টিভি-অনলাইনে আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন আজ (রোববার)। ভারত-অস্ট্রেলিয়াও পার্থ টেস্টের তৃতীয় দিনে নামবে। সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি জিম্বাবুয়ে-পাকিস্তান। ইপিএলে রয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা।

ক্রিকেট
অ্যান্টিগা টেস্ট-৩য় দিন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮টা, টি স্পোর্টস ও নাগরিক

পার্থ টেস্ট-৩য় দিন
অস্ট্রেলিয়া-ভারত
সকাল ৮-২০ মি., স্টার স্পোর্টস ১

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা-রাজশাহী
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর-ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

১ম ওয়ানডে
জিম্বাবুয়ে-পাকিস্তান
বেলা ১-৩০ মি., পিটিভি স্পোর্টস

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
সাউদাম্পটন-লিভারপুল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইপসউইচ-ম্যান ইউনাইটেড
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১




৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

চন্দ্রদ্বীপ ডেস্ক:২০১৪ সালে ঘরের মাঠ সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের বিপক্ষেই ৪৮৪ রান করে ইনিংস ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গেল ১০ বছরে নিজেদের মাটিতে যা দলীয় সর্বোচ্চ রান হয়ে আছে। এবার সেই বাংলাদেশের বিপক্ষেই আবারও চারশোর বেশি পুঁজি। এবার অবশ্য ৪৫০ রান করেই ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে স্বাগতিক দল।

৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আজ টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১১ রান যোগ করতেই হারিয়ে ফেলেছিল আরও ২ উইকেট। এরপরের গল্পটা স্বাগতিকদের দাপটের। বাংলাদেশকে হতাশ করে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।




উইন্ডিজের দাপটের দিনে হাসান মাহমুদের রেকর্ড

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। শনিবার টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট নিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন তিনি। হাসান মাহমুদ এখন বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারী, আর এই রেকর্ড করেছেন তার টেস্ট অভিষেকের বছরেই।

হাসান মাহমুদ শনিবার টেস্টের ২য় দিনের প্রথম ওভারে ওয়েস্ট ইন্ডিজের জশুয়া ডা সিলভাকে আউট করে নিজের ২৪তম উইকেট শিকার করেন, যা তাকে ১৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে সাহায্য করে। ২০০৮ সালে শাহাদাত হোসেন ৯ টেস্টে ২৩ উইকেট নিয়েছিলেন, যা ১৬ বছর ধরে ছিল বাংলাদেশের পেসারদের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। তবে এখন হাসান মাহমুদ ২০২৪ সালে ৮ টেস্টের ১৩ ইনিংসে ২৫টি উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

এই রেকর্ডের মাধ্যমে হাসান মাহমুদ বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে ২০ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় জায়গা করে নেন। ২০২২ সালে ইবাদত হোসেন ২১ উইকেট এবং সৈয়দ খালেদ আহমেদ ২০ উইকেট নিয়ে এই তালিকায় ছিলেন। তবে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারী স্পিনার ছিলেন তাইজুল ইসলাম, যিনি ২০১৮ সালে ৭ টেস্টে ৪৩ উইকেট নিয়েছিলেন।

হাসানের এই রেকর্ডের দিনে বাংলাদেশ দলের জন্য একটি হতাশার খবরও রয়েছে। দ্বিতীয় দিনের খেলা চলাকালীন, ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করেছে, এবং জাস্টিন গ্রাভেস ৬৩ রানে অপরাজিত আছেন। শুক্রবার প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২৫০ রান তুলে শুরু করেছিল। এ পরিস্থিতিতে বাংলাদেশ দলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা টেস্ট ও অস্ট্রেলিয়া–ভারত পার্থ টেস্টের দ্বিতীয় দিন আজ। আবুধাবি টি–১০ লিগে আছে সাকিবের বাংলা টাইগার্সের ম্যাচ।

অ্যান্টিগা টেস্ট–২য় দিন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮টা, নাগরিক টিভি ও টি স্পোর্টস

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা–রাজশাহী
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

সিলেট–বরিশাল
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

রংপুর–ঢাকা মহানগর
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

চট্টগ্রাম–খুলনা
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

পার্থ টেস্ট–২য় দিন
অস্ট্রেলিয়া–ভারত
সকাল ৮–২০ মিনিট,স্টার স্পোর্টস ১

মেয়েদের বিগ ব্যাশ বিগ
পার্থ স্করচার্স–হোবার্ট হারিকেন্স
বিকেল ৩–৫৫ মিনিট,স্টার স্পোর্টস সিলেক্ট ১

