংলাদেশ। সমতা আনতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই তাদের। অন্য দিকে সফরকারী মালদ্বীপের ড্র হলেও চলবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভালো ফুটবল খেলেও গোল পায়নি। উল্টো মালদ্বীপ এক গোল দিয়ে নিজেদের রক্ষণ ঠিক রেখে ম্যাচে জয় আদায় করেছে। তাই আজকের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য গোল আদায়, ‘আমরা প্রথম ম্যাচ ভালো খেলেছি। তবে জিততে পারিনি বলে ভালো খেলা কেউ মূল্যায়ন করবে না। এটাই স্বাভাবিক। আমরা চাইবো শনিবারের ম্যাচটি জিততে। এই যোগ্যতা আমাদের আছে।’

মালদ্বীপের কোচ আলী সুজেইন প্রথম ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে। আজকের ম্যাচ জিতে মালদ্বীপে ফিরতে চান। এজন্য তিনি কৌশলে ভিন্নতা আনতে পারেন, ‘বাংলাদেশ চাইবে কালকের ম্যাচ জিততে। আমরা তা হতে দিতে চাই না। এজন্য কৌশলও বদল করে খেলতে পারি। আমরাও চাই টানা দুটি জয় নিয়ে দেশে ফিরে যেতে।’

বাংলাদেশের সিনিয়র ফুটবলার সোহেল রানা। তিনি আগের ম্যাচের ভুল শুধরে জয় পেতে চান, ‘প্রথম ম্যাচে গোলের অনেক সুযোগ আমাদের এসেছিল। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচ ভুলে আমরা এখন দ্বিতীয় ম্যাচেই ফোকাস করছি। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি তাতে আমি মনে করি, দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের এই আত্মবিশ্বাস আছে।’




বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: সন্ধ্যায় আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ। দুপুরে অস্ট্রেলিয়া–পাকিস্তান দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ।

আন্তর্জাতিক প্রীতি ফুটবল
বাংলাদেশ–মালদ্বীপ
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা–খুলনা
সকাল ১০টা , বিসিবি ইউটিউব চ্যানেল

চট্টগ্রাম–রাজশাহী
সকাল ১০টা , বিসিবি ইউটিউব চ্যানেল

রংপুর–বরিশাল
সকাল ১০টা , বিসিবি ইউটিউব চ্যানেল

সিলেট–ঢাকা মহানগর
সকাল ১০টা , বিসিবি ইউটিউব চ্যানেল

মেয়েদের বিগ ব্যাশ লিগ
সিডনি স্ট্রাইকার্স–হোবার্ট হারিকেন্স
সকাল ১০–৩০ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

২য় টি–টোয়েন্টি
অস্ট্রেলিয়া–পাকিস্তান
দুপুর ২টা , স্টার স্পোর্টস ১ ও পিটিভি স্পোর্টস

উয়েফা নেশনস লিগ
আজারবাইজান–এস্তোনিয়া
রাত ৮টা , সনি স্পোর্টস টেন ২

তুরস্ক–ওয়েলস
রাত ১১টা , সনি স্পোর্টস টেন ২

জার্মানি-বসনিয়া
রাত ১–৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ২

নেদারল্যান্ডস–হাঙ্গেরি
রাত ১-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ১

সুইডেন–স্লোভেনিয়া
রাত ১-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ৩

টেনিস: এটিপি ফাইনালস
ফাইনাল
রাত ১-৩০ মিনিট , সনি স্পোর্টস টেন ৫




আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা–ভারত শেষ টি–টোয়েন্টি আজ। উয়েফা নেশনস লিগে আছে কয়েকটি ম্যাচ।

মেয়েদের বিগ ব্যাশ লিগ
পার্থ স্করচার্স–সিডনি থান্ডার
সকাল ১০–৪৫ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

মেলবোর্ন স্টার্স–মেলবোর্ন রেনেগেডস
দুপুর ২–১৫ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস: এটিপি ফাইনালস

আলকারাজ–জভেরেভ
সন্ধ্যা ৭টা , সনি স্পোর্টস টেন ৫

৪র্থ টি–টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা–ভারত
রাত ৯টা , স্পোর্টস ১৮-১ ও ট্যাপম্যাড

উয়েফা নেশনস লিগ
সাইপ্রাস–লিথুয়ানিয়া
রাত ১১টা , সনি স্পোর্টস টেন ২

পর্তুগাল–পোল্যান্ড
রাত ১-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ২

ডেনমার্ক–স্পেন
রাত ১-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ১

উত্তর আয়ারল্যান্ড–বেলারুশ
রাত ১-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ৩

স্কটল্যান্ড–ক্রোয়েশিয়া
রাত ১-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ৫

সুইজারল্যান্ড–সার্বিয়া
রাত ১-৪৫ মিনিট , সনি লিভ




ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে সরালো সাকিবের নাম

চন্দ্রদ্বীপ ডেস্ক:আইসিসির র‍্যাঙ্কিংয়ের বড় তালিকায় অনেকটা দিন ধরেই বাংলাদেশের পতাকাটা ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের সব ফরম্যাটেই অলরাউন্ডারের তালিকায় সাকিব আল হাসানের নামটা থাকতো ওপরের দিকেই। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের পর তার নামটা সেখান থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। টেস্ট ফরম্যাটে তার অবসরের স্পষ্ট কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি।

তবে আইসিসি বিষ্ময়ের জন্ম দিয়েছে ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে সাকিব আল হাসানের নামটা সরিয়ে দিয়ে। সবকিছু মেনে নিলেও এখন পর্যন্ত সাকিব বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটেই কেবল নিজেকে ধরে রেখেছেন। যদি আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র‍্যাঙ্কিংয়ের পর্দায় তার নাম নেই। বাংলাদেশি অলরাউন্ডারের নামটা সেখানে দেখতে না পেয়ে অবাকও হয়েছেন অনেকেই।

অবশ্য আইসিসি সাকিবের নামটা র‍্যাঙ্কিং থেকে সরিয়েছে নিজেদের নিয়মের কারণেই। এক বছর কোনো ম্যাচ না খেললে নাম ওঠে না আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নাম। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গেও তাইই ঘটেছে। ২০২৩ সালের ৬ নভেম্বরের পর থেকে যে দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে আর খেলেননি সাকিব।