আবুধাবি টি–১০ লিগ
মরিসভিল স্যাম্প আর্মি–ইউপি নওয়াবস
বিকেল ৩–১৫ মিনিট,স্টার স্পোর্টস ৩ ও টি স্পোর্টস

বাংলা টাইগার্স–নিউইয়র্ক স্ট্রাইকার্স
বিকেল ৫–৩০ মিনিট,স্টার স্পোর্টস ৩ ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ
লেস্টার সিটি–চেলসি
সন্ধ্যা ৬–৩০ মিনিট,স্টার স্পোর্টস সিলেক্ট ১

আর্সেনাল–নটিংহাম ফরেস্ট
রাত ৯টা,স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি–টটেনহাম
রাত ১১–৩০ মিনিট,স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা
লেভারকুসেন–হাইডেনহাইম
রাত ৮–৩০ মিনিট,সনি স্পোর্টস টেন ২

ফ্রাঙ্কফুর্ট–ব্রেমেন
রাত ১১–৩০ মিনিট,সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ
আল খালিজ–আল হিলাল
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ১

লা লিগা
সেলতা ভিগো–বার্সেলোনা
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে উইন্ডিজরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২৫ রানে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাফেট ও কেসি কার্টি দুজনকেই ফিরিয়েছেন সফরকারী বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। শুরুর সেই ধাক্কা সামলে মিকাইল লুইসের ব্যাটে ক্যারিবীয়রা ঘুরে দাঁড়াচ্ছে। ইতোমধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। যা টেস্টে তার দ্বিতীয় ফিফটি।

এখন পর্যন্ত ৩২ ওভারে উইন্ডিজদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭২ রান। লুইসের সঙ্গে ক্রিজে ১৫ রানে অপরাজিত আছেন কাভেম হজ। শুরু থেকে গতি আর সুইংয়ের মিশেলে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামরা স্বাগতিকদের চেপে ধরেছিলেন। যদিও প্রথম ১০ ওভারে তাদের কোনো সাফল্য ধরা দেয়নি। ১৪তম ওভারে প্রথম ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাসকিন, এক ওভার পর আক্রমণে এসে আবারও তার আঘাত।

স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে এলবিডব্লু’র ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য দেন তাসকিন। এর আগপর্যন্ত অবশ্য ডানহাতি এই ব্যাটারকে বেশ সংগ্রাম করতে হয়েছে। আউট হয়ে ফেরার আগে খেলেছেন ৩৮ বলে ৪ রানের ইনিংস। তাসকিনের কিছুটা লাফিয়ে ওঠা অফ-স্টাম্পের বলে ব্যাট চালিয়ে স্পর্শ পাননি ব্রাফেট। ছোট ফাঁকা জায়গা খুঁজে নিয়ে বল আঘাত হানে তার পায়ে। রিভিউ নিয়েও সফল হননি ব্রাফেট।




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা টেস্ট ও অস্ট্রেলিয়া–ভারতের বোর্ডার–গাভাস্কার ট্রফি আজ শুরু। রাতে খেলতে নামছে রোনালদোর আল নাসর।

অ্যান্টিগা টেস্ট–১ম দিন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

রাত ৮টা ,নাগরিক টিভি ও টি স্পোর্টস

চ্যালেঞ্জ কাপ বাংলাদেশ ২.০
বসুন্ধরা কিংস–মোহামেডান

বিকেল ৫টা , টি স্পোর্টস

পার্থ টেস্ট–১ম দিন
অস্ট্রেলিয়া–ভারত

সকাল ৮–২০ মিনিট ,স্টার স্পোর্টস ১

মেয়েদের বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট–মেলবোর্ন স্টারস

বিকেল ৩–১০ মিনিট ,স্টার স্পোর্টস সিলেক্ট ১

আবুধাবি টি–১০ লিগ
নর্দার্ন ওয়ারিয়র্স–দিল্লি বুলস

বিকেল ৩–১৫ মিনিট ,স্টার স্পোর্টস ৩ ও টি স্পোর্টস

নিউইয়র্ক স্ট্রাইকার্স–মরিসভিল স্যাম্প আর্মি

বিকেল ৫–৩০ মিনিট ,স্টার স্পোর্টস ৩

ইউপি নওয়াবস–টিম আবুধাবি

সন্ধ্যা ৭–৪৫ মিনিট ,স্টার স্পোর্টস ৩

আজমান বোল্টস–ডেকান গ্ল্যাডিয়েটর্স

রাত ১০টা ,স্টার স্পোর্টস ৩

টেনিস: ডেভিস কাপ
সেমিফাইনাল

রাত ১০টা ,সনি স্পোর্টস টেন ৫

সৌদি প্রো লিগ
আল নাসর–আল কাদিসিয়াহ

রাত ১১টা ,সনি স্পোর্টস টেন ২

জার্মান বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ–অগ্‌সবুর্গ

রাত ১–৩০ মিনিট ,সনি স্পোর্টস টেন ২




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: আবুধাবি টি–১০ লিগ আজ শুরু। মেয়েদের বিগ ব্যাশ লিগ ও মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগে আছে একাধিক ম্যাচ।

ব্যাডমিন্টন
চায়না মাস্টার্স
সকাল ৭টা, স্পোর্টস ১৮–১

মেয়েদের বিগ ব্যাশ লিগ
পার্থ স্করচার্স–সিডনি সিক্সার্স
সকাল ১০–৪৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

হোবার্ট হারিকেন্স–মেলবোর্ন রেনেগেডস
দুপুর ২–১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস: ডেভিস কাপ
যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫

আর্জেন্টিনা–ইতালি
রাত ১০টা, সনি স্পোর্টস টেন ৫

আবুধাবি টি–১০ লিগ
টিম আবুধাবি–আজমান বোল্টস
বিকেল ৫–৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩

বাংলা টাইগার্স–মরিসভিল স্যাম্প আর্মি
সন্ধ্যা ৭–৪৫ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩

ডেকান গ্ল্যাডিয়েটর্স–চেন্নাই ব্রেভ জাগুয়ার্স
রাত ১০টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩

মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগ
হ্যামারবি–ম্যানচেস্টার সিটি
রাত ১১–৪৫ মিনিট, ডিএজেডএন ইউটিউব চ্যানেল

আর্সেনাল–জুভেন্টাস
রাত ২টা, ডিএজেডএন ইউটিউব চ্যানেল




বছরের শেষ ম্যাচে মেসির নতুন বিশ্বরেকর্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফুটবলে রেকর্ডগুলো নিজের নামের পাশে করে নেওয়াটাই যেন লিওনেল মেসির রোজকার অভ্যাস। বিগত দেড় যুগের ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার এই লিটল ম্যাজিশিয়ান। ২০২৪ সালে নিজের শেষ ম্যাচে এসেও ভাগ বসালেন নতুন এক বিশ্বরেকর্ডের তালিকায়।

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে একমাত্র গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ। লিওনেল মেসির বাড়ানো মাপা এক ক্রসে শুন্যে ভেসে ভলি করেন ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার। বল জালে যদিও জড়িয়েছেন লাউতারো, তবে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মেসি।

আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে ৫৮ গোলে সহায়তা করলেন মেসি। হয়ে গেলেন দেশের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক। এক্ষেত্রে অবশ্য তিনি একাই সবার ওপরে না। তার পাশে আছেন যুক্তরাষ্ট্র ফুটবলের কিংবদন্তি ল্যান্ডন ডনোভান।




টিভি-অনলাইনে আজ যেসব খেলা দেখবেন

নারীদের বিগব্যাশে আছে একটি ম্যাচ। চোখ রাখতে পারেন নারী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে।

ব্যাডমিন্টন
চায়না মাস্টার্স
সকাল ৭টা, স্পোর্টস ১৮–৩

ক্রিকেট
নারী বিগ ব্যাশ লিগ
সিডনি থান্ডার–মেলবোর্ন স্টার্স
দুপুর ১–১০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস
ডেভিস কাপ
জার্মানি–কানাডা
বিকেল ৫টা, সনি স্পোর্টস টেন ৫

ফুটবল
নারী উয়েফা চ্যাম্পিয়নস লিগ
টুয়েন্টে–রিয়াল মাদ্রিদ
রাত ১১–৪৫ মিনিট, ডিএজেডএন ইউটিউব চ্যানেল

চেলসি–সেল্টিক
রাত ২টা, ডিএজেডএন ইউটিউব চ্যানেল




চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পাকিস্তান ক্রিকেট